সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

বুয়েট থেকে ইয়েল বিশ্ববিদ্যালয়, বিশ্ব স্থাপত্যে বাংলাদেশের উজ্জ্বল মুখ মেরিনা তাবাসসুম

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ৯:৩৫
বুয়েট থেকে ইয়েল বিশ্ববিদ্যালয়, বিশ্ব স্থাপত্যে বাংলাদেশের উজ্জ্বল  মুখ মেরিনা তাবাসসুম
বুয়েট থেকে ইয়েল বিশ্ববিদ্যালয়, বিশ্ব স্থাপত্যে বাংলাদেশের উজ্জ্বল মুখ মেরিনা তাবাসসুম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী থেকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। স্থাপত্যের আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজ ও চিন্তাধারা দিয়ে বাংলাদেশের পরিচিতি বাড়িয়েছেন স্থপতি মেরিনা তাবাসসুম। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন থেকে শুরু করে আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার অর্জন, তাঁর পথচলা হয়ে উঠেছে বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার গল্প।

 

১৯৬৯ সালে ঢাকায় জন্ম নেওয়া মেরিনা তাবাসসুম ১৯৯৫ সালে বুয়েটের স্থাপত্য বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করেই একই বছর স্থপতি কাশেফ মাহবুব চৌধুরীর সঙ্গে যৌথভাবে ‘আরবান (URBANA)’ নামে স্থাপত্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্মারক ও স্বাধীনতা জাদুঘরের নকশা তৈরির জাতীয় প্রতিযোগিতায় জয়ী হয়। পরবর্তী সময়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়।২০০৫ সালে নিজস্ব প্রতিষ্ঠান ‘মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস’ (MTA) প্রতিষ্ঠা করেন তিনি। তাঁর স্থাপত্যচিন্তার অন্যতম বৈশিষ্ট্য হলো স্থানীয় সংস্কৃতি, পরিবেশ, জলবায়ু ও মানুষের জীবনযাত্রাকে গুরুত্ব দিয়ে নকশা তৈরি করা। শুধু দৃষ্টিনন্দন ভবন নির্মাণ নয়, স্থাপত্যের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশগত সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেন তিনি।

 

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে ঢাকার উত্তরায় অবস্থিত বায়তুর রউফ মসজিদ বিশেষভাবে পরিচিত। প্রাকৃতিক আলো, বাতাস এবং ইটের ব্যবহারকে কেন্দ্র করে তৈরি এই মসজিদ ২০১৬ সালে আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার অর্জন করে। পরে তাঁর আরেকটি প্রকল্প ‘খুদি বাড়ি’ ২০২৫ সালের একই পুরস্কার পায়। জলবায়ু পরিবর্তন, নদীভাঙন ও বন্যায় বাস্তুচ্যুত মানুষের জন্য বাঁশ ও ইস্পাতের সংযোগে তৈরি এই স্বল্পব্যয়ী, বহনযোগ্য বাড়ি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।আন্তর্জাতিক শিক্ষাঙ্গনেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য পদচারণা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে Norman R. Foster Visiting Professor of Architectural Design হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ডিজাইন, ইউনিভার্সিটি অব টেক্সাস এবং ইউনিভার্সিটি অব টরন্টোতেও শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির স্থাপত্য বিভাগে জলবায়ু অভিযোজনভিত্তিক স্থাপত্য নকশার অধ্যাপক।

 

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান মেরিনা তাবাসসুম। ২০২৬ সালে স্থাপত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটি, পোমোনা তাঁকে Richard Neutra Award for Professional Excellence প্রদান করে। একই বছর বাংলাদেশের স্থাপত্য খাতে অবদানের জন্য তিনি একুশে পদকও অর্জন করেন।বুয়েটের শ্রেণিকক্ষ থেকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, লন্ডনের সেরপেন্টাইন প্যাভিলিয়নের নকশা থেকে বাংলাদেশের জলবায়ু-ঝুঁকিতে থাকা মানুষের জন্য আবাসন তৈরি, মেরিনা তাবাসসুমের কাজের পরিধি ছড়িয়ে পড়েছে বহু দেশে। তাঁর সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্থাপত্য ও সৃজনশীলতার সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরছে।

 

সংবাদ সূত্র

Marina Tabassum Architects, TIME Magazine, BSS

৮৭৬ টিআর


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ইরান যুদ্ধের প্রভাবে তেল রপ্তানি ব্যাহত ও মতবিরোধের মধ্যে ২০২৭ সালের প্রথম তিন মাসে উৎপাদন লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখতে চলেছে ওপেক প্লাস। ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধ ও অভ্যন্তরীণ বিরোধে ২০২৭ সালের শুরুতে তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানি ব্যাহত হওয়া এবং সদস্য দেশগুলোর উৎপাদন সক্ষমতা নিয়ে মতবিরোধের মধ্যে ২০২৭ সালের প্রথম তিন মাসে তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার পথে এগোচ্ছে ওপেক প্লাস। রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত জোটের বৈঠকে এ বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।   পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং রাশিয়াসহ তাদের মিত্র দেশগুলো নিয়ে গঠিত ওপেক প্লাসের সামনে আগামী বছরও নানা চ্যালেঞ্জ রয়েছে। উৎপাদন সক্ষমতা নিয়ে সদস্যদের মতবিরোধের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী উৎপাদক যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাজারে নিজেদের অংশীদারত্ব বাড়িয়ে চলেছে। এতে জোটের অভ্যন্তরীণ বিভক্তিও আরও স্পষ্ট হচ্ছে।   ২০২৭ সালের জন্য নতুন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা ছিল ওপেক প্লাসের। এ লক্ষ্যমাত্রা ঠিক করতে সদস্য দেশগুলোর উৎপাদন সক্ষমতা যাচাইয়ের জন্য প্রথমবারের মতো একটি পর্যালোচনা কার্যক্রম শুরু করেছিল জোটটি। তবে ইরাক ও কাজাখস্তান তাদের উৎপাদন সক্ষমতার মূল্যায়ন কম বলে আপত্তি জানানোয় প্রক্রিয়াটি জটিল হয়ে পড়ে।   এরপর ২০২৭ সালের প্রথম তিন মাসে উৎপাদন লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার দিকে ঝুঁকে পড়ে জোটটি। শুক্রবার (২৭ নভেম্বর) সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে।   রোববার প্রথমে চলতি বছরের শুরুতে প্রতি মাসে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া ওপেক প্লাসের সাতটি সদস্য দেশ বৈঠকে বসে। বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে ২০২৭ সালের জন্য এসব দেশের নতুন কোনো উৎপাদন লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করা হয়নি। একই দিনে জোটের পূর্ণাঙ্গ বৈঠকও অনুষ্ঠিত হয়। বর্তমানে সদস্য দেশগুলোর বিদ্যমান উৎপাদন কোটা ২০২৬ সালের শেষ দিনে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা।   জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান র‍্যাপিডান এনার্জি গ্রুপও উৎপাদন লক্ষ্যমাত্রায় কোনো পরিবর্তন না আসার প্রত্যাশা করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ কত দিন স্থায়ী হবে এবং অপরিশোধিত তেলের উৎপাদন ও রপ্তানিতে এর প্রভাব কী হবে, তা নিয়ে অনিশ্চয়তার কারণেই এমন ধারণা প্রতিষ্ঠানটির।   যুদ্ধ ও সরবরাহ বিঘ্নের কারণে চলতি বছর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় অঞ্চল থেকে রপ্তানি বাড়া এবং ২০২৭ সালে বাজারে তেলের উদ্বৃত্ত থাকার নতুন প্রত্যাশায় দাম কিছুটা কমেছে।   জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর বিশ্ববাজারে দৈনিক ৫০ লাখ ব্যারেল তেলের উদ্বৃত্ত তৈরি হতে পারে। এই পরিমাণ বিশ্বজুড়ে দৈনিক তেলের চাহিদার প্রায় ৫ শতাংশ। উপসাগরীয় অঞ্চল থেকে তেলের সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক হলেও এই উদ্বৃত্ত দেখা দিতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।   সংযুক্ত আরব আমিরাত ওপেক ও ওপেক প্লাস ছেড়ে যাওয়ার কয়েক মাস পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উৎপাদন কোটা কম নির্ধারণের অভিযোগে দীর্ঘদিনের বিরোধের পর বেশি তেল উৎপাদনের সুযোগ নিতে জোট ছেড়েছে দেশটি। এর আগে ২০২৪ সালের শুরুতে ওপেক ছেড়েছিল অ্যাঙ্গোলা। এদিকে উৎপাদন কোটা না বাড়ানো হলে জোট ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ইরাকও।   সূত্র: রয়টার্স

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১১:৫৫
মহাকাশে নামাজ আদায় করছেন পাকিস্তানি নভোচারী, ছয় দিনের অভিযান শেষে ফিরছেন পৃথিবীতে

মহাকাশে নামাজ আদায় করছেন পাকিস্তানি নভোচারী, ছয় দিনের অভিযান শেষে ফিরছেন পৃথিবীতে

বন্ডাই বিচে বন্দুকধারীকে নিরস্ত্র করা আহমেদ আল আহমেদ পাচ্ছেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাহসিকতা পদক ‘ক্রস অব ভ্যালর’। ছবি: সংগৃহীত

নিজের জীবন বাজি রেখে প্রাণ বাঁচানো আল আহমেদ পেলেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাহসিকতা পদক

ভাড়া করা পাসপোর্টে ব্রিটেনে প্রবেশ, চেহারা মেলাতে অভিবাসীদের সার্জারি করাচ্ছে পাচারকারীরা

ভাড়া করা পাসপোর্টে ব্রিটেনে প্রবেশ, চেহারা মেলাতে অভিবাসীদের সার্জারি করাচ্ছে পাচারকারীরা

ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোটকে, মেনে নিলেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোটকে, মেনে নিলেন নেতানিয়াহু

ইসরায়েলের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বড় ধরনের ছাড় দিয়ে আবর্তনশীল বা রোটেটিং জাতীয় ঐক্যের সরকারের অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে সম্মত হয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।   শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, অস্তিত্বের সংকট মোকাবিলায় তিনি বৃহত্তম দলের নীতিসহ সবকিছু একপাশে সরিয়ে রেখে সরকারের প্রথম মেয়াদে ‘বিকল্প প্রধানমন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছেন।   এর জবাবে ইয়াশার পার্টির নেতা ও সাবেক সেনাপ্রধান আইজেনকোট আগামী ৬ ডিসেম্বরের সরকার গঠনের সময়সীমা শেষ হওয়ার আগে লিকুদ পার্টির উদ্দেশ্যের আন্তরিকতা যাচাই করতে দ্রুতগতির আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন এবং রোববার দুই নেতা বৈঠকেও বসেছেন।   উল্লেখ্য, গত অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ২৮ দিনের মধ্যে সরকার গঠনের জন্য ৪৮ আসন পাওয়া আইজেনকোটকে প্রথম সুযোগ দেন, যেখানে নেতানিয়াহুর জোট পেয়েছিল ৫৩টি আসন এবং আরব-নেতৃত্বাধীন জোটগুলো জিতেছে নজিরবিহীন ১৯টি আসন।   সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আইজেনকোট ইতিমধ্যে ‘ইসরায়েল বেইতেনু’ ও ‘দ্য ডেমোক্র্যাটস’-এর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন এবং তার জোটের শরিক ‘বেয়াচাদ পার্টি’র নেতা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও নেতানিয়াহুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে রোববারের বৈঠকের পরও দুই পক্ষের মধ্যে নীতিগত মতপার্থক্য পুরোপুরি দূর না হওয়ায় আইজেনকোট নিজের জোটের শরিকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছেন এবং সরকার গঠনের পর লিকুদকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১০:২৯
যে স্টারলিংক দিয়ে ইন্টারনেট নিয়ন্ত্রণের চেষ্টা, সেই প্রযুক্তিই  যু দ্ধে ব্যবহার করেছে ইরান

যে স্টারলিংক দিয়ে ইন্টারনেট নিয়ন্ত্রণের চেষ্টা, সেই প্রযুক্তিই যু দ্ধে ব্যবহার করেছে ইরান

যুক্তরাজ্যের ডিডব্লিউপির সিস্টেমে সাইবার হামলায় বন্ধ পেনশন ও সামাজিক সুরক্ষা ভাতার অনলাইন সেবা। ছবি: সংগৃহীত

সাইবার হামলার কবলে যুক্তরাজ্যের পেনশন বিভাগ, কবে স্বাভাবিক হবে, জানাতে পারেনি সরকার

বুয়েট থেকে ইয়েল বিশ্ববিদ্যালয়, বিশ্ব স্থাপত্যে বাংলাদেশের উজ্জ্বল  মুখ মেরিনা তাবাসসুম

বুয়েট থেকে ইয়েল বিশ্ববিদ্যালয়, বিশ্ব স্থাপত্যে বাংলাদেশের উজ্জ্বল মুখ মেরিনা তাবাসসুম

নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো কারণে যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডাকেই বেশি পছন্দ করছেন শিকাগো থেকে আসা অ্যামি ক্রেয়ার পার্সিফিল্ড। ছবি: সংগৃহীত
ভেবেছিলেন কানাডার জীবনযাত্রা যুক্তরাষ্ট্রের মতোই, টরন্টোতে গিয়ে আর ফিরতে চান না মার্কিন নারী

জীবনযাত্রার ব্যয় বেশি হলেও নিরাপত্তা, উন্নত সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক জীবনের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডাকেই বেশি পছন্দ করছেন অ্যামি ক্রেয়ার পার্সিফিল্ড নামে এক মার্কিন নারী। প্রায় সাত বছর আগে যুক্তরাষ্ট্রের শিকাগো ছেড়ে কানাডার টরন্টোতে পাড়ি জমান ৪০ বছর বয়সী এই ফ্রিল্যান্স ক্রিয়েটিভ ডিরেক্টর। বর্তমানে কানাডার নাগরিকত্ব পাওয়া এই নারী আর যুক্তরাষ্ট্রে ফিরতে চান না।   রোববার (২৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনে দুই দেশের জীবনযাত্রা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন অ্যামি।   নিউইয়র্ক এলাকায় বেড়ে ওঠা অ্যামি শিকাগোতে ১১ বছর কাটিয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বিভাজন ও সামাজিক সুরক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ থেকে ২০১৯ সালের শেষ দিকে কর্মস্থলের মাধ্যমে টরন্টোতে স্থানান্তরিত হন তিনি। কানাডায় যাওয়ার আগে দুই দেশের জীবনযাত্রায় তেমন পার্থক্য থাকবে না বলে মনে করেছিলেন। তবে সেখানে বসবাস শুরু করার পর তার সেই ধারণা বদলে যায়।   অ্যামির অভিজ্ঞতায়, শিকাগোর তুলনায় টরন্টোতে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ। কর্মঘণ্টা কম হওয়ার পাশাপাশি ছুটি কাটানোর সুযোগও বেশি পেয়েছেন তিনি। কর্মক্ষেত্রের সংস্কৃতিতেও উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ করেছেন।   তবে কানাডায় বসবাসের আর্থিক চ্যালেঞ্জও রয়েছে। অ্যামির মতে, শিকাগোর তুলনায় টরন্টোতে খাবার, বাসস্থান ও গাড়ির জ্বালানির খরচ বেশি। তা সত্ত্বেও নিরাপত্তা ও মানসিক স্বস্তির জন্য বাড়তি ব্যয় মেনে নিতে রাজি তিনি ও তার স্বামী।   কানাডার সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যসেবারও প্রশংসা করেছেন অ্যামি। ছয়বার গর্ভপাতের পর মা হওয়ার পথে প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা পরীক্ষা করাতে পেরেছেন অন্টারিওর সরকারি স্বাস্থ্যসেবার আওতায়। তার মতে, যুক্তরাষ্ট্রে একই ধরনের চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হতে পারত।   ২০২৩ সালে চাকরি হারানোর পর ফ্রিল্যান্সিং শুরু করেন অ্যামি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে কানাডার নাগরিকত্ব লাভ করেন তিনি। বর্তমানে পরিবার নিয়ে টরন্টোতেই স্থায়ীভাবে বসবাস করছেন।   সামাজিক সমতা, নিরাপত্তা ও সন্তানকে বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ দেওয়ার ক্ষেত্রে নিজের অভিজ্ঞতায় কানাডাকে এগিয়ে রাখছেন অ্যামি। প্রায় সাত বছরের প্রবাসজীবন শেষে কানাডাকেই এখন নিজের দেশ মনে করেন তিনি। সূত্র : বিজনেস ইনসাইডার  871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ৯:৩
স্মার্ট চশমা চুরির সময় অজান্তেই নিজের ভিডিও ধারণ; অন্টারিওতে অভিযুক্তকে খুঁজছে পুলিশ। ছবি: সংগৃহীত

কানাডায় স্মার্ট চশমা চুরি করতে গিয়ে নিজের অজান্তেই নিজের ভিডিও ধারণ! খুঁজছে পুলিশ

যৌতুক হিসেবে থার গাড়ি দাবি, পাত্রপক্ষকে খেলনা গাড়ি দিয়ে বিয়ে বাতিল কনের বাবার

যৌতুক হিসেবে থার গাড়ি দাবি, পাত্রপক্ষকে খেলনা গাড়ি দিয়ে বিয়ে বাতিল কনের বাবার

ইতালির ওয়ার্কিং ভিসার নামে প্রতারণা, জেনে নিন  টাকা দেওয়ার আগে যে বিষয়গুলো যাচাই জরুরি

ইতালির ওয়ার্কিং ভিসার নামে প্রতারণা, জেনে নিন টাকা দেওয়ার আগে যে বিষয়গুলো যাচাই জরুরি

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...