কানাডায় স্মার্ট চশমা চুরি করতে গিয়ে নিজের অজান্তেই নিজের ভিডিও ধারণ! খুঁজছে পুলিশ
কানাডার অন্টারিও প্রদেশে স্মার্ট চশমা চুরির ঘটনায় সামনে এসেছে এক অদ্ভুত ঘটনা। একটি চশমার দোকান থেকে স্মার্ট চশমা চুরির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে চশমাটি পরখ করতে গিয়ে নিজের অজান্তেই নিজের ভিডিও ধারণ করে ফেলেন ওই ব্যক্তি। সেই ভিডিওর সূত্র ধরেই এখন তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
সাউথ সিমকো পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে অন্টারিওর কুকসটাউন এলাকার একটি চশমার দোকানে। অভিযুক্ত ব্যক্তি আসল স্মার্ট চশমার পরিবর্তে একটি নকল চশমা রেখে দোকান থেকে বেরিয়ে যান বলে অভিযোগ তদন্তকারীদের।
পরে দোকানের কর্মীরা স্মার্ট চশমাটির সঙ্গে সংযুক্ত একটি ডিভাইস পরীক্ষা করতে গিয়ে ভিডিও ফুটেজের সন্ধান পান। সেখানে সন্দেহভাজন ব্যক্তির মুখমণ্ডল দেখা যায়।
আধুনিক প্রযুক্তিনির্ভর এই স্মার্ট চশমায় ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও ধারণের সুবিধা রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, চশমাটি পরখ করার সময়ই অসাবধানতাবশত নিজের ভিডিও ধারণ করেন ওই ব্যক্তি।
ইতোমধ্যে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে সাউথ সিমকো পুলিশ। তার পরিচয় শনাক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন তদন্তকারীরা।
সূত্র: দ্য কানাডিয়ান প্রেস
871-এসএ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreকানাডার অন্টারিও প্রদেশে স্মার্ট চশমা চুরির ঘটনায় সামনে এসেছে এক অদ্ভুত ঘটনা। একটি চশমার দোকান থেকে স্মার্ট চশমা চুরির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে চশমাটি পরখ করতে গিয়ে নিজের অজান্তেই নিজের ভিডিও ধারণ করে ফেলেন ওই ব্যক্তি। সেই ভিডিওর সূত্র ধরেই এখন তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। সাউথ সিমকো পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে অন্টারিওর কুকসটাউন এলাকার একটি চশমার দোকানে। অভিযুক্ত ব্যক্তি আসল স্মার্ট চশমার পরিবর্তে একটি নকল চশমা রেখে দোকান থেকে বেরিয়ে যান বলে অভিযোগ তদন্তকারীদের। পরে দোকানের কর্মীরা স্মার্ট চশমাটির সঙ্গে সংযুক্ত একটি ডিভাইস পরীক্ষা করতে গিয়ে ভিডিও ফুটেজের সন্ধান পান। সেখানে সন্দেহভাজন ব্যক্তির মুখমণ্ডল দেখা যায়। আধুনিক প্রযুক্তিনির্ভর এই স্মার্ট চশমায় ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও ধারণের সুবিধা রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, চশমাটি পরখ করার সময়ই অসাবধানতাবশত নিজের ভিডিও ধারণ করেন ওই ব্যক্তি। ইতোমধ্যে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে সাউথ সিমকো পুলিশ। তার পরিচয় শনাক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন তদন্তকারীরা। সূত্র: দ্য কানাডিয়ান প্রেস 871-এসএ
যৌতুক হিসেবে থার গাড়ি দাবি, পাত্রপক্ষকে খেলনা গাড়ি দিয়ে বিয়ে বাতিল কনের বাবার
ইতালির ওয়ার্কিং ভিসার নামে প্রতারণা, জেনে নিন টাকা দেওয়ার আগে যে বিষয়গুলো যাচাই জরুরি
মেধাবী শিক্ষার্থী বাছাই করে হ্যাকার তৈরি, কিমের গোপন সাইবার সাম্রাজ্য
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরির বিলাসবহুল ট্রেনভ্রমণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন ভেনিস সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেসে রাতভর ভ্রমণ করেছেন এই তারকা যুগল বলে খবর প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হয়েছে, তাদের এক রাতের এই ভ্রমণের খরচ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। তবে তারা ঠিক কত টাকা ব্যয় করেছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ভেনিস সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেস বিশ্বের অন্যতম অভিজাত পর্যটকবাহী ট্রেন। ঐতিহ্যবাহী ইউরোপীয় নকশায় সাজানো বিলাসবহুল কেবিন, ব্যক্তিগত স্যুট, অভিজাত রেস্তোরাঁ ও বিশেষ আতিথেয়তার জন্য পরিচিত এই ট্রেন। যাত্রীদের জন্য রয়েছে পাঁচতারকা হোটেলের মতো সুযোগ-সুবিধা। ট্রেনের অভ্যন্তরীণ সাজসজ্জায় বিংশ শতাব্দীর ইউরোপীয় আভিজাত্যের ছোঁয়া রাখা হয়েছে। কেবিনের ধরন, ভ্রমণের সময় ও গন্তব্য অনুযায়ী এর ভাড়া নির্ধারিত হয়। রাজনীতি ও সংগীতজগতের দুই আলোচিত ব্যক্তিত্ব ট্রুডো ও পেরির ব্যক্তিগত জীবন নিয়ে আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ রয়েছে। এবার তাদের বিলাসবহুল ইউরোপ ভ্রমণের খবর নতুন করে আলোচনায় এসেছে। সূত্র: People Magazine 871-এসএ
বিমানের বদলে স্থলসীমান্ত দিয়ে দেশে প্রবেশের কথা ভাবছেন শেখ হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস
আবুধাবি বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য আর দাঁড়াতে হবে না লাইনে! হাঁটতে হাঁটতেই যাচাই হবে পাসপোর্ট
পূর্ব লন্ডনে ১৬ বছরের বাংলাদেশি কিশোরীর মৃত্যু, বিমানবন্দর থেকে সৎ বাবা গ্রেফতার
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। বিষয়টি জানতে পেরে ব্যাপক ক্ষুব্ধ হন মাস্ক। শনিবার (২৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটির বরাতে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর পাল্টা অভিযানে স্টারলিংক ব্যবহার করে ইরান। স্পেসএক্সের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে পরিচিত দুই ব্যক্তির বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়ে জানতে পারেন মাস্ক। তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধারণা, এসব ঘটনার সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক অভিযানের সম্পর্ক রয়েছে। বিষয়টি জানার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছিল বলেও জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ রয়টার্সকে জানিয়েছে, এ ধরনের কোনো প্রতিবেদনের বিষয়ে তারা অবগত নয়। ইরানে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের ব্যবসা পরিচালনার অনুমোদন নেই। তবে দেশটিতে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা সক্রিয় রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন ইলন মাস্ক। চলতি বছরের জানুয়ারিতে ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের সময় দেশটির কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার গোপনে কয়েক হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠিয়েছিল। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পরও ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার পাশাপাশি সংঘাতপূর্ণ অঞ্চলে স্টারলিংকের অননুমোদিত সামরিক ব্যবহার ঠেকানো স্পেসএক্সের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার ব্যবহার ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মন্তব্য জানতে স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। সংবাদসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স 871-এসএ
বিটিএস তারকার ছবি দেখে সেনাবাহিনীর প্রেমিকা ভেবে ছিনতাই করা ফোন ফেরত দিল চোর
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, লঙ্ঘন করলে ১ হাজার ইউরো জরিমানা

