সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে নতুন অভিবাসীদের দৈনন্দিন জীবন সহজ করবে ১০টি প্রয়োজনীয় অ্যাপ ও ডিজিটাল সেবা

সামিয়া ইসলাম প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ৯:২১
যুক্তরাষ্ট্রে নতুন আসা অভিবাসীদের দৈনন্দিন যাতায়াত, চাকরি ও জরুরি সেবা সহজ করতে পারে স্মার্টফোনের প্রয়োজনীয় অ্যাপ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নতুন আসা অভিবাসীদের দৈনন্দিন যাতায়াত, চাকরি ও জরুরি সেবা সহজ করতে পারে স্মার্টফোনের প্রয়োজনীয় অ্যাপ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নতুন আসার পর দৈনন্দিন জীবন সামলাতে নানা ধরনের সমস্যায় পড়তে হয় অভিবাসীদের। কোথায় যেতে হবে, কীভাবে গণপরিবহন ব্যবহার করতে হবে, চাকরি খুঁজবেন কোথায়, চিঠি বা পার্সেলের অবস্থান জানবেন কীভাবে কিংবা জরুরি প্রয়োজনে সরকারি সহায়তা পাবেন কোথায়, এসব বিষয়ে শুরুতে অনেকেরই পরিষ্কার ধারণা থাকে না। তবে স্মার্টফোনে কয়েকটি প্রয়োজনীয় অ্যাপ ও ডিজিটাল সেবা ব্যবহার করতে জানলে এসব কাজ অনেক সহজ হয়ে উঠতে পারে।

 

নতুন অভিবাসীদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় এমন ১০টি অ্যাপ ও অনলাইন সেবার কথা তুলে ধরা হলো।

 

১. গুগল ম্যাপস (Google Maps)

যুক্তরাষ্ট্রে নতুনদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় অ্যাপগুলোর একটি গুগল ম্যাপস। এর মাধ্যমে বাসা, কর্মস্থল, হাসপাতাল, সুপারমার্কেট, ব্যাংক কিংবা কাছাকাছি বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থান খুঁজে পাওয়া যায়। গাড়ি, বাস, ট্রেন কিংবা হেঁটে কোন পথে গন্তব্যে পৌঁছানো যাবে, সেটিও জানা যায়।

 

১. গুগল ট্রান্সলেট (Google Translate)

ইংরেজিতে দুর্বলতা থাকলে এই অ্যাপটি বেশ কাজে আসতে পারে। ইংরেজি থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের পাশাপাশি ক্যামেরা দিয়ে সাইনবোর্ড, নোটিশ ও বিভিন্ন লেখার অর্থ বোঝা যায়। কথোপকথনের মাধ্যমেও অনুবাদ করা সম্ভব।

 

১. এমটিএ অ্যাপ (MTA App)

নিউইয়র্কে বসবাসকারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। নিউইয়র্কের সাবওয়ে ও বাসের লাইভ সময়সূচি, রুট, সার্ভিস পরিবর্তন এবং ট্রেন বা বাসের সম্ভাব্য আগমনের সময় জানা যায়। তবে এটি মূলত নিউইয়র্কের এমটিএ পরিচালিত পরিবহনব্যবস্থা ব্যবহারকারীদের জন্য।

 

১. ইউএসপিএস মোবাইল (USPS Mobile)

যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এই অ্যাপ দিয়ে চিঠি ও পার্সেলের অবস্থান ট্র্যাক করা যায়। কাছাকাছি পোস্ট অফিস খুঁজে পাওয়া, ডাক পাঠানোর খরচ জানা এবং প্যাকেজ সংগ্রহের বিভিন্ন সুবিধাও রয়েছে।

 

১. ইনডিড (Indeed)

চাকরি খোঁজার জন্য বহুল ব্যবহৃত একটি প্ল্যাটফর্ম ইনডিড। ফুলটাইম, পার্টটাইম ও বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি দেখা, অনলাইনে আবেদন করা এবং নতুন চাকরির বিজ্ঞপ্তির নোটিফিকেশন পাওয়ার সুবিধা রয়েছে।

 

১. উবার (Uber)

নিজস্ব গাড়ি না থাকলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য উবার ব্যবহার করা যায়। অ্যাপের মাধ্যমে গন্তব্য নির্ধারণ, গাড়ি বুকিং এবং ভাড়া সম্পর্কে আগাম ধারণা পাওয়া সম্ভব।

 

১. ফেমা অ্যাপ (FEMA App)

প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির এই অ্যাপ কাজে আসে। আবহাওয়া ও জরুরি সতর্কতা, দুর্যোগের প্রস্তুতি, নিরাপত্তা নির্দেশনা এবং দুর্যোগ-পরবর্তী সহায়তা সম্পর্কে তথ্য পাওয়া যায়।

 

১. ২১১ (211)

খাদ্য সহায়তা, বাসস্থান, বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধে সহায়তা কিংবা বিভিন্ন কমিউনিটি সাপোর্টের তথ্য পেতে ২১১ গুরুত্বপূর্ণ একটি সেবা। যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় ২১১ নম্বরে ফোন করে স্থানীয় সহায়তা কর্মীদের সঙ্গে কথা বলা যায়। ওয়েবসাইটের মাধ্যমেও প্রয়োজনীয় সেবা খুঁজে পাওয়া সম্ভব। এটি আলাদা কোনো অ্যাপ নয়, বরং একটি জাতীয় সহায়তা নেটওয়ার্ক।

 

১. ইউএসএ ডট গভ (USA.gov)

যুক্তরাষ্ট্রের সরকারি বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে এই সরকারি ওয়েবসাইট ব্যবহার করা যায়। সরকারি আর্থিক সহায়তা, শিক্ষা, হাউজিং, স্বাস্থ্যসেবা, পাসপোর্টসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া যায়। সরকারি সেবা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুঁজতে এটি বেশ কার্যকর।

 

১. নিজের ব্যাংকের মোবাইল অ্যাপ

যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করা জরুরি। এর মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালান্স দেখা, টাকা পাঠানো, বিল পরিশোধ এবং লেনদেনের হিসাব পর্যবেক্ষণ করা যায়। চেজ ও ব্যাংক অব আমেরিয়াসহ বিভিন্ন ব্যাংকের নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে।

 

নতুন অভিবাসীদের জন্য এসব অ্যাপ ও সেবা উপকারী হলেও সবকিছু সবার জন্য সমানভাবে প্রয়োজনীয় নয়। কোন শহর বা অঙ্গরাজ্যে বসবাস করছেন, তার ওপর নির্ভর করে প্রয়োজনীয় অ্যাপের তালিকাও পরিবর্তিত হতে পারে। বিশেষ করে স্থানীয় পরিবহন, সরকারি সহায়তা ও কমিউনিটি সেবার ক্ষেত্রে শহরভেদে পার্থক্য রয়েছে।

 

অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরের মতো নির্ভরযোগ্য উৎস ব্যবহার করা এবং ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড ও ভেরিফিকেশন কোডের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।


871-এসএ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
মায়ামিতে খাবারের খরচ সামলাতে না পেরে ফুড ব্যাংকে ভিড় করছেন কর্মজীবী পরিবারগুলো
মায়ামিতে খাবারের খরচ সামলাতে না পেরে ফুড ব্যাংকে ভিড় করছেন কর্মজীবী পরিবারগুলো

যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল শহর ফ্লোরিডার মায়ামিতে থ্যাংকসগিভিংয়ের আগে খাদ্য সংকট তীব্র হয়ে ওঠায় ফ্রি ফুড প্যান্ট্রি ও ফুড ব্যাংকগুলোতে মানুষের ভিড় বেড়েছে, যার ফলে দক্ষিণ ফ্লোরিডার সংস্থাগুলোকে সেবা দেওয়ার সময় বাড়াতে হয়েছে।   প্রতিকূল আবহাওয়া ও আকস্মিক বন্যার ঝুঁকির মধ্যেও গত বুধবার কর্মজীবী পরিবারসহ শত শত মানুষ ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং খাবার ও ক্রমবর্ধমান খরচ সামলাতে খাদ্য সহায়তা নিতে ভিড় করেন; ৬০ বছর বয়সী সোনিয়া তিনটি কাজ করেও মাসিক খাবার জোগাতে আট মাস ধরে সহায়তা নিচ্ছেন এবং জানিয়েছেন যে ডলার ট্রির মতো দোকানেও পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের চাপ বাড়ছে।   ২০২৬ সালে ‘নো কিড হাংরি ফ্লোরিডা’-এর জন্য অ্যাসপেক্ট স্ট্র্যাটেজিকের জরিপে দেখা গেছে, ৮২ শতাংশ উত্তরদাতার মতে গত এক বছরে আয়ের তুলনায় খাদ্যের খরচ বেশি বেড়েছে, ৭০ শতাংশের আর্থিক অবস্থার অবনতি হয়েছে এবং প্রতি দুই পরিবারের মধ্যে একটি খাবার বাদ দিচ্ছে বা কম খাচ্ছে।   ফিডিং সাউথ ফ্লোরিডার চিফ অব স্টাফ জেসিকা বেনিটেস জানিয়েছেন, চারটি কাউন্টিতে ৩০০ শাখার মাধ্যমে খাদ্য বিতরণ করা এই সংস্থাটি বিপুল চাহিদা মেটাতে সেবার সময় সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়িয়েছে এবং শনি ও রোববারও কার্যক্রম বৃদ্ধি করেছে।   ১৯৩৯ সালে চালুর পর সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে (এসএনএপি বা ফুড স্ট্যাম্প) ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় বাজেট কর্তনের ফলে প্রায় ২০ লাখ মানুষ সুবিধা হারিয়েছেন এবং অ্যাসোসিয়েটেড প্রেসের হিসাব অনুযায়ী ফ্লোরিডায় এর অন্তর্ভুক্তি ২২ শতাংশ কমেছে।   এ ছাড়া টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) সুবিধা ও ওয়ার্ক পারমিট হারানো হাইতি ও ভেনেজুয়েলার অভিবাসী পরিবারসহ মিশ্র-স্ট্যাটাসের পরিবারগুলো প্রতিশোধের আশঙ্কায় ফুড স্ট্যাম্পের আবেদন না করায় হল্যান্ডেল বিচের প্রধান কেন্দ্রে প্রতিদিন গড়ে প্রায় ২০০ পরিবার খাদ্য সহায়তা নিতে আসছে।

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১৩:৩১
ফ্লোরিডায় উল্টো পথে ৭ মাইল গাড়ি চালিয়ে গোয়েন্দাকে হ ত্যা, অভিযুক্তের বিরুদ্ধে আইস ডিটেইনার

ফ্লোরিডায় উল্টো পথে ৭ মাইল গাড়ি চালিয়ে গোয়েন্দাকে হ ত্যা, অভিযুক্তের বিরুদ্ধে আইস ডিটেইনার

অভিবাসন নথি যাচাইয়ে চাপে হাজারো প্রবাসী পরিবারের ভবিষ্যৎ

সরকারি আবাসন সহায়তায় নতুন নিয়ম, অভিবাসন নথি যাচাইয়ে চাপে হাজারো প্রবাসী পরিবারের ভবিষ্যৎ

আদালতের রায়ের পর আইসের সঙ্গে চুক্তি স্থগিত, অভিবাসীদের আর অতিরিক্ত আটক রাখবে না কাউন্টি

আদালতের রায়ের পর আইসের সঙ্গে চুক্তি স্থগিত, অভিবাসীদের আর অতিরিক্ত আটক রাখবে না কাউন্টি

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডিএসএর ভোট, ওকাসিও-কর্টেজের ধারেকাছেও নেই প্রতিদ্বন্দ্বীরা
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডিএসএর ভোট, ওকাসিও-কর্টেজের ধারেকাছেও নেই প্রতিদ্বন্দ্বীরা

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) আনুষ্ঠানিক সমর্থন পেতে সদস্যদের প্রাথমিক মনোনয়ন ভোটে ৭৩ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।   তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তালিব পেয়েছেন ১৫ শতাংশ ভোট, আর ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট শন ফেইন ৯ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। দেশজুড়ে ডিএসএ-র প্রায় ১ লাখ ৩০ হাজার সদস্যের মধ্যে ইতিমধ্যে ১ হাজারের বেশি ভোট পড়েছে, যেখানে ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি রো খান্না ২ শতাংশ এবং মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেন ১ শতাংশ ভোট পেয়েছেন।   ইসরায়েল নীতি ও বিডিএস আন্দোলনের প্রশ্নে ওকাসিও-কর্টেজের অবস্থানের সমালোচনা করে একাংশের সদস্য রাশিদা তালিবকে সমর্থন দিলেও অধিকাংশ সদস্য ওকাসিও-কর্টেজকেই সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন।   গত সপ্তাহে শুরু হওয়া এই মনোনয়ন ভোট আগামী জানুয়ারির শেষে সম্পন্ন হবে, এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি প্রার্থীদের নিয়ে একটি প্রেসিডেন্সিয়াল টাউন হল আয়োজন করবে ডিএসএ এবং এপ্রিলের মাঝামাঝি ন্যাশনাল পলিটিক্যাল কমিটির চূড়ান্ত সমর্থন ঘোষণা করা হবে।   ২০২০ সালে সিনেটর বার্নি স্যান্ডার্সকে সমর্থন দেওয়া এই সংগঠনটি ২০২৮ সালে হোয়াইট হাউসের লড়াইয়ের পাশাপাশি শত শত সমাজতান্ত্রিক প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। তবে ওকাসিও-কর্টেজ ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ব্যক্তিগতভাবে ভাবছেন বলে জানালেও এখনই প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানাননি এবং ইতিমধ্যে নিউইয়র্কের ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন।

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১২:১৬
যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি ও সিভিল সার্ভিস পরীক্ষায় ডিসেম্বরের আবেদনের সুযোগ; কয়েকটির সময়সীমা প্রথম সপ্তাহে। ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে সরকারি চাকরির সুযোগ, আবেদন চলছে বিভিন্ন পদে! জানুন বিস্তারিত

অপহরণের প্রায় ১৩ বছর পর  হ ত্যার অভিযোগে গ্রেপ্তার চারজন, খুলল পুরোনো রহস্য

অপহরণের প্রায় ১৩ বছর পর হ ত্যার অভিযোগে গ্রেপ্তার চারজন, খুলল পুরোনো রহস্য

চীনে যুক্তরাষ্ট্রের এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে ট্রাম্পের সঙ্গে সংঘাতের পথে রিপাবলিকানরা

চীনে যুক্তরাষ্ট্রের এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে ট্রাম্পের সঙ্গে সংঘাতের পথে রিপাবলিকানরা

নিউইয়র্ক সিটিতে সাধারণ দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে বার্ষিক ১ লাখ ১৬ হাজার ৪০০ ডলার আয়ের হিসাব। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে দুই বেডরুমের বাসার ভাড়া সামলাতে ঘণ্টায় আয় করতে হবে প্রায় ৫৬ ডলার

নিউইয়র্ক সিটিতে আয়ের ৩০ শতাংশের মধ্যে আবাসন ব্যয় সীমিত রেখে দুই বেডরুমের একটি সাধারণ অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে একজন পূর্ণকালীন কর্মীর ঘণ্টায় প্রায় ৫৬ ডলার আয় করতে হবে। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের হিসাবে বার্ষিক আয় হতে হবে ১ লাখ ১৬ হাজার ৪০০ ডলার।   যুক্তরাষ্ট্রের আবাসনবিষয়ক সংস্থা ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের (এনএলআইএইচসি) ২০২৬ সালের ২৩ জুলাই প্রকাশিত ‘আউট অব রিচ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।   প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক এলাকায় দুই বেডরুমের একটি সাধারণ অ্যাপার্টমেন্টের নির্ধারিত ফেয়ার মার্কেট রেন্ট মাসে ২ হাজার ৯১০ ডলার। আয়ের ৩০ শতাংশের মধ্যে এই ব্যয় সীমিত রাখতে একজন কর্মীর মাসিক আয় হতে হবে ৯ হাজার ৭০০ ডলার। সে হিসাবে ঘণ্টায় প্রয়োজন ৫৫ ডলার ৯৬ সেন্ট আয়।   অন্যদিকে, এক বেডরুমের অ্যাপার্টমেন্টের ফেয়ার মার্কেট রেন্ট মাসে ২ হাজার ৬৫৫ ডলার। এই ব্যয় বহনের জন্য ঘণ্টায় ৫১ ডলার ৬ সেন্ট বা বছরে ১ লাখ ৬ হাজার ২০০ ডলার আয় প্রয়োজন। তিন বেডরুমের অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রয়োজনীয় বার্ষিক আয়ের পরিমাণ ১ লাখ ৪৫ হাজার ৭৬০ ডলার।   নিউইয়র্ক সিটির রেন্ট গাইডলাইনস বোর্ডের ২০২৬ সালের প্রতিবেদনেও একই চিত্র উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ন্যূনতম মজুরিতে কাজ করা একজন কর্মীকে দুই বেডরুমের অ্যাপার্টমেন্টের ব্যয় বহন করতে সপ্তাহে ১৩২ ঘণ্টা কাজ করতে হবে। পরিবারের দুজন উপার্জন করলে প্রত্যেককে সপ্তাহে ৬৬ ঘণ্টা কাজ করতে হবে।   জাতীয় পর্যায়ে দুই বেডরুমের একটি সাধারণ বাসার ভাড়া বহন করতে ঘণ্টায় ৩৪ ডলার ৭৩ সেন্ট আয় প্রয়োজন। অথচ যুক্তরাষ্ট্রের ভাড়াটিয়াদের গড় ঘণ্টাপ্রতি আয় ২৪ ডলার ৮৪ সেন্ট। নিউইয়র্কে প্রয়োজনীয় আয়ের পরিমাণ জাতীয় হিসাবের তুলনায় প্রায় ৬১ শতাংশ বেশি।   তবে প্রতিবেদনে উল্লেখ করা আয়ের পরিমাণ বাসা ভাড়া নেওয়ার বাধ্যতামূলক শর্ত নয়। এটি আয়ের ৩০ শতাংশের মধ্যে আবাসন ব্যয় রাখার একটি মানদণ্ড। এর চেয়ে কম আয়েও বাসা ভাড়া নেওয়া সম্ভব, তবে সে ক্ষেত্রে খাবার, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে আর্থিক চাপ বাড়তে পারে।   আবাসন ব্যয় ও কর্মীদের আয়ের মধ্যকার এই ব্যবধান কমাতে সাশ্রয়ী মূল্যের বাসস্থান নির্মাণ, ভাড়া সহায়তা কর্মসূচির সম্প্রসারণ এবং বিদ্যমান স্বল্পমূল্যের আবাসন সংরক্ষণের সুপারিশ করেছে এনএলআইএইচসি।   সূত্র: ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশন 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১০:৩১
যুক্তরাষ্ট্রে আগামী ১ ডিসেম্বর গ্রাহকদের ১০ লাখ ফ্রি কফি দেবে ডানকিন,জেনে নিন  যেভাবে পাবেন

যুক্তরাষ্ট্রে আগামী ১ ডিসেম্বর গ্রাহকদের ১০ লাখ ফ্রি কফি দেবে ডানকিন,জেনে নিন যেভাবে পাবেন

যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসের সোশ্যাল সিকিউরিটির অর্থ প্রদানের সময়সূচি ঘোষণা; এসএসআই সুবিধাভোগীরা পাবেন দুবার ভাতা। ছবি: সংগৃহীত

ডিসেম্বরের সোশ্যাল সিকিউরিটি পেমেন্টের সময়সূচি প্রকাশ, এক সএসআই সুবিধাভোগীরা অর্থ পাবেন ২ বার

যুক্তরাষ্ট্রে দাঁতের চিকিৎসায় অননুমোদিত অ্যানেস্থেশিয়ায় ২ বছরের শিশুর মৃ ত্যু, ক্লিনিকের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে দাঁতের চিকিৎসায় অননুমোদিত অ্যানেস্থেশিয়ায় ২ বছরের শিশুর মৃ ত্যু, ক্লিনিকের বিরুদ্ধে মামলা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...