সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে সরকারি চাকরির সুযোগ, আবেদন চলছে বিভিন্ন পদে! জানুন বিস্তারিত

সামিয়া ইসলাম প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১১:৫
যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি ও সিভিল সার্ভিস পরীক্ষায় ডিসেম্বরের আবেদনের সুযোগ; কয়েকটির সময়সীমা প্রথম সপ্তাহে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি ও সিভিল সার্ভিস পরীক্ষায় ডিসেম্বরের আবেদনের সুযোগ; কয়েকটির সময়সীমা প্রথম সপ্তাহে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য ডিসেম্বর মাসে রয়েছে বেশ কিছু সুযোগ। নিউইয়র্ক সিটি, নিউইয়র্ক স্টেট এবং ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির পাশাপাশি সিভিল সার্ভিস পরীক্ষার জন্যও আবেদন নেওয়া হচ্ছে। কয়েকটি পদের আবেদনের শেষ সময় ডিসেম্বরের প্রথম সপ্তাহেই।

 

নিউইয়র্ক সিটির বিভিন্ন বিভাগ, স্টেট গভর্নমেন্ট এবং ফেডারেল এজেন্সির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশাসনিক, প্রযুক্তি, হিসাবরক্ষণ, পরিবহন, পরিবেশ ও স্বাস্থ্যসেবা খাতের পদ রয়েছে। তবে প্রতিটি চাকরির যোগ্যতা, বেতন, কাজের স্থান এবং আবেদনের সময়সীমা আলাদা।

 

নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনসহ বিভিন্ন সিটি এজেন্সির চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যাচ্ছে সিটি জবস পোর্টালে। তালিকায় জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পদ রয়েছে। অন্যদিকে নিউইয়র্ক স্টেটের নিয়োগ তালিকায় বিজনেস সিস্টেমস অ্যানালিস্ট, ক্লিনার, ফ্যাসিলিটি অপারেশনস অ্যাসিস্ট্যান্ট, কনস্ট্রাকশন স্পেশালিস্ট এবং বাজেট এক্সামিনারের মতো পদ রয়েছে।

 

নিউইয়র্ক স্টেটের কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ সময় ৪, ১০, ১১, ১৬, ১৮ ও ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কনস্ট্রাকশন স্পেশালিস্ট ১ পদের আবেদন ১১ ডিসেম্বর এবং ফরেনসিক অ্যাকাউন্ট্যান্ট/অডিটর পদের আবেদন ১৮ ডিসেম্বর পর্যন্ত গ্রহণের তথ্য পাওয়া গেছে।

 

নিউইয়র্ক সিটির সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রেও দুটি উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। অ্যাডিকশন কাউন্সেলর এবং ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট পদের পরীক্ষার জন্য ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট পরীক্ষার জন্য কোনো আবেদন ফি নেই। পরীক্ষাটি ২০২৭ সালের ৯ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে।

 

ফেডারেল সরকারের চাকরির ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (এনআইএইচ) একটি ক্লিনিক্যাল রিসার্চ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। মেরিল্যান্ডের বেথেসডায় অবস্থিত এনআইএইচ ক্লিনিক্যাল সেন্টারে একাধিক শূন্যপদের জন্য আবেদন নেওয়া হচ্ছে। পদটির বার্ষিক বেতন ৮৫ হাজার ৫৩২ থেকে ১ লাখ ২০ হাজার ৫১ ডলার। আবেদন গ্রহণের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬। এ পদে আবেদন করতে নিবন্ধিত নার্সের যোগ্যতা এবং নির্ধারিত লাইসেন্সসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

 

চাকরিপ্রার্থীরা সিটি গভর্নমেন্টের জন্য NYC Jobs, নিউইয়র্ক স্টেটের জন্য StateJobsNY এবং ফেডারেল সরকারের জন্য USAJOBS পোর্টালে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন। এছাড়া এমটিএ ও ইউএস পোস্টাল সার্ভিসের চাকরির জন্য তাদের নিজস্ব ক্যারিয়ার পোর্টাল রয়েছে।

 

আবেদনের আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, লাইসেন্স, ওয়ার্ক অথরাইজেশন এবং নাগরিকত্বসংক্রান্ত শর্ত ভালোভাবে যাচাই করা জরুরি। বিশেষ করে ফেডারেল সরকারের অনেক পদে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাধ্যতামূলক। আবার কিছু পদে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অন্যান্য যোগ্য প্রার্থীরাও আবেদন করতে পারেন।

 

শুধু গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিট থাকলেই সব সরকারি চাকরিতে আবেদন করা যাবে, এমন নয়। তাই আবেদন জমা দেওয়ার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা Eligibility এবং Application Requirements ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

গুরুত্বপূর্ণ চাকরির ওয়েবসাইট

  1. NYC Government Jobs: cityjobs.nyc.gov
  2. New York State Jobs: statejobs.ny.gov
  3. Federal Government Jobs: usajobs.gov
  4. MTA Careers: careers.mta.org
  5. USPS Careers: jobs.usps.com

 

নিউইয়র্ক সিটি গভর্নমেন্টের চাকরি

NYC Department of Transportation (DOT)-এর কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ সময় ডিসেম্বরের বিভিন্ন তারিখে নির্ধারণ করা হয়েছে।

  1. Junior Network Engineer - ২ ডিসেম্বর
  2. EV Program Manager - ৮ ডিসেম্বর
  3. PS Budget Analyst - ১০ ডিসেম্বর
  4. MOU Agreement Planner - ১২ ডিসেম্বর
  5. Supervisor Electrician - ১৪ ডিসেম্বর
  6. Community Coordinator - ১৮ ডিসেম্বর
  7. High Pressure Plant Tender - ২৫ ডিসেম্বর
  8. Assistant Press Secretary - ২৭ ডিসেম্বর

 

বিশেষ করে Junior Network Engineer পদের বেতন বছরে ৯৫ হাজার ২৩৩ থেকে ১ লাখ ২৯ হাজার ৩৭৫ ডলার। তবে এই পদে আবেদনকারীদের নির্দিষ্ট সিভিল সার্ভিস যোগ্যতা থাকতে হবে। একইভাবে PS Budget Analyst এবং EV Program Manager পদেও নির্দিষ্ট সিভিল সার্ভিস শর্ত রয়েছে।

 

নিউইয়র্ক স্টেট গভর্নমেন্টের চাকরি

StateJobsNY-এর প্রকাশিত নিয়োগ তালিকায় বিভিন্ন বিভাগের একাধিক পদ রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি পদ হলো:

  1. Facility Operations Assistant 1 - ৪ ডিসেম্বর
  2. Cleaner - ১০ ডিসেম্বর
  3. Business Systems Analyst 1/Trainee - ১০ ডিসেম্বর
  4. Construction Specialist 1 Transportation - ১১ ডিসেম্বর
  5. Environmental Program Specialist 1 - ১৬ ডিসেম্বর
  6. Forensic Accountant/Auditor - ১৮ ডিসেম্বর
  7. Associate Counsel - ২২ ডিসেম্বর
  8. Budget Examiner - ২৪ ডিসেম্বর

 

কনস্ট্রাকশন স্পেশালিস্ট ১ পদে বার্ষিক বেতন ৭৩ হাজার ৭৫৫ থেকে ৯৩ হাজার ৮৬২ ডলার। অন্যদিকে ফরেনসিক অ্যাকাউন্ট্যান্ট/অডিটর পদে বার্ষিক বেতন ৭২ হাজার ৭৭ ডলারের সঙ্গে ৪ হাজার ১৫০ ডলার লোকেশন পে রয়েছে।

 

NYC Civil Service Exams

নিউইয়র্ক সিটির সিভিল সার্ভিস পরীক্ষার জন্য দুটি উল্লেখযোগ্য আবেদন চলছে।

  1. Addiction Counselor - ২২ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি ৬৮ ডলার। পদটি শুধু NYC Health + Hospitals-এর জন্য।
  2. Traffic Enforcement Agent - ২২ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি নেই। পরীক্ষাটি ২০২৭ সালের ৯ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে।

 

Federal Government Jobs

ফেডারেল সরকারের চাকরির বিজ্ঞপ্তি খুঁজতে USAJOBS পোর্টাল ব্যবহার করা যায়। বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (NIH) Clinical Research Nurse পদে মেরিল্যান্ডের বেথেসডায় একাধিক শূন্যপদের জন্য আবেদন নেওয়া হচ্ছে।

 

পদটির বার্ষিক বেতন ৮৫ হাজার ৫৩২ থেকে ১ লাখ ২০ হাজার ৫১ ডলার। আবেদন জমার শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬।

 

এ পদে যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা ইউএস ন্যাশনাল হওয়া বাধ্যতামূলক। গ্রিন কার্ডধারী ও অন্যান্য বিদেশি নাগরিকরা এই নির্দিষ্ট নিয়োগে আবেদন করতে পারবেন না। পাশাপাশি বৈধ যুক্তরাষ্ট্রের RN License, NCLEX-RN পাস এবং বিদেশি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়া প্রার্থীদের ক্ষেত্রে CGFNS-এর নির্ধারিত সার্টিফিকেশন প্রয়োজন।

 

গুরুত্বপূর্ণ চাকরির ওয়েবসাইট

  1. Federal Government Jobs: USAJOBS
  2. NYC Government Jobs: NYC Jobs
  3. New York State Jobs: StateJobsNY
  4. MTA Careers: MTA Careers Portal
  5. USPS Careers: USPS Careers Portal

 

চাকরির আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, লাইসেন্স, নাগরিকত্ব এবং ওয়ার্ক অথরাইজেশনের শর্ত ভালোভাবে যাচাই করুন।

 

সূত্র: নিউইয়র্ক সিটি


871-এসএ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
মায়ামিতে খাবারের খরচ সামলাতে না পেরে ফুড ব্যাংকে ভিড় করছেন কর্মজীবী পরিবারগুলো
মায়ামিতে খাবারের খরচ সামলাতে না পেরে ফুড ব্যাংকে ভিড় করছেন কর্মজীবী পরিবারগুলো

যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল শহর ফ্লোরিডার মায়ামিতে থ্যাংকসগিভিংয়ের আগে খাদ্য সংকট তীব্র হয়ে ওঠায় ফ্রি ফুড প্যান্ট্রি ও ফুড ব্যাংকগুলোতে মানুষের ভিড় বেড়েছে, যার ফলে দক্ষিণ ফ্লোরিডার সংস্থাগুলোকে সেবা দেওয়ার সময় বাড়াতে হয়েছে।   প্রতিকূল আবহাওয়া ও আকস্মিক বন্যার ঝুঁকির মধ্যেও গত বুধবার কর্মজীবী পরিবারসহ শত শত মানুষ ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং খাবার ও ক্রমবর্ধমান খরচ সামলাতে খাদ্য সহায়তা নিতে ভিড় করেন; ৬০ বছর বয়সী সোনিয়া তিনটি কাজ করেও মাসিক খাবার জোগাতে আট মাস ধরে সহায়তা নিচ্ছেন এবং জানিয়েছেন যে ডলার ট্রির মতো দোকানেও পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের চাপ বাড়ছে।   ২০২৬ সালে ‘নো কিড হাংরি ফ্লোরিডা’-এর জন্য অ্যাসপেক্ট স্ট্র্যাটেজিকের জরিপে দেখা গেছে, ৮২ শতাংশ উত্তরদাতার মতে গত এক বছরে আয়ের তুলনায় খাদ্যের খরচ বেশি বেড়েছে, ৭০ শতাংশের আর্থিক অবস্থার অবনতি হয়েছে এবং প্রতি দুই পরিবারের মধ্যে একটি খাবার বাদ দিচ্ছে বা কম খাচ্ছে।   ফিডিং সাউথ ফ্লোরিডার চিফ অব স্টাফ জেসিকা বেনিটেস জানিয়েছেন, চারটি কাউন্টিতে ৩০০ শাখার মাধ্যমে খাদ্য বিতরণ করা এই সংস্থাটি বিপুল চাহিদা মেটাতে সেবার সময় সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়িয়েছে এবং শনি ও রোববারও কার্যক্রম বৃদ্ধি করেছে।   ১৯৩৯ সালে চালুর পর সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে (এসএনএপি বা ফুড স্ট্যাম্প) ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় বাজেট কর্তনের ফলে প্রায় ২০ লাখ মানুষ সুবিধা হারিয়েছেন এবং অ্যাসোসিয়েটেড প্রেসের হিসাব অনুযায়ী ফ্লোরিডায় এর অন্তর্ভুক্তি ২২ শতাংশ কমেছে।   এ ছাড়া টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) সুবিধা ও ওয়ার্ক পারমিট হারানো হাইতি ও ভেনেজুয়েলার অভিবাসী পরিবারসহ মিশ্র-স্ট্যাটাসের পরিবারগুলো প্রতিশোধের আশঙ্কায় ফুড স্ট্যাম্পের আবেদন না করায় হল্যান্ডেল বিচের প্রধান কেন্দ্রে প্রতিদিন গড়ে প্রায় ২০০ পরিবার খাদ্য সহায়তা নিতে আসছে।

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১৩:৩১
ফ্লোরিডায় উল্টো পথে ৭ মাইল গাড়ি চালিয়ে গোয়েন্দাকে হ ত্যা, অভিযুক্তের বিরুদ্ধে আইস ডিটেইনার

ফ্লোরিডায় উল্টো পথে ৭ মাইল গাড়ি চালিয়ে গোয়েন্দাকে হ ত্যা, অভিযুক্তের বিরুদ্ধে আইস ডিটেইনার

অভিবাসন নথি যাচাইয়ে চাপে হাজারো প্রবাসী পরিবারের ভবিষ্যৎ

সরকারি আবাসন সহায়তায় নতুন নিয়ম, অভিবাসন নথি যাচাইয়ে চাপে হাজারো প্রবাসী পরিবারের ভবিষ্যৎ

আদালতের রায়ের পর আইসের সঙ্গে চুক্তি স্থগিত, অভিবাসীদের আর অতিরিক্ত আটক রাখবে না কাউন্টি

আদালতের রায়ের পর আইসের সঙ্গে চুক্তি স্থগিত, অভিবাসীদের আর অতিরিক্ত আটক রাখবে না কাউন্টি

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডিএসএর ভোট, ওকাসিও-কর্টেজের ধারেকাছেও নেই প্রতিদ্বন্দ্বীরা
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডিএসএর ভোট, ওকাসিও-কর্টেজের ধারেকাছেও নেই প্রতিদ্বন্দ্বীরা

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) আনুষ্ঠানিক সমর্থন পেতে সদস্যদের প্রাথমিক মনোনয়ন ভোটে ৭৩ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।   তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তালিব পেয়েছেন ১৫ শতাংশ ভোট, আর ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট শন ফেইন ৯ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। দেশজুড়ে ডিএসএ-র প্রায় ১ লাখ ৩০ হাজার সদস্যের মধ্যে ইতিমধ্যে ১ হাজারের বেশি ভোট পড়েছে, যেখানে ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি রো খান্না ২ শতাংশ এবং মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেন ১ শতাংশ ভোট পেয়েছেন।   ইসরায়েল নীতি ও বিডিএস আন্দোলনের প্রশ্নে ওকাসিও-কর্টেজের অবস্থানের সমালোচনা করে একাংশের সদস্য রাশিদা তালিবকে সমর্থন দিলেও অধিকাংশ সদস্য ওকাসিও-কর্টেজকেই সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন।   গত সপ্তাহে শুরু হওয়া এই মনোনয়ন ভোট আগামী জানুয়ারির শেষে সম্পন্ন হবে, এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি প্রার্থীদের নিয়ে একটি প্রেসিডেন্সিয়াল টাউন হল আয়োজন করবে ডিএসএ এবং এপ্রিলের মাঝামাঝি ন্যাশনাল পলিটিক্যাল কমিটির চূড়ান্ত সমর্থন ঘোষণা করা হবে।   ২০২০ সালে সিনেটর বার্নি স্যান্ডার্সকে সমর্থন দেওয়া এই সংগঠনটি ২০২৮ সালে হোয়াইট হাউসের লড়াইয়ের পাশাপাশি শত শত সমাজতান্ত্রিক প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। তবে ওকাসিও-কর্টেজ ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ব্যক্তিগতভাবে ভাবছেন বলে জানালেও এখনই প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানাননি এবং ইতিমধ্যে নিউইয়র্কের ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন।

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১২:১৬
যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি ও সিভিল সার্ভিস পরীক্ষায় ডিসেম্বরের আবেদনের সুযোগ; কয়েকটির সময়সীমা প্রথম সপ্তাহে। ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে সরকারি চাকরির সুযোগ, আবেদন চলছে বিভিন্ন পদে! জানুন বিস্তারিত

অপহরণের প্রায় ১৩ বছর পর  হ ত্যার অভিযোগে গ্রেপ্তার চারজন, খুলল পুরোনো রহস্য

অপহরণের প্রায় ১৩ বছর পর হ ত্যার অভিযোগে গ্রেপ্তার চারজন, খুলল পুরোনো রহস্য

চীনে যুক্তরাষ্ট্রের এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে ট্রাম্পের সঙ্গে সংঘাতের পথে রিপাবলিকানরা

চীনে যুক্তরাষ্ট্রের এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে ট্রাম্পের সঙ্গে সংঘাতের পথে রিপাবলিকানরা

নিউইয়র্ক সিটিতে সাধারণ দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে বার্ষিক ১ লাখ ১৬ হাজার ৪০০ ডলার আয়ের হিসাব। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে দুই বেডরুমের বাসার ভাড়া সামলাতে ঘণ্টায় আয় করতে হবে প্রায় ৫৬ ডলার

নিউইয়র্ক সিটিতে আয়ের ৩০ শতাংশের মধ্যে আবাসন ব্যয় সীমিত রেখে দুই বেডরুমের একটি সাধারণ অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে একজন পূর্ণকালীন কর্মীর ঘণ্টায় প্রায় ৫৬ ডলার আয় করতে হবে। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের হিসাবে বার্ষিক আয় হতে হবে ১ লাখ ১৬ হাজার ৪০০ ডলার।   যুক্তরাষ্ট্রের আবাসনবিষয়ক সংস্থা ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের (এনএলআইএইচসি) ২০২৬ সালের ২৩ জুলাই প্রকাশিত ‘আউট অব রিচ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।   প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক এলাকায় দুই বেডরুমের একটি সাধারণ অ্যাপার্টমেন্টের নির্ধারিত ফেয়ার মার্কেট রেন্ট মাসে ২ হাজার ৯১০ ডলার। আয়ের ৩০ শতাংশের মধ্যে এই ব্যয় সীমিত রাখতে একজন কর্মীর মাসিক আয় হতে হবে ৯ হাজার ৭০০ ডলার। সে হিসাবে ঘণ্টায় প্রয়োজন ৫৫ ডলার ৯৬ সেন্ট আয়।   অন্যদিকে, এক বেডরুমের অ্যাপার্টমেন্টের ফেয়ার মার্কেট রেন্ট মাসে ২ হাজার ৬৫৫ ডলার। এই ব্যয় বহনের জন্য ঘণ্টায় ৫১ ডলার ৬ সেন্ট বা বছরে ১ লাখ ৬ হাজার ২০০ ডলার আয় প্রয়োজন। তিন বেডরুমের অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে প্রয়োজনীয় বার্ষিক আয়ের পরিমাণ ১ লাখ ৪৫ হাজার ৭৬০ ডলার।   নিউইয়র্ক সিটির রেন্ট গাইডলাইনস বোর্ডের ২০২৬ সালের প্রতিবেদনেও একই চিত্র উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ন্যূনতম মজুরিতে কাজ করা একজন কর্মীকে দুই বেডরুমের অ্যাপার্টমেন্টের ব্যয় বহন করতে সপ্তাহে ১৩২ ঘণ্টা কাজ করতে হবে। পরিবারের দুজন উপার্জন করলে প্রত্যেককে সপ্তাহে ৬৬ ঘণ্টা কাজ করতে হবে।   জাতীয় পর্যায়ে দুই বেডরুমের একটি সাধারণ বাসার ভাড়া বহন করতে ঘণ্টায় ৩৪ ডলার ৭৩ সেন্ট আয় প্রয়োজন। অথচ যুক্তরাষ্ট্রের ভাড়াটিয়াদের গড় ঘণ্টাপ্রতি আয় ২৪ ডলার ৮৪ সেন্ট। নিউইয়র্কে প্রয়োজনীয় আয়ের পরিমাণ জাতীয় হিসাবের তুলনায় প্রায় ৬১ শতাংশ বেশি।   তবে প্রতিবেদনে উল্লেখ করা আয়ের পরিমাণ বাসা ভাড়া নেওয়ার বাধ্যতামূলক শর্ত নয়। এটি আয়ের ৩০ শতাংশের মধ্যে আবাসন ব্যয় রাখার একটি মানদণ্ড। এর চেয়ে কম আয়েও বাসা ভাড়া নেওয়া সম্ভব, তবে সে ক্ষেত্রে খাবার, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে আর্থিক চাপ বাড়তে পারে।   আবাসন ব্যয় ও কর্মীদের আয়ের মধ্যকার এই ব্যবধান কমাতে সাশ্রয়ী মূল্যের বাসস্থান নির্মাণ, ভাড়া সহায়তা কর্মসূচির সম্প্রসারণ এবং বিদ্যমান স্বল্পমূল্যের আবাসন সংরক্ষণের সুপারিশ করেছে এনএলআইএইচসি।   সূত্র: ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশন 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১০:৩১
যুক্তরাষ্ট্রে আগামী ১ ডিসেম্বর গ্রাহকদের ১০ লাখ ফ্রি কফি দেবে ডানকিন,জেনে নিন  যেভাবে পাবেন

যুক্তরাষ্ট্রে আগামী ১ ডিসেম্বর গ্রাহকদের ১০ লাখ ফ্রি কফি দেবে ডানকিন,জেনে নিন যেভাবে পাবেন

যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসের সোশ্যাল সিকিউরিটির অর্থ প্রদানের সময়সূচি ঘোষণা; এসএসআই সুবিধাভোগীরা পাবেন দুবার ভাতা। ছবি: সংগৃহীত

ডিসেম্বরের সোশ্যাল সিকিউরিটি পেমেন্টের সময়সূচি প্রকাশ, এক সএসআই সুবিধাভোগীরা অর্থ পাবেন ২ বার

যুক্তরাষ্ট্রে দাঁতের চিকিৎসায় অননুমোদিত অ্যানেস্থেশিয়ায় ২ বছরের শিশুর মৃ ত্যু, ক্লিনিকের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে দাঁতের চিকিৎসায় অননুমোদিত অ্যানেস্থেশিয়ায় ২ বছরের শিশুর মৃ ত্যু, ক্লিনিকের বিরুদ্ধে মামলা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...