সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
অন্যান্য

‘বানর নারী’ নামে প্রদর্শনীতে দেখানো হতো জুলিয়াকে, মৃত্যুর পরও চলেছে দেহ প্রদর্শন করে ব্যবসা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২০:৩৮
উনিশ শতকের মেক্সিকান নারী জুলিয়া পাস্ত্রানা, যিনি জীবিত ও মৃত্যুর পরও দীর্ঘদিন বিভিন্ন দেশে প্রদর্শনীর বস্তু হিসেবে ব্যবহৃত হয়েছিলেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
উনিশ শতকের মেক্সিকান নারী জুলিয়া পাস্ত্রানা, যিনি জীবিত ও মৃত্যুর পরও দীর্ঘদিন বিভিন্ন দেশে প্রদর্শনীর বস্তু হিসেবে ব্যবহৃত হয়েছিলেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

উনিশ শতকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার বিভিন্ন শহরে দর্শকদের সামনে গান ও নাচ পরিবেশন করতেন মেক্সিকোর জুলিয়া পাস্ত্রানা। তবে তার প্রতিভার চেয়ে শারীরিক বৈশিষ্ট্যকে পুঁজি করে তাকে প্রদর্শনীর আকর্ষণ হিসেবে তুলে ধরা হতো। মুখ ও শরীরজুড়ে অতিরিক্ত লোম এবং মাড়ির অস্বাভাবিক বৃদ্ধির কারণে তৎকালীন প্রদর্শনীর আয়োজকেরা তাকে অবমাননাকর ‘দ্য এইপ ওম্যান’ বা ‘বানর নারী’ নামে পরিচিত করেছিল। ১৮৩৪ সালে জন্ম নেওয়া জুলিয়ার হাইপারট্রাইকোসিস ও জিঞ্জাইভাল হাইপারপ্লাসিয়া নামের দুটি বিরল শারীরিক অবস্থার কথা ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। তার জীবনকাহিনি পরবর্তী সময়ে উনিশ শতকের নিষ্ঠুর প্রদর্শনী ব্যবসার অন্যতম আলোচিত উদাহরণ হয়ে ওঠে।

 

জুলিয়ার জীবনে থিওডোর লেন্ট নামে এক প্রদর্শনী ব্যবসায়ীর আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। লেন্ট প্রথমে তার ব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করেন এবং পরে তাকে বিয়ে করেন। দুজন মিলে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার বিভিন্ন শহরে ঘুরে বেড়ান। দর্শকদের সামনে জুলিয়া গান গাইতেন ও নাচতেন। তার শারীরিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে প্রচারণা চালিয়ে দর্শকদের কাছ থেকে অর্থ আদায় করা হতো। নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটির ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ১৮৬০ সালে রাশিয়ার মস্কোতে সন্তান জন্ম দেওয়ার কয়েক দিন পর জুলিয়ার মৃত্যু হয়। তার নবজাতক সন্তানও জন্মের অল্প সময়ের মধ্যে মারা যায়।

 

জুলিয়া ও তার সন্তানের মৃত্যুর পরও তাদের দেহাবশেষ নিয়ে ব্যবসা বন্ধ করেননি লেন্ট। তিনি দুজনের মরদেহ মস্কো বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রি করেন। সেখানে রাসায়নিক প্রক্রিয়ায় দেহ সংরক্ষণ করা হয়। পরে লেন্ট সেগুলো আবার কিনে নিয়ে বিভিন্ন স্থানে প্রদর্শন করতে থাকেন। এর মধ্যেই তিনি মারি বার্টেল নামে আরেক নারীকে বিয়ে করেন, যার শারীরিক অবস্থাও জুলিয়ার মতো ছিল। মারিকে প্রদর্শনীতে জুলিয়ার ছোট বোন হিসেবে পরিচয় করানো হতো এবং তার নাম দেওয়া হয়েছিল জেনোরা। লেন্টের মৃত্যুর পর মারি জুলিয়া ও তার সন্তানের সংরক্ষিত দেহাবশেষ বিক্রি করে দেন। এরপর বিভিন্ন শহরে সেগুলো প্রদর্শিত হতে থাকে।

 

১৯২১ সালে নরওয়ের একটি বড় বিনোদন মেলার ব্যবস্থাপক হাকন লুন্ড জুলিয়া ও তার সন্তানের সংরক্ষিত দেহাবশেষ কিনে নেন। ১৯৫০-এর দশক পর্যন্ত বিভিন্ন সময়ে সেগুলো প্রদর্শন করা হয়। ১৯৭০ সালে আবারও প্রদর্শন শুরু হলে সংবাদপত্রে ব্যাপক সমালোচনা হয়। এরপর যুক্তরাষ্ট্র ও নরওয়েতে সেগুলো প্রদর্শিত হয়। ১৯৭৩ সালে সুইডেনের একটি মেলায় প্রদর্শনের উদ্যোগ নেওয়া হলেও দেশটির কর্তৃপক্ষ তা নিষিদ্ধ করে। ১৯৭৬ সালে অসলোতে সংরক্ষিত অবস্থায় থাকা জুলিয়ার দেহাবশেষ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তার সন্তানের দেহাবশেষও হারিয়ে যায়।

 

পরবর্তী সময়ে জুলিয়ার দেহাবশেষ নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে রাখা হয়। ১৯৯০ সালে একটি টেলিভিশন প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। দীর্ঘদিন ধরে তার দেহাবশেষ নিজ দেশে ফিরিয়ে যথাযথভাবে সমাহিত করার দাবি জানিয়ে আসছিলেন মেক্সিকান শিল্পী লরা অ্যান্ডারসন বারবাটা। ২০১২ সালে নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটি বিষয়টি পর্যালোচনা করে। কমিটি জানায়, জীবিত অবস্থায় এবং মৃত্যুর পর জুলিয়ার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা নৈতিকভাবে গ্রহণযোগ্য ছিল না। তার দেহাবশেষ গবেষণার নামে অনির্দিষ্টকাল সংরক্ষণ না করে মেক্সিকোতে ফিরিয়ে সমাহিত করার সুপারিশ করা হয়।

 

অবশেষে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নরওয়ে থেকে জুলিয়ার দেহাবশেষ মেক্সিকোতে ফিরিয়ে নেওয়া হয়। সাদা কফিনে করে তার দেহাবশেষ নিজ জন্মস্থান সিনালোয়া অঙ্গরাজ্যে পৌঁছায়। ১২ ফেব্রুয়ারি সিনালোয়া দে লেইভা শহরে ক্যাথলিক ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে সমাহিত করা হয়। তার দেহাবশেষ ফেরত দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, ভবিষ্যতে যেন আর কখনো তাকে প্রদর্শনীর বস্তু হিসেবে ব্যবহার করা না হয়। প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে চলা অবমাননাকর প্রদর্শনীর অবসান ঘটে এই সমাধির মধ্য দিয়ে।

 

সংবাদসূত্র: নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটি, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

872 আইজেট


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

অন্যান্য

View more
ওমরাহ পালনের পর স্বপ্নে মহানবী (সা.)-কে দেখার অভিজ্ঞতা থেকে শোবিজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী জারনিশ খান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ওমরাহর পর স্বপ্নে মহানবী (সা.)-কে দেখার অভিজ্ঞতা, অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী জারনিশ খান

ওমরাহ পালনের পর স্বপ্নে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে দেখার অভিজ্ঞতা তাঁর জীবন বদলে দিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক অভিনেত্রী জারনিশ খান। ওই অভিজ্ঞতার পর অভিনয় ও বিনোদনজগৎ ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপনের সিদ্ধান্ত নেন তিনি। এক সাক্ষাৎকারে নিজের এই পরিবর্তনের পেছনের ঘটনা তুলে ধরেন পাকিস্তানি টেলিভিশনের পরিচিত এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, স্বপ্নে পাওয়া অভিজ্ঞতা তাঁকে নিজের জীবন ও অতীতের কর্মকাণ্ড নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে।   ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে সৌদি আরব যান জারনিশ। কাবা শরিফ প্রথমবার দেখার অনুভূতি বর্ণনা করতে গিয়ে তিনি জানান, সেখানে পৌঁছে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। চারপাশে মানুষকে ইবাদত ও কান্নার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেখে নিজের অবস্থান নিয়েও ভাবতে শুরু করেন তিনি। তাঁর মনে হয়েছিল, আল্লাহর ঘরের সামনে দাঁড়ানোর যোগ্যতা তাঁর নেই। কীভাবে আল্লাহর কাছে নিজের কথা তুলে ধরবেন, তা নিয়েও দ্বিধায় ছিলেন বলে জানান এই অভিনেত্রী।   জারনিশের বর্ণনা অনুযায়ী, ওমরাহ থেকে ফিরে এক রাতে তিনি মেরাজের ঘটনা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। ওই সময় স্বপ্নে মহানবী (সা.)-কে দেখেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, স্বপ্নে দীর্ঘ সময় কথা হয়েছিল এবং তাঁকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল। তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ সবাইকে ক্ষমা করেন। ঘুম থেকে জেগে কয়েক ঘণ্টা কেঁদেছিলেন বলেও সাক্ষাৎকারে জানান জারনিশ। তাঁর কাছে বিষয়টি ছিল জীবনের এক গভীর আত্মিক উপলব্ধি।   এই অভিজ্ঞতার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পুরোনো ছবি ও ভিডিও দেখতে গিয়ে অস্বস্তি বোধ করেন বলে জানান তিনি। অতীতের কাজ ও জীবনযাপন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। একপর্যায়ে অভিনয়জগৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর ভাষ্য, সিদ্ধান্ত নিতে দেরি করলে বিনোদনজগতের চাকচিক্য ও নানা আকর্ষণ তাঁকে আবারও আগের জীবনে ফিরিয়ে নিতে পারত। তাই ভবিষ্যতে কী করবেন, তা নিয়ে বেশি চিন্তা না করে আল্লাহর ওপর ভরসা রেখেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন।   পাকিস্তানি টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন জারনিশ খান। ‘সুন ইয়ারা’, ‘ইশক জাহে নসিব’ ও ‘আইতেবার’-এর মতো নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। কর্মজীবনের সাফল্যের মধ্যেই ২০২৩ সালে অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজের পুরোনো বিনোদনজগতের ছবি ও ভিডিও সরিয়ে ফেলেন এবং ধর্মীয় বিষয়বস্তু প্রকাশে মনোযোগী হন।   ২০২৫ সালের মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ও ভিডিও ব্যবহার না করার জন্য বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের প্রতি অনুরোধ জানান জারনিশ। তিনি জানান, বর্তমানে পর্দা মেনে চলেন এবং আগের ছবিগুলো আর প্রচার করতে চান না। তাঁর এই অনুরোধের মধ্য দিয়ে অভিনয়জীবন থেকে সরে এসে ব্যক্তিগত ও ধর্মীয় জীবনকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তটিও আবার আলোচনায় আসে।   জারনিশের এই অভিজ্ঞতার কথা প্রথম প্রকাশ্যে আসে ২০২৪ সালের অক্টোবরে ইউটিউব অনুষ্ঠান ‘আনফোল্ড উইথ অ্যাবি’-তে দেওয়া সাক্ষাৎকারের একটি অংশ ছড়িয়ে পড়ার পর। পরে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে স্বপ্নের বিষয়টি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিশ্বাসের বর্ণনা। এ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি মূলত নিজের জীবন পরিবর্তনের সিদ্ধান্তের পেছনের কারণ তুলে ধরেছেন।   সূত্র: ডায়ালগ পাকিস্তান, সিয়াসাত ডটকম, বোল নিউজ।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ২৩:২১
ভোলগোগ্রাদে কোরআন পোড়ানোর ঘটনায় আটক রুশ তরুণের বিরুদ্ধে পরে রাষ্ট্রদ্রোহের মামলাও হয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পবিত্র কোরআন পোড়ানোর দায়ে রুশ শিক্ষার্থীর সাড়ে তিন বছরের কারাদণ্ড

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্রিটিশ নারী হারনাম কৌর। ২০ বছর ধরে রাখা দাড়ি এবার কামানোর সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

দীর্ঘ ২০ বছর পর দাড়ি কাটার সিদ্ধান্ত নিলেন গিনেস রেকর্ডধারী নারী হারনাম কৌর

লটারিতে বিপুল অর্থ জেতার পরও পরিচয় গোপন রেখে স্থানীয় শিশু ও প্রবীণদের সহায়তা করে আসছে ফ্রান্সের একটি পরিবার। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

৫০ মিলিয়ন ইউরোর লটারি জিতেও বিলাসিতা নয়, ১৭ বছর ধরে ১৮০ শিশুর খাবারের খরচ বহন করছে পরিবারটি

উনিশ শতকের মেক্সিকান নারী জুলিয়া পাস্ত্রানা, যিনি জীবিত ও মৃত্যুর পরও দীর্ঘদিন বিভিন্ন দেশে প্রদর্শনীর বস্তু হিসেবে ব্যবহৃত হয়েছিলেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
‘বানর নারী’ নামে প্রদর্শনীতে দেখানো হতো জুলিয়াকে, মৃত্যুর পরও চলেছে দেহ প্রদর্শন করে ব্যবসা

উনিশ শতকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার বিভিন্ন শহরে দর্শকদের সামনে গান ও নাচ পরিবেশন করতেন মেক্সিকোর জুলিয়া পাস্ত্রানা। তবে তার প্রতিভার চেয়ে শারীরিক বৈশিষ্ট্যকে পুঁজি করে তাকে প্রদর্শনীর আকর্ষণ হিসেবে তুলে ধরা হতো। মুখ ও শরীরজুড়ে অতিরিক্ত লোম এবং মাড়ির অস্বাভাবিক বৃদ্ধির কারণে তৎকালীন প্রদর্শনীর আয়োজকেরা তাকে অবমাননাকর ‘দ্য এইপ ওম্যান’ বা ‘বানর নারী’ নামে পরিচিত করেছিল। ১৮৩৪ সালে জন্ম নেওয়া জুলিয়ার হাইপারট্রাইকোসিস ও জিঞ্জাইভাল হাইপারপ্লাসিয়া নামের দুটি বিরল শারীরিক অবস্থার কথা ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। তার জীবনকাহিনি পরবর্তী সময়ে উনিশ শতকের নিষ্ঠুর প্রদর্শনী ব্যবসার অন্যতম আলোচিত উদাহরণ হয়ে ওঠে।   জুলিয়ার জীবনে থিওডোর লেন্ট নামে এক প্রদর্শনী ব্যবসায়ীর আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। লেন্ট প্রথমে তার ব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করেন এবং পরে তাকে বিয়ে করেন। দুজন মিলে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার বিভিন্ন শহরে ঘুরে বেড়ান। দর্শকদের সামনে জুলিয়া গান গাইতেন ও নাচতেন। তার শারীরিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে প্রচারণা চালিয়ে দর্শকদের কাছ থেকে অর্থ আদায় করা হতো। নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটির ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ১৮৬০ সালে রাশিয়ার মস্কোতে সন্তান জন্ম দেওয়ার কয়েক দিন পর জুলিয়ার মৃত্যু হয়। তার নবজাতক সন্তানও জন্মের অল্প সময়ের মধ্যে মারা যায়।   জুলিয়া ও তার সন্তানের মৃত্যুর পরও তাদের দেহাবশেষ নিয়ে ব্যবসা বন্ধ করেননি লেন্ট। তিনি দুজনের মরদেহ মস্কো বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রি করেন। সেখানে রাসায়নিক প্রক্রিয়ায় দেহ সংরক্ষণ করা হয়। পরে লেন্ট সেগুলো আবার কিনে নিয়ে বিভিন্ন স্থানে প্রদর্শন করতে থাকেন। এর মধ্যেই তিনি মারি বার্টেল নামে আরেক নারীকে বিয়ে করেন, যার শারীরিক অবস্থাও জুলিয়ার মতো ছিল। মারিকে প্রদর্শনীতে জুলিয়ার ছোট বোন হিসেবে পরিচয় করানো হতো এবং তার নাম দেওয়া হয়েছিল জেনোরা। লেন্টের মৃত্যুর পর মারি জুলিয়া ও তার সন্তানের সংরক্ষিত দেহাবশেষ বিক্রি করে দেন। এরপর বিভিন্ন শহরে সেগুলো প্রদর্শিত হতে থাকে।   ১৯২১ সালে নরওয়ের একটি বড় বিনোদন মেলার ব্যবস্থাপক হাকন লুন্ড জুলিয়া ও তার সন্তানের সংরক্ষিত দেহাবশেষ কিনে নেন। ১৯৫০-এর দশক পর্যন্ত বিভিন্ন সময়ে সেগুলো প্রদর্শন করা হয়। ১৯৭০ সালে আবারও প্রদর্শন শুরু হলে সংবাদপত্রে ব্যাপক সমালোচনা হয়। এরপর যুক্তরাষ্ট্র ও নরওয়েতে সেগুলো প্রদর্শিত হয়। ১৯৭৩ সালে সুইডেনের একটি মেলায় প্রদর্শনের উদ্যোগ নেওয়া হলেও দেশটির কর্তৃপক্ষ তা নিষিদ্ধ করে। ১৯৭৬ সালে অসলোতে সংরক্ষিত অবস্থায় থাকা জুলিয়ার দেহাবশেষ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তার সন্তানের দেহাবশেষও হারিয়ে যায়।   পরবর্তী সময়ে জুলিয়ার দেহাবশেষ নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে রাখা হয়। ১৯৯০ সালে একটি টেলিভিশন প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। দীর্ঘদিন ধরে তার দেহাবশেষ নিজ দেশে ফিরিয়ে যথাযথভাবে সমাহিত করার দাবি জানিয়ে আসছিলেন মেক্সিকান শিল্পী লরা অ্যান্ডারসন বারবাটা। ২০১২ সালে নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটি বিষয়টি পর্যালোচনা করে। কমিটি জানায়, জীবিত অবস্থায় এবং মৃত্যুর পর জুলিয়ার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা নৈতিকভাবে গ্রহণযোগ্য ছিল না। তার দেহাবশেষ গবেষণার নামে অনির্দিষ্টকাল সংরক্ষণ না করে মেক্সিকোতে ফিরিয়ে সমাহিত করার সুপারিশ করা হয়।   অবশেষে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নরওয়ে থেকে জুলিয়ার দেহাবশেষ মেক্সিকোতে ফিরিয়ে নেওয়া হয়। সাদা কফিনে করে তার দেহাবশেষ নিজ জন্মস্থান সিনালোয়া অঙ্গরাজ্যে পৌঁছায়। ১২ ফেব্রুয়ারি সিনালোয়া দে লেইভা শহরে ক্যাথলিক ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে সমাহিত করা হয়। তার দেহাবশেষ ফেরত দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, ভবিষ্যতে যেন আর কখনো তাকে প্রদর্শনীর বস্তু হিসেবে ব্যবহার করা না হয়। প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে চলা অবমাননাকর প্রদর্শনীর অবসান ঘটে এই সমাধির মধ্য দিয়ে।   সংবাদসূত্র: নরওয়ের জাতীয় মানবদেহাবশেষ গবেষণা মূল্যায়ন কমিটি, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২০:৩৮
অস্ট্রেলিয়ায় ১২ লাখ কর্মী নিয়োগের খবর

অস্ট্রেলিয়ায় ১২ লাখ কর্মী নিয়োগের খবর, বাংলাদেশিদের জন্য কতটা সুযোগ?

ম্যাসাচুসেটসের নিউটনে এক নারীকে অনুসরণ করছে বুনো টার্কির পাল। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে হাঁটতে বেরিয়ে বুনো টার্কির ধাওয়ার মুখে নারী, গাড়িতে তুলে রক্ষা করলেন পথচারীরা

চীনের গ্রামে ‘সবচেয়ে সুদর্শন পুরুষ’ হিসেবে পরিচিতি পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা ঝাওছিং লি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিজের গ্রামের সবচেয়ে ‘সবচেয়ে সুদর্শন’ পুরুষের খ্যাতি, ইনস্টাগ্রামে তারকা বনে গেলেন চীনের যুবক ঝাওছিং লি

ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার বড় পরিবর্তন, যাত্রীদের জন্য সতর্কবার্তা
ছুটির সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার বড় পরিবর্তন, যাত্রীদের জন্য সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে থ্যাংকসগিভিংয়ের ছুটিকে সামনে রেখে ভারী বৃষ্টি, ঝড়ো বাতাস ও উপকূলীয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশান্ত মহাসাগর থেকে নতুন ঝড় এগিয়ে আসার পাশাপাশি বছরের অন্যতম উচ্চ জোয়ার বা ‘কিং টাইড’ দেখা দেওয়ার পূর্বাভাস রয়েছে। এতে বিশেষ করে সান ফ্রান্সিসকো বে এলাকা ও উপকূলীয় নিচু অঞ্চলগুলোতে বন্যার ঝুঁকি বাড়তে পারে।   ২২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার ও বুধবার উত্তর ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। এর সঙ্গে প্রশান্ত মহাসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পবাহী বায়ুপ্রবাহ যুক্ত হওয়ায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় তুষারপাত এবং উপকূলে শক্তিশালী ঢেউ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।   যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সান ফ্রান্সিসকো উপকূল ও সান পাবলো বে এলাকায় জোয়ারের কারণে নিচু স্থানে প্রায় ২ দশমিক ৮ ফুট পর্যন্ত পানি জমতে পারে। এতে সড়ক, অবকাঠামো ও উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা, ক্ষয়ক্ষতি এবং যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।   সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র আগেই সংগ্রহ করে রাখতে বলেছেন। শহর কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থাপনা কার্যক্রমও জোরদার করেছে।   মেরিন কাউন্টিতেও বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে জোয়ারের সময় নিচু ও উপকূলীয় এলাকায় গাড়ি চলাচল না করার পরামর্শ দেওয়া হচ্ছে। হঠাৎ পানি বেড়ে গেলে সড়ক বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।   পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এলাকায় অস্থায়ী বন্যা প্রতিরোধক দেয়াল ও পানি আটকানোর ব্যবস্থা করা হচ্ছে। সান ফ্রান্সিসকো-ওকল্যান্ড বে ব্রিজের টোল প্লাজার কাছেও বিশেষ বন্যা প্রতিরোধক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পশ্চিম আলামেডা থেকে ওকল্যান্ডে যাওয়ার গুরুত্বপূর্ণ পোসি টিউব সুড়ঙ্গও বন্যার ঝুঁকির কারণে বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।   দক্ষিণ ক্যালিফোর্নিয়াতেও উপকূলীয় বন্যা ও বড় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। হান্টিংটন বিচ, নিউপোর্ট বিচ, লং বিচ, রেডন্ডো বিচ ও সান ডিয়েগোর মতো এলাকায় আগে থেকেই উপকূলীয় পানির উচ্চতা বৃদ্ধি ও বন্যার প্রভাব দেখা গেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এবারের অস্বাভাবিক জোয়ার পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।   এদিকে থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ সড়ক ও আকাশপথে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়ে আবহাওয়ার বিরূপ পরিস্থিতি বিমানবন্দর, মহাসড়ক ও স্থানীয় পরিবহন ব্যবস্থায় বিলম্ব তৈরি করতে পারে। বিশেষ করে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের সড়কগুলোর পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।   ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভ্রমণের আগে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস, বিমান সংস্থার ফ্লাইটের অবস্থা এবং সড়কের আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্যার পানিতে গাড়ি চালানো, বন্ধ সড়কে প্রবেশ এবং বড় ঢেউয়ের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে বলেছে কর্তৃপক্ষ।   থ্যাংকসগিভিংয়ের ছুটিতে পরিবার নিয়ে বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও জাতীয় আবহাওয়া বিভাগের সতর্কবার্তা অনুসরণ করাই হবে নিরাপদ। সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, লস অ্যাঞ্জেলেস টাইমস, ন্যাশনাল ওয়েদার সার্ভিস, এবিসি নিউজ।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৫:৫৫
ভিয়েতনামের লি মুই শিয়েন। মুখের দুটি বড় টিউমারের কারণে দীর্ঘ ২১ বছর শারীরিক ও সামাজিক নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন তিনি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২১ বছর মুখের টিউমারে ভোগা বৃদ্ধা সুস্থ হয়ে দরিদ্রদের দান করলেন দুই হাজার ডলার

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের বাসিন্দা নেশকা ফুয়েরজিনার শরীরের ৯৯.৯৮ শতাংশজুড়ে ট্যাটু রয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

শরীরের ৯৯.৯৮ শতাংশে ট্যাটু, গিনেসে দুই বিশ্বরেকর্ড সাবেক মার্কিন সেনাসদস্যের

কর্মক্ষেত্রে নিরাপত্তায় অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন আমিনা। অক্টোবর মাসের সেরা নিরাপত্তাসচেতন কর্মী হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বোরকা পরেই ওয়ালমার্টে কাজ, অক্টোবরের সেরা নিরাপত্তাকর্মী নির্বাচিত হলেন আমিনা!

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...