যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি: বাংলা অর্থ ও উচ্চারণসহ জেনে নিন অতিরিক্ত ২০টি প্রশ্নোত্তর
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো সিভিকস টেস্ট (Civics Test)। এই পরীক্ষায় যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থা, সংবিধান, ইতিহাস, নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে আবেদনকারীর জ্ঞান যাচাই করা হয়।
২০২৫ সালের নতুন সিভিকস টেস্টের জন্য ১২৮টি প্রশ্ন নির্ধারণ করেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। পরীক্ষায় সর্বোচ্চ ২০টি প্রশ্ন করা হয় এবং উত্তীর্ণ হতে কমপক্ষে ১২টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়।
বাংলাভাষী নাগরিকত্বপ্রত্যাশীদের প্রস্তুতি সহজ করতে আমেরিকা বাংলার ধারাবাহিক আয়োজনের চতুর্থ পর্বে থাকছে ৬১ থেকে ৮০ নম্বর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সঙ্গে ইংরেজি, বাংলা অর্থ, বাংলা উচ্চারণ ও গ্রহণযোগ্য উত্তর তুলে ধরা হলো।
আমেরিকান সরকারব্যবস্থা, নাগরিক অধিকার ও দায়িত্ব
৬১. Who is the governor of your state now?
বাংলা: বর্তমানে আপনার অঙ্গরাজ্যের গভর্নর কে?
উচ্চারণ: হু ইজ দ্য গভর্নর অভ ইয়োর স্টেট নাউ?
উত্তর: Kathy Hochul.
উচ্চারণ: ক্যাথি হোকুল।
বাংলা: নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল।
৬২. What is the capital of your state?
বাংলা: আপনার অঙ্গরাজ্যের রাজধানী কী?
উচ্চারণ: হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অভ ইয়োর স্টেট?
উত্তর: Albany.
উচ্চারণ: অলবানি।
বাংলা: নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী অলবানি।
৬৩. There are four amendments to the U.S. Constitution about who can vote. Describe one of them.
বাংলা: যুক্তরাষ্ট্রের সংবিধানে ভোটাধিকার সম্পর্কিত চারটি সংশোধনী রয়েছে। এর মধ্যে একটির বর্ণনা দিন।
উচ্চারণ: দেয়ার আর ফোর অ্যামেন্ডমেন্টস টু দ্য ইউএস কনস্টিটিউশন অ্যাবাউট হু ক্যান ভোট। ডিসক্রাইব ওয়ান অভ দেম।
গ্রহণযোগ্য উত্তর:
-
Citizens eighteen (18) and older can vote.
-
You don’t have to pay a poll tax to vote.
-
Any citizen can vote. Women and men can vote.
-
A male citizen of any race can vote.
বাংলা: ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিক ভোট দিতে পারেন; ভোট দেওয়ার জন্য কর দিতে হয় না; নারী-পুরুষ উভয়েই ভোট দিতে পারেন; যেকোনো বর্ণের পুরুষ নাগরিক ভোট দিতে পারেন।
৬৪. Who can vote in federal elections, run for federal office, and serve on a jury in the United States?
বাংলা: যুক্তরাষ্ট্রে কারা ফেডারেল নির্বাচনে ভোট দিতে, ফেডারেল পদে নির্বাচনে অংশ নিতে এবং জুরির সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন?
উচ্চারণ: হু ক্যান ভোট ইন ফেডারেল ইলেকশনস, রান ফর ফেডারেল অফিস, অ্যান্ড সার্ভ অন আ জুরি ইন দ্য ইউনাইটেড স্টেটস?
উত্তর: U.S. citizens.
উচ্চারণ: ইউএস সিটিজেনস।
বাংলা: যুক্তরাষ্ট্রের নাগরিকরা।
৬৫. What are three rights of everyone living in the United States?
বাংলা: যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক মানুষের তিনটি অধিকার কী?
উচ্চারণ: হোয়াট আর থ্রি রাইটস অভ এভরিওয়ান লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস?
গ্রহণযোগ্য উত্তর:
-
Freedom of expression.
-
Freedom of speech.
-
Freedom of assembly.
-
Freedom to petition the government.
-
Freedom of religion.
-
The right to bear arms.
বাংলা: মতপ্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সরকারের কাছে আবেদন করার অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং অস্ত্র রাখার অধিকার।
পরীক্ষায় যেকোনো তিনটি বলতে হবে।
৬৬. What do we show loyalty to when we say the Pledge of Allegiance?
বাংলা: আনুগত্যের অঙ্গীকার পাঠ করার সময় আমরা কিসের প্রতি আনুগত্য প্রকাশ করি?
উচ্চারণ: হোয়াট ডু উই শো লয়্যালটি টু হোয়েন উই সে দ্য প্লেজ অভ অ্যালিজিয়েন্স?
উত্তর: The United States অথবা The flag.
বাংলা: যুক্তরাষ্ট্র অথবা জাতীয় পতাকার প্রতি।
৬৭. Name two promises that new citizens make in the Oath of Allegiance.
বাংলা: নাগরিকত্ব গ্রহণের শপথে নতুন নাগরিকরা যে প্রতিশ্রুতি দেন, তার মধ্যে দুটি বলুন।
উচ্চারণ: নেম টু প্রমিসেস দ্যাট নিউ সিটিজেনস মেক ইন দ্য ওথ অভ অ্যালিজিয়েন্স।
গ্রহণযোগ্য উত্তর:
-
Give up loyalty to other countries.
-
Defend the U.S. Constitution.
-
Obey the laws of the United States.
-
Serve in the military if needed.
-
Serve the nation if needed.
-
Be loyal to the United States.
বাংলা: অন্য দেশের প্রতি আনুগত্য ত্যাগ করা, যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা করা, দেশের আইন মেনে চলা, প্রয়োজনে সামরিক বাহিনীতে কাজ করা, প্রয়োজনে দেশের সেবা করা এবং যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকা।
পরীক্ষায় যেকোনো দুটি বলতে হবে।
৬৮. How can people become United States citizens?
বাংলা: মানুষ কীভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারেন?
উচ্চারণ: হাউ ক্যান পিপল বিকাম ইউনাইটেড স্টেটস সিটিজেনস?
গ্রহণযোগ্য উত্তর:
-
Be born in the United States, under the conditions set by the 14th Amendment.
-
Naturalize.
-
Derive citizenship under conditions set by Congress.
বাংলা: সংবিধানের ১৪তম সংশোধনীর শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে, ন্যাচারালাইজেশনের মাধ্যমে অথবা কংগ্রেস নির্ধারিত শর্ত অনুযায়ী নাগরিকত্ব অর্জন করে।
৬৯. What are two examples of civic participation in the United States?
বাংলা: যুক্তরাষ্ট্রে নাগরিক কার্যক্রমে অংশগ্রহণের দুটি উদাহরণ কী?
উচ্চারণ: হোয়াট আর টু এগজ্যাম্পলস অভ সিভিক পার্টিসিপেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস?
গ্রহণযোগ্য উত্তর:
-
Vote.
-
Run for office.
-
Join a political party.
-
Help with a campaign.
-
Join a civic group.
-
Join a community group.
-
Give an elected official your opinion on an issue.
-
Contact elected officials.
-
Support or oppose an issue or policy.
-
Write to a newspaper.
বাংলা: ভোট দেওয়া, নির্বাচনে প্রার্থী হওয়া, রাজনৈতিক দলে যোগ দেওয়া, নির্বাচনী ক্যাম্পেইনে সাহায্য করা, নাগরিক বা কমিউনিটি সংগঠনে যোগ দেওয়া, নির্বাচিত প্রতিনিধিকে নিজের মতামত জানানো, নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা, কোনো নীতির পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া অথবা সংবাদপত্রে লেখা।
পরীক্ষায় যেকোনো দুটি বলতে হবে।
৭০. What is one way Americans can serve their country?
বাংলা: আমেরিকানরা কীভাবে দেশের সেবা করতে পারেন? একটি উপায় বলুন।
উচ্চারণ: হোয়াট ইজ ওয়ান ওয়ে অ্যামেরিকানস ক্যান সার্ভ দেয়ার কান্ট্রি?
গ্রহণযোগ্য উত্তর:
-
Vote.
-
Pay taxes.
-
Obey the law.
-
Serve in the military.
-
Run for office.
-
Work for local, state, or federal government.
বাংলা: ভোট দেওয়া, ট্যাক্স প্রদান করা, আইন মেনে চলা, সামরিক বাহিনীতে কাজ করা, নির্বাচনে প্রার্থী হওয়া অথবা স্থানীয়, অঙ্গরাজ্য কিংবা ফেডারেল সরকারের অধীনে কাজ করা।
৭১. Why is it important to pay federal taxes?
বাংলা: ফেডারেল ট্যাক্স প্রদান করা কেন গুরুত্বপূর্ণ?
উচ্চারণ: হোয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট টু পে ফেডারেল ট্যাক্সেস?
গ্রহণযোগ্য উত্তর:
-
Required by law.
-
All people pay to fund the federal government.
-
Required by the U.S. Constitution (16th Amendment).
-
Civic duty.
বাংলা: আইন অনুযায়ী বাধ্যতামূলক, ফেডারেল সরকারের ব্যয় নির্বাহের জন্য, সংবিধানের ১৬তম সংশোধনী অনুযায়ী বাধ্যতামূলক অথবা এটি নাগরিক দায়িত্ব।
৭২. It is important for all men age 18 through 25 to register for the Selective Service. Name one reason why.
বাংলা: ১৮ থেকে ২৫ বছর বয়সী পুরুষদের সিলেক্টিভ সার্ভিসে নিবন্ধন করা গুরুত্বপূর্ণ। এর একটি কারণ বলুন।
উচ্চারণ: ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর অল মেন এইজ এইটিন থ্রু টুয়েন্টি ফাইভ টু রেজিস্টার ফর দ্য সিলেক্টিভ সার্ভিস। নেম ওয়ান রিজন হোয়াই।
গ্রহণযোগ্য উত্তর:
-
Required by law.
-
Civic duty.
-
Makes the draft fair, if needed.
বাংলা: আইন অনুযায়ী বাধ্যতামূলক, নাগরিক দায়িত্ব অথবা প্রয়োজনে বাধ্যতামূলক সামরিক নিয়োগের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা।
আমেরিকার ইতিহাস: ঔপনিবেশিক যুগ ও স্বাধীনতা
৭৩. The colonists came to America for many reasons. Name one.
বাংলা: উপনিবেশ স্থাপনকারীরা বিভিন্ন কারণে আমেরিকায় এসেছিলেন। একটি কারণ বলুন।
উচ্চারণ: দ্য কলোনিস্টস কেইম টু অ্যামেরিকা ফর মেনি রিজনস। নেম ওয়ান।
গ্রহণযোগ্য উত্তর:
-
Freedom.
-
Political liberty.
-
Religious freedom.
-
Economic opportunity.
-
Escape persecution.
বাংলা: স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ অথবা নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য।
৭৪. Who lived in America before the Europeans arrived?
বাংলা: ইউরোপীয়রা আসার আগে আমেরিকায় কারা বসবাস করতেন?
উচ্চারণ: হু লিভড ইন অ্যামেরিকা বিফোর দ্য ইউরোপিয়ানস অ্যারাইভড?
গ্রহণযোগ্য উত্তর:
-
American Indians.
-
Native Americans.
বাংলা: আমেরিকার আদিবাসীরা।
৭৫. What group of people was taken and sold as slaves?
বাংলা: কোন জনগোষ্ঠীর মানুষকে ধরে নিয়ে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল?
উচ্চারণ: হোয়াট গ্রুপ অভ পিপল ওয়াজ টেকেন অ্যান্ড সোল্ড অ্যাজ স্লেভস?
গ্রহণযোগ্য উত্তর:
-
Africans.
-
People from Africa.
বাংলা: আফ্রিকান জনগোষ্ঠী বা আফ্রিকার মানুষ।
৭৬. What war did the Americans fight to win independence from Britain?
বাংলা: ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য আমেরিকানরা কোন যুদ্ধে লড়াই করেছিলেন?
উচ্চারণ: হোয়াট ওয়ার ডিড দ্য অ্যামেরিকানস ফাইট টু উইন ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন?
গ্রহণযোগ্য উত্তর:
-
American Revolution.
-
The American Revolutionary War.
-
War for American Independence.
বাংলা: আমেরিকান বিপ্লব, আমেরিকার বিপ্লবী যুদ্ধ অথবা আমেরিকার স্বাধীনতাযুদ্ধ।
৭৭. Name one reason why the Americans declared independence from Britain.
বাংলা: আমেরিকানরা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করার একটি কারণ বলুন।
উচ্চারণ: নেম ওয়ান রিজন হোয়াই দ্য অ্যামেরিকানস ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন।
গ্রহণযোগ্য উত্তর:
-
High taxes.
-
Taxation without representation.
-
British soldiers stayed in Americans’ houses.
-
They did not have self-government.
-
Boston Massacre.
-
Boston Tea Party.
-
Stamp Act.
-
Sugar Act.
-
Townshend Acts.
-
Intolerable Acts.
বাংলা: অতিরিক্ত কর, প্রতিনিধিত্ব ছাড়া কর আদায়, আমেরিকানদের বাড়িতে ব্রিটিশ সেনাদের অবস্থান, স্বশাসনের অধিকার না থাকা, বোস্টন হত্যাকাণ্ড, বোস্টন টি পার্টি, স্ট্যাম্প অ্যাক্ট, সুগার অ্যাক্ট, টাউনশেন্ড অ্যাক্ট অথবা ইনটলারেবল অ্যাক্ট।
৭৮. Who wrote the Declaration of Independence?
বাংলা: স্বাধীনতার ঘোষণাপত্র কে লিখেছিলেন?
উচ্চারণ: হু রোট দ্য ডিক্লারেশন অভ ইন্ডিপেন্ডেন্স?
উত্তর: Thomas Jefferson.
উচ্চারণ: থমাস জেফারসন।
৭৯. When was the Declaration of Independence adopted?
বাংলা: স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়েছিল?
উচ্চারণ: হোয়েন ওয়াজ দ্য ডিক্লারেশন অভ ইন্ডিপেন্ডেন্স অ্যাডপ্টেড?
উত্তর: July 4, 1776.
উচ্চারণ: জুলাই ফোর, সেভেনটিন সেভেন্টি সিক্স।
বাংলা: ৪ জুলাই, ১৭৭৬ সালে।
৮০. The American Revolution had many important events. Name one.
বাংলা: আমেরিকান বিপ্লবে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। একটি ঘটনার নাম বলুন।
উচ্চারণ: দ্য অ্যামেরিকান রেভলিউশন হ্যাড মেনি ইম্পর্ট্যান্ট ইভেন্টস। নেম ওয়ান।
গ্রহণযোগ্য উত্তর:
-
Battle of Bunker Hill.
-
Declaration of Independence.
-
Washington Crossing the Delaware (Battle of Trenton).
-
Battle of Saratoga.
-
Valley Forge.
-
Battle of Yorktown.
বাংলা: বাঙ্কার হিলের যুদ্ধ, স্বাধীনতার ঘোষণাপত্র, ওয়াশিংটনের ডেলাওয়্যার নদী অতিক্রম (ট্রেন্টনের যুদ্ধ), সারাটোগার যুদ্ধ, ভ্যালি ফোর্জ অথবা ইয়র্কটাউনের যুদ্ধ।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
২০২৫ সালের ২০ অক্টোবর বা তার পর নাগরিকত্বের জন্য ফরম এন-৪০০ জমা দেওয়া আবেদনকারীদের নতুন সিভিকস টেস্টে অংশ নিতে হবে। এর আগে আবেদনকারীদের জন্য ২০০৮ সালের পরীক্ষাপদ্ধতি প্রযোজ্য।
-
নতুন সিভিকস টেস্টে মোট ১২৮টি নির্ধারিত প্রশ্ন রয়েছে।
-
পরীক্ষায় সর্বোচ্চ ২০টি প্রশ্ন করা হয়।
-
উত্তীর্ণ হতে কমপক্ষে ১২টি সঠিক উত্তর দিতে হবে।
-
সাধারণ নিয়মে ইউএসসিআইএস অফিসার ইংরেজিতে প্রশ্ন করবেন এবং মৌখিকভাবে উত্তর দিতে হবে।
-
প্রশ্নে যতটি উত্তর চাওয়া হবে, ততটি সঠিক উত্তর দিতে হবে।
-
৬১ ও ৬২ নম্বর প্রশ্নের উত্তর নিজ নিজ অঙ্গরাজ্য অনুযায়ী দিতে হবে।
-
গভর্নরের নাম পরীক্ষার দিনের হালনাগাদ তথ্য অনুযায়ী বলতে হবে।
বয়স, গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের মেয়াদ এবং নির্দিষ্ট শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার ভিত্তিতে যোগ্য আবেদনকারীদের জন্য পরীক্ষায় বিশেষ সুবিধা ও ছাড়ের বিধান রয়েছে।
এই পর্বের প্রশ্নোত্তর ইউএসসিআইএসের ২০২৫ সালের অফিসিয়াল প্রশ্নপত্র অনুসারে সাজানো হয়েছে। মূল তালিকায় বাদ পড়া কয়েকটি গ্রহণযোগ্য উত্তরও সংযোজন করা হয়েছে।
আমেরিকা বাংলার এই ধারাবাহিক আয়োজনের পরবর্তী পর্বে থাকছে ৮১ থেকে ১০০ নম্বর প্রশ্নের বাংলা অর্থ, উচ্চারণ ও উত্তর।
সংবাদসূত্র: ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)
871/এসএ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করা, পণ্য সরবরাহে প্রতিশ্রুতি ভঙ্গ এবং নেতিবাচক রিভিউ গোপনের অভিযোগ নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে জনপ্রিয় অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান শেইন (SHEIN)। এই অর্থ প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। গত ২৪ নভেম্বর এফটিসি ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মামলা ও প্রস্তাবিত সমঝোতার নথি দাখিল করে। পরদিন বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স ১৩ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এফটিসির অভিযোগ, দ্রুত পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করলেও শেইন অনেক ক্ষেত্রে তা রক্ষা করেনি। হাজার হাজার গ্রাহক নির্ধারিত সময়ের কয়েক দিন, সপ্তাহ কিংবা মাস পর পণ্য হাতে পেয়েছেন। এমনকি অনেকে অর্ডার করা পণ্য পাননি। এসব সমস্যার সমাধানে গ্রাহকদের পর্যাপ্ত সহযোগিতাও দেওয়া হয়নি। আদালতের নথি অনুযায়ী, প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ প্যাকেজ পাঠায় শেইন। অথচ ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন গ্রাহকদের ফোনে সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিতে মাত্র পাঁচজন কর্মী ছিলেন। গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁদের ফোন নম্বরও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। পণ্যের রিভিউ নিয়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এফটিসি জানিয়েছে, শেইন ইতিবাচক রিভিউ প্রকাশ করলেও পণ্যের মান নিয়ে গ্রাহকদের নেতিবাচক মন্তব্য গোপন বা মুছে ফেলত। এ ছাড়া তুলার উৎপত্তিস্থল এবং সরবরাহকারীদের শ্রমমান নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত বলে দাবি করা কিছু তুলা প্রকৃতপক্ষে চীন থেকে এসেছে বলে জানিয়েছে এফটিসি। কিছু পণ্যে ব্যবহৃত তুলার উৎসও শনাক্ত করা যায়নি। প্রস্তাবিত সমঝোতার শর্ত অনুযায়ী, পণ্য সরবরাহের সময় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, নেতিবাচক রিভিউ গোপন এবং সরবরাহকারীদের সম্পর্কে ভিত্তিহীন দাবি করা থেকে বিরত থাকতে হবে শেইনকে। পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নত করতে হবে। তবে শেইনের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, এই সমঝোতার অর্থ অভিযোগের দায় স্বীকার করা নয়। এফটিসির কিছু অভিযোগের সঙ্গে প্রতিষ্ঠানটি একমত নয়। তা সত্ত্বেও গ্রাহকসেবা ও আইন মেনে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরও উন্নতি করতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। চীনে প্রতিষ্ঠিত ও বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক শেইন যুক্তরাষ্ট্রের ফাস্ট ফ্যাশন বাজারের প্রায় অর্ধেক দখল করে আছে। কম দামে পোশাক ও ফ্যাশনসামগ্রী বিক্রির কারণে মার্কিন গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়। প্রস্তাবিত সমঝোতা কার্যকর হতে ফেডারেল বিচারকের অনুমোদন প্রয়োজন। ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা কবে এবং কীভাবে ক্ষতিপূরণ পাবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সূত্র: ফক্স ১৩ 871 এসএ
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রের দুই উপকূলে ঝড়, বাতিল ৪০০টির বেশি ফ্লাইট
ডাক্তার বা নার্স না হয়েও আমেরিকায় হেলথকেয়ারে দ্রুত ক্যারিয়ার শুরুর ৭টি পথ, জেনে নিন বিস্তারিত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় লোমহীন রহস্যময় প্রাণীর দেখা, কৌতূহল ও উদ্বেগে স্থানীয়রা
যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার পেছনে গাড়িতে শিশুদের নিরাপত্তার জন্য ব্যবহৃত বিশেষ আসন বা কার সিটের বাড়তি ঝামেলাকেও দায়ী করেছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার। তাঁর দাবি, গাড়িতে একাধিক শিশুর জন্য নিরাপত্তা আসন বসানো, জায়গার সংকট এবং ভ্রমণের সময় এসব আসন ব্যবস্থাপনার জটিলতা মাতৃত্বকে কঠিন করে তুলছে। এ কারণে অনেক পরিবার বেশি সন্তান নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে। তবে তাঁর এই বক্তব্যের পক্ষে কোনো গবেষণাভিত্তিক পরিসংখ্যান উপস্থাপন করা হয়নি। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেটি মিলার লেখেন, জন্মহার কমানোর সবচেয়ে দ্রুত উপায় হলো গাড়িতে আরও বেশি শিশু নিরাপত্তা আসন বাধ্যতামূলক করা। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন আইন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তাঁর ভাষ্য, গাড়ির আসনের প্রস্থ, সিট বেল্টের সংযোগব্যবস্থা এবং ভ্রমণের সময় শিশুদের আসন ব্যবস্থাপনা মায়েদের জন্য বাড়তি জটিলতা তৈরি করে। সন্তান নেওয়ার সংখ্যা নির্ধারণেও এসব বিষয় ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি। ক্যালিফোর্নিয়ার নতুন আইন অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আট থেকে ১৬ বছর বয়সী শিশুদের সাধারণ সিট বেল্ট ব্যবহারের ক্ষেত্রে পাঁচ ধাপের একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় শিশুকে গাড়ির আসনে পিঠ সোজা করে বসতে হবে, হাঁটু আসনের কিনারা পর্যন্ত ভাঁজ করতে হবে এবং কাঁধের বেল্ট বুকের মাঝ বরাবর সঠিকভাবে বসতে হবে। একই সঙ্গে কোমরের বেল্ট উরুর ওপর নিচু অবস্থানে থাকতে হবে এবং পুরো যাত্রায় এভাবে বসে থাকার সক্ষমতা থাকতে হবে। এসব শর্ত পূরণ না হলে উপযুক্ত শিশু নিরাপত্তা আসন বা বুস্টার সিট ব্যবহার করতে হবে। তবে আইনটির উদ্দেশ্য শিশুদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করা। কেটি মিলার নিজেও চার সন্তানের মা। তিনি দীর্ঘদিন ধরে নারীদের, বিশেষ করে রক্ষণশীল রাজনৈতিক মতাদর্শের নারীদের, তুলনামূলক কম বয়সে বিয়ে ও সন্তান নেওয়ার বিষয়ে উৎসাহ দিয়ে আসছেন। গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে তিনি মন্তব্য করেছিলেন, অনেক নারী কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ছুটতে গিয়ে সন্তান নেওয়ার উপযুক্ত সময় পার করে ফেলছেন। তাঁর মতে, সমাজে বেশি শিশুর উপস্থিতি বাড়লে অন্য পরিবারও সন্তান নিতে উৎসাহিত হবে। যুক্তরাষ্ট্রে জন্মহার কমার বিষয়টি অবশ্য কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছে। দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ৩৬ লাখ ১২ হাজার ১২টি শিশুর জন্ম হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ১ শতাংশেরও কম। অন্যদিকে, এনপিআরের জনসংখ্যাবিষয়ক প্রতিবেদক ব্রায়ান মান পিবিএস নিউজআওয়ারকে জানিয়েছেন, সন্তান নেওয়ার সিদ্ধান্তে বাড়ির উচ্চমূল্য, আবাসন ব্যয়, শিশু পরিচর্যার ক্রমবর্ধমান খরচ এবং সামাজিক পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অনেক নারী উচ্চশিক্ষা গ্রহণ, কর্মজীবন গড়ে তোলা এবং আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে মাতৃত্বের বয়সও আগের তুলনায় বাড়ছে। কেটি মিলার গাড়ির শিশু নিরাপত্তা আসনকে জন্মহার কমার একটি কারণ হিসেবে দেখলেও যুক্তরাষ্ট্রের জন্মহারের সামগ্রিক প্রবণতা ব্যাখ্যা করতে আবাসন, অর্থনীতি, শিশু পরিচর্যার ব্যয় ও সামাজিক পরিবর্তনের মতো বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। 872 আইজেট
২০২৬ সালে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা ৫ মার্কিন অঙ্গরাজ্যের নতুন তালিকা প্রকাশ
সন্তানের ভরণপোষণের ১০ হাজার ডলার বকেয়া থাকলে বাতিল হবে মার্কিন পাসপোর্ট
কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী
নিউইয়র্কের ব্রুকলিনের মিডউড এলাকায় অবস্থিত কোশার রেস্তোরাঁ ‘এসেন এনওয়াই ডেলি’র সামনে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের ঘটনার পর এনওয়াইপিডি’র স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ বা এসআরজি’র প্রশংসা করেছেন রেস্তোরাঁটির মালিক ৩৫ বছর বয়সী মাইকেল জ্যাকোবোভিটজ। মেয়র জোহরান মামদানি এই বিশেষ ইউনিট বিলুপ্ত করার পরিকল্পনা করলেও বুধবার রাতে অস্থিরতা নিয়ন্ত্রণে এসআরজি সদস্যদের হস্তক্ষেপ না থাকলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এসআরজি সদস্যরা কোনো সামাজিক বৈষম্য বা বাছবিচার না করে সবাইকে সুরক্ষা দিতে কাজ করেন এবং দুষ্কৃতকারীদের হাত থেকে মানুষকে বাঁচাতে তাদের উপস্থিতি জরুরি। রেস্তোরাঁটিকে লক্ষ্যবস্তু বানানোর ঘটনায় বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করে জ্যাকোবোভিটজ বলেন, একটি স্থানীয় খাবারের দোকানকে এভাবে নিশানা বানানোর কোনো যৌক্তিকতা নেই। এর পেছনে ইহুদিবিদ্বেষের ছোঁয়া রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। ব্রুকলিনকে আমেরিকার ইহুদি জনগোষ্ঠীর কেন্দ্রস্থল উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কী কারণে সেখানে গিয়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে। তার ভাষায়, যাদের জীবনে করার মতো আর কিছু নেই, তারাই নতুন করে বিশৃঙ্খলা ও প্রতিবাদের জায়গা খোঁজে—তাদের বরং একটি কাজ খুঁজে নেওয়া ও নিজেদের জীবন গোছানো উচিত। স্থানীয় ক্রেতা ৩২ বছর বয়সী জেফ লেবোও বিক্ষোভকারীদের এই পদক্ষেপকে অযৌক্তিক ও হয়রানিমূলক বলে মন্তব্য করেছেন। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল ইসরায়েলি ব্রোকারেজ প্রতিষ্ঠান ক্যাপিটআইএল-এর একটি ব্যক্তিগত আয়োজনকে কেন্দ্র করে। বিক্ষোভ আয়োজক সংগঠন ‘প্যালেস্টাইন রাইট টু রিটার্ন কোয়ালিশন অব নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সি’ বা পাল-আওদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করে, একটি জায়নবাদী রিয়েল এস্টেট সংস্থা দখলকৃত পশ্চিম তীরের বসতিতে জমি বিক্রির আয়োজন করেছে। তবে ক্যাপিটআইএল এই অভিযোগ অস্বীকার করে জানায়, পশ্চিম তীরের কোনো জমি নয়, বরং জেরুজালেম, নেতানিয়া ও হার্জলিয়ার সম্পত্তি নিয়ে তথ্য দিতেই ওই আয়োজন করা হয়েছিল। জ্যাকোবোভিটজের ভাষ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে বুক করা প্রায় ৪০ জনের ওই ব্যক্তিগত নৈশভোজের বিষয়ে সোমবার থেকেই তিনি বিক্ষোভের সতর্কবার্তা পেতে শুরু করেন এবং আয়োজকের সঙ্গে কথা বলে জানতে পারেন এটি কেবল একটি রিয়েল এস্টেট উপস্থাপনা ছিল। অন্যদিকে, বিক্ষোভ দমনে এসআরজি’র ব্যবহার এবং মেয়র মামদানির অবস্থানের সমালোচনা করেছে পাল-আওদা। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে, মেয়রের এসআরজি বিলুপ্তির ঘোষণার পরপরই এই ইউনিটের সদস্যদের কঠোর আচরণ দেখা গেছে এবং বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। সিটি হলের তথ্য অনুযায়ী, এসআরজি’র স্থলে বেসামরিক নেতৃত্বাধীন কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এস্কেলেশন ডিভিশন এবং ৩০ সদস্যের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সাপোর্ট টিম গঠনের পাশাপাশি পেট্রোল সার্ভিসেস ব্যুরোর অধীনে ভিড় নিয়ন্ত্রণে প্রশিক্ষিত নতুন পেট্রোল সাপোর্ট ডিভিশন চালু করা হবে। এনওয়াইপিডি’র এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাতের মতো একই পরিস্থিতিতে ভবিষ্যতে পেট্রোল সাপোর্ট ডিভিশন একইভাবে সাড়া দেবে।
মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম

