নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে বিনামূল্যে রাত কাটানোর সুযোগ, খোলা আকাশের নিচে ক্যাম্পিংয়ের আয়োজন
প্রকৃতিপ্রেমীদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে নিউইয়র্ক সিটি পার্কস বিভাগ। আগামী ৮ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্ক সিটির বিভিন্ন পার্কে বিনামূল্যে রাতভর ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১৪ আগস্ট বিখ্যাত সেন্ট্রাল পার্কেও এক রাতের বিশেষ ক্যাম্পিংয়ের সুযোগ পাবেন নির্বাচিত অংশগ্রহণকারীরা।
তবে এই ক্যাম্পিংয়ে অংশ নিতে চাইলে সরাসরি নিবন্ধন করলেই হবে না। অংশগ্রহণকারীদের লটারির মাধ্যমে নির্বাচন করবে নিউইয়র্ক সিটি পার্কস বিভাগ। প্রতি সপ্তাহের সোমবার আবেদন গ্রহণ শুরু হবে এবং চার দিন পর্যন্ত আবেদন করা যাবে। এরপর লটারির মাধ্যমে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।
পার্কস বিভাগের ‘আরবান পার্ক রেঞ্জার্স’ কর্মসূচির আওতায় আয়োজিত এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে পুরো সময় থাকবেন অভিজ্ঞ পার্ক রেঞ্জাররা। তারা ক্যাম্পিং পরিচালনার পাশাপাশি নিরাপত্তা, প্রকৃতি সম্পর্কে তথ্য এবং বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবেন।
ক্যাম্পিং কর্মসূচিতে থাকবে বনভূমিতে রেঞ্জারদের নেতৃত্বে রাতের হাঁটা, গল্প বলা, ক্যাম্পফায়ারের পরিবেশে ‘স্মোরস’ তৈরির আয়োজন এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণের সুযোগ। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে পরিচিতি বাড়াতে বিভিন্ন খেলাধুলা ও দলীয় কার্যক্রমও রাখা হয়েছে।
১৪ আগস্ট সেন্ট্রাল পার্কে ক্যাম্পিং অনুষ্ঠিত হবে ওয়েস্ট ১০৬তম স্ট্রিট ও সেন্ট্রাল পার্ক ওয়েস্ট এলাকার কাছে। কর্মসূচি শুরু হবে সন্ধ্যা ৭টায় এবং শেষ হবে পরদিন সকাল ৮টায়। এই ক্যাম্পিংয়ের জন্য লটারির নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্বাচিতদের নাম ৬ আগস্টের মধ্যে জানিয়ে দেওয়া হবে।
নিউইয়র্ক সিটি পার্কস বিভাগের ভাষ্য, ক্যাম্পিং মানুষকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে আসে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মরণীয় সময় কাটানোর সুযোগ তৈরি করে। যারা আগে কখনো ক্যাম্পিং করেননি, তাদের এই অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
প্রতিটি ক্যাম্পিং আয়োজনে প্রায় ৩০ জন অংশ নিতে পারবেন। সাধারণত পাঁচ থেকে আটটি পরিবার অংশ নিলেও এটি শুধু পরিবারের জন্য সীমাবদ্ধ নয়। বন্ধুদের দল কিংবা ক্যাম্পিংয়ে আগ্রহী অন্যরাও আবেদন করতে পারবেন।
পার্কস বিভাগের আরবান পার্ক রেঞ্জার্সের পরিচালক মার্ক সানচেজ স্থানীয় সংবাদমাধ্যম গথামিস্টকে বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রতি আয়োজনে প্রায় ৩০০ জন আবেদন করেন। অনেকের জন্য এই অভিজ্ঞতাই পরে অ্যাডিরনড্যাক, গ্লেসিয়ার বা ইয়েলোস্টোনের মতো জাতীয় উদ্যানে ক্যাম্পিং করার অনুপ্রেরণা হয়ে ওঠে।
কর্মসূচির আওতায় তাঁবুর ব্যবস্থা করবে নিউইয়র্ক সিটি পার্কস বিভাগ। তবে অংশগ্রহণকারীদের নিজ নিজ স্লিপিং ব্যাগ, বিছানাপত্র, খাবার ও হালকা নাস্তা সঙ্গে আনতে হবে।
৮ আগস্টের প্রথম ক্যাম্পিং অনুষ্ঠিত হবে ব্রুকলিনের মেরিন পার্কের সল্ট মার্শ নেচার সেন্টারে। আর ১৮ সেপ্টেম্বর কর্মসূচির শেষ দিনে স্ট্যাটেন আইল্যান্ডের ব্লু হেরন নেচার সেন্টার এবং কুইন্সের রকাওয়ে বিচ এই দুটি স্থানে একযোগে রাতভর ক্যাম্পিংয়ের আয়োজন করা হবে।
উল্লেখ্য, সাধারণ সময়ে নিউইয়র্ক সিটির পার্কগুলোতে রাতযাপন বা ক্যাম্পিং নিষিদ্ধ। তবে এই বিশেষ কর্মসূচির আওতায় নির্বাচিত অংশগ্রহণকারীরা পার্ক রেঞ্জারদের তত্ত্বাবধানে বৈধভাবে রাতভর ক্যাম্পিং করার সুযোগ পাবেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের লয়োলা ইউনিভার্সিটি শিকাগোর ১৮ বছর বয়সী ছাত্রী শেরিডান গোরম্যানকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ভেনেজুয়েলার নাগরিক হোসে মেদিনা-মেদিনা (২৫) কারাগারে থাকার সময় ‘বিশেষ বালিশ’ ও ঘুমানোর বাড়তি সুবিধার আবেদন জানানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিহত ছাত্রীর মা-বাবা। আদালতের নথি অনুযায়ী, মেদিনা-মেদিনা দাবি করেছেন যে মাথায় গুলির টুকরো ও খুলির অংশ না থাকার কারণে তিনি মাথাব্যথায় ভুগছেন এবং কারাগারে চিকিৎসক দেখিয়ে একটি অর্থোপেডিক বা বিশেষ বালিশ পেতে চান; এর পরিপ্রেক্ষিতে বিচারক আলফ্রেডো মালদোনাদো তার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন। ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে শেরিডানের মা জেসিকা গোরম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৯ মার্চ মেয়েকে হারানোর পর থেকে তিনি এক রাতও পুরোপুরি ঘুমাতে পারেননি, অথচ অভিযুক্ত খুনির আইনজীবীরা কারাগারে তার ঘুমের অসুবিধার কথা বলে বিশেষ বালিশ চাইছেন এবং ভুক্তভোগীদের পক্ষে কথা বলার কেউ নেই। উল্লেখ্য, চলতি বছরের ১৯ মার্চ গভীর রাতে শিকাগো কলেজ ক্যাম্পাসের কাছে রজার্স পার্ক পিয়ারে বন্ধুদের সঙ্গে হাঁটার সময় একটি বাতিঘরের পেছনে মেদিনা-মেদিনাকে দেখতে পেয়ে বন্ধুদের সতর্ক করলে সে তাদের ধাওয়া করে এবং গুলি চালিয়ে শেরিডানকে হত্যা করে বলে প্রসিকিউটররা জানিয়েছেন। মেদিনা-মেদিনার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, গুরুতর হামলা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের মে মাসে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে মুক্তি পান এবং পরের মাসে শিকাগোতে দোকান চুরির দায়ে গ্রেপ্তার হয়েও ছাড়া পেয়েছিলেন।
ফ্লোরিডায় পূর্বপরিকল্পিত হ ত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, নিজেই ৯১১-এ জানিয়েছিলেন স্বামীকে গুলি করার কথা
যাত্রীর নৃ শংস হা মলায় ১৪ দিন মৃ ত্যুর সঙ্গে লড়ে হার মানলেন সোমালি-আমেরিকান উবার চালক
যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল
যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা ও পাঁচ সন্তানের মা নিকিতা ফ্লাওয়ার্স তার সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ ভাতার ১,৩৫৪ ডলার জমা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই খুইয়েছেন বলে ফক্স ৩২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত ১৩ নভেম্বর তার অ্যাকাউন্টে ওই অর্থ জমা হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রায় ৮০ মাইল দূরের ‘লাভস পার্ক’ নামের একটি জায়গার নামে ঠিক সমপরিমাণ অর্থ কেটে নেওয়া হয় এবং এরপর স্থানীয় পিটস মার্কেটে তার ছেলের কার্ড ডিক্লাইন হলে অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য দেখা যায়। সপ্তাহের প্রতিদিনই বয়স্কদের সেবাদাতা হিসেবে কাজ করা ফ্লাওয়ার্স জানান, তিনি কখনো লাভস পার্ক বা রকফোর্ডে যাননি এবং ঘটনার পর থেকে নিজের পকেটের টাকায় মুদি বাজার করতে বাধ্য হচ্ছেন; তবে ঠিক কীভাবে এই অর্থ লেনদেন হয়েছে, তা এখনো স্পষ্ট নয় এবং পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদনও জমা পড়েনি। ইলিনয় ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেস-এর তথ্য অনুযায়ী, ইবিটি কার্ড ব্যবহারকারীদের লক্ষ্য করে দেশজুড়ে স্কিমিংসহ নানা প্রতারণা চলছে, যার ফলে ইলিনয়ে ২০২৪ সালে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার, ২০২৫ সালে প্রায় ৪৭ লাখ ডলার এবং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৭ লাখ ডলারের বেশি ভাতা চুরি হয়েছে। গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস বা জিএও জানিয়েছে, ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত ফেডারেল তহবিলের আওতায় অঙ্গরাজ্যগুলো চুরি যাওয়া ৩২ কোটি ডলারের বেশি ভাতা প্রতিস্থাপন করলেও কংগ্রেস সেই কর্তৃপক্ষের মেয়াদ না বাড়ানোয় ২১ ডিসেম্বর ২০২৪ বা তার পর থেকে চুরি যাওয়া ভাতা আর ফেরত পাওয়ার সুযোগ নেই। এ ছাড়া ইবিটি কার্ড ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার অ্যাক্টের আওতায় না থাকায় ডেবিট কার্ডের মতো সুরক্ষা সুবিধাও এর ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ফেডারেল সহায়তা ছাড়া অঙ্গরাজ্য নিজস্বভাবে এই অর্থ ফেরত দিতে পারছে না বলে জানিয়েছে ইলিনয় কর্তৃপক্ষ। বিপত্তি এড়াতে মার্কিন কৃষি বিভাগ বা ইউএসডিএ স্ন্যাপ সুবিধাভোগীদের ভাতা জমা হওয়ার ঠিক আগে মাসে অন্তত একবার পিন নম্বর পরিবর্তন করা, নিয়মিত অ্যাকাউন্ট পরীক্ষা করা এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে স্থানীয় স্ন্যাপ অফিসে জানানোর পরামর্শ দিয়েছে। পাশাপাশি ইলিনয় লিংক ব্যবহারকারীরা কেনাকাটার ফাঁকে কার্ড লক করে রাখার সুবিধা পেলেও অনেক নিরাপত্তা ব্যবস্থাই ব্যবহারকারীর সক্রিয়তার ওপর নির্ভরশীল; তবে ২০২৭ সালের শুরুর দিকে ভৌত কার্ডের বদলে ফোনের মাধ্যমে অর্থ পরিশোধের একটি ইউএসডিএ পাইলট প্রকল্প চালুর অপেক্ষায় রয়েছে ইলিনয়সহ তিনটি অঙ্গরাজ্য।
ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি
যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি (NBC) ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে তৈরি একটি বিজ্ঞাপন আর প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। থ্যাংকসগিভিংয়ের আগের রাতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর বিশেষ পর্বে বিজ্ঞাপনটি সম্প্রচারের পর বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়। ‘এভরি থ্রি সেকেন্ডস’ শিরোনামের ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনটি তৈরি ও প্রচার করেছিল ফিলিস্তিনি অধিকারপন্থী সংস্থা ‘আইএমইইউ পলিসি প্রজেক্ট’ (IMEU Policy Project)। বিজ্ঞাপনে এক মার্কিন কিশোরীর একটি বাইসাইকেল কেনার জন্য ৪০০ ডলার জমানোর দৃশ্যের পাশাপাশি গাজার ৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর প্রসঙ্গ তুলে ধরা হয়, যিনি ইসরায়েলি হামলায় মা ও দাদিকে হারানোর পাশাপাশি নিজের একটি পা হারিয়েছেন। বিজ্ঞাপনটিতে দাবি করা হয়, মার্কিন করদাতাদের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা জনগণকে জানাতেই এটি প্রচার করা হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সামরিক সহায়তা চুক্তির বিরোধিতা করতে দর্শকদের নিজ নিজ কংগ্রেস সদস্যের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়। বিজ্ঞাপনটি প্রচারের পর অ্যান্টি-ডিফামেশন লিগ (এডিএল) এবং ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলসহ একাধিক ইহুদি ও ইসরায়েলপন্থী সংগঠন এর তীব্র নিন্দা জানায়। তাদের দাবি, এটি ইসরায়েলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এবং করদাতাদের অর্থের ব্যবহার নিয়ে বিভ্রান্তিকর ধারণা দিয়েছে। অন্যদিকে, আইএমইইউ পলিসি প্রজেক্ট জানায় যে বিজ্ঞাপনটি এনবিসির ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া উত্তীর্ণ হয়েছিল। সংস্থাটি আল জাজিরাকে জানিয়েছে, বিজ্ঞাপনটি আর প্রচার না করার খবরের বিষয়ে এনবিসির পক্ষ থেকে এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচারের আগে এনবিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিল না। ভবিষ্যতে এটি আর পুনঃপ্রচার করা হবে না এবং এনবিসিইউনিভার্সাল তাদের বিজ্ঞাপন অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনা করবে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা।
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টাইনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

