সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

মাদক খাইয়ে শিশুদের যৌন নির্যাতনের দায়ে অবৈধ অভিবাসী ফুটবল কোচের ৩০ বছরের কারাদণ্ড

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৯, ২০২৬ ১৮:৩৭
অবৈধ অভিবাসী ফুটবল কোচ I ছবি: সংগৃহীত
অবৈধ অভিবাসী ফুটবল কোচ I ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অ্যালকোহল ও মাদক খাইয়ে শিশুদের ওপর যৌন নিপীড়নের দায়ে এক ফুটবল কোচকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই কোচের নাম ক্যামিলো ক্যাম্পোস-হুর্তাদো। তিনি মেক্সিকোর নাগরিক এবং যুক্তরাষ্ট্রের টেনেসির ফ্র্যাঙ্কলিনে অবৈধভাবে বসবাস করছিলেন। গত জুন মাসে তিনি শিশুদের যৌন শোষণের চারটি অভিযোগ, শিশু যৌন নির্যাতনের সামগ্রী গ্রহণের একটি অভিযোগ এবং জাল অভিবাসন নথিপত্র ব্যবহার ও চুরির পরিচয়পত্র রাখার অভিযোগ আদালতে স্বীকার করে নেন।

 

গত ২ জুলাই অনুষ্ঠিত শুনানিতে ফেডারেল প্রসিকিউটররা এই ভয়ংকর অপরাধীর জন্য ৫০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) ভারপ্রাপ্ত সহকারী সচিব লরেন বিস জানান, ফুটবল কোচ হিসেবে কাজ করার সময় এই অবৈধ অভিবাসী বারবার শিশুদের মাদক প্রয়োগ করে তাদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন এবং শিশু পর্নোগ্রাফি তৈরির অভিযোগও স্বীকার করেছেন।

 

তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কখনো এই ব্যক্তি কারাগার থেকে মুক্তি পান, তবে আইসিই (ICE) তাৎক্ষণিকভাবে তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবে, যাতে তিনি ভবিষ্যতে আর কোনো শিশুর ক্ষতি করতে না পারেন।

 

২০২৩ সালে ক্যাম্পোস-হুর্তাদোর বিরুদ্ধে এই ঘটনার তদন্ত শুরু হয়। ফ্র্যাঙ্কলিনের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভুলবশত তিনি নিজের মোবাইল ফোন ফেলে গিয়েছিলেন। পরবর্তীতে এক ব্যক্তি সেই ফোনে থাকা আপত্তিকর ভিডিওগুলো দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করেন। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, এর পরপরই পুলিশ তার বাড়ি ও গাড়িতে তল্লাশি চালিয়ে শিশু যৌন নির্যাতনের অসংখ্য সামগ্রীসহ ইলেকট্রনিক ডিভাইস এবং জাল অভিবাসন নথিপত্র উদ্ধার করে।

 

ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে সংঘটিত অপরাধের জন্য তাকে এই সাজা দেওয়া হলেও ফরেনসিক বিশ্লেষণে আরও ভয়ংকর তথ্য উঠে এসেছে। উদ্ধারকৃত ডিভাইসগুলো পরীক্ষা করে দেখা যায়, এই অপরাধী অন্তত ২০১৩ সালের ১৩ জানুয়ারি থেকেই শিশু যৌন নির্যাতনের এমন জঘন্য ভিডিও বা সামগ্রী তৈরি করে আসছিলেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
নিউইয়র্কে ভাড়াটিয়াদের বাড়ির মালিক হওয়ার সুযোগ দিতে ৯১টি বাড়ি বিক্রি করবে নাইচা
নিউইয়র্কে ভাড়াটিয়াদের বাড়ির মালিক হওয়ার সুযোগ দিতে ৯১টি বাড়ি বিক্রি করবে নাইচা

নিউইয়র্ক সিটির পাবলিক হাউজিং বাসিন্দাদের নিজস্ব বাড়ির মালিক হওয়ার সুযোগ করে দিতে কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসে অবস্থিত ৯১টি বাড়ি সংস্কার করে বর্তমান যোগ্য বাসিন্দাদের কাছে বিক্রির নতুন উদ্যোগ নিয়েছে মেয়র জোহরান মামদানি প্রশাসন ও নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি (নাইচা)।   গত ১৯ নভেম্বর মেয়র জোহরান মামদানি, হাউজিং ও প্ল্যানিং-বিষয়ক ডেপুটি মেয়র লেইলা বোজর্গ এবং নাইচার প্রধান নির্বাহী কর্মকর্তা লিসা বোভা-হিয়াট এ কর্মসূচির ঘোষণা দেন, যার আওতায় থাকা ৭৫টি এক পরিবারের, ১১টি দুই পরিবারের, তিনটি তিন পরিবারের এবং দুটি চার পরিবারের বাড়ির অধিকাংশই কুইন্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।   এ উদ্যোগে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগের (হাড) সেকশন ৩২ কর্মসূচি ব্যবহার করা হবে, যার মাধ্যমে আয় ও নির্ধারিত শর্ত পূরণকারী বাসিন্দারা সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সুযোগ পাবেন এবং যাদের কেনার সামর্থ্য নেই তাদের জন্য কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট মডেলসহ বিকল্প আবাসনের ব্যবস্থা রাখা হবে যাতে তারা সেখানে বসবাস অব্যাহত রাখতে পারেন।   মেয়র মামদানি জানিয়েছেন, বাড়ির মালিকানা শুধু ধনীদের অধিকার হওয়া উচিত নয়, বরং দীর্ঘদিন ধরে নিউইয়র্কে জীবন গড়ে তোলা সাধারণ পরিবারগুলোর কাছেও এ সুযোগ পৌঁছে দেওয়া প্রয়োজন; অন্যদিকে নাইচার সিইও লিসা বোভা-হিয়াট বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাসিন্দাদের জন্য সাশ্রয়ী মালিকানার পথ তৈরি করা হবে।   উল্লেখ্য, ১৯৬৯ থেকে ১৯৮২ সালের মধ্যে হাড নাইচার কাছে যে ৭০০টিরও বেশি বাড়ি হস্তান্তর করেছিল, বর্তমান ৯১টি বাড়ি সেই সম্পত্তিগুলোর সর্বশেষ অবশিষ্ট অংশ এবং এগুলো সংস্কার ও বিক্রির প্রক্রিয়া পরিচালনার জন্য ১৯ নভেম্বর ২০২৬ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অভিজ্ঞ অংশীদার প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে, যার ওপর আগামী ৮ ডিসেম্বর একটি ভার্চুয়াল প্রাক-আবেদন সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১৪:১৩
ছবি ডিজাইন আমেরিকা বাংলা।

বিনিয়োগ করে গ্রিন কার্ড পেতে বাড়তি হাজার ডলার, আজ থেকে কার্যকর নতুন ফি

মায়ামিতে খাবারের খরচ সামলাতে না পেরে ফুড ব্যাংকে ভিড় করছেন কর্মজীবী পরিবারগুলো

মায়ামিতে খাবারের খরচ সামলাতে না পেরে ফুড ব্যাংকে ভিড় করছেন কর্মজীবী পরিবারগুলো

ফ্লোরিডায় উল্টো পথে ৭ মাইল গাড়ি চালিয়ে গোয়েন্দাকে হ ত্যা, অভিযুক্তের বিরুদ্ধে আইস ডিটেইনার

ফ্লোরিডায় উল্টো পথে ৭ মাইল গাড়ি চালিয়ে গোয়েন্দাকে হ ত্যা, অভিযুক্তের বিরুদ্ধে আইস ডিটেইনার

অভিবাসন নথি যাচাইয়ে চাপে হাজারো প্রবাসী পরিবারের ভবিষ্যৎ
সরকারি আবাসন সহায়তায় নতুন নিয়ম, অভিবাসন নথি যাচাইয়ে চাপে হাজারো প্রবাসী পরিবারের ভবিষ্যৎ

যুক্তরাষ্ট্রে সরকারি আবাসন সহায়তা বা বাড়িভাড়া ভর্তুকি পাওয়া পরিবারগুলোর জন্য নাগরিকত্ব ও অভিবাসন-সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের নতুন নিয়ম চূড়ান্ত করেছে দেশটির আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি)। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে নিয়মটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে পরিবারের প্রত্যেক সদস্যের মার্কিন নাগরিকত্ব অথবা নির্ধারিত যোগ্য অভিবাসন-অবস্থার প্রমাণ যাচাই করা হবে। নতুন নিয়মের কারণে অভিবাসন-অবস্থায় ভিন্নতা থাকা পরিবারগুলোর আবাসন সুবিধা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।   নতুন নিয়মটি সরকারি আবাসন, হাউজিং চয়েস ভাউচার বা সেকশন এইট এবং নির্দিষ্ট প্রকল্পভিত্তিক ভাড়া সহায়তা কর্মসূচির ক্ষেত্রে প্রযোজ্য হবে। আগে কোনো পরিবারে একজন সদস্য অভিবাসন-সংক্রান্ত যোগ্যতার আওতায় না থাকলেও অন্য যোগ্য সদস্যদের জন্য আনুপাতিক হারে আবাসন সহায়তা পাওয়ার সুযোগ ছিল। নতুন নিয়মে সেই ব্যবস্থা সীমিত করা হচ্ছে। পরিবারের প্রত্যেক সদস্যের যোগ্যতা যাচাইয়ের ওপর সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নির্ভর করবে।   এইচইউডির তথ্য অনুযায়ী, যেসব পরিবারে সদস্যদের নাগরিকত্ব বা অভিবাসন-অবস্থা ভিন্ন, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে সময় গণনা করলে ২০২৭ সালের ১৪ মার্চের মধ্যে সংশ্লিষ্ট সদস্যদের প্রমাণ জমা দেওয়ার সময়সীমা শেষ হবে। অন্য পরিবারগুলোর ক্ষেত্রে পরবর্তী বার্ষিক অথবা অন্তর্বর্তীকালীন যোগ্যতা যাচাইয়ের সময় প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।   নতুন নিয়মে শুধু অভিবাসন-অবস্থায় ভিন্নতা থাকা পরিবারের সদস্যরাই নয়, সরকারি আবাসন সহায়তা পাওয়া মার্কিন নাগরিকদেরও নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের আওতায় আনা হয়েছে। প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা না গেলে জন্মসনদ, নাগরিকত্ব সনদ অথবা পাসপোর্টের মতো অতিরিক্ত নথি চাওয়া হতে পারে।   এইচইউডির হিসাব অনুযায়ী, নতুন নিয়মের কারণে প্রায় ২০ হাজার মিশ্র অভিবাসন-অবস্থার পরিবার এবং মোট ৭৮ হাজার ১০০ জন মানুষ আবাসন সহায়তা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। এসব পরিবারের মধ্যে মার্কিন নাগরিক এবং বৈধ অভিবাসন-অবস্থার অধিকারী সদস্যও রয়েছেন।   তবে নতুন নিয়মের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৩ নভেম্বর ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ম্যাসাচুসেটসসহ ২১টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং পেনসিলভানিয়ার গভর্নর ফেডারেল আদালতে মামলা করেন। ওয়াশিংটন ডিসিও এই জোটে রয়েছে। তাঁদের অভিযোগ, নতুন নিয়মের ফলে যোগ্য সদস্যরাও পরিবারের অন্য সদস্যদের অভিবাসন-অবস্থার কারণে আবাসন সহায়তা হারাতে পারেন। এতে শিশু ও নিম্ন আয়ের পরিবারগুলো আবাসন সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।   মামলাকারীদের দাবি, কয়েক দশক ধরে চলে আসা আনুপাতিক আবাসন সহায়তার ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে এইচইউডি তার আইনগত ক্ষমতা অতিক্রম করেছে। তাঁরা আদালতের কাছে নতুন নিয়মটি অবৈধ ঘোষণা এবং কার্যকর হওয়া বন্ধ করার আবেদন জানিয়েছেন। অন্যদিকে এইচইউডির অবস্থান, ফেডারেল আবাসন সহায়তা পাওয়ার ক্ষেত্রে নাগরিকত্ব ও যোগ্য অভিবাসন-অবস্থা যাচাই করা আইনগতভাবে প্রয়োজনীয়।   তবে ২৯ নভেম্বর পর্যন্ত নতুন নিয়মের বিরুদ্ধে করা মামলায় আদালতের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। ফলে আদালত নিয়মটি স্থগিত না করলে নির্ধারিত তারিখে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাঁরা সরকারি আবাসন সহায়তা, সেকশন এইট বা সংশ্লিষ্ট ভাড়া ভর্তুকি কর্মসূচির আওতায় রয়েছেন, তাঁদের জন্য বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সব ভাড়াটিয়া বা ব্যক্তিগত বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া নেওয়া সব পরিবারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এটি নির্দিষ্ট ফেডারেল আবাসন সহায়তা কর্মসূচির আওতাভুক্ত পরিবারগুলোর জন্য।   সংশ্লিষ্ট পরিবারগুলোকে নিজেদের হাউজিং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র, জমা দেওয়ার সময়সীমা এবং যোগ্যতা যাচাইয়ের নিয়ম সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ। এসকিউ ৮৭৪

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১৩:১১
আদালতের রায়ের পর আইসের সঙ্গে চুক্তি স্থগিত, অভিবাসীদের আর অতিরিক্ত আটক রাখবে না কাউন্টি

আদালতের রায়ের পর আইসের সঙ্গে চুক্তি স্থগিত, অভিবাসীদের আর অতিরিক্ত আটক রাখবে না কাউন্টি

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডিএসএর ভোট, ওকাসিও-কর্টেজের ধারেকাছেও নেই প্রতিদ্বন্দ্বীরা

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডিএসএর ভোট, ওকাসিও-কর্টেজের ধারেকাছেও নেই প্রতিদ্বন্দ্বীরা

যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি ও সিভিল সার্ভিস পরীক্ষায় ডিসেম্বরের আবেদনের সুযোগ; কয়েকটির সময়সীমা প্রথম সপ্তাহে। ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে সরকারি চাকরির সুযোগ, আবেদন চলছে বিভিন্ন পদে! জানুন বিস্তারিত

অপহরণের প্রায় ১৩ বছর পর  হ ত্যার অভিযোগে গ্রেপ্তার চারজন, খুলল পুরোনো রহস্য
অপহরণের প্রায় ১৩ বছর পর হ ত্যার অভিযোগে গ্রেপ্তার চারজন, খুলল পুরোনো রহস্য

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোয় ২০১৩ সালে এক ব্যক্তিকে অপহরণ ও হত্যার ঘটনায় প্রায় ১৩ বছর পর চারজনকে গ্রেপ্তার করে ফার্স্ট-ডিগ্রি মার্ডার, অপহরণ, সশস্ত্র ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত ১৯ নভেম্বর ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার অভিযুক্ত কার্লটন এল উইলিয়ামস (৫০), নাথানিয়েল ওয়েবস্টার (৪২), শন কসবি ডেভিস (৩৫) এবং ডেরিক এল ডিনের (৪৭) গ্রেপ্তারের ঘোষণা দেন; তাদের ভলুশিয়া কাউন্টি জেলে জামিনবিহীনভাবে রাখা হয়েছে।   তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, জিম জনসন জুনিয়র (৩৯) নামের ওই ব্যক্তি ২০১৩ সালের ৬ ডিসেম্বর অরল্যান্ডোর গুলিজ বার্বারশপের পেছনের অংশ থেকে অপহৃত হন এবং ঘটনাস্থলে তার গাড়ির কাছে রক্তের দাগ পাওয়া যায়, আর পাঁচ দিন পর ১১ ডিসেম্বর ডেটোনা বিচের কাছের বনে তার মরদেহ উদ্ধার করে মেডিকেল পরীক্ষক বিভাগ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, জনসনের অপহরণ একটি সশস্ত্র বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত ছিল, যেখানে অস্ত্রধারীরা জোরপূর্বক প্রবেশ করে আরেকজনকে পায়ে গুলি করে এবং গোপন মেঝের সিন্দুক থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে।   দীর্ঘ তদন্তে আধুনিক ফরেনসিক ও ডিএনএ প্রযুক্তি, মোবাইল ফোনের কল রেকর্ড, ঐতিহাসিক সেল-সাইট বিশ্লেষণ ও নজরদারি ফুটেজ পর্যালোচনা করে একাধিক কাউন্টিজুড়ে বিস্তৃত এই অপরাধচক্রের সংশ্লিষ্টতা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।   অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার বলেছেন, এটি কোনো আকস্মিক সহিংসতা ছিল না বরং পরিকল্পিত অপহরণ ও ডাকাতি থেকে সৃষ্ট হত্যাকাণ্ড, আর ফ্লোরিডায় ন্যায়বিচারের ক্ষেত্রে সময়ের কোনো সীমা নেই; একই সঙ্গে অরল্যান্ডো পুলিশ প্রধান এরিক ডি স্মিথ জানিয়েছেন, প্রায় ১৩ বছর পেরিয়ে গেলেও ভুক্তভোগীর পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার থেকে তারা সরে আসেননি।

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১০:৫৯
চীনে যুক্তরাষ্ট্রের এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে ট্রাম্পের সঙ্গে সংঘাতের পথে রিপাবলিকানরা

চীনে যুক্তরাষ্ট্রের এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে ট্রাম্পের সঙ্গে সংঘাতের পথে রিপাবলিকানরা

নিউইয়র্ক সিটিতে সাধারণ দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে বার্ষিক ১ লাখ ১৬ হাজার ৪০০ ডলার আয়ের হিসাব। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে দুই বেডরুমের বাসার ভাড়া সামলাতে ঘণ্টায় আয় করতে হবে প্রায় ৫৬ ডলার

যুক্তরাষ্ট্রে আগামী ১ ডিসেম্বর গ্রাহকদের ১০ লাখ ফ্রি কফি দেবে ডানকিন,জেনে নিন  যেভাবে পাবেন

যুক্তরাষ্ট্রে আগামী ১ ডিসেম্বর গ্রাহকদের ১০ লাখ ফ্রি কফি দেবে ডানকিন,জেনে নিন যেভাবে পাবেন

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...