নির্বাচনে প্রশাসনের ‘দৃঢ় অবস্থানের’ অভাব, গণআন্দোলনের হুঁশিয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ক্ষেত্রে মাঠ প্রশাসনের ‘দৃঢ় অবস্থানের অভাব’ ও ‘পাক্ষিক আচরণের’ অভিযোগ তুলেছে এবি পার্টি। রোববার (২৫ জানুয়ারি) সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, তবে দেশ আরেকটি কঠোর গণআন্দোলনের মুখে পড়বে।
মজিবুর রহমান মঞ্জু সিইসির কাছে একটি বিস্তারিত অভিযোগপত্র জমা দিয়েছেন, যেখানে বেশ কিছু স্পর্শকাতর বিষয় তুলে ধরা হয়েছে:
-
দ্বিমুখী আচরণ: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের দ্বিমুখী অবস্থানের সমালোচনা করা হয়েছে। ফেনী-২ আসনে সামান্য কারণে প্রার্থীদের জরিমানা করা হলেও ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন স্থানে পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ তোয়াক্কা করা হচ্ছে না।
-
হামলা ও নিরাপত্তা: বরিশালে ব্যারিস্টার ফুয়াদ এবং ফেনীর ছাগলনাইয়ায় প্রচারণার সময় হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের তিন স্তরের নিরাপত্তা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ।
-
অস্ত্র উদ্ধার না হওয়া: ফেনীর পরিস্থিতিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া আধুনিক অস্ত্র এখনো উদ্ধার হয়নি। ‘অপারেশন ডেভিল হান্ট’ চললেও কার্যকর কোনো ফল আসেনি, যা অবাধ নির্বাচনের জন্য বড় হুমকি।
মঠপর্যায়ের উত্তেজনার জন্য বিএনপি ও জামায়াতের কিছু অতি-উৎসাহী সমর্থকদের দায়ী করে মঞ্জু বলেন:
“বিএনপি ও জামায়াত বর্তমানে জনপ্রিয় দল। আমরা তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু কিছু প্রার্থী ব্যক্তিগত জয়ের জন্য সারা দেশের পরিবেশ নষ্ট করছেন। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মাঠপর্যায়ে পালিত না হওয়া অত্যন্ত দুঃখজনক।”
এবি পার্টির পর্যবেক্ষণ অনুযায়ী, অনেক এলাকায় ভোটাররা সমর্থন দিলেও জনসম্মুখে আসতে ভয় পাচ্ছেন। নির্বাচনে কারচুপির ‘প্রাচীন ধারা’ বজায় রাখতে কিছু প্রার্থী ‘ডামি প্রার্থী’ ব্যবহার করছেন বলে ইসিকে জানানো হয়েছে। ইসি সচিব এসব বিষয় নোট করেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বৈঠক শেষে মজিবুর রহমান মঞ্জু কঠোর ভাষায় বলেন:
“নির্বাচনকে ম্যানিপুলেট করার কোনো চেষ্টা হলে এবং ইসি ও প্রশাসন নির্বিকার থাকলে, দেশ আরেকটি গণআন্দোলনের দিকে যাবে—এটা আমাদের আগাম প্রেডিকশন।”
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
রাজনীতি
View moreফুটবল খেলতে গিয়ে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার পর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। শুক্রবার (২৭ নভেম্বর) অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে ফিরেছেন তিনি। বর্তমানে সেখানে বিশ্রামে রয়েছেন ৩৫ বছর বয়সী এই মেয়র। মামদানির প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৩৩ মিনিটে অস্ত্রোপচার শুরু হয় এবং দুপুর ১২টা ৪২ মিনিটে শেষ হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং মেয়র সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। গত ১৯ নভেম্বর সিটি হলের সাংবাদিকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে আহত হন মামদানি। খেলায় একটি গোল করার কিছুক্ষণ পরই ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনে গুরুতর আঘাত পান তিনি। পরে সংবাদ সম্মেলনে মামদানি নিজেই জানান, খেলার আগে পর্যাপ্ত স্ট্রেচিং বা শরীর গরম করার ব্যায়াম করেননি। এ নিয়ে রসিকতা করে তিনি বলেছিলেন, নিজের বয়স ৩৫ বছর—সেটি যেন ভুলে গিয়েছিলেন। অস্ত্রোপচারের আগে মামদানি জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে ছয় থেকে আট সপ্তাহ বিশেষ বুট পরতে হতে পারে। ফুটবলসহ অন্যান্য খেলাধুলায় ফিরতে প্রায় নয় মাস সময় লাগতে পারে বলেও তিনি জানিয়েছিলেন। এদিকে, ঝড়ের কারণে পিছিয়ে যাওয়া নিউইয়র্কের ঐতিহ্যবাহী মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেডেও অংশ নিতে পারছেন না মামদানি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে প্যারেডটি শনিবার (২৮ নভেম্বর) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচার ও চিকিৎসকদের পরামর্শের কারণে এই আয়োজনে উপস্থিত থাকতে পারছেন না তিনি। প্যারেডে অংশ নিতে না পারায় হতাশা প্রকাশ করেছিলেন মেয়র। মামদানির অনুপস্থিতিতে নগর সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফিউলিহান। মেয়রের কার্যালয় জানিয়েছে, তাঁর সুস্থতার সময়েও নগর প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন জোহরান মামদানি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। তথ্যসূত্র: Associated Press (AP) 874 এসকিউ
নির্বাচনের আগে অর্থনৈতিক তথ্যে কারচুপির অভিযোগ, তদন্ত দাবি ট্রাম্পের
নতুন মুখপাত্র নিয়োগে আগ্রহী নন ট্রাম্প, বললেন সাংবাদিকদের সঙ্গে আমিই সবচেয়ে বেশি কথা বলি
চিকিৎসা ও নিত্যপণ্যের খরচ কমাতে যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের
ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে নতুন বছরের শুরুতেই দেশটিতে আবারও সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে সমঝোতা না হলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পথ বেছে নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনা এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কথা বলেন। ট্রাম্পের অভিযোগ, ইরানের আলোচকেরা বারবার আলোচনা করলেও কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন না। তিনি ইরানের আলোচকদের ‘প্রফেশনাল ট্যাপ ড্যান্সার’ বলে কটাক্ষ করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প বিবেচনা করতে পারে। এর আগে ১৯ নভেম্বর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও ট্রাম্প নতুন বছরের শুরুতে ইরান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দীর্ঘদিন ধরেই কঠোর। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অন্যদিকে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে হরমুজ প্রণালিকে ঘিরেও দুই দেশের উত্তেজনা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই প্রণালিতে সংঘাত ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক তেলের বাজার, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। তবে এখনো দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। নতুন বছরের আগে আলোচনা কোনো ইতিবাচক ফল বয়ে আনে কি না, সেটিই এখন আন্তর্জাতিক মহলের নজরে। সংবাদ সূত্র:রয়টার্স।
ট্রাম্পের নতুন নিয়মে কংগ্রেসকে তথ্য দিতে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে সরকারি ঠিকাদারদের
ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী, আটকে আছে ১ লাখ ১৩ হাজার গ্রিন কার্ড
মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয়, ট্রাম্পের সামনে এবার ডেমোক্র্যাটদের শক্তিশালী কংগ্রেস
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়ার পর আগামী ৩ জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আইন প্রণয়ন ও সরকারি নীতি নিয়ে নতুন রাজনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের ২১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অন্তত ২৫৭টি আসন এবং সিনেটে ৫৬টি আসন পেতে যাচ্ছে। তবে সিনেটে অধিকাংশ গুরুত্বপূর্ণ বিল পাস করতে সাধারণত ৬০ ভোট প্রয়োজন হয়। ফলে সব পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে না। ডেমোক্র্যাট নেতাদের সম্ভাব্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় কমানো, মেডিকেইড ও খাদ্যসহায়তা কর্মসূচিতে আগের সুবিধা ফিরিয়ে আনা এবং প্রেসিডেন্টের যুদ্ধসংক্রান্ত ক্ষমতার ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ জোরদার করা। অভিবাসন নীতিতেও পরিবর্তনের আলোচনা রয়েছে। ডেমোক্র্যাটদের একটি অংশ বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের নাগরিকত্বের পথ, কর্মভিসার নিয়ম এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন আইন করার পক্ষে। তবে এসব বিষয়ে দুই দলের মধ্যে সমঝোতা না হলে বড় কোনো আইন পাস করা কঠিন হতে পারে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও নতুন প্রস্তাব আসতে পারে। কিছু ডেমোক্র্যাট নেতা মেডিকেয়ার সুবিধা সম্প্রসারণ এবং শিশুদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। তবে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালুর মতো বড় প্রস্তাব নিয়ে দলের ভেতরেও মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য এসব আলোচনা গুরুত্বপূর্ণ। কারণ অভিবাসন আইন, কর্মভিসা, স্বাস্থ্যবীমা এবং সরকারি সহায়তার নিয়মে পরিবর্তন হলে তার প্রভাব বিভিন্ন অভিবাসী পরিবারের ওপর পড়তে পারে। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো নতুন আইন কার্যকর হয়নি। এগুলো নতুন কংগ্রেসের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি। ডেমোক্র্যাটরা ডিসেম্বরের শুরুতে তাদের আইন প্রণয়নের অগ্রাধিকার প্রকাশ করতে পারে। এরপর নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে বোঝা যাবে কোন প্রস্তাবগুলো বাস্তবে আইন হওয়ার পথে এগোচ্ছে।সংবাদসূত্র: রয়টার্স।
হাইকমিশনে হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, বাংলা-ইংরেজির অমিল নিয়ে প্রশ্ন
সংগ্রাম ও প্রবাসজীবন পেরিয়ে রাষ্ট্র পরিচালনায়, তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

