সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
রাজনীতি

হর্ষ বর্ধনের বক্তব্যের কড়া প্রতিবাদ জামায়াতের

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: জানুয়ারী ২৪, ২০২৬ ২১:৩
হর্ষ বর্ধন শ্রীংলা

‘ভোট সুষ্ঠু হলে জামায়াতের জেতার সম্ভাবনা নেই’— বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  

 

আজ রোববার (২৫ জানুয়ারি) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। 

 

বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ও সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা যে মন্তব্য করেছেন তা কূটনৈতিক রীতিনীতি বিরোধী। 

 

বিবৃতিতে আরও বলা হয়, একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, নির্বাচন প্রক্রিয়া এবং একটি বৈধ ও নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতিমালার লঙ্ঘন। বিশেষ করে একজন সাবেক কূটনীতিক ও বর্তমান সংসদ সদস্যের কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যবিকৃত ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে তিনি বলেন, একটি দেশের জনগণ কাকে ভোট দেবে এবং কাকে ভোট দেবে না, তা সম্পূর্ণ সেই দেশের জনগণেরই এখতিয়ার। কোন রাজনৈতিক দল কী পরিমাণ জনসমর্থন পাবে, তা নির্ধারণ করার এখতিয়ার কোনো বিদেশি রাজনীতিবিদের নেই। বাংলাদেশের জনগণই এ দেশের মালিক এবং তারাই নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

 

তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে কিংবা কোন দল কত ভোট পাবে—এ ধরনের মন্তব্য করে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

 

‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত, গণতান্ত্রিক ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এ দেশের জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের প্রশ্নে আমরা সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণই তাদের প্রকৃত রায় দেবে—এ বিষয়ে আমাদের কোনো সংশয় নেই।’

 

আমরা আশা করি, ‘ভারতের দায়িত্বশীল মহল এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সৌজন্য বজায় রাখবেন।’

 

প্রসঙ্গত, গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না। 

 

তিনি আরও বলেন, ‘যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হয় এবং কারচুপি হয়, তাহলে তারা ক্ষমতায় আসতে পারে। নাহলে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা কম। দলটির ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ, তাও আবার অন্য রাজনৈতিক দলগুলোর সহায়তায়।’


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

রাজনীতি

View more
নিউইয়র্কের মেয়র মামদানি
সফল অস্ত্রোপচারের পর বাসায় ফিরেছেন নিউইয়র্কের মেয়র মামদানি, সুস্থ হতে লাগবে কয়েক মাস

ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার পর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। শুক্রবার (২৭ নভেম্বর) অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে ফিরেছেন তিনি। বর্তমানে সেখানে বিশ্রামে রয়েছেন ৩৫ বছর বয়সী এই মেয়র।   মামদানির প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৩৩ মিনিটে অস্ত্রোপচার শুরু হয় এবং দুপুর ১২টা ৪২ মিনিটে শেষ হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং মেয়র সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।   গত ১৯ নভেম্বর সিটি হলের সাংবাদিকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে আহত হন মামদানি। খেলায় একটি গোল করার কিছুক্ষণ পরই ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনে গুরুতর আঘাত পান তিনি। পরে সংবাদ সম্মেলনে মামদানি নিজেই জানান, খেলার আগে পর্যাপ্ত স্ট্রেচিং বা শরীর গরম করার ব্যায়াম করেননি। এ নিয়ে রসিকতা করে তিনি বলেছিলেন, নিজের বয়স ৩৫ বছর—সেটি যেন ভুলে গিয়েছিলেন।   অস্ত্রোপচারের আগে মামদানি জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে ছয় থেকে আট সপ্তাহ বিশেষ বুট পরতে হতে পারে। ফুটবলসহ অন্যান্য খেলাধুলায় ফিরতে প্রায় নয় মাস সময় লাগতে পারে বলেও তিনি জানিয়েছিলেন।   এদিকে, ঝড়ের কারণে পিছিয়ে যাওয়া নিউইয়র্কের ঐতিহ্যবাহী মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেডেও অংশ নিতে পারছেন না মামদানি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে প্যারেডটি শনিবার (২৮ নভেম্বর) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচার ও চিকিৎসকদের পরামর্শের কারণে এই আয়োজনে উপস্থিত থাকতে পারছেন না তিনি। প্যারেডে অংশ নিতে না পারায় হতাশা প্রকাশ করেছিলেন মেয়র।   মামদানির অনুপস্থিতিতে নগর সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফিউলিহান। মেয়রের কার্যালয় জানিয়েছে, তাঁর সুস্থতার সময়েও নগর প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন জোহরান মামদানি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। তথ্যসূত্র: Associated Press (AP) 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৭:০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনের আগে অর্থনৈতিক তথ্যে কারচুপির অভিযোগ, তদন্ত দাবি ট্রাম্পের

নতুন মুখপাত্র নিয়োগে আগ্রহী নন ট্রাম্প

নতুন মুখপাত্র নিয়োগে আগ্রহী নন ট্রাম্প, বললেন সাংবাদিকদের সঙ্গে আমিই সবচেয়ে বেশি কথা বলি

যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের

চিকিৎসা ও নিত্যপণ্যের খরচ কমাতে যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে কী করবেন ট্রাম্প? সামনে হামলার হুঁশিয়ারি

ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে নতুন বছরের শুরুতেই দেশটিতে আবারও সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে সমঝোতা না হলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পথ বেছে নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।   রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনা এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কথা বলেন।   ট্রাম্পের অভিযোগ, ইরানের আলোচকেরা বারবার আলোচনা করলেও কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন না। তিনি ইরানের আলোচকদের ‘প্রফেশনাল ট্যাপ ড্যান্সার’ বলে কটাক্ষ করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প বিবেচনা করতে পারে।   এর আগে ১৯ নভেম্বর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও ট্রাম্প নতুন বছরের শুরুতে ইরান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দীর্ঘদিন ধরেই কঠোর। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অন্যদিকে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।   এদিকে হরমুজ প্রণালিকে ঘিরেও দুই দেশের উত্তেজনা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই প্রণালিতে সংঘাত ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক তেলের বাজার, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। তবে এখনো দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। নতুন বছরের আগে আলোচনা কোনো ইতিবাচক ফল বয়ে আনে কি না, সেটিই এখন আন্তর্জাতিক মহলের নজরে। সংবাদ সূত্র:রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৬:৮
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের নতুন নিয়মে কংগ্রেসকে তথ্য দিতে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে সরকারি ঠিকাদারদের

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী, আটকে আছে ১ লাখ ১৩ হাজার গ্রিন কার্ড

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয়, ট্রাম্পের সামনে এবার ডেমোক্র্যাটদের শক্তিশালী কংগ্রেস

নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প
৩ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে মার্কিন কংগ্রেস, নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়ার পর আগামী ৩ জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আইন প্রণয়ন ও সরকারি নীতি নিয়ে নতুন রাজনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে।   বার্তা সংস্থা রয়টার্সের ২১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অন্তত ২৫৭টি আসন এবং সিনেটে ৫৬টি আসন পেতে যাচ্ছে। তবে সিনেটে অধিকাংশ গুরুত্বপূর্ণ বিল পাস করতে সাধারণত ৬০ ভোট প্রয়োজন হয়। ফলে সব পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে না।   ডেমোক্র্যাট নেতাদের সম্ভাব্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় কমানো, মেডিকেইড ও খাদ্যসহায়তা কর্মসূচিতে আগের সুবিধা ফিরিয়ে আনা এবং প্রেসিডেন্টের যুদ্ধসংক্রান্ত ক্ষমতার ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ জোরদার করা।   অভিবাসন নীতিতেও পরিবর্তনের আলোচনা রয়েছে। ডেমোক্র্যাটদের একটি অংশ বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের নাগরিকত্বের পথ, কর্মভিসার নিয়ম এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন আইন করার পক্ষে। তবে এসব বিষয়ে দুই দলের মধ্যে সমঝোতা না হলে বড় কোনো আইন পাস করা কঠিন হতে পারে।   স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও নতুন প্রস্তাব আসতে পারে। কিছু ডেমোক্র্যাট নেতা মেডিকেয়ার সুবিধা সম্প্রসারণ এবং শিশুদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। তবে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালুর মতো বড় প্রস্তাব নিয়ে দলের ভেতরেও মতপার্থক্য রয়েছে।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য এসব আলোচনা গুরুত্বপূর্ণ। কারণ অভিবাসন আইন, কর্মভিসা, স্বাস্থ্যবীমা এবং সরকারি সহায়তার নিয়মে পরিবর্তন হলে তার প্রভাব বিভিন্ন অভিবাসী পরিবারের ওপর পড়তে পারে। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো নতুন আইন কার্যকর হয়নি। এগুলো নতুন কংগ্রেসের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি।   ডেমোক্র্যাটরা ডিসেম্বরের শুরুতে তাদের আইন প্রণয়নের অগ্রাধিকার প্রকাশ করতে পারে। এরপর নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে বোঝা যাবে কোন প্রস্তাবগুলো বাস্তবে আইন হওয়ার পথে এগোচ্ছে।সংবাদসূত্র: রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৬:৩৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের নথিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

হাইকমিশনে হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, বাংলা-ইংরেজির অমিল নিয়ে প্রশ্ন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ছবি: সংগৃহীত

সংগ্রাম ও প্রবাসজীবন পেরিয়ে রাষ্ট্র পরিচালনায়, তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...