চাকরির পাশাপাশি পার্ট-টাইম ব্যবসা করে বছরে আয় প্রায় ১ কোটি টাকা, সপ্তাহে কাজ মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা
অস্ট্রেলিয়ায় পূর্ণকালীন চাকরির পাশাপাশি একটি স্বয়ংক্রিয় লন্ড্রি ব্যবসা পরিচালনা করে বছরে ১ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার আয় করছেন এক তরুণ দম্পতি। সপ্তাহে মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা সময় দিয়েই তারা ব্যবসাটি পরিচালনা করছেন। দেশটিতে অর্থনৈতিক পরিস্থিতি যেমনই থাকুক না কেন, লন্ড্রি সেবার চাহিদা স্থিতিশীল থাকায় সাম্প্রতিক সময়ে এ ধরনের ব্যবসার জনপ্রিয়তাও দ্রুত বাড়ছে।
ইয়াহু ফাইন্যান্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী লিয়ান নুগুয়েন এবং তার সঙ্গী অ্যান্ডি চিয়েম দুই বছর আগে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের উপকণ্ঠে একটি লন্ড্রোম্যাট চালু করেন। নুগুয়েন বর্তমানে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করেন। ভবিষ্যতে আরও আর্থিক স্বাধীনতা এবং জীবনযাপায় নমনীয়তা আনতেই তারা অতিরিক্ত আয়ের এই উদ্যোগ নেন।
নুগুয়েন বলেন, তাদের লক্ষ্য রাতারাতি ধনী হওয়া নয়। বরং একটি চাকরির ওপর পুরোপুরি নির্ভর না করে একাধিক আয়ের উৎস তৈরি করাই ছিল তাদের উদ্দেশ্য।
ব্যবসা শুরু করার আগে তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে চিন্তা করেন। শেষ পর্যন্ত লন্ড্রোম্যাটই বেছে নেন, কারণ মানুষের কাপড় ধোয়ার প্রয়োজন সব সময়ই থাকে। অর্থনৈতিক মন্দা হোক বা সুসময়, এই সেবার চাহিদা পুরোপুরি কমে যায় না। পাশাপাশি ব্যবসাটি তুলনামূলকভাবে স্বয়ংক্রিয় হওয়ায় চাকরি, পরিবার, ভ্রমণ এবং ভবিষ্যতে সন্তান লালন-পালনের মতো পরিকল্পনার সঙ্গে সহজেই সমন্বয় করা যায়।
তাদের এই ব্যবসা শুরু করতে প্রায় ৩ লাখ অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগ করতে হয়েছে। ওয়াশিং মেশিন ও ড্রায়ার কেনা, দোকান সাজানো, প্লাম্বিং এবং বৈদ্যুতিক কাজসহ পুরো অবকাঠামোই নতুন করে গড়ে তুলতে হয়েছে।
শুরুর দিকে ব্যবসার গতি কিছুটা ধীর ছিল। তবে উদ্বোধনের এক সপ্তাহ আগে আশপাশের এলাকায় প্রচারণামূলক লিফলেট বিতরণ করায় প্রথম থেকেই ভালো সংখ্যক গ্রাহক পান তারা। নুগুয়েন জানান, ব্যবসা শুরুর প্রথম মাসেই তারা লাভের মুখ দেখেন, যা তাদের প্রত্যাশার চেয়েও দ্রুত ছিল।
তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে তাদের ব্যবসার আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেন। চলতি বছরের এপ্রিল মাসে তাদের লন্ড্রোম্যাটের মোট আয় ছিল ১০ হাজার ৯৩২ অস্ট্রেলিয়ান ডলার। এর মধ্যে স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন ও ড্রায়ার ব্যবহার থেকে এসেছে ৯ হাজার ৭৪২ ডলার এবং একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাপড় ধোয়া, শুকানো ও ভাঁজ করার সেবা থেকে এসেছে আরও ১ হাজার ১৯০ ডলার।
একই মাসে ব্যবসার মোট ব্যয় ছিল ৪ হাজার ৬০৯ ডলার। এর মধ্যে দোকান ভাড়া, বীমা, ইন্টারনেট ও হিসাবরক্ষণ সফটওয়্যারের মতো স্থায়ী খরচ ছিল ২ হাজার ৯২৫ ডলার। গ্যাস, বিদ্যুৎ এবং লেনদেন-সংক্রান্ত ব্যয় ছিল ১ হাজার ৪৫০ ডলার। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য খাতে খরচ হয়েছে ২৩৫ ডলার। সব ব্যয় বাদ দিয়ে ওই মাসে তাদের নিট মুনাফা দাঁড়ায় ৬ হাজার ৩২৪ অস্ট্রেলিয়ান ডলার।
ব্যবসাটি পুরোপুরি স্বয়ংক্রিয় হলেও কিছু নিয়মিত কাজ তাদের নিজেরাই করেন। সপ্তাহে কয়েক দিন পরিচ্ছন্নতাকর্মী এসে দোকান পরিষ্কার করেন। আর নুগুয়েন ও চিয়েম সপ্তাহে মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা সময় দিয়ে হিসাব মিলিয়ে দেখা, লেনদেন যাচাই এবং অন্যান্য প্রশাসনিক কাজ সম্পন্ন করেন।
নুগুয়েন জানান, মৌসুমভেদে তাদের আয়ে পার্থক্য দেখা যায়। গরমের সময় সপ্তাহে গড়ে প্রায় ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার আয় হলেও শীতকালে ড্রায়ারের ব্যবহার বেড়ে যাওয়ায় সেই আয় প্রায় দ্বিগুণ হয়ে যায়।
গত বছর তাদের ব্যবসার মোট আয় ছিল ১ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। পরিচালন ব্যয় মোট আয়ের প্রায় ৪০ শতাংশ হওয়ায় বছর শেষে নিট মুনাফা দাঁড়ায় প্রায় ৭২ হাজার অস্ট্রেলিয়ান ডলার।
অস্ট্রেলিয়ায় লন্ড্রোম্যাট ব্যবসায় সফল উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে। গোল্ড কোস্টের বাসিন্দা অ্যাডাম নেলসন ২০১৬ সালে তার প্রথম লন্ড্রোম্যাট চালু করেন। পরে ব্যবসা সম্প্রসারণ করে গত বছর চাকরি ছেড়ে পুরোপুরি এই খাতেই মনোযোগ দেন। বর্তমানে তার একটি লন্ড্রোম্যাট থেকেই বছরে প্রায় ৩ লাখ অস্ট্রেলিয়ান ডলার আয় হয়।
নেলসনের ভাষ্য, এই ব্যবসায় কর্মচারীর প্রয়োজন খুবই কম। ফলে বেতন খাতে ব্যয় সীমিত থাকে এবং পরিচালন ব্যয়ও তুলনামূলকভাবে কম হওয়ায় লাভের পরিমাণ বেশ সন্তোষজনক হয়।
বাণিজ্যিক সম্পত্তি বিশেষজ্ঞ শে ফেয়ারহার্স্ট বলেন, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় লন্ড্রোম্যাট খোলার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ব্যবসার সাফল্যের গল্প ছড়িয়ে পড়ায় অনেকেই নতুন করে এই খাতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন।
গবেষণা প্রতিষ্ঠান আইবিআইএসওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়ায় ৫ হাজারের বেশি লন্ড্রি ও ড্রাই ক্লিনিং ব্যবসা রয়েছে। নতুন ব্যবসা প্রতিষ্ঠার হারও বাড়ছে। ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত এ খাতের বার্ষিক আয় গড়ে ২ দশমিক ৩ শতাংশ হারে বেড়ে ২৬০ কোটি অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
নুগুয়েন জানান, এই ব্যবসার কারণে গত বছর তিনি ও তার সঙ্গী প্রায় দুই মাস বিদেশ ভ্রমণে ছিলেন। সে সময়ও তাদের লন্ড্রোম্যাট স্বাভাবিকভাবেই পরিচালিত হয়েছে। ভবিষ্যতে সুযোগ পেলে আরও একটি লন্ড্রোম্যাট চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। তার ভাষায়, শুরুতে একটি শক্ত ভিত্তি তৈরি করতে হয়, কিন্তু সেই ভিত্তি তৈরি হয়ে গেলে ব্যবসা পরিচালনা অনেক সহজ হয়ে যায় এবং নিজের জন্যও অনেকটা সময় বের করে নেওয়া সম্ভব হয়।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিশ্ব
View moreরাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ‘পার্ম’ নামের ইয়াসেন-এম শ্রেণির এই সাবমেরিনকে রাশিয়ার নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। মস্কোর দাবি, জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনের জন্য এটিই প্রথম সাবমেরিন। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নৌবাহিনীতে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ জাহাজ নির্মাণ কারখানায় সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। ক্রেমলিনের প্রকাশিত ভিডিওতে তাঁকে অনুষ্ঠানে বক্তব্য দিতেও দেখা যায়। রুশ নৌবাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ‘পার্ম’ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর বহরে যুক্ত হয়। এ সময় পুতিন বলেন, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে রাশিয়া অন্যতম, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণে সক্ষম। তাঁর ভাষায়, এসব অস্ত্রের বৈশ্বিক পরিসর ও গুরুত্ব রয়েছে। ইয়াসেন-এম শ্রেণির ‘পার্ম’ সাবমেরিনের প্রধান বিশেষত্ব হলো এতে রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি গতিতে চলতে পারে। ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো শনাক্ত ও প্রতিহত করা কঠিন হতে পারে। তবে ক্ষেপণাস্ত্রটির প্রকৃত সক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা নিয়ে মস্কোর দাবির সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার সামরিক প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ সময় পানির নিচে গোপনে অবস্থান ও চলাচলের সক্ষমতার কারণে এগুলো সহজে শনাক্ত করা কঠিন। কোনো দেশ রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালালে সমুদ্রের গভীর থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখতেও এ ধরনের সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে নতুন সাবমেরিনটি শুধু রাশিয়ার নৌবাহিনীর আধুনিকায়ন নয়, দেশটির পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ‘পার্ম’-এর মতো ইয়াসেন-এম শ্রেণির। এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে বিশ্বের যেকোনো মহাসাগরে অভিযান চালাতে সক্ষম বলে দাবি করেছেন তিনি। রাশিয়ার নৌবাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনা অব্যাহত রাখার কথাও জানান পুতিন। নির্ধারিত সময়ের মধ্যে নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সামরিক উত্তেজনার মধ্যে নতুন সাবমেরিনটি নৌবাহিনীতে যুক্ত হলো। বিশেষ করে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে রাশিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন গুরুত্ব তৈরি করতে পারে। তবে নতুন সাবমেরিন যুক্ত হওয়ার পাশাপাশি আগামী চার বছরে আরও পাঁচটি সাবমেরিন বহরে যুক্ত করার পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়, সেটিই এখন দেখার বিষয়। সূত্র: আল জাজিরা, ক্রেমলিন। 872 আইজেট
মসজিদ ও মুসলিম বাড়িতে দায়িত্ব পালনে ব্রিটিশ পুলিশকে শালীন পোশাক পরিধানের নির্দেশনা
বাবার বাড়ি যেতে চাওয়ায় সন্তান জন্মের দুই সপ্তাহের মধ্যেই স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী বধূর
চীনের প্রায় ৯০ শতাংশ পরিবারেরই আছে নিজস্ব বাড়ি, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ
যুক্তরাজ্যে ব্রিটিশ নাগরিকত্ব কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে যাঁদের ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষা দিতে হয়, তাঁদের প্রস্তুতির পাঠ্যবইয়ে রয়েছে ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার পরিচিতি। দেশটির স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত ‘লাইফ ইন দ্য ইউনাইটেড কিংডম: আ গাইড ফর নিউ রেসিডেন্টস’ বইয়ে যুক্তরাজ্যের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি মুসলিমদের এসব উৎসবের তাৎপর্যও তুলে ধরা হয়েছে। বইটির ‘কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস’ বা রীতিনীতি ও ঐতিহ্য অধ্যায়ে ঈদুল ফিতরকে পবিত্র রমজান মাসের সমাপ্তির উৎসব হিসেবে বর্ণনা করা হয়েছে। এক মাস রোজা পালনের পর মুসলিমরা এই উৎসব উদ্যাপন করেন। এ সময় বিশেষ জামাতে নামাজ আদায় এবং পারিবারিক ও সামাজিকভাবে খাবারের আয়োজন করা হয়। ইসলামি চান্দ্রবর্ষ অনুসরণ করায় প্রতিবছর ভিন্ন ভিন্ন তারিখে ঈদুল ফিতর পালিত হয়। একই অধ্যায়ে ঈদুল আজহার ধর্মীয় তাৎপর্যও ব্যাখ্যা করা হয়েছে। এই উৎসব হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য এবং তাঁর ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার ঘটনার স্মরণে পালিত হয়। মুসলিমদের কাছে এটি ত্যাগ, বিশ্বাস ও স্রষ্টার প্রতি আনুগত্যের প্রতীক। বইটিতে ঈদুল ফিতর ও ঈদুল আজহার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উৎসবের পরিচিতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠ্যবইটিতে খ্রিষ্টানদের বড়দিন ও ইস্টার, হিন্দু ও শিখ সম্প্রদায়ের দীপাবলি, ইহুদিদের হানুক্কাহ এবং শিখদের বৈশাখী উৎসব সম্পর্কেও তথ্য রয়েছে। অর্থাৎ, পরীক্ষার প্রস্তুতিতে শুধু একটি ধর্মের উৎসব নয়, বরং যুক্তরাজ্যের বহুধর্মীয় সমাজ ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। যুক্তরাজ্যের সরকারি নির্দেশিকা অনুযায়ী, ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষায় ৪৫ মিনিটে ২৪টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয়। পাস করতে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হয়। অর্থাৎ, ২৪টি প্রশ্নের মধ্যে অন্তত ১৮টির সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নগুলো পুরো সরকারি নির্দেশিকাভিত্তিক হওয়ায় প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র এক রকম হয় না। ফলে কোনো নির্দিষ্ট পরীক্ষায় ঈদ সম্পর্কে প্রশ্ন আসবেই, এমন নিশ্চয়তা নেই। তবে বিষয়টি পরীক্ষার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্ন ধর্মের উৎসব অন্তর্ভুক্ত করার বিষয়টি যুক্তরাজ্যের বহুসাংস্কৃতিক সমাজের পরিচয়ও তুলে ধরে। দেশটির নাগরিক জীবনের মৌলিক মূল্যবোধের মধ্যে ভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি সহনশীলতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই এসব উৎসব সম্পর্কে জানার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস গ্রহণ করা নয়, বরং দেশটির সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনধারা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অর্জন করা। সূত্র: যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট (GOV.UK), হোম অফিসের ‘Life in the United Kingdom: A Guide for New Residents’ হ্যান্ডবুক। 872 আইজেট
মুসলিম বিশ্বের মহাকাশ অভিযাত্রায় নতুন অধ্যায়, মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী
তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড
আফগানিস্তানের রাস্তায় খেলতে গিয়ে মাত্র চার বছর বয়সে এক অচেনা ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছিলেন নিলোফার আইয়ুবি। মাথায় ওড়না না থাকায় ওই ব্যক্তি তাকে চড় মারেন এবং ভবিষ্যতে এমন অবস্থায় দেখলে তার বাবাকে আক্রমণ করার হুমকি দেন। মেয়ের সঙ্গে এমন আচরণের পর কঠিন এক সিদ্ধান্ত নেন তার বাবা। তিনি নিলোফারের চুল কেটে ছেলের পোশাক পরিয়ে দেন। উদ্দেশ্য ছিল, মেয়ে যেন ছেলের পরিচয়ে বাইরে বের হতে পারে এবং ভয় ছাড়াই শৈশব কাটানোর সুযোগ পায়। বিবিসি নিউজ মুন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিলোফার জানান, এরপর প্রায় ১০ বছর তিনি ছেলের বেশে জীবন কাটিয়েছেন। বাবার সঙ্গে বাজারে যেতেন, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন, সাইকেল চালাতেন এবং জুডো ও কারাতের মতো খেলায় অংশ নিতেন। বাইরে থেকে সবাই তাকে ছেলে হিসেবেই চিনত। অন্যদিকে, তার বোনদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। সামাজিক বিধিনিষেধের কারণে তাদের বেশির ভাগ সময় ঘরের ভেতরেই থাকতে হতো। একই পরিবারের দুই ধরনের শৈশব তাকে ছোটবেলা থেকেই নারী ও পুরুষের স্বাধীনতার পার্থক্য বুঝতে সাহায্য করে। নিলোফারের বেড়ে ওঠার সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় তালেবানের প্রথম শাসন চলছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকা তালেবান সরকারের সময় নারীদের চলাফেরা, পোশাক ও শিক্ষা নিয়ে কঠোর বিধিনিষেধ ছিল। আফগান সমাজে মেয়েদের ছেলের পোশাক পরিয়ে বড় করার একটি প্রচলিত রীতিও রয়েছে, যার নাম ‘বাচা পোশ’। তবে নিলোফারের ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যের অভাব নয়, বরং মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতেই তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রায় ১০ বছর ছেলের মতো জীবন কাটানোর পর বয়ঃসন্ধিতে পৌঁছালে নিলোফারকে আবার মেয়ের পরিচয়ে ফিরতে হয়। এতদিন যে স্বাধীনতাকে স্বাভাবিক বলে মনে করেছিলেন, তা হঠাৎ হারিয়ে ফেলা তার জন্য সহজ ছিল না। বিবিসির কাছে তিনি স্মৃতিচারণ করে জানান, ছেলের বেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে এমন অনেক সুযোগ দিয়েছিল, যা মেয়ে হিসেবে বড় হলে হয়তো কখনোই পেতেন না। একই সঙ্গে নিজের বোনদের জীবন কাছ থেকে দেখেও নারী হিসেবে সমাজে চলাফেরার সীমাবদ্ধতা উপলব্ধি করেছিলেন। পরবর্তী সময়ে নিলোফার ব্যবসা ও নারী অধিকার নিয়ে কাজের সঙ্গে যুক্ত হন। তবে ২০২১ সালের আগস্টে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে নিরাপত্তার কারণে তাকে দেশ ছাড়তে হয়। বিবিসির ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, সে সময় তিনি পরিবার নিয়ে পোল্যান্ডে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। শৈশবে বাবার নেওয়া সেই সিদ্ধান্তের কথা স্মরণ করে নিলোফার জানান, তার বাবা তাকে ঘরে আটকে রাখার পরিবর্তে ছেলের বেশে হলেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন। সংবাদসূত্র: বিবিসি নিউজ মুন্ডো, বিবিসি আউটলুক। 872 আইজেট
তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস! ডায়েরিতে চাঞ্চল্যকর দাবি
ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

