ক্যালিফোর্নিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য কোটি টাকার শিক্ষা সহায়তা, ক্ষুব্ধ স্থানীয় শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবৈধ অভিবাসীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কোটি কোটি ডলার ব্যয় করছে রাজ্য সরকার। অন্যদিকে রাজ্যের স্থানীয় বাসিন্দা বা মার্কিন নাগরিকরা তাদের নিজেদের পড়াশোনার বিপুল খরচ জোগাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। নিজ দেশে এমন বৈষম্যের শিকার হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্যালিফোর্নিয়া প্রশাসন অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের রাজ্য তহবিলের অনুদানসহ নানা ধরনের আর্থিক সহায়তা দিয়ে থাকে। এর পাশাপাশি হাজার হাজার অবৈধ শিক্ষার্থী ইন স্টেট টিউশন রেট বা স্থানীয়দের সমান ফি, কমিউনিটি কলেজের ফি মওকুফ এবং ভর্তুকিযুক্ত ঋণের সুবিধাও পাচ্ছেন। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় ১ লাখ ২ হাজার অবৈধ অভিবাসী শিক্ষার্থী পড়াশোনা করছেন যা যুক্তরাষ্ট্রের যেকোনো রাজ্যের তুলনায় সর্বোচ্চ।
মধ্যবিত্ত মার্কিন পরিবারগুলোর জন্য এই পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। কারণ তাদের অনেকেই পর্যাপ্ত আর্থিক সহায়তা পাওয়ার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন, অথচ তাদের বছরে ৪৫ হাজার ডলারের বেশি কলেজ ফি গুনতে হয়। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ২১ বছর বয়সী শিক্ষার্থী আভা শ্মিট এই বৈষম্যকে সম্পূর্ণ হাস্যকর বলে আখ্যায়িত করেছেন।
বে এরিয়াতে বেড়ে ওঠা রাষ্ট্রবিজ্ঞানের এই ছাত্রী দ্য ক্যালিফোর্নিয়া পোস্টকে জানান, গত বছর তিনি মাত্র ২ হাজার ডলার আর্থিক সহায়তা পেয়েছিলেন। বাকি খরচ মেটাতে তার বাবাকে নিজের অবসরের জমানো টাকা ভাঙতে হয়েছে এবং ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে। বর্তমানে তার বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বছরে ৭৫ হাজার ডলার ছাড়িয়ে গেছে। পড়াশোনার খরচ জোগাতে আভা ক্যাম্পাসের বাইরে একটি কাজ করেন। তারপরও বাড়িভাড়া এবং মুদি বাজারের খরচ মেটাতে তাকে সংগ্রাম করতে হচ্ছে।
আভা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে নিজের জায়গা করে নিতে অনেক পরিশ্রম করেছি। অথচ আমি কোনো আর্থিক সহায়তা পাচ্ছি না, আর নথিপত্রবিহীন অবৈধ অভিবাসীরা সেই টাকা পেয়ে যাচ্ছেন।
যোগ্য অবৈধ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে ক্যালিফোর্নিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ একটি ব্যবস্থা পরিচালনা করছে। যারা আয় ও শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করেন তারা ক্যালিফোর্নিয়া ড্রিম অ্যাক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে রাজ্য সরকারের ক্যাল গ্রান্টের জন্য আবেদন করতে পারেন। এই কর্মসূচি চালু করার সময় এর ব্যয় ধরা হয়েছিল প্রায় ৬৫ মিলিয়ন বা সাড়ে ৬ কোটি ডলার। এছাড়া এসব শিক্ষার্থী ক্যালিফোর্নিয়া ড্রিম লোন কর্মসূচির সুবিধাও নিতে পারেন, যার আওতায় কেন্দ্রীয় সরকারের ছাত্র ঋণ পাওয়ার অযোগ্য অবৈধ স্নাতকদের ভর্তুকিযুক্ত ঋণ দেওয়া হয়।
২০০১ সালে পাস হওয়া একটি আইনের আওতায় শর্ত পূরণকারী নথিপত্রবিহীন শিক্ষার্থীরা ক্যালিফোর্নিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্থানীয় শিক্ষার্থীদের সমান টিউশন ফি দেওয়ার সুযোগ পান। এছাড়া কমিউনিটি কলেজগুলোতে যোগ্য অবৈধ শিক্ষার্থীরা ক্যালিফোর্নিয়া কলেজ প্রমিজ গ্রান্ট পান, যা তাদের প্রতি ইউনিটের ৪৬ ডলার নিবন্ধন ফি পুরোপুরি মওকুফ করে দেয়। সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন ও খাবারের খরচ যেখানে প্রতি শিক্ষাবর্ষে হাজার হাজার ডলার ছাড়িয়ে যায়, সেখানে এই ধরনের আর্থিক সহায়তা অবৈধ শিক্ষার্থীদের জন্য বিশাল অঙ্কের অর্থ সাশ্রয় করে। কিন্তু পর্যাপ্ত সহায়তা না পাওয়া মার্কিন নাগরিক ও বৈধ বাসিদারা বিশাল ঋণের মুখে পড়ছেন।
ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে অবস্থিত চ্যাপম্যান ইউনিভার্সিটির ছাত্র কুপার ভিনসিক ধারণা করছেন, স্নাতক শেষ করার পর তিনি বিশাল ঋণের জালে আটকে পড়বেন। ২১ বছর বয়সী এই তরুণ চিত্রনাট্যকার হতে চান। তিনি জানান, তার চোখের সামনে অবৈধ সহপাঠীরা নানা ধরনের সহায়তা পেলেও তিনি নিজে কোনো বড় আর্থিক সহায়তা পাননি। এর ফলে তাকে কয়েক হাজার ডলারের ঋণ নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে। তার বিশ্ববিদ্যালয়ের বর্তমান টিউশন ফি বছরে প্রায় ৭০ হাজার ডলার।
সান দিয়েগোর বাসিন্দা ভিনসিক জানান, খরচ কমানোর জন্য তিনি প্রথম দুই বছর সান্তা বারবারা সিটি কলেজে পড়েছিলেন। কিন্তু তার অভিযোগ, ওই কমিউনিটি কলেজে নথিপত্রবিহীন শিক্ষার্থীদের বেশি আর্থিক সুবিধা দেওয়া হতো। এমনকি ক্যাম্পাসে অভিবাসন কর্মকর্তারা এলে কীভাবে তাদের কাছ থেকে লুকাতে হবে সেই বিষয়েও শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হতো। ভিনসিকের মতে, যেহেতু কমিউনিটি কলেজগুলো জনগণের করের টাকায় চলে, তাই কেন্দ্রীয় সরকারের অভিবাসন প্রয়োগকারী সংস্থার কাজে বাধা দেওয়ার জন্য সেই অর্থ ব্যবহার করা একেবারেই অনুচিত।
অন্যদিকে ক্যালিফোর্নিয়া সরকার ড্রিম লোন কর্মসূচির জন্য প্রতি বছর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বা ইউসি সিস্টেমকে ২৫ লাখ ডলার দেয় এবং ইউসি নিজস্ব তহবিল থেকে সমপরিমাণ অর্থ যোগ করে। তবে রাজ্য আইনসভার কাছে জমা দেওয়া ইউসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মসূচিতে যে পরিমাণ তহবিল রয়েছে সেই অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে ঋণের আবেদন পাওয়া যাচ্ছে না।
এই পুরো বিষয়টি নিয়ে ক্যালিফোর্নিয়ার রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। রিপাবলিকান দলের গভর্নর পদপ্রার্থী স্টিভ হিলটন বলেছেন, রাজ্যের অনেক বাসিন্দা যখন জীবনযাত্রার ব্যয় মেটাতে সংগ্রাম করছেন তখন অবৈধ শিক্ষার্থীদের পেছনে এই বিশাল ব্যয় কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, আমরা সবচেয়ে খারাপ ফলাফলের জন্য দেশের সর্বোচ্চ কর পরিশোধ করছি। গভর্নর নির্বাচিত হলে তিনি অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা কমানোর এবং বছরে দেড় লাখ ডলারের কম আয়কারী কর্মীদের রাজ্য আয়কর বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসমের এক মুখপাত্র এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, অবৈধ অভিবাসীরা শুধু তাদের অভিবাসন মর্যাদার কারণে বেশি আর্থিক সহায়তা পান না। ক্যালিফোর্নিয়া রাজ্যের কলেজ শিক্ষাকে আগের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী ও সহজলভ্য করেছে বলে তিনি দাবি করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ক্যালিফোর্নিয়ার পূর্ণকালীন স্নাতক শিক্ষার্থীদের মধ্যে মাত্র ২৩ শতাংশ ছাত্র ঋণ নিয়েছেন, যেখানে জাতীয় পর্যায়ে এই হার ৩৮ শতাংশ।
খবরের উৎস: দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা ও পাঁচ সন্তানের মা নিকিতা ফ্লাওয়ার্স তার সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ ভাতার ১,৩৫৪ ডলার জমা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই খুইয়েছেন বলে ফক্স ৩২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত ১৩ নভেম্বর তার অ্যাকাউন্টে ওই অর্থ জমা হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রায় ৮০ মাইল দূরের ‘লাভস পার্ক’ নামের একটি জায়গার নামে ঠিক সমপরিমাণ অর্থ কেটে নেওয়া হয় এবং এরপর স্থানীয় পিটস মার্কেটে তার ছেলের কার্ড ডিক্লাইন হলে অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য দেখা যায়। সপ্তাহের প্রতিদিনই বয়স্কদের সেবাদাতা হিসেবে কাজ করা ফ্লাওয়ার্স জানান, তিনি কখনো লাভস পার্ক বা রকফোর্ডে যাননি এবং ঘটনার পর থেকে নিজের পকেটের টাকায় মুদি বাজার করতে বাধ্য হচ্ছেন; তবে ঠিক কীভাবে এই অর্থ লেনদেন হয়েছে, তা এখনো স্পষ্ট নয় এবং পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদনও জমা পড়েনি। ইলিনয় ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেস-এর তথ্য অনুযায়ী, ইবিটি কার্ড ব্যবহারকারীদের লক্ষ্য করে দেশজুড়ে স্কিমিংসহ নানা প্রতারণা চলছে, যার ফলে ইলিনয়ে ২০২৪ সালে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার, ২০২৫ সালে প্রায় ৪৭ লাখ ডলার এবং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৭ লাখ ডলারের বেশি ভাতা চুরি হয়েছে। গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস বা জিএও জানিয়েছে, ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত ফেডারেল তহবিলের আওতায় অঙ্গরাজ্যগুলো চুরি যাওয়া ৩২ কোটি ডলারের বেশি ভাতা প্রতিস্থাপন করলেও কংগ্রেস সেই কর্তৃপক্ষের মেয়াদ না বাড়ানোয় ২১ ডিসেম্বর ২০২৪ বা তার পর থেকে চুরি যাওয়া ভাতা আর ফেরত পাওয়ার সুযোগ নেই। এ ছাড়া ইবিটি কার্ড ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার অ্যাক্টের আওতায় না থাকায় ডেবিট কার্ডের মতো সুরক্ষা সুবিধাও এর ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ফেডারেল সহায়তা ছাড়া অঙ্গরাজ্য নিজস্বভাবে এই অর্থ ফেরত দিতে পারছে না বলে জানিয়েছে ইলিনয় কর্তৃপক্ষ। বিপত্তি এড়াতে মার্কিন কৃষি বিভাগ বা ইউএসডিএ স্ন্যাপ সুবিধাভোগীদের ভাতা জমা হওয়ার ঠিক আগে মাসে অন্তত একবার পিন নম্বর পরিবর্তন করা, নিয়মিত অ্যাকাউন্ট পরীক্ষা করা এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে স্থানীয় স্ন্যাপ অফিসে জানানোর পরামর্শ দিয়েছে। পাশাপাশি ইলিনয় লিংক ব্যবহারকারীরা কেনাকাটার ফাঁকে কার্ড লক করে রাখার সুবিধা পেলেও অনেক নিরাপত্তা ব্যবস্থাই ব্যবহারকারীর সক্রিয়তার ওপর নির্ভরশীল; তবে ২০২৭ সালের শুরুর দিকে ভৌত কার্ডের বদলে ফোনের মাধ্যমে অর্থ পরিশোধের একটি ইউএসডিএ পাইলট প্রকল্প চালুর অপেক্ষায় রয়েছে ইলিনয়সহ তিনটি অঙ্গরাজ্য।
ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি
যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি (NBC) ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে তৈরি একটি বিজ্ঞাপন আর প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। থ্যাংকসগিভিংয়ের আগের রাতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর বিশেষ পর্বে বিজ্ঞাপনটি সম্প্রচারের পর বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়। ‘এভরি থ্রি সেকেন্ডস’ শিরোনামের ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনটি তৈরি ও প্রচার করেছিল ফিলিস্তিনি অধিকারপন্থী সংস্থা ‘আইএমইইউ পলিসি প্রজেক্ট’ (IMEU Policy Project)। বিজ্ঞাপনে এক মার্কিন কিশোরীর একটি বাইসাইকেল কেনার জন্য ৪০০ ডলার জমানোর দৃশ্যের পাশাপাশি গাজার ৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর প্রসঙ্গ তুলে ধরা হয়, যিনি ইসরায়েলি হামলায় মা ও দাদিকে হারানোর পাশাপাশি নিজের একটি পা হারিয়েছেন। বিজ্ঞাপনটিতে দাবি করা হয়, মার্কিন করদাতাদের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা জনগণকে জানাতেই এটি প্রচার করা হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সামরিক সহায়তা চুক্তির বিরোধিতা করতে দর্শকদের নিজ নিজ কংগ্রেস সদস্যের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়। বিজ্ঞাপনটি প্রচারের পর অ্যান্টি-ডিফামেশন লিগ (এডিএল) এবং ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলসহ একাধিক ইহুদি ও ইসরায়েলপন্থী সংগঠন এর তীব্র নিন্দা জানায়। তাদের দাবি, এটি ইসরায়েলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এবং করদাতাদের অর্থের ব্যবহার নিয়ে বিভ্রান্তিকর ধারণা দিয়েছে। অন্যদিকে, আইএমইইউ পলিসি প্রজেক্ট জানায় যে বিজ্ঞাপনটি এনবিসির ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া উত্তীর্ণ হয়েছিল। সংস্থাটি আল জাজিরাকে জানিয়েছে, বিজ্ঞাপনটি আর প্রচার না করার খবরের বিষয়ে এনবিসির পক্ষ থেকে এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচারের আগে এনবিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিল না। ভবিষ্যতে এটি আর পুনঃপ্রচার করা হবে না এবং এনবিসিইউনিভার্সাল তাদের বিজ্ঞাপন অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনা করবে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা।
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট দিল্লি বা সানি দিল্লিতে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক আগ্নেয়াস্ত্রের ঘটনায় ক্যাম্পাসে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। নিউইয়র্ক সিটি থেকে প্রায় তিন ঘণ্টা উত্তরে ক্যাটস্কিল পর্বতমালার কোলে অবস্থিত প্রায় তিন হাজার শিক্ষার্থীর এই শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি সেমিস্টারে এ পর্যন্ত ৮৯টি ‘পুলিশ ইনসিডেন্ট’ বা পুলিশি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে একটি ধর্ষণের ঘটনাও রয়েছে। ১৯ বছর বয়সী এক ক্রিমিনাল জাস্টিস শিক্ষার্থী পরিস্থিতি নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করে জানিয়েছেন, পরপর ঘটনাগুলো ঘটায় তিনি আর সেখানে থাকতে চান না এবং নিজেকে নিরাপদ মনে করছেন না। ডেলাওয়্যার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন স্মিথ ও আদালতের নথির বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফল সেমিস্টার শুরুর চার সপ্তাহ পর গত ২৮ সেপ্টেম্বর ডরমিটরির কক্ষে কোকেন ও চারটি অনিবন্ধিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ১৯ বছর বয়সী টমাস এলিয়ট এবং ১৮ বছর বয়সী দিমিত্রি ভিক্টর নামের দুই ফ্রেশম্যান রুমমেটকে গ্রেপ্তার করে পুলিশ; পরে ২৯ অক্টোবর তৃতীয় রুমমেট ব্রেডেন ইয়ানেলোকেও (১৮) গ্রেপ্তার করা হয়। এর এক সপ্তাহ আগে ভিক্টর এলিয়টের কাছ থেকে কেনা একটি লোড করা অনিবন্ধিত ৯ মিমি হ্যান্ডগান দিয়ে তার বান্ধবীকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, আর ৪ অক্টোবর অফ-ক্যাম্পাস হাউস পার্টিতে কিফার ক্লার্ক (১৯) নামের আরেক ফ্রেশম্যান অপর এক শিক্ষার্থীর বুকে হ্যান্ডগান তাক করেন বলে জানিয়েছে পুলিশ। এলিয়ট ও ভিক্টর উভয়েই তিনটি করে ফেলোনি অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত হলেও নির্দোষ দাবি করে জামিনে মুক্তি পেয়েছেন, আর এলিয়ট ও ভিক্টরকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্যাম্পাসের সহিংসতা ও সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক অধ্যাপক ভর্তির মান কমে যাওয়াকে সাম্প্রতিক বছরগুলোর সহিংসতা বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং ২০১৬ সালের ৫১ শতাংশের তুলনায় ভর্তির হার ৮৯ শতাংশে পৌঁছানোর বিষয়টি তুলে ধরেছেন। অন্যদিকে, কলেজ প্রেসিডেন্ট মেরি বন্ডার্টফ জানিয়েছেন যে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অস্ত্র উদ্ধার করেছে এবং ক্যাম্পাসে কোনো চলমান হুমকি নেই; পাশাপাশি নিরাপত্তা ক্যামেরা ও পুলিশি টহল বাড়ানো এবং প্রতি মাসে কক্ষ তল্লাশির মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অনেক শিক্ষার্থীই এসব আশ্বাসে পুরোপুরি ভরসা পাচ্ছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন
পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

