সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে রোড রেজ হ ত্যার ঘটনায় নতুন মোড়, দুই যুবকের সঙ্গে অভিযুক্ত সাবেক দুই পুলিশও

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ১৫:৩৫
যুক্তরাষ্ট্রে রোড রেজ হ ত্যার ঘটনায় নতুন মোড়, দুই যুবকের সঙ্গে অভিযুক্ত সাবেক দুই পুলিশও
যুক্তরাষ্ট্রে রোড রেজ হ ত্যার ঘটনায় নতুন মোড়, দুই যুবকের সঙ্গে অভিযুক্ত সাবেক দুই পুলিশও

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক ব্যক্তির রোড রেজ গুলিতে মৃত্যুর ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে; নিহত ওই ব্যক্তির বোন এমন প্রমাণ সামনে এনেছিলেন, যা থেকে বোঝা যায় ঘটনাটি শুরুতে যেমন আত্মরক্ষা বলে দাবি করা হয়েছিল, আসলে তা তা নয়। এ ছাড়া তদন্তের সঙ্গে যুক্ত থাকা সাবেক দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও দায়িত্বে অসদাচরণের অভিযোগ উঠেছে।

 

উত্তর ক্যারোলাইনার ৩৩ বছর বয়সী ইন্স্যুরেন্স অ্যাডজাস্টার স্কট স্পাইভি ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর হরি কাউন্টির হাইওয়ে ৯-এ গাড়ি ধাওয়ার একপর্যায়ে ৯ মাইল দূরের ক্যাম্প সোয়াম্প রোডে গুলিতে নিহত হন। চার্লস ‘ওয়েলডন’ বয়েড এবং কেনেথ ‘ব্র্যাডলি’ উইলিয়ামস শুরুতে অঙ্গরাজ্যের ‘স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড’ আইনের দোহাই দিয়ে দাবি করেছিলেন যে, এক অসংযত চালকের হাত থেকে তাঁরা আত্মরক্ষা করছিলেন। ঘটনার তিন বছরেরও বেশি সময় পর গত বুধবার তাঁদের দুজনকেই গ্রেপ্তার করা হয়।

 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরি কাউন্টি পুলিশ ডিপার্টমেন্টের সাবেক ডেপুটি চিফ ও সার্জেন্ট ব্র্যান্ডন স্ট্রিকল্যান্ড এবং পল ভেসকোভির বিরুদ্ধেও দায়িত্বে অসদাচরণ ও ন্যায়বিচারে বাধাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। অভিযোগ রয়েছে, গুলির ঘটনার পর বয়েড ফোনে স্ট্রিকল্যান্ডের সঙ্গে কথা বলেছিলেন এবং স্ট্রিকল্যান্ডের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে। বৃহস্পতিবার বিকেলে চারজনকেই ফৌজদারি আদালতে প্রাথমিক শুনানির জন্য হাজির করা হয়।

 

দুই ঘণ্টার শুনানি শেষে বিচারক তাঁদের জামিনের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেননি; এ বিষয়ে আলাদা আদেশ পরে দেওয়ার কথা রয়েছে।

 

আদালতের নথি অনুযায়ী, গুলির ঘটনার সময় স্পাইভি, বয়েড ও উইলিয়ামস—সবার কাছেই আগ্নেয়াস্ত্র ছিল। স্পাইভি শেষ পর্যন্ত গাড়ি থামিয়ে বেরিয়ে আসেন এবং বয়েড ও উইলিয়ামসকে তাঁকে অনুসরণ করা বন্ধ করতে চিৎকার করেন। অভিযোগ রয়েছে, ধাওয়াকারীরা এরপর গুলি চালায় এবং স্পাইভিকে হত্যা করে; বেআইনি মৃত্যু সংক্রান্ত এক মামলায় স্পাইভির বোনের আইনজীবী এই ঘটনাকে ‘গুলির বৃষ্টি’ বলে উল্লেখ করেছেন।

 

স্পাইভির বোন জেনিফার স্পাইভি ফোলি পুলিশের নথিতে চাপা পড়ে থাকা বয়েডের ফোনের কিছু রেকর্ড খুঁজে পান, যা আগে প্রকাশ করা হয়নি বা মামলায় বিবেচনায় নেওয়া হয়নি। গত বছর ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ সেগুলো প্রকাশ করলে মামলাটি দেশব্যাপী আলোচনায় আসে। বৃহস্পতিবারের শুনানিতে উপস্থিত হয়ে ফোলি বয়েড ও উইলিয়ামস দুজনেরই জামিন বাতিল করার এবং বয়েডের মানসিক স্বাস্থ্য পরীক্ষার আদেশ দেওয়ার আবেদন জানান।

 

স্পাইভি পরিবারের বেআইনি মৃত্যু মামলার নথি অনুযায়ী, ওই রেকর্ডে শোনা যায় যে বয়েড ৯১১ ডিসপ্যাচারকে বলছেন স্পাইভি ‘পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন’, অথচ তিনি নিজেও গুলিবর্ষণের জন্য প্রস্তুত ছিলেন। ২০২৪ সালে দায়ের করা ওই দেওয়ানি অভিযোগ অনুযায়ী, বয়েড ডিসপ্যাচারকে বলেছিলেন, “আবার বন্দুক দেখলে আমি ওই বদমাশকে নামিয়ে দেব।” গুলি চলা পর্যন্ত বয়েড ফোনে যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এরপর তিনি তাঁর বন্ধু—যিনি তখন হরি কাউন্টির ডেপুটি পুলিশ চিফ ছিলেন—তাঁকে ফোন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

তবে দেওয়ানি মামলায় আসামিপক্ষের নথিতে দাবি করা হয়েছে যে, ঘটনার শুরুতে স্পাইভি উইলিয়ামের মাথায় পিস্তল তাক করেছিলেন এবং বয়েডের ট্রাক রাস্তা থেকে ঠেলে সরিয়ে দিয়েছিলেন। এক ৯১১ কলে বয়েড হিসেবে শনাক্ত এক ব্যক্তি ডিসপ্যাচারকে জানান যে অন্য চালকই আগে গুলি চালিয়েছিল।

 

উইলিয়ামের আইনজীবী ও’ব্রায়ান মার্টিন এই ধারণার বিরোধিতা করেছেন যে গুলির ঘটনা আত্মরক্ষা ছাড়া অন্য কিছু ছিল। আদালতের নথিতে বয়েড ও উইলিয়ামসের আইনজীবীরা স্পাইভিকেই উসকানি ছাড়া জানালার ভেতর দিয়ে উইলিয়ামের দিকে বন্দুক তাক করার জন্য অভিযুক্ত করেছেন। মার্টিন জানান, হাইওয়েতে স্পাইভি বয়েডের ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার আগেই অন্য চালকেরা ৯১১-এ ফোন করে একই ধরনের খামখেয়ালি আচরণের কথা জানিয়েছিলেন।

 

মার্টিন বলেন, “আত্মরক্ষার দাবি করার সময় আমাদের সবার আগে বিশ্লেষণ করতে হয়: কে ঝামেলা তৈরি করল? কে এটি শুরু করল? মূল কথা হলো, লড়াই কে শুরু করল? আর লড়াই শুরুর পেছনে আপনার কোনো ভূমিকা থাকলে আপনি তখন ঘুরে দাঁড়িয়ে আত্মরক্ষার দাবি করতে পারেন না। এই নির্দিষ্ট ঘটনায় স্কট স্পাইভিই সবকিছুর সূচনা করেছিলেন।” এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদনের বরাত দিয়ে মার্টিন জানান, স্পাইভির রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১৩ শতাংশ।

 

বয়েড ও উইলিয়ামসের বিরুদ্ধে পরিবারের বেআইনি মৃত্যু মামলা তদারকি করা সার্কিট কোর্টের বিচারক ইউজিন গ্রিফিথ গত ফেব্রুয়ারিতে বয়েডের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দেওয়ানি মামলাটি এগিয়ে নেওয়ার অনুমতি দেন। আদালতের নথি অনুযায়ী, গ্র্যান্ড জুরির চলমান তদন্তের কথা উল্লেখ করে গত ৫ নভেম্বর বয়েড ও উইলিয়ামসের আইনজীবীরা দেওয়ানি মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেছিলেন; এর কয়েক দিনের মধ্যেই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠিত হয়।

 

নিহতের পরিবারের আইনজীবী মার্ক টিনসলে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে লেখেন, “তিন বছরেরও বেশি সময় ধরে স্কট স্পাইভির পরিবার এমন একটি বিষয়ের জন্য লড়াই করেছে, যার জন্য কখনোই লড়াই করার প্রয়োজন হওয়া উচিত ছিল না—স্কটকে কীভাবে ও কেন হত্যা করা হয়েছে, সেই সত্যের জন্য।

 

শুরু থেকেই এই পরিবার বিশ্বাস করেছে যে স্কটের মৃত্যু ন্যায্য ছিল না।” স্থানীয় প্রসিকিউটররা ফৌজদারি অভিযোগ আনতে অস্বীকৃতি জানানোর পর বর্তমানে একজন বিশেষ প্রসিকিউটর মামলাটি পরিচালনা করছেন। টিনসলে আরও যোগ করেন, “এই ঘটনার মর্মান্তিক দিক কেবল এটাই নয় যে স্কট স্পাইভি নিজের জীবন হারিয়েছেন; বরং এটাই যে সত্যে পৌঁছাতে তাঁর পরিবারকে সেই ব্যবস্থার বিরুদ্ধেই লড়াই করতে হয়েছে, যে ব্যবস্থার দায়িত্ব ছিল তাঁর মৃত্যুর তদন্ত করা।”

 

গত বছর ‘দ্য উইল কেইন শো’-তে স্পাইভির মা ডেবোরা স্পাইভি বলেন, মারাত্মক সংঘর্ষের আগে তাঁর ছেলেকে প্রায় ১০ মাইল ধাওয়া করার অভিযোগের প্রেক্ষিতে তিনি ‘স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড’ দাবি মেনে নেননি। তাঁর কথায়, “কেউ যখন পরিস্থিতি শান্ত করতে চায়, ঘটনাস্থল ছেড়ে যেতে চায়, তখন তা ‘স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড’ আইনের আওতায় পড়ে না। এটা তার সঙ্গে মেলে না।”


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম, মর্টগেজের কিস্তি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য নিজের বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প আবাসন ব্যবস্থা হিসেবে আলোচনায় আসছে ছোট আকারের বাড়ি, যা পরিচিত ‘টিনি হোম’ নামে।   মাত্র কয়েকশ বর্গফুটের এসব বাড়িতে থাকতে পারে ছোট্ট একটি রান্নাঘর, বেডরুম, বাথরুম এবং বসার ঘর। আধুনিক নকশায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তৈরি করা হয় এসব বাড়ি। অনেক বাড়িতে থাকে বহুমুখী আসবাব, ভাঁজ করা টেবিল, সিঁড়ির নিচে স্টোরেজ এবং ছাদের কাছাকাছি আলাদা ঘুমানোর ব্যবস্থা।   টিনি হোমের বিশেষত্ব হলো, তুলনামূলক ছোট জায়গায় প্রয়োজনীয় সব আবাসন সুবিধা একসঙ্গে পাওয়া। কিছু বাড়ি চাকার ওপর তৈরি করা হয়, ফলে সেগুলো প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আবার কিছু বাড়ি স্থায়ী ভিত্তির ওপর নির্মাণ করা হয়। নির্মাণের ধরন, আকার, উপকরণ ও অবস্থান অনুযায়ী এসব বাড়ির দাম ভিন্ন হয়ে থাকে।   শুধু টিনি হোম নয়, যুক্তরাষ্ট্রে ছোট আকারের স্বতন্ত্র আবাসন ইউনিট বা অ্যাকসেসরি ডুয়েলিং ইউনিটের (এডিইউ) প্রতিও আগ্রহ বাড়ছে। মূল বাড়ির পেছনে, পাশে কিংবা গ্যারেজের জায়গায় তৈরি করা যায় এসব ছোট বাড়ি। এগুলো পরিবারের সদস্যদের থাকার পাশাপাশি ভাড়া দেওয়ার জন্যও ব্যবহার করা হয়।   পিউ চ্যারিটেবল ট্রাস্টের ২০২৬ সালের অক্টোবরের এক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ২০২৫ সালে এডিইউ নির্মাণের জন্য ৬১ হাজার ৬৫৫টি পারমিট দেওয়া হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৯৬২। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ ধরনের আবাসন নির্মাণের অনুমোদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই পরিসংখ্যান এডিইউ-সংক্রান্ত, সরাসরি টিনি হোমের সংখ্যা নয়।   ছোট বাড়ির প্রতি আগ্রহ বাড়ার পেছনে রয়েছে আবাসন ব্যয় কমানো, সীমিত জায়গার কার্যকর ব্যবহার এবং তুলনামূলক সহজ জীবনযাপনের আকাঙ্ক্ষা। অনেকেই বড় বাড়ির পরিবর্তে ছোট পরিসরে বসবাস করে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ কমানোর বিষয়টি বিবেচনা করছেন।   তবে যুক্তরাষ্ট্রের সব এলাকায় সব ধরনের টিনি হোম নির্মাণ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই। স্থানীয় জোনিং আইন, ভবন নির্মাণের বিধিমালা, জমির ব্যবহার, ন্যূনতম আকার এবং নিরাপত্তাসংক্রান্ত শর্তের ওপর অনুমোদন নির্ভর করে। চাকার ওপর তৈরি বাড়ি এবং স্থায়ী ভিত্তির ওপর নির্মিত বাড়ির ক্ষেত্রেও নিয়ম আলাদা হতে পারে।   সব মিলিয়ে, প্রচলিত বড় বাড়ির বাইরে টিনি হোম যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একটি বিকল্প ধারণা হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাড়ির ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে যারা ছোট পরিসরে নিজের আবাসন গড়ে তুলতে চান, তাদের কাছে এটি বিবেচনার একটি নতুন সুযোগ হতে পারে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:১৯
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় নির্ধারিত দিনে পিছিয়ে যাওয়া ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড আজ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে পারফর্ম করছেন কুইন লতিফা, এলএল কুল জে এবং কেকি পামারের মতো জনপ্রিয় তারকারা।   আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে থ্যাংকসগিভিংয়ের দিন প্যারেডটি স্থগিত করা হয়েছিল। তবে নির্ধারিত রুট অনুযায়ী ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে মেসিসের প্রধান হেরাল্ড স্কয়ার স্টোর পর্যন্ত প্রায় আড়াই মাইল পথ অতিক্রম করছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা।   এবারের আয়োজনে রেকর্ডসংখ্যক ১০০টি বিশাল ইনফ্ল্যাটেবল বা বেলুন অংশ নিচ্ছে। নতুন বেলুনের তালিকায় রয়েছে ‘ব্লুই’ ও ‘হ্যালো কিটি বিগ অ্যাপল’-এর মতো চরিত্র। পাশাপাশি দর্শকদের চেনা ও প্রিয় পুরনো বেলুনগুলোর মধ্যে ফিরে এসেছে ‘আন্ডারডগ’ ও ‘ব্লু হিপ্পো’।   পুরো প্যারেডটি সঞ্চালনা করছেন এনবিসির সাভানা গাথরি, হোদা কোটব এবং আল রোকার। নেটওয়ার্ক সূত্রে জানা গেছে, সব টাইম জোনে এনবিসি ও পিকক-এ অনুষ্ঠানটি সম্প্রচার ও স্ট্রিমিং করা হচ্ছে। এ ছাড়া টেলিমুন্ডোতেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:০
পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত
ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

যুক্তরাজ্যের সাফোক অঞ্চলে অবস্থিত আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে একাধিক অশনাক্ত ড্রোনের উপস্থিতি ও সেগুলো প্রতিহত করার ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ঘটা এই ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করা হলেও, ড্রোনগুলো উদ্ধার করা সম্ভব না হওয়ায় সেগুলোর উৎস ও উদ্দেশ্য এখনো অস্পষ্ট রয়ে গেছে। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, গত ১৩ নভেম্বর রাতে ঘাঁটির আকাশে সন্দেহভাজন অননুমোদিত ড্রোন কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও মার্কিন বা ব্রিটিশ কোনো পক্ষই ড্রোনগুলো উদ্ধার করতে পারেনি। তবে এ ঘটনায় কোনো সেনাসদস্য, যুদ্ধবিমান বা অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে মার্কিন বিমান বাহিনী। ড্রোনগুলো শত্রুতাপূর্ণ ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।   ঘটনার সময় ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল এবং সাইরেন বাজিয়ে কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছিল। ঘাঁটির নিরাপত্তায় ব্রিটিশ বাহিনীকেও মোতায়েন করা হয়। ইউরোপে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় যুদ্ধবিমান অভিযান পরিচালিত হয় আরএএফ লেকেনহিথ থেকেই, যেখানে প্রায় সাত হাজার কর্মী কর্মরত রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ড্রোনগুলো আটকাতে মার্কিন কাউন্টার-ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হলেও অপারেশনাল নিরাপত্তার স্বার্থে কোন ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।   এই ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তেহরানের ভূমিকা প্রমাণিত হয়নি। ড্রোন উদ্ধার না হওয়ায় কে বা কারা এগুলো পরিচালনা করেছিল এবং এর লক্ষ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে ব্রিটেনের অন্যান্য সামরিক ঘাঁটি—যেমন আরএএফ ফেয়ারফোর্ড ও আরএএফ মাইল্ডেনহল ঘিরে নিরাপত্তা সতর্কতা ও ইরান-সংশ্লিষ্ট হুমকির প্রেক্ষাপটে যুদ্ধবিমান সরিয়ে নেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। যদিও তেহরান এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে, তবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে নজরদারি ও ড্রোনবিরোধী সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।   সূত্র: দ্য সানডে গার্ডিয়ান   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৮:৫৩
গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...