সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় নতুন ১২৮ প্রশ্ন, বাংলায় শিখুন প্রথম ২০টি

সামিয়া ইসলাম প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ০:৩৩
নাগরিকত্বের নতুন সিভিকস টেস্টে ১২৮টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত
নাগরিকত্বের নতুন সিভিকস টেস্টে ১২৮টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)। ২০২৫ সালের ২০ অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন সিভিকস টেস্টে (Civics Test) মোট ১২৮টি প্রশ্নের তালিকা প্রকাশ করা হয়েছে। নাগরিকত্বের ইন্টারভিউতে এই তালিকা থেকে সর্বোচ্চ ২০টি প্রশ্ন করা হবে। পরীক্ষায় পাস করতে অন্তত ১২টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

 

বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি গ্রিন কার্ডধারীদের জন্য নতুন পরীক্ষার নিয়ম এবং প্রশ্নগুলো সম্পর্কে আগেভাগে ধারণা থাকা জরুরি। অনেক আবেদনকারী ইংরেজি বুঝতে পারলেও প্রশ্নের উচ্চারণ কিংবা উত্তর দেওয়ার সময় সমস্যায় পড়েন। তাঁদের সুবিধার্থে USCIS প্রকাশিত অফিসিয়াল প্রশ্নের বাংলা অর্থ, ইংরেজি উচ্চারণ এবং সহজ উত্তর তুলে ধরা হলো।

 

USCIS জানিয়েছে, যাঁরা ২০২৫ সালের ২০ অক্টোবর বা তার পরে নাগরিকত্বের জন্য Form N-400 জমা দিয়েছেন, তাঁদের নতুন ১২৮ প্রশ্নের পরীক্ষা দিতে হবে। তবে যাঁরা ওই তারিখের আগে আবেদন করেছেন, তাঁদের জন্য আগের ১০০ প্রশ্নের পরীক্ষাই প্রযোজ্য। পুরোনো পরীক্ষায় সর্বোচ্চ ১০টি প্রশ্নের মধ্যে ছয়টির সঠিক উত্তর দিতে হয়।

 

নতুন পরীক্ষায় আবেদনকারী ১২টি প্রশ্নের সঠিক উত্তর দিলেই অফিসার পরীক্ষা বন্ধ করবেন। একইভাবে নয়টি প্রশ্নের ভুল উত্তর দিলে পরীক্ষা শেষ হবে এবং আবেদনকারী সিভিকস অংশে উত্তীর্ণ হতে পারবেন না।

 

নতুন প্রশ্নগুলোতে যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থা, সংবিধান, কংগ্রেস, প্রেসিডেন্টের ক্ষমতা, নাগরিক অধিকার এবং আমেরিকার ইতিহাসসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

 

প্রথম পর্বে থাকছে American Government বিভাগের প্রথম ২০টি অফিসিয়াল প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সঙ্গে বাংলা অর্থ, উচ্চারণ এবং USCIS অনুমোদিত সহজ উত্তর দেওয়া হলো।

 

নাগরিকত্ব পরীক্ষার প্রথম ২০টি প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১

  • What is the form of government of the United States?

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থা কী ধরনের?

  • উচ্চারণ: হোয়াট ইজ দ্য ফর্ম অব গভর্নমেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস?

  • উত্তর: Republic (রিপাবলিক)।

  • বাংলা অর্থ: প্রজাতন্ত্র।

প্রশ্ন ২

  • What is the supreme law of the land?

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইন কী?

  • উচ্চারণ: হোয়াট ইজ দ্য সুপ্রিম ল অব দ্য ল্যান্ড?

  • উত্তর: The U.S. Constitution.

  • উচ্চারণ: দ্য ইউএস কনস্টিটিউশন।

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সংবিধান।

প্রশ্ন ৩

  • Name one thing the U.S. Constitution does.

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি কাজের নাম বলুন।

  • উচ্চারণ: নেম ওয়ান থিং দ্য ইউএস কনস্টিটিউশন ডাজ।

  • উত্তর: Protects the rights of the people.

  • উচ্চারণ: প্রোটেক্টস দ্য রাইটস অব দ্য পিপল।

  • বাংলা অর্থ: মানুষের অধিকার রক্ষা করে।

প্রশ্ন ৪

  • The U.S. Constitution starts with the words “We the People.” What does “We the People” mean?

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সংবিধান ‘We the People’ দিয়ে শুরু হয়েছে। এর অর্থ কী?

  • উচ্চারণ: দ্য ইউএস কনস্টিটিউশন স্টার্টস উইথ দ্য ওয়ার্ডস উই দ্য পিপল। হোয়াট ডাজ উই দ্য পিপল মিন?

  • উত্তর: Self-government.

  • উচ্চারণ: সেলফ গভর্নমেন্ট।

  • বাংলা অর্থ: জনগণের নিজেদের শাসন।

প্রশ্ন ৫

  • How are changes made to the U.S. Constitution?

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সংবিধানে কীভাবে পরিবর্তন আনা হয়?

  • উচ্চারণ: হাউ আর চেইঞ্জেস মেড টু দ্য ইউএস কনস্টিটিউশন?

  • উত্তর: Amendments.

  • উচ্চারণ: অ্যামেন্ডমেন্টস।

  • বাংলা অর্থ: সংবিধান সংশোধনের মাধ্যমে।

প্রশ্ন ৬

  • What does the Bill of Rights protect?

  • বাংলা অর্থ: বিল অব রাইটস কী সুরক্ষা দেয়?

  • উচ্চারণ: হোয়াট ডাজ দ্য বিল অব রাইটস প্রোটেক্ট?

  • উত্তর: The basic rights of Americans.

  • উচ্চারণ: দ্য বেসিক রাইটস অব আমেরিকানস।

  • বাংলা অর্থ: আমেরিকানদের মৌলিক অধিকার।

প্রশ্ন ৭

  • How many amendments does the U.S. Constitution have?

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সংবিধানে কয়টি সংশোধনী রয়েছে?

  • উচ্চারণ: হাউ মেনি অ্যামেন্ডমেন্টস ডাজ দ্য ইউএস কনস্টিটিউশন হ্যাভ?

  • উত্তর: Twenty-seven (27).

  • উচ্চারণ: টুয়েন্টি সেভেন।

  • বাংলা অর্থ: ২৭টি।

প্রশ্ন ৮

  • Why is the Declaration of Independence important?

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র কেন গুরুত্বপূর্ণ?

  • উচ্চারণ: হোয়াই ইজ দ্য ডেক্লারেশন অব ইনডিপেনডেন্স ইম্পর্ট্যান্ট?

  • উত্তর: It says America is free from British control.

  • উচ্চারণ: ইট সেজ আমেরিকা ইজ ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল।

  • বাংলা অর্থ: এতে বলা হয়েছে, আমেরিকা ব্রিটিশ শাসন থেকে স্বাধীন।

প্রশ্ন ৯

  • What founding document said the American colonies were free from Britain?

  • বাংলা অর্থ: কোন প্রতিষ্ঠাকালীন দলিলে আমেরিকার উপনিবেশগুলোকে ব্রিটেন থেকে স্বাধীন ঘোষণা করা হয়েছিল?

  • উচ্চারণ: হোয়াট ফাউন্ডিং ডকুমেন্ট সেড দ্য আমেরিকান কলোনিজ ওয়ার ফ্রি ফ্রম ব্রিটেন?

  • উত্তর: Declaration of Independence.

  • উচ্চারণ: ডেক্লারেশন অব ইনডিপেনডেন্স।

  • বাংলা অর্থ: স্বাধীনতার ঘোষণাপত্র।

প্রশ্ন ১০

  • Name two important ideas from the Declaration of Independence and the U.S. Constitution.

  • বাংলা অর্থ: স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবিধানের দুটি গুরুত্বপূর্ণ ধারণার নাম বলুন।

  • উচ্চারণ: নেম টু ইম্পর্ট্যান্ট আইডিয়াজ ফ্রম দ্য ডেক্লারেশন অব ইনডিপেনডেন্স অ্যান্ড দ্য ইউএস কনস্টিটিউশন।

  • উত্তর: Equality and Liberty.

  • উচ্চারণ: ইকুয়ালিটি অ্যান্ড লিবার্টি।

  • বাংলা অর্থ: সমতা ও স্বাধীনতা।

প্রশ্ন ১১

  • The words “Life, Liberty, and the pursuit of Happiness” are in what founding document?

  • বাংলা অর্থ: জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধানের অধিকার কোন প্রতিষ্ঠাকালীন দলিলে উল্লেখ রয়েছে?

  • উচ্চারণ: দ্য ওয়ার্ডস লাইফ, লিবার্টি অ্যান্ড দ্য পারস্যুট অব হ্যাপিনেস আর ইন হোয়াট ফাউন্ডিং ডকুমেন্ট?

  • উত্তর: Declaration of Independence.

  • উচ্চারণ: ডেক্লারেশন অব ইনডিপেনডেন্স।

  • বাংলা অর্থ: স্বাধীনতার ঘোষণাপত্র।

প্রশ্ন ১২

  • What is the economic system of the United States?

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কী?

  • উচ্চারণ: হোয়াট ইজ দ্য ইকোনমিক সিস্টেম অব দ্য ইউনাইটেড স্টেটস?

  • উত্তর: Capitalism.

  • উচ্চারণ: ক্যাপিটালিজম।

  • বাংলা অর্থ: পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা।

প্রশ্ন ১৩

  • What is the rule of law?

  • বাংলা অর্থ: আইনের শাসন বলতে কী বোঝায়?

  • উচ্চারণ: হোয়াট ইজ দ্য রুল অব ল?

  • উত্তর: No one is above the law.

  • উচ্চারণ: নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল।

  • বাংলা অর্থ: কেউ আইনের ঊর্ধ্বে নয়।

প্রশ্ন ১৪

  • Many documents influenced the U.S. Constitution. Name one.

  • বাংলা অর্থ: অনেক দলিল যুক্তরাষ্ট্রের সংবিধানকে প্রভাবিত করেছে। একটি দলিলের নাম বলুন।

  • উচ্চারণ: মেনি ডকুমেন্টস ইনফ্লুয়েন্সড দ্য ইউএস কনস্টিটিউশন। নেম ওয়ান।

  • উত্তর: Declaration of Independence.

  • উচ্চারণ: ডেক্লারেশন অব ইনডিপেনডেন্স।

  • বাংলা অর্থ: স্বাধীনতার ঘোষণাপত্র।

প্রশ্ন ১৫

  • There are three branches of government. Why?

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সরকারকে তিনটি শাখায় ভাগ করা হয়েছে কেন?

  • উচ্চারণ: দেয়ার আর থ্রি ব্রাঞ্চেস অব গভর্নমেন্ট। হোয়াই?

  • উত্তর: Separation of powers.

  • উচ্চারণ: সেপারেশন অব পাওয়ার্স।

  • বাংলা অর্থ: ক্ষমতার পৃথকীকরণ, যাতে সরকারের কোনো একটি অংশ অতিরিক্ত ক্ষমতাশালী হতে না পারে।

প্রশ্ন ১৬

  • Name the three branches of government.

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের সরকারের তিনটি শাখার নাম বলুন।

  • উচ্চারণ: নেম দ্য থ্রি ব্রাঞ্চেস অব গভর্নমেন্ট।

  • উত্তর: Legislative, Executive, and Judicial.

  • উচ্চারণ: লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল।

  • বাংলা অর্থ: আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ।

প্রশ্ন ১৭

  • The President of the United States is in charge of which branch of government?

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরকারের কোন শাখার দায়িত্বে থাকেন?

  • উচ্চারণ: দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস ইজ ইন চার্জ অব হুইচ ব্রাঞ্চ অব গভর্নমেন্ট?

  • উত্তর: Executive branch.

  • উচ্চারণ: এক্সিকিউটিভ ব্রাঞ্চ।

  • বাংলা অর্থ: নির্বাহী বিভাগ।

প্রশ্ন ১৮

  • What part of the federal government writes laws?

  • বাংলা অর্থ: ফেডারেল সরকারের কোন অংশ আইন তৈরি করে?

  • উচ্চারণ: হোয়াট পার্ট অব দ্য ফেডারেল গভর্নমেন্ট রাইটস লজ?

  • উত্তর: U.S. Congress.

  • উচ্চারণ: ইউএস কংগ্রেস।

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের কংগ্রেস।

প্রশ্ন ১৯

  • What are the two parts of the U.S. Congress?

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুটি অংশ কী কী?

  • উচ্চারণ: হোয়াট আর দ্য টু পার্টস অব দ্য ইউএস কংগ্রেস?

  • উত্তর: Senate and House of Representatives.

  • উচ্চারণ: সিনেট অ্যান্ড হাউস অব রিপ্রেজেন্টেটিভস।

  • বাংলা অর্থ: সিনেট ও প্রতিনিধি পরিষদ।

প্রশ্ন ২০

  • Name one power of the U.S. Congress.

  • বাংলা অর্থ: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি ক্ষমতার নাম বলুন।

  • উচ্চারণ: নেম ওয়ান পাওয়ার অব দ্য ইউএস কংগ্রেস।

  • উত্তর: Writes laws.

  • উচ্চারণ: রাইটস লজ।

  • বাংলা অর্থ: আইন তৈরি করে।

 

নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ কিছু বিষয়

USCIS-এর অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী, সিভিকস টেস্ট একটি মৌখিক পরীক্ষা। ফলে আবেদনকারীকে প্রশ্নগুলোর লিখিত উত্তর দিতে হয় না। ইন্টারভিউ নেওয়া অফিসারের সামনে ইংরেজিতে প্রশ্ন শুনে উত্তর দিতে হয়। তবে নির্দিষ্ট শর্তে ইংরেজি পরীক্ষার ছাড় পাওয়া আবেদনকারীরা অন্য ভাষায় সিভিকস পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন।

 

একটি প্রশ্নের একাধিক সঠিক উত্তর থাকলে USCIS অনুমোদিত যেকোনো একটি উত্তর দেওয়া যায়। তবে যে প্রশ্নে দুটি বা তার বেশি উত্তর চাওয়া হয়, সেখানে নির্ধারিত সংখ্যক উত্তর দিতে হবে। এ কারণে পরীক্ষার্থীদের পুরো দীর্ঘ উত্তর মুখস্থ করার পরিবর্তে ছোট এবং সহজ উত্তরগুলো নিয়মিত অনুশীলন করা সুবিধাজনক।

 

এ ছাড়া ৬৫ বছর বা তার বেশি বয়সী যেসব আবেদনকারী অন্তত ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন, তাঁদের জন্য বিশেষ নিয়ম রয়েছে। তাঁরা নির্ধারিত ২০টি প্রশ্ন থেকে ১০টি প্রশ্নের পরীক্ষা দেবেন এবং কমপক্ষে ছয়টির সঠিক উত্তর দিতে হবে। এই বিশেষ নিয়মে নিজের পছন্দের ভাষায় পরীক্ষার সুযোগও রয়েছে।

 

নাগরিকত্ব পরীক্ষায় কিছু উত্তর সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। যেমন বর্তমান প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর কিংবা নির্বাচিত জনপ্রতিনিধির নাম। এসব প্রশ্নের ক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন দায়িত্বে থাকা ব্যক্তির নাম বলতে হবে।

 

নাগরিকত্বের পরীক্ষায় ভালো করতে প্রতিদিন অল্প অল্প করে প্রশ্ন পড়া, ইংরেজি উচ্চারণ অনুশীলন করা এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রশ্নোত্তরের চর্চা করা সহায়ক হতে পারে।

 

এই প্রতিবেদনে USCIS প্রকাশিত ২০২৫ সালের অফিসিয়াল ১২৮টি সিভিকস প্রশ্নের প্রথম ২০টি তুলে ধরা হয়েছে। পরবর্তী পর্বে থাকবে ২১ থেকে ৪০ নম্বর প্রশ্ন, বাংলা অর্থ ও সহজ উত্তরসহ।

 

সূত্র: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম, মর্টগেজের কিস্তি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য নিজের বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প আবাসন ব্যবস্থা হিসেবে আলোচনায় আসছে ছোট আকারের বাড়ি, যা পরিচিত ‘টিনি হোম’ নামে।   মাত্র কয়েকশ বর্গফুটের এসব বাড়িতে থাকতে পারে ছোট্ট একটি রান্নাঘর, বেডরুম, বাথরুম এবং বসার ঘর। আধুনিক নকশায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তৈরি করা হয় এসব বাড়ি। অনেক বাড়িতে থাকে বহুমুখী আসবাব, ভাঁজ করা টেবিল, সিঁড়ির নিচে স্টোরেজ এবং ছাদের কাছাকাছি আলাদা ঘুমানোর ব্যবস্থা।   টিনি হোমের বিশেষত্ব হলো, তুলনামূলক ছোট জায়গায় প্রয়োজনীয় সব আবাসন সুবিধা একসঙ্গে পাওয়া। কিছু বাড়ি চাকার ওপর তৈরি করা হয়, ফলে সেগুলো প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আবার কিছু বাড়ি স্থায়ী ভিত্তির ওপর নির্মাণ করা হয়। নির্মাণের ধরন, আকার, উপকরণ ও অবস্থান অনুযায়ী এসব বাড়ির দাম ভিন্ন হয়ে থাকে।   শুধু টিনি হোম নয়, যুক্তরাষ্ট্রে ছোট আকারের স্বতন্ত্র আবাসন ইউনিট বা অ্যাকসেসরি ডুয়েলিং ইউনিটের (এডিইউ) প্রতিও আগ্রহ বাড়ছে। মূল বাড়ির পেছনে, পাশে কিংবা গ্যারেজের জায়গায় তৈরি করা যায় এসব ছোট বাড়ি। এগুলো পরিবারের সদস্যদের থাকার পাশাপাশি ভাড়া দেওয়ার জন্যও ব্যবহার করা হয়।   পিউ চ্যারিটেবল ট্রাস্টের ২০২৬ সালের অক্টোবরের এক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ২০২৫ সালে এডিইউ নির্মাণের জন্য ৬১ হাজার ৬৫৫টি পারমিট দেওয়া হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৯৬২। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ ধরনের আবাসন নির্মাণের অনুমোদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই পরিসংখ্যান এডিইউ-সংক্রান্ত, সরাসরি টিনি হোমের সংখ্যা নয়।   ছোট বাড়ির প্রতি আগ্রহ বাড়ার পেছনে রয়েছে আবাসন ব্যয় কমানো, সীমিত জায়গার কার্যকর ব্যবহার এবং তুলনামূলক সহজ জীবনযাপনের আকাঙ্ক্ষা। অনেকেই বড় বাড়ির পরিবর্তে ছোট পরিসরে বসবাস করে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ কমানোর বিষয়টি বিবেচনা করছেন।   তবে যুক্তরাষ্ট্রের সব এলাকায় সব ধরনের টিনি হোম নির্মাণ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই। স্থানীয় জোনিং আইন, ভবন নির্মাণের বিধিমালা, জমির ব্যবহার, ন্যূনতম আকার এবং নিরাপত্তাসংক্রান্ত শর্তের ওপর অনুমোদন নির্ভর করে। চাকার ওপর তৈরি বাড়ি এবং স্থায়ী ভিত্তির ওপর নির্মিত বাড়ির ক্ষেত্রেও নিয়ম আলাদা হতে পারে।   সব মিলিয়ে, প্রচলিত বড় বাড়ির বাইরে টিনি হোম যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একটি বিকল্প ধারণা হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাড়ির ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে যারা ছোট পরিসরে নিজের আবাসন গড়ে তুলতে চান, তাদের কাছে এটি বিবেচনার একটি নতুন সুযোগ হতে পারে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:১৯
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় নির্ধারিত দিনে পিছিয়ে যাওয়া ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড আজ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে পারফর্ম করছেন কুইন লতিফা, এলএল কুল জে এবং কেকি পামারের মতো জনপ্রিয় তারকারা।   আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে থ্যাংকসগিভিংয়ের দিন প্যারেডটি স্থগিত করা হয়েছিল। তবে নির্ধারিত রুট অনুযায়ী ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে মেসিসের প্রধান হেরাল্ড স্কয়ার স্টোর পর্যন্ত প্রায় আড়াই মাইল পথ অতিক্রম করছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা।   এবারের আয়োজনে রেকর্ডসংখ্যক ১০০টি বিশাল ইনফ্ল্যাটেবল বা বেলুন অংশ নিচ্ছে। নতুন বেলুনের তালিকায় রয়েছে ‘ব্লুই’ ও ‘হ্যালো কিটি বিগ অ্যাপল’-এর মতো চরিত্র। পাশাপাশি দর্শকদের চেনা ও প্রিয় পুরনো বেলুনগুলোর মধ্যে ফিরে এসেছে ‘আন্ডারডগ’ ও ‘ব্লু হিপ্পো’।   পুরো প্যারেডটি সঞ্চালনা করছেন এনবিসির সাভানা গাথরি, হোদা কোটব এবং আল রোকার। নেটওয়ার্ক সূত্রে জানা গেছে, সব টাইম জোনে এনবিসি ও পিকক-এ অনুষ্ঠানটি সম্প্রচার ও স্ট্রিমিং করা হচ্ছে। এ ছাড়া টেলিমুন্ডোতেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:০
পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত
ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

যুক্তরাজ্যের সাফোক অঞ্চলে অবস্থিত আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে একাধিক অশনাক্ত ড্রোনের উপস্থিতি ও সেগুলো প্রতিহত করার ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ঘটা এই ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করা হলেও, ড্রোনগুলো উদ্ধার করা সম্ভব না হওয়ায় সেগুলোর উৎস ও উদ্দেশ্য এখনো অস্পষ্ট রয়ে গেছে। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, গত ১৩ নভেম্বর রাতে ঘাঁটির আকাশে সন্দেহভাজন অননুমোদিত ড্রোন কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও মার্কিন বা ব্রিটিশ কোনো পক্ষই ড্রোনগুলো উদ্ধার করতে পারেনি। তবে এ ঘটনায় কোনো সেনাসদস্য, যুদ্ধবিমান বা অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে মার্কিন বিমান বাহিনী। ড্রোনগুলো শত্রুতাপূর্ণ ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।   ঘটনার সময় ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল এবং সাইরেন বাজিয়ে কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছিল। ঘাঁটির নিরাপত্তায় ব্রিটিশ বাহিনীকেও মোতায়েন করা হয়। ইউরোপে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় যুদ্ধবিমান অভিযান পরিচালিত হয় আরএএফ লেকেনহিথ থেকেই, যেখানে প্রায় সাত হাজার কর্মী কর্মরত রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ড্রোনগুলো আটকাতে মার্কিন কাউন্টার-ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হলেও অপারেশনাল নিরাপত্তার স্বার্থে কোন ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।   এই ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তেহরানের ভূমিকা প্রমাণিত হয়নি। ড্রোন উদ্ধার না হওয়ায় কে বা কারা এগুলো পরিচালনা করেছিল এবং এর লক্ষ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে ব্রিটেনের অন্যান্য সামরিক ঘাঁটি—যেমন আরএএফ ফেয়ারফোর্ড ও আরএএফ মাইল্ডেনহল ঘিরে নিরাপত্তা সতর্কতা ও ইরান-সংশ্লিষ্ট হুমকির প্রেক্ষাপটে যুদ্ধবিমান সরিয়ে নেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। যদিও তেহরান এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে, তবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে নজরদারি ও ড্রোনবিরোধী সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।   সূত্র: দ্য সানডে গার্ডিয়ান   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৮:৫৩
গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...