সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ডেটিং সাইটে চীনা গুপ্তচরের ফাঁদে মার্কিন ফেড কর্মকর্তা, গোপন তথ্য শেয়ারে ৩৮ মাসের জেল

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ২১:২৪
ফেডারেল রিজার্ভের সাবেক কর্মকর্তা জন হ্যারল্ড রজার্স। ছবি: সংগৃহীত
ফেডারেল রিজার্ভের সাবেক কর্মকর্তা জন হ্যারল্ড রজার্স। ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্কের খোঁজে একটি এশিয়ান ডেটিং সাইট ব্যবহার করতে গিয়ে চীনা গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যোগাযোগে জড়িয়ে পড়েন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জন হ্যারল্ড রজার্স। পরে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে অর্থ আদায়ের হুমকিও দেওয়া হয়। শেষ পর্যন্ত চীনের সঙ্গে গোপন যোগাযোগ এবং ফেডারেল রিজার্ভের সংবেদনশীল তথ্য নিয়ে তদন্তের মুখে পড়েন এই অর্থনীতিবিদ। চলতি বছরের জুলাইয়ে তদন্তকারীদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে তাকে ৩৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রজার্সের বিরুদ্ধে প্রথমে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ আনা হয়েছিল। তবে আদালতের বিচারে তিনি অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্রের অভিযোগ থেকে খালাস পান। একই মামলায় ফেডারেল তদন্তকারীদের কাছে মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ২০২৬ সালের ১৫ জুলাই তাকে ৩৮ মাসের ফেডারেল কারাদণ্ড দেওয়া হয়। বিচারক ড্যাবনি ফ্রিডরিখ তাকে আরও ১২ মাসের তত্ত্বাবধানে মুক্তির সাজা দিয়েছেন।

 

মামলার নথি অনুযায়ী, রজার্স ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভের আন্তর্জাতিক অর্থবিষয়ক বিভাগে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেন। এই পদে থাকার সময় তিনি মুদ্রানীতি, ফেডারেল ওপেন মার্কেট কমিটির আলোচনা এবং অন্যান্য অপ্রকাশ্য অর্থনৈতিক তথ্যের মতো সংবেদনশীল নথিতে প্রবেশাধিকার পেতেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, এসব তথ্যের কিছু অংশ চীনা গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছেছিল।

 

রজার্সের চীনের সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সূত্র শুরু হয় ২০১৩ সালে। সাংহাইয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ডালাসের আয়োজিত একটি সম্মেলনে তার সঙ্গে হুমিন লি নামে এক ব্যক্তির পরিচয় হয়। পরে মার্কিন কর্তৃপক্ষ জানায়, হুমিন লি আসলে চীনা গোয়েন্দা কর্মকর্তা জিন চুয়ানের ছদ্মনাম। ২০১৭ সালের দিকে তাদের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয় এবং পরবর্তী সময়ে চীনে বিভিন্ন সাক্ষাৎ ও বৈঠকের মাধ্যমে রজার্সের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে বলে মার্কিন বিচার বিভাগের নথিতে উল্লেখ করা হয়েছে।

 

এর পাশাপাশি রজার্সের ব্যক্তিগত জীবনও এই ঘটনাপ্রবাহের সঙ্গে জড়িয়ে পড়ে। সিএনবিসির প্রতিবেদনের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নিজের সন্তানরা আলাদা হয়ে যাওয়ার পর একাকিত্বের সময়ে রজার্স এশিয়ান ডেটিং সাইটে যোগাযোগ শুরু করেন। সেখানে পরিচিত কয়েকজনের কাছে তিনি ব্যক্তিগত ছবি পাঠিয়েছিলেন। পরে ওই অনলাইন যোগাযোগের একটি অংশ ব্ল্যাকমেইলের দিকে গড়ায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এই সময়ই হুমিন লি রজার্সের ব্যক্তিগত জীবনে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তিনি রজার্সের সঙ্গে পরিচিত চীনা নারী ইউ লিউ, যিনি ইউ ইউ নামেও পরিচিত, তার সঙ্গে সম্পর্ক গড়তে সহায়তা করেন বলে তদন্তে উঠে আসে। ২০১৬ সালের দিকে একটি ডেটিং সাইটে রজার্সের সঙ্গে ইউ লিউর পরিচয় হয়। পরবর্তী সময়ে লি তাদের চীনে দেখা করার ব্যবস্থা, ভ্রমণ এবং বিয়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সহায়তা করেন বলে আদালতের নথি ও সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

রজার্স ও ইউ লিউ ২০১৮ সালের মার্চে হংকংয়ে বিয়ে করেন। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, রজার্স পরবর্তী সময়ে তদন্তকারীদের কাছে হুমিন লির প্রতি তার গভীর ব্যক্তিগত নির্ভরতার কথা জানিয়েছিলেন। বিচার বিভাগের নথিতে বলা হয়েছে, লির মাধ্যমে রজার্স তার নতুন স্ত্রী, চীনের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ এবং আর্থিক সুবিধা পেয়েছিলেন।

 

অন্যদিকে, রজার্সের পেশাগত অবস্থানও লির সঙ্গে সম্পর্কের মাধ্যমে প্রভাবিত হয়েছিল বলে মার্কিন তদন্তকারীরা দাবি করেন। বিচার বিভাগের নথি অনুযায়ী, ২০১৭ সালের পর রজার্স চীনে হুমিন লি ও তার সহযোগীদের সঙ্গে বিভিন্ন বৈঠক করেন। এসব বৈঠক কখনো কখনো বিশ্ববিদ্যালয়ের ক্লাস বা শিক্ষামূলক কার্যক্রমের আড়ালে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এসব সাক্ষাতে ফেডারেল রিজার্ভের নির্দিষ্ট তথ্য সরবরাহ করা হয়েছিল।

 

২০১৮ সাল থেকে রজার্স ফেডারেল রিজার্ভের অর্থনৈতিক তথ্য, চীনের ওপর সম্ভাব্য শুল্কনীতি, গভর্নরদের জন্য তৈরি ব্রিফিং নথি এবং ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠক ও সম্ভাব্য সিদ্ধান্তসংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিজের ব্যক্তিগত ইমেইলে পাঠিয়েছিলেন বলে অভিযোগপত্রে বলা হয়। কিছু নথি চীনে যাওয়ার আগে তিনি প্রিন্ট করে নিয়েছিলেন বলেও মার্কিন বিচার বিভাগ জানিয়েছে।

 

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এসব তথ্যের অর্থনৈতিক মূল্য ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সুদের হার বা মুদ্রানীতির সিদ্ধান্ত আগে থেকে জানা গেলে আর্থিক বাজারে বিনিয়োগের ক্ষেত্রে বড় সুবিধা পাওয়া সম্ভব হতে পারে। বিচার বিভাগের নথিতে বলা হয়েছে, চীনের কাছে বিপুল পরিমাণ মার্কিন সরকারি ঋণ থাকায় এ ধরনের তথ্য দেশটির আর্থিক স্বার্থে ব্যবহারযোগ্য হতে পারে।

 

এদিকে ব্যক্তিগত জীবনেও রজার্সের পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী ইউ লিউর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর রজার্স আবার অনলাইনে পরিচিতি খুঁজতে শুরু করেন। ইনস্টাগ্রামে আকর্ষণীয় নারীদের ছবি ব্যবহার করা কিছু অ্যাকাউন্টের সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং নিজের ব্যক্তিগত ছবি পাঠান। পরে ওই অ্যাকাউন্টগুলোর পেছনে থাকা ব্যক্তিরা ছবিগুলো প্রকাশ করার এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে অর্থ দাবি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এই ব্ল্যাকমেইলের ঘটনা শেষ পর্যন্ত ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের নজরে আসে। ২০২০ সালে রজার্স নিজেই ফেড কর্মকর্তাদের বিষয়টি জানান। এরপর তার চীনা যোগাযোগ এবং ফেডের তথ্য বাইরে যাওয়ার বিষয়ে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা তাকে সরাসরি প্রশ্ন করেন, তিনি কখনো ফেডের নিয়ন্ত্রিত তথ্য প্রতিষ্ঠানের বাইরে কাউকে দিয়েছেন কি না। রজার্স তখন তা অস্বীকার করে বলেন, কখনো দেননি। পরবর্তী তদন্তে এই বক্তব্যকে মিথ্যা বলে দাবি করে প্রসিকিউশন।

 

২০২১ সালে রজার্স ফেডারেল রিজার্ভ থেকে পদত্যাগ করেন। পরে তিনি চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে তিনি প্রায় ৪ লাখ ৫০ হাজার ডলার পারিশ্রমিক পেয়েছিলেন।

 

২০২৫ সালের ৩১ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে এফবিআই। বিচার বিভাগের সে সময়ের অভিযোগপত্রে বলা হয়েছিল, রজার্স চীনের সুবিধার্থে ফেডারেল রিজার্ভের বাণিজ্যিকভাবে মূল্যবান গোপন তথ্য সরবরাহের ষড়যন্ত্র করেছিলেন এবং তদন্তকারীদের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন। তবে অভিযোগপত্রের তথ্য সে সময় অভিযোগ হিসেবেই বিবেচিত ছিল।

 

পরবর্তী বিচারে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্রের অভিযোগে রজার্স খালাস পান। তবে তদন্তকারীদের কাছে মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন। ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি ফেডারেল জুরি তাকে ওই অভিযোগে দোষী সাব্যস্ত করার পর জুলাইয়ে ৩৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। প্রসিকিউটররা পাঁচ বছরের সাজা চেয়েছিলেন।

 

মামলার শুনানিতে রজার্সকে হুমিন লিকে এখন কী হিসেবে দেখেন, তা জিজ্ঞেস করা হলে তিনি তাকে ‘গোয়েন্দা’ হিসেবে উল্লেখ করেন বলে সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে। লির সঙ্গে সম্পর্ক নিয়ে তার বর্তমান মূল্যায়ন জানতে চাইলে তিনি নিজেকে প্রতারিত বা বিভ্রান্ত হয়েছেন বলে বর্ণনা করেন। তার আইনজীবী জোনাথন গিটলেন অবশ্য মামলায় আনা অভিযোগগুলো রজার্স অস্বীকার করছেন বলে জানিয়েছেন।

 

মার্কিন বিচার বিভাগ বলেছে, রজার্সের মামলাটি এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিস এবং ফেডারেল রিজার্ভের মহাপরিদর্শকের কার্যালয় যৌথভাবে তদন্ত করেছে। বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, এই মামলায় ফেডের অপ্রকাশ্য অর্থনৈতিক তথ্যের নিরাপত্তা এবং বিদেশি গোয়েন্দা তৎপরতার সম্ভাব্য ঝুঁকি সামনে এসেছে।

 

সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, সিএনবিসি ও নিউইয়র্ক পোস্ট।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি (NBC) ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে তৈরি একটি বিজ্ঞাপন আর প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। থ্যাংকসগিভিংয়ের আগের রাতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর বিশেষ পর্বে বিজ্ঞাপনটি সম্প্রচারের পর বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়।   ‘এভরি থ্রি সেকেন্ডস’ শিরোনামের ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনটি তৈরি ও প্রচার করেছিল ফিলিস্তিনি অধিকারপন্থী সংস্থা ‘আইএমইইউ পলিসি প্রজেক্ট’ (IMEU Policy Project)। বিজ্ঞাপনে এক মার্কিন কিশোরীর একটি বাইসাইকেল কেনার জন্য ৪০০ ডলার জমানোর দৃশ্যের পাশাপাশি গাজার ৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর প্রসঙ্গ তুলে ধরা হয়, যিনি ইসরায়েলি হামলায় মা ও দাদিকে হারানোর পাশাপাশি নিজের একটি পা হারিয়েছেন।   বিজ্ঞাপনটিতে দাবি করা হয়, মার্কিন করদাতাদের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা জনগণকে জানাতেই এটি প্রচার করা হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সামরিক সহায়তা চুক্তির বিরোধিতা করতে দর্শকদের নিজ নিজ কংগ্রেস সদস্যের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়।   বিজ্ঞাপনটি প্রচারের পর অ্যান্টি-ডিফামেশন লিগ (এডিএল) এবং ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলসহ একাধিক ইহুদি ও ইসরায়েলপন্থী সংগঠন এর তীব্র নিন্দা জানায়। তাদের দাবি, এটি ইসরায়েলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এবং করদাতাদের অর্থের ব্যবহার নিয়ে বিভ্রান্তিকর ধারণা দিয়েছে। অন্যদিকে, আইএমইইউ পলিসি প্রজেক্ট জানায় যে বিজ্ঞাপনটি এনবিসির ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া উত্তীর্ণ হয়েছিল।   সংস্থাটি আল জাজিরাকে জানিয়েছে, বিজ্ঞাপনটি আর প্রচার না করার খবরের বিষয়ে এনবিসির পক্ষ থেকে এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।   সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচারের আগে এনবিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিল না। ভবিষ্যতে এটি আর পুনঃপ্রচার করা হবে না এবং এনবিসিইউনিভার্সাল তাদের বিজ্ঞাপন অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনা করবে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:৩৪
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট দিল্লি বা সানি দিল্লিতে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক আগ্নেয়াস্ত্রের ঘটনায় ক্যাম্পাসে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। নিউইয়র্ক সিটি থেকে প্রায় তিন ঘণ্টা উত্তরে ক্যাটস্কিল পর্বতমালার কোলে অবস্থিত প্রায় তিন হাজার শিক্ষার্থীর এই শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি সেমিস্টারে এ পর্যন্ত ৮৯টি ‘পুলিশ ইনসিডেন্ট’ বা পুলিশি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে একটি ধর্ষণের ঘটনাও রয়েছে।   ১৯ বছর বয়সী এক ক্রিমিনাল জাস্টিস শিক্ষার্থী পরিস্থিতি নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করে জানিয়েছেন, পরপর ঘটনাগুলো ঘটায় তিনি আর সেখানে থাকতে চান না এবং নিজেকে নিরাপদ মনে করছেন না।   ডেলাওয়্যার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন স্মিথ ও আদালতের নথির বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফল সেমিস্টার শুরুর চার সপ্তাহ পর গত ২৮ সেপ্টেম্বর ডরমিটরির কক্ষে কোকেন ও চারটি অনিবন্ধিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ১৯ বছর বয়সী টমাস এলিয়ট এবং ১৮ বছর বয়সী দিমিত্রি ভিক্টর নামের দুই ফ্রেশম্যান রুমমেটকে গ্রেপ্তার করে পুলিশ; পরে ২৯ অক্টোবর তৃতীয় রুমমেট ব্রেডেন ইয়ানেলোকেও (১৮) গ্রেপ্তার করা হয়।   এর এক সপ্তাহ আগে ভিক্টর এলিয়টের কাছ থেকে কেনা একটি লোড করা অনিবন্ধিত ৯ মিমি হ্যান্ডগান দিয়ে তার বান্ধবীকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, আর ৪ অক্টোবর অফ-ক্যাম্পাস হাউস পার্টিতে কিফার ক্লার্ক (১৯) নামের আরেক ফ্রেশম্যান অপর এক শিক্ষার্থীর বুকে হ্যান্ডগান তাক করেন বলে জানিয়েছে পুলিশ। এলিয়ট ও ভিক্টর উভয়েই তিনটি করে ফেলোনি অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত হলেও নির্দোষ দাবি করে জামিনে মুক্তি পেয়েছেন, আর এলিয়ট ও ভিক্টরকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে।   ক্যাম্পাসের সহিংসতা ও সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক অধ্যাপক ভর্তির মান কমে যাওয়াকে সাম্প্রতিক বছরগুলোর সহিংসতা বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং ২০১৬ সালের ৫১ শতাংশের তুলনায় ভর্তির হার ৮৯ শতাংশে পৌঁছানোর বিষয়টি তুলে ধরেছেন।   অন্যদিকে, কলেজ প্রেসিডেন্ট মেরি বন্ডার্টফ জানিয়েছেন যে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অস্ত্র উদ্ধার করেছে এবং ক্যাম্পাসে কোনো চলমান হুমকি নেই; পাশাপাশি নিরাপত্তা ক্যামেরা ও পুলিশি টহল বাড়ানো এবং প্রতি মাসে কক্ষ তল্লাশির মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অনেক শিক্ষার্থীই এসব আশ্বাসে পুরোপুরি ভরসা পাচ্ছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:১৮
প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?
ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ডিসেম্বর ২০২৬ মাসের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। ২৭ নভেম্বর প্রকাশিত এই বুলেটিন আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এতে পারিবারিক ও কর্মভিত্তিক অভিবাসন ভিসার বিভিন্ন ক্যাটাগরির অগ্রগতির তথ্য তুলে ধরা হয়েছে।   নতুন বুলেটিনে কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার তারিখ এগিয়ে নেওয়া হলেও বাংলাদেশসহ অধিকাংশ দেশের আবেদনকারীদের জন্য পারিবারিক অভিবাসনের বেশ কয়েকটি ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।   বাংলাদেশিরা সাধারণত ‘অল চার্জেবিলিটি এরিয়াস’ বা নির্দিষ্টভাবে তালিকাভুক্ত নয় এমন দেশগুলোর তালিকার আওতায় পড়েন। এই তালিকায় এফ-১ ক্যাটাগরিতে ২২ জানুয়ারি ২০২১, এফ-২বি ক্যাটাগরিতে ২২ আগস্ট ২০২০, এফ-৩ ক্যাটাগরিতে ২২ অক্টোবর ২০১৫ এবং এফ-৪ ক্যাটাগরিতে ২২ অক্টোবর ২০১২ তারিখ বহাল রাখা হয়েছে।   এফ-২এ ক্যাটাগরিতে অবশ্য অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এই ক্যাটাগরির চূড়ান্ত অনুমোদনের তারিখ ২২ অক্টোবর ২০২৬ থেকে এগিয়ে ২২ নভেম্বর ২০২৬ করা হয়েছে।   পারিবারিক অভিবাসনের ক্ষেত্রে এফ-১ ক্যাটাগরি মার্কিন নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য, এফ-২বি গ্রিন কার্ডধারীদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য, এফ-৩ মার্কিন নাগরিকদের বিবাহিত সন্তানদের জন্য এবং এফ-৪ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের ভাইবোনদের জন্য প্রযোজ্য।   কর্মভিত্তিক অভিবাসনেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বাংলাদেশসহ অধিকাংশ দেশের জন্য ইবি-২ ক্যাটাগরির চূড়ান্ত অনুমোদনের তারিখ ১ এপ্রিল ২০২৫ এবং ইবি-৩ ক্যাটাগরির তারিখ ১৫ জুন ২০২৪ রয়েছে।   তবে আগামী মাসগুলোতে আবেদনকারীর সংখ্যা ও ভিসার চাহিদার ওপর নির্ভর করে কিছু ক্যাটাগরির তারিখ আবার পিছিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমনকি বার্ষিক ভিসার সীমা পূরণ হলে কোনো কোনো ক্যাটাগরিতে সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধও হতে পারে।   বাংলাদেশে যাঁরা বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী কিংবা সন্তানদের মাধ্যমে আমেরিকায় স্থায়ীভাবে যাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য এই বুলেটিন গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের নিজেদের অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেটের সঙ্গে নতুন বুলেটিনের তারিখ মিলিয়ে দেখা প্রয়োজন। সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ডিসেম্বর ২০২৬ ভিসা বুলেটিন। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৯:১
যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...