সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রের কেপ কডে বিরল দুই মাথাওয়ালা কচ্ছপের সন্ধান, চলছে নিবিড় পর্যবেক্ষণ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২৩:৪৮
কেপ কডে পাওয়া দুই মাথার বিরল ডায়মন্ডব্যাক টেরাপিন কচ্ছরছানা। ছবি: সংগৃহীত
কেপ কডে পাওয়া দুই মাথার বিরল ডায়মন্ডব্যাক টেরাপিন কচ্ছরছানা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেপ কড এলাকায় একটি বিরল দুই মাথাওয়ালা কচ্ছপের ছানার সন্ধান পাওয়া গেছে। ব্যতিক্রমী এই প্রাণীটিকে দেখে অবাক হয়েছেন স্থানীয় পশু চিকিৎসকরা।

 

বার্নস্টেবলে অবস্থিত কেপ ওয়াইল্ডলাইফ সেন্টার বৃহস্পতিবার এই ডায়মন্ডব্যাক টেরাপিন প্রজাতির কচ্ছপটির একটি ছবি প্রকাশ করেছে। মাত্র ৫ দশমিক ২ গ্রাম ওজনের এই সদ্য জন্ম নেওয়া ছানাটিকে ওয়েলফ্লিটের একটি সংরক্ষিত বাসা তৈরির স্থান থেকে উদ্ধার করা হয়।

 

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় দুই মাথা নিয়ে জন্ম নেওয়ার এই বিরল শারীরিক অবস্থাকে বলা হয় বাইসেফালি। ওয়াইল্ডলাইফ সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, গত পাঁচ বছরে তারা এমন আরও মাত্র দুটি কচ্ছপ দেখেছেন। ফলে পশু চিকিৎসকদের দলটির কাছে এটি এখনও একটি অত্যন্ত বিরল ঘটনা।

 

দুই মাথা নিয়ে জন্ম নেওয়া এই কচ্ছপটির আচরণ ও শারীরিক কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে চিকিৎসক দলটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে তারা এমন বিরল প্রাণীর দেখা পেলেও প্রতিটি নতুন ঘটনাই তাদের এসব প্রাণীর শারীরস্থান ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। আপাতত কচ্ছপটির ক্ষুধা, শারীরিক বৃদ্ধি এবং আচরণের দিকে কড়া নজর রাখছেন বিশেষজ্ঞরা।

 

নিউ ইংল্যান্ড ওয়াইল্ডলাইফ সেন্টারস এর প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক মের্টজ জানিয়েছেন, তাদের পশু চিকিৎসক দলের দেওয়া তথ্য অনুযায়ী কচ্ছপটি সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করছে এবং এর দুটি অংশই বেশ সুস্থ ও সক্রিয় দেখাচ্ছে। তারা এই ব্যতিক্রমী কচ্ছপটি সম্পর্কে আরও গভীরভাবে জানার জন্য উন্মুখ হয়ে আছেন।

 

ম্যাসাচুসেটসে ডায়মন্ডব্যাক টেরাপিনকে একটি সংকটাপন্ন প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। তবে কেপ ওয়াইল্ডলাইফ সেন্টারের পশু চিকিৎসকদের জন্য অদ্ভুত প্রাণী নিয়ে কাজ করা নতুন কোনো অভিজ্ঞতা নয়। গত বছর তারা বার্নস্টেবলের একটি বাড়ির বাথরুমে আটকে পড়া একটি প্যাঁচার চিকিৎসা করেছিলেন। এর আগে ২০২২ সালে এক পরিবার ভুল করে একটি নেকড়ের ছানাকে হারিয়ে যাওয়া কুকুরছানা ভেবে তাদের কাছে নিয়ে এসেছিল। এছাড়াও ২০২১ সালে সঙ্গীর কড়া পাহারার মধ্যে একটি রাজহাঁসের পায়ের সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছিলেন এখানকার চিকিৎসকরা।

 


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি
ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি (৩৫) গত শুক্রবার (২৭ নভেম্বর) ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার পর সফলভাবে অস্ত্রোপচার করিয়েছেন।   প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো জানান, প্রায় ৭০ মিনিটের এই অস্ত্রোপচার সফল হয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় মেয়র তার সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিচ্ছিলেন; তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে অস্ত্রোপচারটি কোন হাসপাতালে করা হয়েছে, সে বিষয়ে সিটি হল কোনো তথ্য প্রকাশ করেনি। ডেমোক্র্যাট এই মেয়র ও ফুটবলপ্রেমী গত ১৯ নভেম্বর তার দপ্তর এবং সিটি হলের প্রেস কোরের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। ওই ম্যাচে মামদানির দল জয় পায় এবং তিনি নিজেও একটি গোল করেন; তবে গোল করার কিছুক্ষণ পরই তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায় এবং পরদিন তিনি আক্ষেপ করে জানান যে খেলার আগে ওয়ার্মআপ বা স্ট্রেচিং করেননি।   এরপর থেকে তিনি মেডিকেল বুট পরে ও ক্র্যাচে ভর দিয়ে দাপ্তরিক কাজ ও জনসম্মুখে উপস্থিত হচ্ছিলেন; অস্ত্রোপচার প্রসঙ্গে মজা করে এনবিএ তারকা জেসন ট্যাটামের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ট্যাটাম ২০২৫ সালের প্লেঅফে একই চোটের পর অস্ত্রোপচার করিয়ে প্রায় ১০ মাস পর মাঠে ফিরেছিলেন। মেয়রের অনুপস্থিতিতে শুক্রবার নগর প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম তদারকি করেন ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফুলেহান।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৫:৩৮
যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন

যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত

ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম, মর্টগেজের কিস্তি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য নিজের বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প আবাসন ব্যবস্থা হিসেবে আলোচনায় আসছে ছোট আকারের বাড়ি, যা পরিচিত ‘টিনি হোম’ নামে।   মাত্র কয়েকশ বর্গফুটের এসব বাড়িতে থাকতে পারে ছোট্ট একটি রান্নাঘর, বেডরুম, বাথরুম এবং বসার ঘর। আধুনিক নকশায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তৈরি করা হয় এসব বাড়ি। অনেক বাড়িতে থাকে বহুমুখী আসবাব, ভাঁজ করা টেবিল, সিঁড়ির নিচে স্টোরেজ এবং ছাদের কাছাকাছি আলাদা ঘুমানোর ব্যবস্থা।   টিনি হোমের বিশেষত্ব হলো, তুলনামূলক ছোট জায়গায় প্রয়োজনীয় সব আবাসন সুবিধা একসঙ্গে পাওয়া। কিছু বাড়ি চাকার ওপর তৈরি করা হয়, ফলে সেগুলো প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আবার কিছু বাড়ি স্থায়ী ভিত্তির ওপর নির্মাণ করা হয়। নির্মাণের ধরন, আকার, উপকরণ ও অবস্থান অনুযায়ী এসব বাড়ির দাম ভিন্ন হয়ে থাকে।   শুধু টিনি হোম নয়, যুক্তরাষ্ট্রে ছোট আকারের স্বতন্ত্র আবাসন ইউনিট বা অ্যাকসেসরি ডুয়েলিং ইউনিটের (এডিইউ) প্রতিও আগ্রহ বাড়ছে। মূল বাড়ির পেছনে, পাশে কিংবা গ্যারেজের জায়গায় তৈরি করা যায় এসব ছোট বাড়ি। এগুলো পরিবারের সদস্যদের থাকার পাশাপাশি ভাড়া দেওয়ার জন্যও ব্যবহার করা হয়।   পিউ চ্যারিটেবল ট্রাস্টের ২০২৬ সালের অক্টোবরের এক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ২০২৫ সালে এডিইউ নির্মাণের জন্য ৬১ হাজার ৬৫৫টি পারমিট দেওয়া হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৯৬২। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ ধরনের আবাসন নির্মাণের অনুমোদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই পরিসংখ্যান এডিইউ-সংক্রান্ত, সরাসরি টিনি হোমের সংখ্যা নয়।   ছোট বাড়ির প্রতি আগ্রহ বাড়ার পেছনে রয়েছে আবাসন ব্যয় কমানো, সীমিত জায়গার কার্যকর ব্যবহার এবং তুলনামূলক সহজ জীবনযাপনের আকাঙ্ক্ষা। অনেকেই বড় বাড়ির পরিবর্তে ছোট পরিসরে বসবাস করে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ কমানোর বিষয়টি বিবেচনা করছেন।   তবে যুক্তরাষ্ট্রের সব এলাকায় সব ধরনের টিনি হোম নির্মাণ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই। স্থানীয় জোনিং আইন, ভবন নির্মাণের বিধিমালা, জমির ব্যবহার, ন্যূনতম আকার এবং নিরাপত্তাসংক্রান্ত শর্তের ওপর অনুমোদন নির্ভর করে। চাকার ওপর তৈরি বাড়ি এবং স্থায়ী ভিত্তির ওপর নির্মিত বাড়ির ক্ষেত্রেও নিয়ম আলাদা হতে পারে।   সব মিলিয়ে, প্রচলিত বড় বাড়ির বাইরে টিনি হোম যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একটি বিকল্প ধারণা হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাড়ির ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে যারা ছোট পরিসরে নিজের আবাসন গড়ে তুলতে চান, তাদের কাছে এটি বিবেচনার একটি নতুন সুযোগ হতে পারে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:১৯
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় নির্ধারিত দিনে পিছিয়ে যাওয়া ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড আজ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে পারফর্ম করছেন কুইন লতিফা, এলএল কুল জে এবং কেকি পামারের মতো জনপ্রিয় তারকারা।   আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে থ্যাংকসগিভিংয়ের দিন প্যারেডটি স্থগিত করা হয়েছিল। তবে নির্ধারিত রুট অনুযায়ী ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে মেসিসের প্রধান হেরাল্ড স্কয়ার স্টোর পর্যন্ত প্রায় আড়াই মাইল পথ অতিক্রম করছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা।   এবারের আয়োজনে রেকর্ডসংখ্যক ১০০টি বিশাল ইনফ্ল্যাটেবল বা বেলুন অংশ নিচ্ছে। নতুন বেলুনের তালিকায় রয়েছে ‘ব্লুই’ ও ‘হ্যালো কিটি বিগ অ্যাপল’-এর মতো চরিত্র। পাশাপাশি দর্শকদের চেনা ও প্রিয় পুরনো বেলুনগুলোর মধ্যে ফিরে এসেছে ‘আন্ডারডগ’ ও ‘ব্লু হিপ্পো’।   পুরো প্যারেডটি সঞ্চালনা করছেন এনবিসির সাভানা গাথরি, হোদা কোটব এবং আল রোকার। নেটওয়ার্ক সূত্রে জানা গেছে, সব টাইম জোনে এনবিসি ও পিকক-এ অনুষ্ঠানটি সম্প্রচার ও স্ট্রিমিং করা হচ্ছে। এ ছাড়া টেলিমুন্ডোতেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:০
পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...