সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

চীনে আমন্ত্রণ পেয়ে গেলেন মার্কিন গবেষক, এরপরই আ ট ক

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১৯:৪৭
চীনে সফরকালে পরিবারের সঙ্গে মার্কিন গবেষক মিন জিনের একটি পুরোনো ছবি
চীনে সফরকালে পরিবারের সঙ্গে মার্কিন গবেষক মিন জিনের একটি পুরোনো ছবি

চীনে তিন দিনের একটি কর্মশালায় অংশ নিতে গিয়ে আ ট ক হয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ও মিয়ানমারবিষয়ক গবেষক মিন জিন। চীনা কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে। তবে তাঁর পরিবার ও মার্কিন সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, অভিযোগটি ভিত্তিহীন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ জুন চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিয়ানমার থেকে চীনের কুনমিংয়ে পৌঁছান মিন জিন। বিমানবন্দরে নামার পরপরই তিনি পরিবারের সদস্যদের বার্তা পাঠিয়ে জানান, তিনি কুনমিংয়ে পৌঁছেছেন। এরপরই তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মিন জিনকে চীনে আমন্ত্রণ জানিয়েছিলেন এক চীনা অধ্যাপক। অর্থনৈতিক সহযোগিতা নিয়ে একটি কর্মশালায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। পরিবারও এ সফর নিয়ে উদ্বিগ্ন ছিল না। কারণ এর আগেও তিনি একাধিকবার একাডেমিক কাজে চীন সফর করেছিলেন। এমনকি ২০২৫ সালের অক্টোবরেও চীনা সরকারের সমর্থনে আয়োজিত একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি।

৩ জুন দুপুরে কুনমিংয়ে পৌঁছানোর পর মিন জিন ওই অধ্যাপকসহ তাঁর পরিবার ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। অধ্যাপককে পাঠানো এক বার্তায় তিনি লিখেছিলেন, ‘ল্যান্ডেড, ব্রো’। এরপর কয়েক ঘণ্টা অপেক্ষা করেও তাঁর কোনো সাড়া না পেয়ে অধ্যাপক তাঁকে একাধিকবার ফোন করেন এবং বার্তা পাঠান।

সন্ধ্যার দিকে মিন জিনের পরিবারও উদ্বিগ্ন হয়ে পড়ে। তিনি যে হোটেল বুক করেছিলেন, সেখানেও তিনি ওঠেননি। তাঁর ফোনের অবস্থান পরে কুনমিং বিমানবন্দর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে আনিংয়ের লিয়ানরান এলাকায় দেখা যায়। এরপর ফোনটির অবস্থান শনাক্ত করার তথ্যও আর পাওয়া যায়নি।

পরদিন মিন জিনের স্ত্রী সিলভিয়া জিন একটি চীনা নম্বর থেকে ফোন পান। ফোনে তিনি ‘বাধ্যতামূলক প্রাথমিক তদন্ত’ এবং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সম্ভাব্য উল্লেখ শুনতে পান। তিনি মিন জিন আ ট ক আছেন কি না জানতে চাইলে ফোনটি কেটে দেওয়া হয়।

৫ জুন যুক্তরাষ্ট্রের গুয়াংঝু কনস্যুলেট থেকে পরিবারকে জানানো হয়, মিন জিনকে চীনের ইউনান প্রদেশে আ ট ক করা হয়েছে। চীনা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, তিনি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছেন।

বর্তমানে মিন জিনকে চীনের ‘নির্দিষ্ট স্থানে আবাসিক নজরদারি’ ব্যবস্থার আওতায় রাখা হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ব্যবস্থায় কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রে প্তার বা অভিযুক্ত করার আগেই গোপন কোনো স্থানে রেখে জিজ্ঞাসাবাদ করা যায়। চীনের আইনে এমন ব্যবস্থায় একজনকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত আ ট ক রাখা সম্ভব।

পরিবারের ভাষ্য অনুযায়ী, মিন জিনকে একটি ছোট জানালাবিহীন কক্ষে রাখা হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা আলো জ্বলে এবং সব সময় এক বা দুজন প্রহরী তাঁকে নজরদারিতে রাখেন। তিনি বাইরে যেতে বা সূর্যের আলো পেতে পারেন না। প্রতিদিন প্রায় চার থেকে ছয় ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়, কখনো এর চেয়েও বেশি সময় ধরে।

গত তিন মাসে মিন জিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কর্মকর্তার সঙ্গে তিনবার দেখা করার সুযোগ পেয়েছেন। প্রতিবার প্রায় ৩০ মিনিট করে হোটেলের একটি কনফারেন্স রুমে তাঁদের দেখা হয়েছে এবং চীনা কর্মকর্তারা পুরো সময় উপস্থিত ছিলেন। পরিবারের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, মিন জিনের শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকলেও হাঁটুর ব্যথা রয়েছে।

মিন জিন মিয়ানমারে জন্মগ্রহণ করেন এবং পরে যুক্তরাষ্ট্রে গিয়ে নাগরিকত্ব পান। তিনি মিয়ানমারের গণতন্ত্রায়ন ও জাতিগত সংঘাত নিয়ে গবেষণা করেছেন। ১৯৮৮ সালে মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনেও অংশ নিয়েছিলেন। তাঁর গবেষণার বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্র সরকারের অনুদানও ছিল বলে জানিয়েছে তাঁর পরিবার।

মার্কিন কর্মকর্তারা এখনও নিশ্চিত নন, ঠিক কোন কারণে মিন জিনকে আ ট ক করা হয়েছে। তবে তাঁর সাবেক ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত একাডেমিক কাজ চীনা নিরাপত্তা সংস্থার নজরে আসতে পারে বলে ধারণা করছেন তাঁরা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মিন জিনকে অন্যায়ভাবে আ ট ক করা হয়েছে বলে ঘোষণা করেছে। এক মুখপাত্র বলেছেন, চীনা সরকারি সংস্থাগুলো মিন জিনকে চীনে আমন্ত্রণ জানিয়ে পরে দেশটির নিরাপত্তা সংস্থার মাধ্যমে তাঁকে ফাঁদে ফেলেছে এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং বলেছেন, মিন জিন ‘ফৌজদারি বাধ্যতামূলক ব্যবস্থা’র আওতায় রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁর ‘বৈধ অধিকার পুরোপুরি নিশ্চিত করা হয়েছে’ বলেও দাবি করেছেন তিনি।

চীনে বর্তমানে মিন জিনসহ দুই মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্র সরকার অন্যায়ভাবে আ ট ক হিসেবে চিহ্নিত করেছে। অন্যজন হলেন মার্কিন ভূকম্পবিদ ইউলিন চেন, যিনি ২০২৪ সালের নভেম্বর থেকে চীনে আ ট ক রয়েছেন। তাঁর বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে, যা তাঁর পরিবার ও মার্কিন সরকার অস্বীকার করেছে।

মিন জিনের পরিবার আশা করছে, চলতি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে তাঁর মুক্তির বিষয়টি উঠে আসবে। এর আগে ট্রাম্প ও শির বৈঠকের পর চীন যুক্তরাষ্ট্রে পরিবারের সদস্য থাকা চীনা যাজক এজরা জিনকে মুক্তি দিয়েছিল।

মিন জিনের ঘটনা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের আরেকটি স্পর্শকাতর দিক সামনে এনেছে। একদিকে চীন বিদেশি বিনিয়োগকারী, গবেষক ও পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা করছে, অন্যদিকে দেশটির কঠোর ও অনেক ক্ষেত্রে অস্পষ্ট নিরাপত্তা আইন নিয়ে বিদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের চীনে ভ্রমণ নিয়ে আরও কঠোর সতর্কতা জারি করা কিংবা চীনকে ‘অন্যায়ভাবে আ ট ক করার রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করার মতো পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে ওয়াশিংটনের। তবে সাম্প্রতিক সময়ে চীনা প্রেসিডেন্ট শির সঙ্গে সম্পর্ক সামলাতে ট্রাম্প প্রশাসন কতটা কঠোর অবস্থান নেবে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ম্যানহাটান বিচ উপকূলের কাছে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) ৫.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যানহাটান বিচ থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।   মূল কম্পনের পরপরই ওই এলাকায় এক ঘণ্টার ব্যবধানে ২.৫ থেকে ৫.০ মাত্রার অন্তত ৩১টি ভূমিকম্প ও পরাঘাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ২.৫, ২.৮, ৩.০, ৩.৭ ও ৩.৮ মাত্রার একাধিক কম্পন ছিল। তবে জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।   ভূমিকম্পের পরপরই লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট বা এলএএফডি ‘আর্থকোয়েক মোড’ সক্রিয় করে শহরের ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীদের স্থল, আকাশ ও সমুদ্রপথে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে নামায়। সকাল ১০টা ৪০ মিনিটে সংস্থাটি জানায়, প্রাথমিক পর্যবেক্ষণে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।   যদিও ম্যানহাটান বিচের এক বাসিন্দার রান্নাঘরে কাচের সামগ্রী ভেঙে পড়ার এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে থাকার খবর পাওয়া গেছে। প্রবীণ ভূমিকম্প বিশেষজ্ঞ ড. লুসি জোন্স জানান, উপকূলীয় এলাকায় কম্পন সৃষ্টি হওয়ায় দূরত্বের সঙ্গে ঝাঁকুনি দ্রুত কমে এসেছে।   লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বাসিন্দাদের সম্ভাব্য পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ‘ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন’ বিধি অনুসরণের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানান, জরুরি সেবা দপ্তর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। থ্যাংকসগিভিং ছুটির সপ্তাহান্তে এই কম্পনকে ২০১৪ সালের ব্রেয়া এবং ২০০৮ সালের চিনো হিলসের ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস এলাকায় অনুভূত অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৪:৯
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।   যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।   আয়োজকদের মতে, থ্যাংকসগিভিং কেবল একটি উৎসব নয়, বরং পারস্পরিক কৃতজ্ঞতা ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার একটি বিশেষ উপলক্ষ। সেই লক্ষ্যকে সামনে রেখেই মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথের সদস্যরা খাবার প্রস্তুত থেকে শুরু করে প্যাকেটজাত করা এবং সরাসরি বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।   প্রায় দুই হাজার মানুষের জন্য প্রস্তুতকৃত এসব খাবারের মাধ্যমে অভাবী পরিবারের কাছে যেমন সহায়তা পৌঁছেছে, তেমনি স্থানীয় কমিউনিটিতে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধও আরও সুদৃঢ় হয়েছে।   স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলে আসা এই মানবিক উদ্যোগটি মারফ্রিসবোরো অঞ্চলে আন্তঃধর্মীয় সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবার যখন নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে তরুণদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:৩২
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর আওতায় এআর-১৫ (AR-15) এবং অনুরূপ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের আছে কি না—তা নির্ধারণে এক বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। কানেকটিকাট অঙ্গরাজ্য এবং শিকাগো সংলগ্ন কুক কাউন্টির অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলাগুলো সামনে রেখে শীর্ষ আদালত এই বিতর্কিত বিষয়ে অবস্থান নিতে যাচ্ছে।   আগামী ২ ডিসেম্বর এ বিষয়ে মৌখিক শুনানি হওয়ার কথা রয়েছে। ২০২২ সালে দেওয়া সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনকে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার শর্ত জুড়ে দেওয়ার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন অস্ত্র আইনের বৈধতা চ্যালেঞ্জ করে একের পর এক মামলা হতে থাকে। এবারের এআর-১৫ মামলাটি সেই ধারাবাহিকতায় আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।   মামলার মূল আইনি প্রশ্নটি আবর্তিত হচ্ছে—দেশজুড়ে বিপুল সংখ্যক মানুষের হাতে এ ধরনের রাইফেল থাকায় সেগুলোর ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা যায় কি না। অস্ত্রের অধিকার সমর্থক ও আবেদনকারীদের যুক্তি, আইন মেনে চলা নাগরিকদের কাছে আনুমানিক ৪ কোটি এআর-১৫ ঘরানার রাইফেল রয়েছে, যা ‘সাধারণ ব্যবহারের’ আওতায় পড়ে। তাদের মতে, অতীতের নজির অনুযায়ী সাধারণভাবে ব্যবহৃত বৈধ অস্ত্রের ওপর এমন নিষেধাজ্ঞা সংবিধানের দ্বিতীয় সংশোধনীর পরিপন্থী।   অন্যদিকে, কুক কাউন্টি ও কানেকটিকাটসহ অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষের আইনজীবী এবং কৌঁসুলিরা বলছেন, এসব সেমি-অটোমেটিক রাইফেল মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তৈরি এবং অল্প সময়ে ব্যাপক প্রাণহানি ঘটানোর সক্ষমতা রাখে। কুক কাউন্টির স্টেটস অ্যাটর্নি আইলিন ও’নিল বার্ক এক বিবৃতিতে বলেছেন, জননিরাপত্তার স্বার্থেই এ ধরনের মারণাস্ত্র সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা উচিত, কারণ এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও অত্যন্ত বিপজ্জনক।   এআর-১৫ নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল আপিল আদালতে ইতিমধ্যে ভিন্ন ভিন্ন রায় এসেছে। কানেকটিকাটের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা চ্যালেঞ্জে দ্বিতীয় সার্কিট আদালত অঙ্গরাজ্যের পক্ষে অবস্থান নিলেও, চলতি বছরের জুলাই মাসে তৃতীয় সার্কিট আদালত নিউ জার্সির বিধিনিষেধের বিপক্ষে রায় দেয়। ফলে সারাদেশে আইনের প্রয়োগ ও ব্যাখ্যা নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সুপ্রিম কোর্টের আসন্ন শুনানি ও রায় তা অনেকটাই স্পষ্ট করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   সূত্র: সিএনএন   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:২০
বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...