সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য যুক্তরাষ্ট্রের ৭ এক্সচেঞ্জ প্রোগ্রাম

বায়জিদ হাসান প্রকাশ: আগস্ট ২৬, ২০২৬ ১১:১৭
শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য যুক্তরাষ্ট্রের ৭ এক্সচেঞ্জ প্রোগ্রাম
শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য যুক্তরাষ্ট্রের ৭ এক্সচেঞ্জ প্রোগ্রাম

যুক্তরাষ্ট্রে পড়াশোনা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জনের সুযোগ খুঁজছেন বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীরা। শিক্ষার্থী থেকে শিক্ষক, উন্নয়নকর্মী, নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত পেশাজীবী কিংবা কমিউনিটি পর্যায়ে কাজ করা তরুণদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ ও ফেলোশিপ প্রোগ্রাম। তবে প্রতিটি প্রোগ্রামের বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও নির্বাচনী প্রক্রিয়া আলাদা।

 

এ ধরনের প্রোগ্রামে শুধু ভালো ফলাফল নয়, নিজের কাজের ক্ষেত্রে নেতৃত্বের সম্ভাবনা, উদ্যোগ, কমিউনিটিতে অবদান এবং ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনার সক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই আবেদনকারীর কাজের প্রমাণ ও ডকুমেন্টেশনও গুরুত্বপূর্ণ।

 

১. Fulbright Program

 

যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত এক্সচেঞ্জ ও স্কলারশিপ প্রোগ্রাম Fulbright। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এর আওতায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও অন্যান্য একাডেমিক এক্সচেঞ্জের সুযোগ রয়েছে। Fulbright-এর বিভিন্ন ক্যাটাগরির মধ্যে Foreign Student Program এবং Foreign Language Teaching Assistant Program রয়েছে। কোন প্রোগ্রামে কোন যোগ্যতা প্রয়োজন, তা সংশ্লিষ্ট বছরের বিজ্ঞপ্তির ওপর নির্ভর করে।

 

২. Community College Initiative বা CCI

 

বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য CCI Program যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজে এক একাডেমিক বছর পড়াশোনার সুযোগ দেয়। প্রোগ্রামটিতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নেতৃত্ব, কমিউনিটি সার্ভিস, সাংস্কৃতিক বিনিময় এবং পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ এই প্রোগ্রামের অংশগ্রহণকারী দেশগুলোর একটি। 

 

৩. Global Undergraduate Exchange বা Global UGRAD

 

বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য Global UGRAD একটি সেমিস্টারভিত্তিক নন-ডিগ্রি এক্সচেঞ্জ প্রোগ্রাম। এতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, কমিউনিটি সার্ভিস ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকে। আবেদন ও যোগ্যতার শর্ত সংশ্লিষ্ট বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী যাচাই করতে হয়।

 

৪. Study of the U.S. Institutes বা SUSI

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য Study of the U.S. Institutes একটি স্বল্পমেয়াদি একাডেমিক ও সাংস্কৃতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম। বিভিন্ন নির্দিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্রের শিক্ষা, সমাজ, সংস্কৃতি ও প্রতিষ্ঠান সম্পর্কে সরাসরি জানার সুযোগ থাকে। কোন দেশের জন্য কোন SUSI প্রোগ্রাম চালু হবে, সেটি বছর ও প্রকল্পভেদে পরিবর্তিত হতে পারে।

 

৫. Kennedy-Lugar Youth Exchange and Study বা YES

 

হাই স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য YES Program যুক্তরাষ্ট্রে এক একাডেমিক বছর পড়াশোনা ও থাকার সুযোগ দেয়। নির্বাচিত শিক্ষার্থীরা আমেরিকান হোস্ট পরিবারের সঙ্গে থাকে, স্থানীয় হাই স্কুলে পড়াশোনা করে এবং বিভিন্ন সাংস্কৃতিক ও কমিউনিটি কার্যক্রমে অংশ নেয়। বাংলাদেশের শিক্ষার্থীরাও দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামে অংশ নিচ্ছে। সাধারণত ১৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা এর জন্য বিবেচিত হয়, তবে নির্দিষ্ট বয়সসীমা প্রতিবছরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখতে হয়। 


 

৬. Hubert H. Humphrey Fellowship

 

পেশাজীবীদের জন্য Hubert H. Humphrey Fellowship একটি গুরুত্বপূর্ণ নন-ডিগ্রি গ্র্যাজুয়েট-লেভেল ফেলোশিপ। বিভিন্ন পেশা ও খাতে অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে পেশাগত উন্নয়ন, নেতৃত্ব ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ পান। নীতিনির্ধারণ, শিক্ষা, উন্নয়ন ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে কাজ করা অভিজ্ঞ ব্যক্তিদের জন্য এ ধরনের ফেলোশিপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।

 

৭. International Visitor Leadership Program বা IVLP

 

পেশাজীবী ও উদীয়মান নেতাদের জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিচিত প্রফেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোর একটি IVLP। সাধারণত প্রায় তিন সপ্তাহের প্রকল্পে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটিতে গিয়ে নিজ নিজ ক্ষেত্রের পেশাজীবীদের সঙ্গে বৈঠক, প্রতিষ্ঠান পরিদর্শন ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেন। তবে অন্য অনেক এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো IVLP-তে সরাসরি আবেদন করার সুযোগ নেই। অংশগ্রহণকারীদের সাধারণত বিদেশে থাকা মার্কিন দূতাবাসের কর্মকর্তারা মনোনীত করেন। 

 

তবে এসব প্রোগ্রামের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি। শুধু কোনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলেই স্বয়ংক্রিয়ভাবে যোগ্য হওয়া যায় না। প্রতিটি প্রোগ্রামের নিজস্ব যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া রয়েছে। আপনার কাজটি কী, সেটি কেন করছেন, কী ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছেন এবং সেই কাজের বাস্তব প্রভাব কী, আবেদন করার সময় এসব বিষয় পরিষ্কারভাবে তুলে ধরতে হয়।

 

এ কারণে নিজের কাজের ডকুমেন্টেশন শুরু থেকেই রাখা গুরুত্বপূর্ণ। কোনো সামাজিক উদ্যোগ, গবেষণা, কমিউনিটি প্রজেক্ট, স্বেচ্ছাসেবা বা পেশাগত কাজ করলে তার ছবি, প্রতিবেদন, প্রকাশনা, ফলাফল, অংশগ্রহণকারীর সংখ্যা, সংবাদ coverage বা অন্য কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ সংরক্ষণ করা ভবিষ্যতে কাজে আসতে পারে।

 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজিতে নিজের কাজ ও লক্ষ্য পরিষ্কারভাবে তুলে ধরার দক্ষতা। ভালো কাজ করার পাশাপাশি সেই কাজের উদ্দেশ্য, প্রভাব ও ভবিষ্যৎ পরিকল্পনা সুন্দরভাবে লিখে উপস্থাপন করতে পারাটাও অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

 

তবে সব প্রোগ্রামের বিজ্ঞপ্তি প্রতি বছর একই সময়ে আসে না। বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, আবেদনের সময়সীমা ও অন্যান্য শর্তও পরিবর্তিত হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বছরের যুক্তরাষ্ট্র দূতাবাস বা প্রোগ্রামের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে যোগ্যতা যাচাই করা উচিত।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ম্যানহাটান বিচ উপকূলের কাছে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) ৫.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যানহাটান বিচ থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।   মূল কম্পনের পরপরই ওই এলাকায় এক ঘণ্টার ব্যবধানে ২.৫ থেকে ৫.০ মাত্রার অন্তত ৩১টি ভূমিকম্প ও পরাঘাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ২.৫, ২.৮, ৩.০, ৩.৭ ও ৩.৮ মাত্রার একাধিক কম্পন ছিল। তবে জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।   ভূমিকম্পের পরপরই লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট বা এলএএফডি ‘আর্থকোয়েক মোড’ সক্রিয় করে শহরের ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীদের স্থল, আকাশ ও সমুদ্রপথে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে নামায়। সকাল ১০টা ৪০ মিনিটে সংস্থাটি জানায়, প্রাথমিক পর্যবেক্ষণে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।   যদিও ম্যানহাটান বিচের এক বাসিন্দার রান্নাঘরে কাচের সামগ্রী ভেঙে পড়ার এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে থাকার খবর পাওয়া গেছে। প্রবীণ ভূমিকম্প বিশেষজ্ঞ ড. লুসি জোন্স জানান, উপকূলীয় এলাকায় কম্পন সৃষ্টি হওয়ায় দূরত্বের সঙ্গে ঝাঁকুনি দ্রুত কমে এসেছে।   লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বাসিন্দাদের সম্ভাব্য পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ‘ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন’ বিধি অনুসরণের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানান, জরুরি সেবা দপ্তর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। থ্যাংকসগিভিং ছুটির সপ্তাহান্তে এই কম্পনকে ২০১৪ সালের ব্রেয়া এবং ২০০৮ সালের চিনো হিলসের ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস এলাকায় অনুভূত অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৪:৯
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।   যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।   আয়োজকদের মতে, থ্যাংকসগিভিং কেবল একটি উৎসব নয়, বরং পারস্পরিক কৃতজ্ঞতা ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার একটি বিশেষ উপলক্ষ। সেই লক্ষ্যকে সামনে রেখেই মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথের সদস্যরা খাবার প্রস্তুত থেকে শুরু করে প্যাকেটজাত করা এবং সরাসরি বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।   প্রায় দুই হাজার মানুষের জন্য প্রস্তুতকৃত এসব খাবারের মাধ্যমে অভাবী পরিবারের কাছে যেমন সহায়তা পৌঁছেছে, তেমনি স্থানীয় কমিউনিটিতে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধও আরও সুদৃঢ় হয়েছে।   স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলে আসা এই মানবিক উদ্যোগটি মারফ্রিসবোরো অঞ্চলে আন্তঃধর্মীয় সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবার যখন নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে তরুণদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:৩২
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর আওতায় এআর-১৫ (AR-15) এবং অনুরূপ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের আছে কি না—তা নির্ধারণে এক বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। কানেকটিকাট অঙ্গরাজ্য এবং শিকাগো সংলগ্ন কুক কাউন্টির অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলাগুলো সামনে রেখে শীর্ষ আদালত এই বিতর্কিত বিষয়ে অবস্থান নিতে যাচ্ছে।   আগামী ২ ডিসেম্বর এ বিষয়ে মৌখিক শুনানি হওয়ার কথা রয়েছে। ২০২২ সালে দেওয়া সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনকে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার শর্ত জুড়ে দেওয়ার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন অস্ত্র আইনের বৈধতা চ্যালেঞ্জ করে একের পর এক মামলা হতে থাকে। এবারের এআর-১৫ মামলাটি সেই ধারাবাহিকতায় আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।   মামলার মূল আইনি প্রশ্নটি আবর্তিত হচ্ছে—দেশজুড়ে বিপুল সংখ্যক মানুষের হাতে এ ধরনের রাইফেল থাকায় সেগুলোর ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা যায় কি না। অস্ত্রের অধিকার সমর্থক ও আবেদনকারীদের যুক্তি, আইন মেনে চলা নাগরিকদের কাছে আনুমানিক ৪ কোটি এআর-১৫ ঘরানার রাইফেল রয়েছে, যা ‘সাধারণ ব্যবহারের’ আওতায় পড়ে। তাদের মতে, অতীতের নজির অনুযায়ী সাধারণভাবে ব্যবহৃত বৈধ অস্ত্রের ওপর এমন নিষেধাজ্ঞা সংবিধানের দ্বিতীয় সংশোধনীর পরিপন্থী।   অন্যদিকে, কুক কাউন্টি ও কানেকটিকাটসহ অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষের আইনজীবী এবং কৌঁসুলিরা বলছেন, এসব সেমি-অটোমেটিক রাইফেল মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তৈরি এবং অল্প সময়ে ব্যাপক প্রাণহানি ঘটানোর সক্ষমতা রাখে। কুক কাউন্টির স্টেটস অ্যাটর্নি আইলিন ও’নিল বার্ক এক বিবৃতিতে বলেছেন, জননিরাপত্তার স্বার্থেই এ ধরনের মারণাস্ত্র সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা উচিত, কারণ এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও অত্যন্ত বিপজ্জনক।   এআর-১৫ নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল আপিল আদালতে ইতিমধ্যে ভিন্ন ভিন্ন রায় এসেছে। কানেকটিকাটের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা চ্যালেঞ্জে দ্বিতীয় সার্কিট আদালত অঙ্গরাজ্যের পক্ষে অবস্থান নিলেও, চলতি বছরের জুলাই মাসে তৃতীয় সার্কিট আদালত নিউ জার্সির বিধিনিষেধের বিপক্ষে রায় দেয়। ফলে সারাদেশে আইনের প্রয়োগ ও ব্যাখ্যা নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সুপ্রিম কোর্টের আসন্ন শুনানি ও রায় তা অনেকটাই স্পষ্ট করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   সূত্র: সিএনএন   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:২০
বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...