সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

জর্জিয়ার জঙ্গলে ব্যাগে ফেলে দেয়া হয় নবজাতকে, চার বছর পর ডিএনএ টেস্টে শনাক্ত মা

আটলান্টা প্রতিনিধি প্রকাশ: আগস্ট ১৫, ২০২৬ ১১:২৯
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার জঙ্গল থেকে প্লাস্টিকের ব্যাগে উদ্ধার হওয়া সেই নবজাতক ‘বেবি ইন্ডিয়া’। ছবি: সংগৃহীত
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার জঙ্গল থেকে প্লাস্টিকের ব্যাগে উদ্ধার হওয়া সেই নবজাতক ‘বেবি ইন্ডিয়া’। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি জঙ্গলে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে জীবিত উদ্ধার হওয়া নবজাতক ‘বেবি ইন্ডিয়া’র ঘটনা ছয় বছর পর আইনি পরিণতি পেয়েছে। ২০১৯ সালে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ব্যাগে বেঁধে জঙ্গলে ফেলে যাওয়ার ঘটনায় তার জন্মদাত্রী মা কারিমা জিওয়ানি পরে দোষ স্বীকার করেন। আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে।

ঘটনাটি ২০১৯ সালের ৬ জুন রাতে জর্জিয়ার ফরসাইথ কাউন্টিতে। অ্যালান রাগাটজের দুই কিশোরী মেয়ে বাড়ির কাছের জঙ্গল থেকে কান্নার শব্দ শুনতে পায়। প্রথমে সেটিকে কোনো প্রাণীর শব্দ মনে হলেও বারবার কান্না শুনে তারা বাবাকে বিষয়টি জানায়। এরপর জঙ্গলে গিয়ে একটি বাঁধা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শিশুর কান্না আসছে বুঝতে পেরে তারা ৯১১-এ ফোন করেন।

ফরসাইথ কাউন্টি শেরিফের ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ খুলে নবজাতক মেয়েটিকে উদ্ধার করেন। তখনও তার শরীরে নাভির নাড়ি যুক্ত ছিল। পুলিশের বডি ক্যামেরায় উদ্ধার অভিযানের সেই মুহূর্ত ধরা পড়ে। ডেপুটি টেরি রোপার শিশুটিকে বের করার সময় তাকে শান্ত করার চেষ্টা করেন।

পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্মীরা পরিচয়হীন নবজাতকদের জন্য রাখা নামের তালিকা থেকে তার নাম দেন ‘ইন্ডিয়া’। তদন্তকারীরা জানান, উদ্ধারের সময় শিশুটি ভালো অবস্থায় ছিল এবং পরবর্তী সময়েও সে সুস্থ ছিল।

তবে কে তাকে এভাবে জঙ্গলে ফেলে গেল, সেই প্রশ্নের উত্তর পেতে তদন্তকারীদের অপেক্ষা করতে হয় প্রায় চার বছর। উন্নত ডিএনএ ও ফরেনসিক জেনেটিক জিনিয়লজি প্রযুক্তির সহায়তায় প্রথমে শিশুটির জৈবিক বাবাকে শনাক্ত করা হয়। তদন্তকারীরা জানান, শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনায় বাবার সম্পৃক্ততার কোনো প্রমাণ তারা পাননি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে কারিমা জিওয়ানিকে শিশুটির জন্মদাত্রী মা হিসেবে শনাক্ত করা হয়।

২০২৩ সালের মে মাসে ৪০ বছর বয়সী জিওয়ানিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, শিশুর প্রতি প্রথম ডিগ্রির নিষ্ঠুরতা, গুরুতর হামলা ও শিশুকে পরিত্যাগসহ একাধিক অভিযোগ আনা হয়।

তদন্তকারীদের অভিযোগ, জিওয়ানি একটি গাড়ির ভেতরে শিশুটির জন্ম দিয়েছিলেন। এরপর কিছু সময় গাড়ি চালিয়ে নবজাতককে একটি প্লাস্টিকের ব্যাগে রেখে সেটির মুখ বেঁধে ডেভস ক্রিক রোডের কাছের নির্জন জঙ্গলে ফেলে যান। শেরিফ রন ফ্রিম্যান সে সময় বলেছিলেন, শিশুটিকে এমন কোনো জায়গায় রাখা হয়নি যেখানে সহজে কারও নজরে পড়ার সম্ভাবনা ছিল।

মামলাটি শেষ পর্যন্ত ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গুরুত্বপূর্ণ মোড় নেয়। জিওয়ানি হত্যাচেষ্টা এবং শিশুর প্রতি প্রথম ডিগ্রির নিষ্ঠুরতার অভিযোগে দোষ স্বীকার করেন। আদালত তাকে মোট ৩০ বছরের সাজা দেয়। এর মধ্যে ১৫ বছর কারাগারে এবং বাকি ১৫ বছর প্রবেশনে কাটাতে হবে।

ঘটনার সময় জর্জিয়ায় নবজাতককে নিরাপদ স্থানে রেখে যাওয়ার আইনি ব্যবস্থা ছিল। নির্দিষ্ট শর্তে হাসপাতাল, ফায়ার স্টেশনসহ অনুমোদিত স্থানে নবজাতককে নিরাপদে হস্তান্তরের সুযোগ থাকলেও বেবি ইন্ডিয়ার ক্ষেত্রে সেই পথ অনুসরণ করা হয়নি।

সবচেয়ে স্বস্তির খবর, জঙ্গলে মৃত্যুর ঝুঁকিতে পড়া সেই নবজাতক বেঁচে গেছে। তদন্তকারীরা জানিয়েছেন, বেবি ইন্ডিয়াকে পরে দত্তক নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত পরিচয় গোপন রাখা হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, সে একটি পরিবারের সঙ্গে সুস্থ ও ভালোভাবে বেড়ে উঠছে।

© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল
যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস পুলিশের হাতে আটক হয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম। গত ১৯ নভেম্বর নিউইয়র্ক থেকে বিমানে করে এক বন্ধুর সঙ্গে মিশিগান যাওয়ার পথে বিমানবন্দরে অভিবাসন-সংক্রান্ত তথ্য যাচাইয়ের সময় কর্তৃপক্ষ তাকে আটক করে।   পরবর্তীতে গ্রেপ্তার দেখিয়ে তাকে প্রথমে নিউজার্সির একটি আইস ডিটেনশন সেন্টারে এবং সেখান থেকে নিউইয়র্কের বাফেলো ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। গত পাঁচ বছর ধরে নিউইয়র্কে বসবাসরত নজরুলের আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন এখনো বিচারাধীন রয়েছে এবং তিনি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছিলেন।   নজরুলের আটকের খবর ছড়িয়ে পড়ার পর তার আইনি সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু জানিয়েছেন, নজরুলের জামিনের ব্যবস্থা করতে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং বাংলাদেশে থাকা তার পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।   এ প্রসঙ্গে ইমিগ্রেশন অ্যাটর্নি মইন চৌধুরী সতর্ক করে বলেন, যাদের স্থায়ী বৈধ অভিবাসন কাগজপত্র নেই কিংবা যাদের অ্যাসাইলাম আবেদন ও আদালতের মামলা এখনো বিচারাধীন, তাদের অভ্যন্তরীণ বিমান ভ্রমণ ও চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।   এদিকে, বাফেলো ডিটেনশন সেন্টারে বাংলাদেশি অভিবাসীদের আটকের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় কমিউনিটিতে উদ্বেগ দেখা দিয়েছে। বাফেলোতে বসবাসরত স্থানীয় বাংলাদেশি সাংবাদিক আরিফুল ইসলাম জানান, বর্তমানে ওই ডিটেনশন সেন্টারে প্রায় ৫০ জন বাংলাদেশি আটক রয়েছেন এবং গত তিন মাসে তাদের মধ্যে ১২ জনকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।   নজরুল ইসলামের সাম্প্রতিক আটকের ঘটনা নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে নতুন করে উৎকণ্ঠা তৈরি করেছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৭:৭
পাঁচ সন্তানের মা নিকিতা ফ্লাওয়ার্স

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ ভাতা জমার কয়েক মিনিটেই ১,৩৫৪ ডলার চুরি, ফেরত পাচ্ছেন না পাঁচ সন্তানের মা

ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি

ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি

যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন

যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ম্যানহাটান বিচ উপকূলের কাছে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) ৫.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যানহাটান বিচ থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।   মূল কম্পনের পরপরই ওই এলাকায় এক ঘণ্টার ব্যবধানে ২.৫ থেকে ৫.০ মাত্রার অন্তত ৩১টি ভূমিকম্প ও পরাঘাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ২.৫, ২.৮, ৩.০, ৩.৭ ও ৩.৮ মাত্রার একাধিক কম্পন ছিল। তবে জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।   ভূমিকম্পের পরপরই লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট বা এলএএফডি ‘আর্থকোয়েক মোড’ সক্রিয় করে শহরের ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীদের স্থল, আকাশ ও সমুদ্রপথে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে নামায়। সকাল ১০টা ৪০ মিনিটে সংস্থাটি জানায়, প্রাথমিক পর্যবেক্ষণে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।   যদিও ম্যানহাটান বিচের এক বাসিন্দার রান্নাঘরে কাচের সামগ্রী ভেঙে পড়ার এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে থাকার খবর পাওয়া গেছে। প্রবীণ ভূমিকম্প বিশেষজ্ঞ ড. লুসি জোন্স জানান, উপকূলীয় এলাকায় কম্পন সৃষ্টি হওয়ায় দূরত্বের সঙ্গে ঝাঁকুনি দ্রুত কমে এসেছে।   লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বাসিন্দাদের সম্ভাব্য পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ‘ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন’ বিধি অনুসরণের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানান, জরুরি সেবা দপ্তর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। থ্যাংকসগিভিং ছুটির সপ্তাহান্তে এই কম্পনকে ২০১৪ সালের ব্রেয়া এবং ২০০৮ সালের চিনো হিলসের ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস এলাকায় অনুভূত অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৪:৯
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টাইনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।   যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।   আয়োজকদের মতে, থ্যাংকসগিভিং কেবল একটি উৎসব নয়, বরং পারস্পরিক কৃতজ্ঞতা ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার একটি বিশেষ উপলক্ষ। সেই লক্ষ্যকে সামনে রেখেই মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথের সদস্যরা খাবার প্রস্তুত থেকে শুরু করে প্যাকেটজাত করা এবং সরাসরি বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।   প্রায় দুই হাজার মানুষের জন্য প্রস্তুতকৃত এসব খাবারের মাধ্যমে অভাবী পরিবারের কাছে যেমন সহায়তা পৌঁছেছে, তেমনি স্থানীয় কমিউনিটিতে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধও আরও সুদৃঢ় হয়েছে।   স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলে আসা এই মানবিক উদ্যোগটি মারফ্রিসবোরো অঞ্চলে আন্তঃধর্মীয় সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবার যখন নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে তরুণদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:৩২
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...