সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

‘ট্রাম্প বাস্তবতা থেকে অনেক দূরে’, খাবার সংকটে থাকা মার্কিন যুদ্ধজাহাজের নাবিকের স্ত্রীর ক্ষোভ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৫, ২০২৬ ১:৩৫
ট্রাম্প বাস্তবতা থেকে অনেক দূরে
ট্রাম্প বাস্তবতা থেকে অনেক দূরে

ইরান যুদ্ধকে কেন্দ্র করে টানা দীর্ঘ সময় সমুদ্রে থাকা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের জীবনযাপন ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়লেও তা গুরুত্ব দিতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেন, জাহাজটি সমুদ্রে যে সময় কাটিয়েছে, তা “যথেষ্ট দীর্ঘ নয়।” একই সঙ্গে তিনি জানান, শিগগিরই অন্য একটি এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিংকনের জায়গা নেবে।

 

শুক্রবার নিউইয়র্কে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের কাছে জাহাজটিতে দীর্ঘদিন ধরে থাকা নাবিকদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি উদ্বেগের বিষয়টি প্রত্যাখ্যান করেন। প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন বহনকারী ইউএসএস আব্রাহাম লিংকন কয়েক মাস ধরে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ২৪০ দিনেরও বেশি সময় ধরে টানা সমুদ্রে রয়েছে। কোনো বন্দরে না থেমে ২০০ দিনের বেশি সময় সমুদ্রে থাকার ঘটনাও আধুনিক মার্কিন নৌবাহিনীর জন্য রেকর্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে। দীর্ঘ এই ডিপ্লয়মেন্ট নিয়ে নাবিকদের পরিবার এবং কংগ্রেসের কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন।

 

সবচেয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে। সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে জাহাজের কয়েকজন সদস্যের গুরুতর মানসিক সংকটে পড়ার অভিযোগ উঠে এসেছে। একজন নাবিক সমুদ্রে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করা হয়। তবে মার্কিন নৌবাহিনী বলছে, জাহাজে আত্মহত্যার প্রবণতা বেড়েছে বলে যে ধারণা তৈরি হয়েছে, তা নিশ্চিত করার মতো তথ্য তাদের কাছে নেই।

 

জাহাজের খাবার, পানি, স্যানিটেশন এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি নিয়েও অভিযোগ উঠেছে। নাবিকদের পরিবারের সদস্যদের কেউ কেউ বলেছেন, দীর্ঘদিন বন্দরে ভিড়তে না পারায় ক্রুদের ওপর শারীরিক ও মানসিক চাপ বেড়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব প্রতিবেদনের বড় অংশকে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন।

 

ট্রাম্পও একই অবস্থান নিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আব্রাহাম লিংকন “যথেষ্ট দীর্ঘ সময়” সেখানে ছিল না। নাবিকদের পরিবার উদ্বিগ্ন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার জানা মতে তারা উদ্বিগ্ন নয়। তিনি আরও জানান, জাহাজটি শিগগিরই ফিরিয়ে আনা হবে এবং তার জায়গায় আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানো হচ্ছে।

 

ইউএসএস জর্জ ওয়াশিংটন বর্তমানে আব্রাহাম লিংকনকে প্রতিস্থাপনের জন্য মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। জাহাজটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে জুলাইয়ের শেষ দিকে এটি ভিয়েতনামের দা নাং বন্দরে অবস্থান করেছিল।

 

আব্রাহাম লিংকনের বর্তমান ডিপ্লয়মেন্ট শুরু হয়েছিল ২০২৫ সালের নভেম্বরে। প্রথমে এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দায়িত্ব পালন করছিল। পরে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লে জাহাজটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও এটি আরব সাগরে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের অপারেশন এলাকায় মোতায়েন ছিল।

 

দীর্ঘ ডিপ্লয়মেন্টের পরিস্থিতি নিয়ে কংগ্রেসেও প্রশ্ন উঠেছে। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালসহ কয়েকজন আইনপ্রণেতা জাহাজের নাবিকদের স্বাস্থ্য, খাবার, স্যানিটেশন এবং সামগ্রিক কর্মপরিবেশ সম্পর্কে পেন্টাগনের কাছে বিস্তারিত তথ্য চেয়েছেন। তারা দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের ফলে সামরিক সদস্যদের ওপর কী ধরনের প্রভাব পড়ছে, সেটিও পর্যালোচনার দাবি জানিয়েছেন।

 

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ধরনের নিমিৎজ শ্রেণির এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধবিমান পরিচালনার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের মাধ্যমে আকাশ ও সমুদ্রপথে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব।

 

এখন ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর আব্রাহাম লিংকন কখন নিজ ঘাঁটি সান ডিয়েগোতে ফিরবে, সেটিই জাহাজে থাকা হাজারো নাবিক ও তাদের পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
১৮ বছরের মেয়েকে হারিয়ে নির্ঘুম মা-বাবা, অন্যদিকে কারাগারে বিশেষ বালিশ চাইলেন অভিযুক্ত
১৮ বছরের মেয়েকে হারিয়ে নির্ঘুম মা-বাবা, অন্যদিকে কারাগারে বিশেষ বালিশ চাইলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের লয়োলা ইউনিভার্সিটি শিকাগোর ১৮ বছর বয়সী ছাত্রী শেরিডান গোরম্যানকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ভেনেজুয়েলার নাগরিক হোসে মেদিনা-মেদিনা (২৫) কারাগারে থাকার সময় ‘বিশেষ বালিশ’ ও ঘুমানোর বাড়তি সুবিধার আবেদন জানানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিহত ছাত্রীর মা-বাবা।   আদালতের নথি অনুযায়ী, মেদিনা-মেদিনা দাবি করেছেন যে মাথায় গুলির টুকরো ও খুলির অংশ না থাকার কারণে তিনি মাথাব্যথায় ভুগছেন এবং কারাগারে চিকিৎসক দেখিয়ে একটি অর্থোপেডিক বা বিশেষ বালিশ পেতে চান; এর পরিপ্রেক্ষিতে বিচারক আলফ্রেডো মালদোনাদো তার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন।   ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে শেরিডানের মা জেসিকা গোরম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৯ মার্চ মেয়েকে হারানোর পর থেকে তিনি এক রাতও পুরোপুরি ঘুমাতে পারেননি, অথচ অভিযুক্ত খুনির আইনজীবীরা কারাগারে তার ঘুমের অসুবিধার কথা বলে বিশেষ বালিশ চাইছেন এবং ভুক্তভোগীদের পক্ষে কথা বলার কেউ নেই।   উল্লেখ্য, চলতি বছরের ১৯ মার্চ গভীর রাতে শিকাগো কলেজ ক্যাম্পাসের কাছে রজার্স পার্ক পিয়ারে বন্ধুদের সঙ্গে হাঁটার সময় একটি বাতিঘরের পেছনে মেদিনা-মেদিনাকে দেখতে পেয়ে বন্ধুদের সতর্ক করলে সে তাদের ধাওয়া করে এবং গুলি চালিয়ে শেরিডানকে হত্যা করে বলে প্রসিকিউটররা জানিয়েছেন।   মেদিনা-মেদিনার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, গুরুতর হামলা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের মে মাসে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে মুক্তি পান এবং পরের মাসে শিকাগোতে দোকান চুরির দায়ে গ্রেপ্তার হয়েও ছাড়া পেয়েছিলেন।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৮:৫৩
ফ্লোরিডায় পূর্বপরিকল্পিত হ ত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, নিজেই ৯১১-এ জানিয়েছিলেন স্বামীকে গুলি করার কথা

ফ্লোরিডায় পূর্বপরিকল্পিত হ ত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, নিজেই ৯১১-এ জানিয়েছিলেন স্বামীকে গুলি করার কথা

যাত্রীর নৃ শংস হা মলায় ১৪ দিন  মৃ ত্যুর সঙ্গে লড়ে হার মানলেন সোমালি-আমেরিকান উবার চালক

যাত্রীর নৃ শংস হা মলায় ১৪ দিন মৃ ত্যুর সঙ্গে লড়ে হার মানলেন সোমালি-আমেরিকান উবার চালক

যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল

যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল

পাঁচ সন্তানের মা নিকিতা ফ্লাওয়ার্স
যুক্তরাষ্ট্রে স্ন্যাপ ভাতা জমার কয়েক মিনিটেই ১,৩৫৪ ডলার চুরি, ফেরত পাচ্ছেন না পাঁচ সন্তানের মা

যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা ও পাঁচ সন্তানের মা নিকিতা ফ্লাওয়ার্স তার সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ ভাতার ১,৩৫৪ ডলার জমা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই খুইয়েছেন বলে ফক্স ৩২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত ১৩ নভেম্বর তার অ্যাকাউন্টে ওই অর্থ জমা হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রায় ৮০ মাইল দূরের ‘লাভস পার্ক’ নামের একটি জায়গার নামে ঠিক সমপরিমাণ অর্থ কেটে নেওয়া হয় এবং এরপর স্থানীয় পিটস মার্কেটে তার ছেলের কার্ড ডিক্লাইন হলে অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য দেখা যায়।   সপ্তাহের প্রতিদিনই বয়স্কদের সেবাদাতা হিসেবে কাজ করা ফ্লাওয়ার্স জানান, তিনি কখনো লাভস পার্ক বা রকফোর্ডে যাননি এবং ঘটনার পর থেকে নিজের পকেটের টাকায় মুদি বাজার করতে বাধ্য হচ্ছেন; তবে ঠিক কীভাবে এই অর্থ লেনদেন হয়েছে, তা এখনো স্পষ্ট নয় এবং পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদনও জমা পড়েনি।   ইলিনয় ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেস-এর তথ্য অনুযায়ী, ইবিটি কার্ড ব্যবহারকারীদের লক্ষ্য করে দেশজুড়ে স্কিমিংসহ নানা প্রতারণা চলছে, যার ফলে ইলিনয়ে ২০২৪ সালে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার, ২০২৫ সালে প্রায় ৪৭ লাখ ডলার এবং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৭ লাখ ডলারের বেশি ভাতা চুরি হয়েছে।   গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস বা জিএও জানিয়েছে, ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত ফেডারেল তহবিলের আওতায় অঙ্গরাজ্যগুলো চুরি যাওয়া ৩২ কোটি ডলারের বেশি ভাতা প্রতিস্থাপন করলেও কংগ্রেস সেই কর্তৃপক্ষের মেয়াদ না বাড়ানোয় ২১ ডিসেম্বর ২০২৪ বা তার পর থেকে চুরি যাওয়া ভাতা আর ফেরত পাওয়ার সুযোগ নেই।   এ ছাড়া ইবিটি কার্ড ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার অ্যাক্টের আওতায় না থাকায় ডেবিট কার্ডের মতো সুরক্ষা সুবিধাও এর ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ফেডারেল সহায়তা ছাড়া অঙ্গরাজ্য নিজস্বভাবে এই অর্থ ফেরত দিতে পারছে না বলে জানিয়েছে ইলিনয় কর্তৃপক্ষ।   বিপত্তি এড়াতে মার্কিন কৃষি বিভাগ বা ইউএসডিএ স্ন্যাপ সুবিধাভোগীদের ভাতা জমা হওয়ার ঠিক আগে মাসে অন্তত একবার পিন নম্বর পরিবর্তন করা, নিয়মিত অ্যাকাউন্ট পরীক্ষা করা এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে স্থানীয় স্ন্যাপ অফিসে জানানোর পরামর্শ দিয়েছে।   পাশাপাশি ইলিনয় লিংক ব্যবহারকারীরা কেনাকাটার ফাঁকে কার্ড লক করে রাখার সুবিধা পেলেও অনেক নিরাপত্তা ব্যবস্থাই ব্যবহারকারীর সক্রিয়তার ওপর নির্ভরশীল; তবে ২০২৭ সালের শুরুর দিকে ভৌত কার্ডের বদলে ফোনের মাধ্যমে অর্থ পরিশোধের একটি ইউএসডিএ পাইলট প্রকল্প চালুর অপেক্ষায় রয়েছে ইলিনয়সহ তিনটি অঙ্গরাজ্য।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৬:১৮
ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি

ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি

যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন

যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত

ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি (NBC) ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে তৈরি একটি বিজ্ঞাপন আর প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। থ্যাংকসগিভিংয়ের আগের রাতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর বিশেষ পর্বে বিজ্ঞাপনটি সম্প্রচারের পর বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়।   ‘এভরি থ্রি সেকেন্ডস’ শিরোনামের ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনটি তৈরি ও প্রচার করেছিল ফিলিস্তিনি অধিকারপন্থী সংস্থা ‘আইএমইইউ পলিসি প্রজেক্ট’ (IMEU Policy Project)। বিজ্ঞাপনে এক মার্কিন কিশোরীর একটি বাইসাইকেল কেনার জন্য ৪০০ ডলার জমানোর দৃশ্যের পাশাপাশি গাজার ৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর প্রসঙ্গ তুলে ধরা হয়, যিনি ইসরায়েলি হামলায় মা ও দাদিকে হারানোর পাশাপাশি নিজের একটি পা হারিয়েছেন।   বিজ্ঞাপনটিতে দাবি করা হয়, মার্কিন করদাতাদের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা জনগণকে জানাতেই এটি প্রচার করা হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সামরিক সহায়তা চুক্তির বিরোধিতা করতে দর্শকদের নিজ নিজ কংগ্রেস সদস্যের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়।   বিজ্ঞাপনটি প্রচারের পর অ্যান্টি-ডিফামেশন লিগ (এডিএল) এবং ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলসহ একাধিক ইহুদি ও ইসরায়েলপন্থী সংগঠন এর তীব্র নিন্দা জানায়। তাদের দাবি, এটি ইসরায়েলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এবং করদাতাদের অর্থের ব্যবহার নিয়ে বিভ্রান্তিকর ধারণা দিয়েছে। অন্যদিকে, আইএমইইউ পলিসি প্রজেক্ট জানায় যে বিজ্ঞাপনটি এনবিসির ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া উত্তীর্ণ হয়েছিল।   সংস্থাটি আল জাজিরাকে জানিয়েছে, বিজ্ঞাপনটি আর প্রচার না করার খবরের বিষয়ে এনবিসির পক্ষ থেকে এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।   সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচারের আগে এনবিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিল না। ভবিষ্যতে এটি আর পুনঃপ্রচার করা হবে না এবং এনবিসিইউনিভার্সাল তাদের বিজ্ঞাপন অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনা করবে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:৩৪
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টাইনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...