সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ক্যালিফোর্নিয়ার হাই স্পিড রেল প্রকল্পে টাকার সংকট, ২০২৭ সালেই থমকে যেতে পারে কাজ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১৩, ২০২৬ ০:৩১
ক্যালিফোর্নিয়ার হাই স্পিড রেল প্রকল্পে টাকার সংকট
ক্যালিফোর্নিয়ার হাই স্পিড রেল প্রকল্পে টাকার সংকট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বহুল আলোচিত হাই স্পিড রেল প্রকল্প নতুন করে বড় ধরনের অর্থ সংকটের মুখে পড়েছে। নতুন অর্থায়নের ব্যবস্থা করা না গেলে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পটির হাতে থাকা বর্তমান তহবিল শেষ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ক্যালিফোর্নিয়া হাই স্পিড রেল প্রকল্পের ইন্সপেক্টর জেনারেল বেঞ্জামিন বেলন্যাপ। আগামী পাঁচ বছরে প্রকল্পটির অর্থায়ন ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ৯৫০ কোটি ডলার।

 

ক্যালিফোর্নিয়া হাই স্পিড রেল অথরিটির সংশোধিত ২০২৬ বিজনেস প্ল্যান পর্যালোচনা করে এই সতর্কতা দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল। ফক্স ১১ লস অ্যাঞ্জেলেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পটির জন্য দীর্ঘমেয়াদে মোট ৩ হাজার ৯৩০ কোটি ডলারের সম্ভাব্য অর্থের উৎস চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রাজ্যের ক্যাপ অ্যান্ড ইনভেস্ট কর্মসূচি থেকে বছরে ১০০ কোটি ডলার পাওয়ার পরিকল্পনাও রয়েছে।

 

সমস্যা হচ্ছে, নির্মাণকাজের সবচেয়ে ব্যয়বহুল সময়ে যে গতিতে অর্থ প্রয়োজন হবে, সেই গতিতে এসব উৎস থেকে টাকা আসবে না। ইন্সপেক্টর জেনারেলের হিসাব অনুযায়ী, নতুন ফাইন্যান্সিং নিশ্চিত করা না গেলে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই বর্তমান অর্থের ভাণ্ডার শেষ হয়ে যেতে পারে।

 

শুধু ২০২৭-২৮ অর্থবছরেই নির্মাণকাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালিয়ে যেতে অতিরিক্ত ২২০ কোটি ডলার প্রয়োজন হতে পারে। ২০২৭-২৮ থেকে ২০৩১-৩২ অর্থবছরের মধ্যে সব মিলিয়ে অর্থায়ন ঘাটতি প্রায় ৯৫০ কোটি ডলারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

 

এই ঘাটতি পূরণে রাজ্য সরকারের অভ্যন্তরীণ ঋণ, রেভিনিউ বন্ড এবং বেসরকারি বিনিয়োগসহ কয়েকটি বিকল্প নিয়ে আলোচনা চলছে। কিন্তু ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করলে প্রকল্পের খরচ আরও বাড়বে। ইন্সপেক্টর জেনারেলের পর্যালোচনা অনুযায়ী, ঋণের সুদ বাবদ অতিরিক্ত ৩৬০ কোটি থেকে ৬৬০ কোটি ডলার পর্যন্ত ব্যয় হতে পারে।

 

এই সম্ভাব্য সুদের খরচ ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি অংশের জন্য হাই স্পিড রেল অথরিটির বর্তমান ৩ হাজার ৫৭০ কোটি ডলারের ব্যয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত নেই।

 

ইন্সপেক্টর জেনারেলের পর্যালোচনায় প্রকল্পের সম্ভাব্য ব্যয়ের আরও কয়েকটি বিষয় সামনে এসেছে। এর মধ্যে রয়েছে কন্টিনজেন্সি বাজেটে প্রায় ১২০ কোটি ডলারের ঘাটতি, তৃতীয় পক্ষের কাছ থেকে পাওয়ার প্রত্যাশায় রাখা প্রায় ৮১ কোটি ৬০ লাখ ডলারের নির্মাণ ব্যয় এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় প্রয়োজনীয় অবকাঠামোর জন্য আরও প্রায় ১৭০ কোটি ডলার।

 

প্রকল্পের ব্যয় কমাতে নির্মাণ পরিকল্পনাতেও পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে পছন্দের পরিকল্পনায় মার্সেড থেকে বেকার্সফিল্ড অংশের দৈর্ঘ্য ১৭১ মাইল থেকে কমিয়ে ১৬২ মাইল করার কথা রয়েছে। মার্সেডের পরিকল্পিত স্টেশন শহরের কেন্দ্রস্থলের পরিবর্তে শহরতলিতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে ডাউনটাউন বেকার্সফিল্ডের উত্তরে রেললাইন নির্মাণের একটি অংশ সাময়িকভাবে স্থগিত রাখার কথাও রয়েছে।

 

ইন্সপেক্টর জেনারেলের মতে, সাম্প্রতিক যে ব্যয় সাশ্রয়ের হিসাব দেখানো হচ্ছে, তার একটি গুরুত্বপূর্ণ অংশ এসেছে কাজের পরিমাণ কমানোর মাধ্যমে। অর্থাৎ শুধু নির্মাণ দক্ষতা বাড়িয়ে খরচ কমানো হয়নি, কিছু অবকাঠামো ও কাজের পরিধিও পরিবর্তন করা হয়েছে।

 

প্রকল্পের সময়সূচি নিয়েও নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারি নথিতে প্রাথমিক যাত্রীসেবা চালুর সময় নয় মাস পিছিয়ে ২০৩২ থেকে ২০৩৩ সালের মধ্যে নেওয়া হয়েছে। তবে ইন্সপেক্টর জেনারেলের ঝুঁকিভিত্তিক পরিসংখ্যান মডেল বলছে, পরিস্থিতি প্রতিকূল হলে প্রকল্পের এই অংশ শেষ হতে ২০৩৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

 

ট্রেন কেনার পরিকল্পনাতেও পরিবর্তন এসেছে। আগস্টে প্রকাশিত নোটিশ অনুযায়ী, প্রথম ধাপে ছয়টি ট্রেনসেট কেনার পরিকল্পনা কমিয়ে তিনটিতে আনা হয়েছে। সম্ভাব্য লিজ পারচেজ ব্যবস্থার অধীনে ট্রেন সরবরাহের সময়সীমা ২০৩০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

ক্যালিফোর্নিয়ার হাই স্পিড রেল প্রকল্পের অর্থায়ন পরিস্থিতি আরও জটিল হয় ফেডারেল সরকারের সঙ্গে বিরোধের পর। ২০২৫ সালে ফেডারেল সরকার প্রকল্পটির প্রায় ৪০০ কোটি ডলারের অনুদান বাতিল করে। ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করলেও পরে ২০২৫ সালের ডিসেম্বরে মামলাটি প্রত্যাহার করে নেয়। হাই স্পিড রেল অথরিটি জানিয়েছে, ভবিষ্যতে আবারও ফেডারেল সরকারের সঙ্গে অর্থায়নের অংশীদারত্ব গড়ে তোলার আশা রয়েছে।

 

ইন্সপেক্টর জেনারেল বেলন্যাপ রাজ্যের আইনপ্রণেতা ও গভর্নরকে দেওয়া চিঠিতে প্রকল্পের ব্যয় ও সময়সূচি সম্পর্কিত তথ্য উপস্থাপনের পদ্ধতি নিয়েও সমালোচনা করেছেন। তার কার্যালয়ের অভিযোগ, গুরুত্বপূর্ণ কিছু তথ্য যথেষ্ট স্বচ্ছভাবে উপস্থাপন করা হয়নি, ফলে আইনপ্রণেতাদের জন্য কার্যকর তদারকি কঠিন হয়ে পড়েছে।

 

অন্যদিকে ক্যালিফোর্নিয়া হাই স্পিড রেল অথরিটি জানিয়েছে, তারা গঠনমূলক তদারকিকে গুরুত্ব দেয় এবং প্রকল্পটি বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের দাবি, প্রকল্পটি এখন রেললাইন বসানোর পর্যায়ে এগোচ্ছে এবং বেসরকারি খাত ও রাজ্যের বিভিন্ন অংশীদারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাস্তব অগ্রগতি হচ্ছে।

 

ক্যালিফোর্নিয়া হাই স্পিড রেল মূলত সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেসকে দ্রুতগতির ট্রেন নেটওয়ার্কে যুক্ত করার বৃহৎ পরিকল্পনার অংশ। তবে প্রকল্পটি বছরের পর বছর ধরে ব্যয় বৃদ্ধি, সময়সূচি পিছিয়ে যাওয়া এবং অর্থায়নের অনিশ্চয়তার মুখে রয়েছে। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ২০২৭ সালের শেষ নাগাদ বর্তমান তহবিল ফুরিয়ে যাওয়ার আগেই প্রয়োজনীয় নতুন অর্থের ব্যবস্থা করা সম্ভব হবে কি না।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
বন্যাকে ‘ঈশ্বরের ইঙ্গিত’ বললেন ট্রাম্প, গলফ কোর্স সংস্কারে আদালতের অনুমতি চান
বন্যাকে ‘ঈশ্বরের ইঙ্গিত’ বললেন ট্রাম্প, গলফ কোর্স সংস্কারে আদালতের অনুমতি চান

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ইস্ট পোটোম্যাক পার্কের গলফ কোর্স বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে নিজের সংস্কার পরিকল্পনার পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ঝড় ও জলোচ্ছ্বাসে পার্কটির অবস্থা খারাপ হয়েছে দাবি করে তিনি আদালতের বাধা তুলে নিয়ে দ্রুত সংস্কারকাজ শুরুর অনুমতি চেয়েছেন।   ২৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সাম্প্রতিক ঝড়ে গলফ কোর্সটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি ঘটনাটিকে ‘অ্যাক্ট অব গড’ বা ঈশ্বরের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, আদালতের একজন বিচারক রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে এই গলফ কোর্স নির্মাণের পরিকল্পনায় বাধা দিয়ে আসছেন।   ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, ইস্ট পোটোম্যাক গলফ কোর্সকে আন্তর্জাতিক মানের চ্যাম্পিয়নশিপ পর্যায়ের একটি কোর্সে রূপান্তর করা হবে। এর জন্য প্রায় ১৫ মাসের নির্মাণ ও সংস্কারকাজের পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে থেকেই পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা এবং জনসাধারণের প্রবেশাধিকার নিয়ে আইনি বিরোধ চলছে।   গত ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক আনা রেয়েস পার্কটি বন্ধ করে সংস্কারকাজ শুরুর পরিকল্পনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরবর্তী আদেশে তিনি ১২ ডিসেম্বর পর্যন্ত পার্কটি জনসাধারণের জন্য খোলা রাখার নির্দেশ দেন। বিচারকের মতে, সংস্কার পরিকল্পনা নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় সরকারি পার্ক বন্ধ করে দেওয়া জনস্বার্থের পরিপন্থী হতে পারে।   আদালতের নথিতে আরও বলা হয়েছে, সংস্কার প্রকল্পের অংশ হিসেবে পার্কের ৪০০টির বেশি সুস্থ গাছ কেটে ফেলার বিষয়টি নিয়েও উদ্বেগ রয়েছে। জননিরাপত্তার যুক্তি তুলে ধরে প্রশাসন সংস্কারের পক্ষে অবস্থান নিলেও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে আগে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক।   সর্বশেষ ঝড়ের পর ট্রাম্প দাবি করেছেন, ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে পার্কটির সীমানাপ্রাচীর এবং আশপাশের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গলফ কোর্সটি এখন বিপজ্জনক ও ব্যবহার অনুপযোগী। এ কারণে বিচারকের নিষেধাজ্ঞা তুলে নিয়ে দ্রুত প্রকল্পের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে সিএনএনের পর্যবেক্ষণে শনিবার সকালে সেখানে তুলনামূলকভাবে সামান্য বন্যার পানি দেখা গেছে এবং কয়েকজনকে গলফ খেলতেও দেখা গেছে।   এদিকে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন নিয়ে স্থানীয় পরিকল্পনা কমিশনেরও বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর বিশেষ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। তবে আদালতের নিষেধাজ্ঞা এবং পরিবেশগত উদ্বেগের কারণে ট্রাম্প প্রশাসনের সংস্কার পরিকল্পনা এখনো আইনি ও রাজনৈতিক বিতর্কের মধ্যে রয়েছে।   সূত্র: এনবিসি নিউজ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ৫:৩৬
ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন স্ত্রী

ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন স্ত্রী

মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক

মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি

২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা
২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা

যুক্তরাষ্ট্রের হেলথ কেয়ার খাতে ক্যারিয়ার গড়তে সব ক্ষেত্রে চার বছরের ব্যাচেলর ডিগ্রি কিংবা মেডিকেল স্কুলে পড়াশোনার প্রয়োজন হয় না। প্রায় দুই বছরের অ্যাসোসিয়েট ডিগ্রি সম্পন্ন করেও বেশ কয়েকটি পেশায় উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম রেডিওলজিক টেকনোলজিস্ট (Radiologic Technologist) ও রেসপিরেটরি থেরাপিস্ট (Respiratory Therapist)। তুলনামূলক কম সময়ে পেশাগত শিক্ষা শেষ করে হেলথ কেয়ার খাতে প্রবেশ করতে আগ্রহীদের জন্য এই দুটি পেশা হতে পারে সম্ভাবনাময় ক্যারিয়ার।   রেডিওলজিক টেকনোলজিস্টের কাজ কী?   রেডিওলজিক টেকনোলজিস্টরা রোগ নির্ণয়ের জন্য এক্স-রে ও ফ্লুরোস্কোপিসহ বিভিন্ন মেডিকেল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেন। রোগীকে সঠিক অবস্থানে রাখা, রেডিয়েশন সুরক্ষাবিধি অনুসরণ এবং ধারণ করা ছবির মান নিশ্চিত করা তাঁদের অন্যতম দায়িত্ব।   হাসপাতাল, ডায়াগনস্টিক ইমেজিং সেন্টার, আর্জেন্ট কেয়ার ও অর্থোপেডিক ক্লিনিকে এই পেশার কর্মীদের চাকরির সুযোগ রয়েছে। প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি নিয়ে কাজ করতে আগ্রহীদের জন্য এটি একটি উপযোগী পেশা।   রেসপিরেটরি থেরাপিস্টের কাজ কী?   রেসপিরেটরি থেরাপিস্টরা মূলত শ্বাসকষ্ট ও ফুসফুসের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। অক্সিজেন থেরাপি, নেবুলাইজার ট্রিটমেন্ট, ভেন্টিলেটর পরিচালনা ও পর্যবেক্ষণ এবং রক্তে অক্সিজেনের মাত্রাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা তাঁদের দায়িত্বের অন্তর্ভুক্ত।   হাসপাতালের আইসিইউ, ইমার্জেন্সি রুম, নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র, পালমোনারি ক্লিনিক ও হোম কেয়ার সেবায় তাঁদের কাজের সুযোগ রয়েছে। জরুরি পরিস্থিতিতে শান্ত থেকে কাজ করার দক্ষতা এবং চিকিৎসাবিজ্ঞানের প্রতি আগ্রহ এই পেশায় গুরুত্বপূর্ণ।   শিক্ষাগত যোগ্যতা ও লাইসেন্স   রেডিওলজিক টেকনোলজিস্ট হতে সাধারণত স্বীকৃত রেডিওগ্রাফি অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়। প্রোগ্রাম বাছাইয়ের ক্ষেত্রে জেআরসিইআরটির স্বীকৃতি এবং আমেরিকান রেজিস্ট্রি অব রেডিওলজিক টেকনোলজিস্টসের (এআরআরটি) সার্টিফিকেশন পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ।   অন্যদিকে রেসপিরেটরি থেরাপিস্ট হতে সাধারণত কমিশন অন অ্যাক্রেডিটেশন ফর রেসপিরেটরি কেয়ারের (কোএআরসি) স্বীকৃত অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়। এ পেশায় ব্যাচেলর ডিগ্রির সুযোগও রয়েছে। শিক্ষাজীবন শেষে ন্যাশনাল বোর্ড ফর রেসপিরেটরি কেয়ারের (এনবিআরসি) নির্ধারিত পরীক্ষার মাধ্যমে পেশাগত সার্টিফিকেশন অর্জন করতে হয়।   উভয় পেশার ক্ষেত্রেই সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের লাইসেন্সসংক্রান্ত নিয়ম যাচাই করা জরুরি।   ২০২৭ সাল থেকে পরীক্ষার নিয়মে পরিবর্তন   এনবিআরসির ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে রেসপিরেটরি থেরাপিস্টদের সার্টিফিকেশন পরীক্ষায় পরিবর্তন আসছে। নতুন ব্যবস্থায় পৃথক পরীক্ষার পরিবর্তে একটি সমন্বিত রেসপিরেটরি থেরাপি পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সার্টিফায়েড রেসপিরেটরি থেরাপিস্ট (সিআরটি) অথবা রেজিস্টার্ড রেসপিরেটরি থেরাপিস্ট (আরআরটি) সনদ দেওয়া হবে।   বছরে কত আয় করা যায়?   যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) ২০২৫ সালের মে মাসের বেতনসংক্রান্ত তথ্য অনুযায়ী, পেশা দুটির জাতীয় মিডিয়ান বার্ষিক বেতন নিম্নরূপ:   রেডিওলজিক টেকনোলজিস্ট: ৮০ হাজার ১১০ ডলার। ঘণ্টায় প্রায় ৩৮ দশমিক ৫২ ডলার।   রেসপিরেটরি থেরাপিস্ট: ৮২ হাজার ২৮০ ডলার। এই পেশায় সর্বনিম্ন আয়ের ১০ শতাংশ কর্মীর বার্ষিক বেতন ৬৩ হাজার ৬৬০ ডলারের কম। সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ কর্মীর বেতন ১ লাখ ১৮ হাজার ৫০ ডলারের বেশি।   তবে মিডিয়ান বেতন কোনো পেশার শুরুর বেতন নয়। কর্মস্থল, অঙ্গরাজ্য, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ওপর প্রকৃত আয় নির্ভর করে।   ক্যারিয়ার গড়তে যেভাবে প্রস্তুতি নেবেন   যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিষয়ে অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম রয়েছে। তবে ভর্তির পূর্বশর্ত পূরণ, ক্লাস ও ক্লিনিক্যাল ট্রেনিং শেষ করতে দুই বছরের বেশিও সময় লাগতে পারে।   ভর্তির আগে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রোগ্রামের স্বীকৃতি, টিউশন ফি, ভর্তির যোগ্যতা, ক্লিনিক্যাল ট্রেনিং এবং সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের লাইসেন্সের শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত। সূত্র:  Bureau of Labor Statistics   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ০:১০
যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হলে কোথায় যাবেন, ইমার্জেন্সি রুম নাকি আর্জেন্ট কেয়ার? জেনে নিন বিস্তারিত

যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হলে কোথায় যাবেন, ইমার্জেন্সি রুম নাকি আর্জেন্ট কেয়ার? জেনে নিন বিস্তারিত

থ্যাংকসগিভিংয়ের দিন অনধিকার প্রবেশের অভিযোগে আলোচনায় আসে টার্কি পাখিটি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার দায়ে যুক্তরাষ্ট্রের কারাগারে ‘আটক’ এক টার্কি

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বন্ধুদের মধ্যে বিচিত্র নকশার প্যান্ট বিনিময়ের মজার আয়োজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিমানবন্দরে নিজের প্যান্ট খুলে বন্ধুকে দিচ্ছেন যাত্রীরা, যুক্তরাষ্ট্রে নতুন মজার ট্রেন্ড!

নিউ ইয়র্কের কুইন্সে গুলিবর্ষণের ঘটনার পর ঘটনাস্থলে তদন্ত করছে পুলিশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
নিউ ইয়র্কের কুইন্সে প্রকাশ্যে গুলিবর্ষণে নিহত ১ ও আহত ২, নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর কুইন্সের করোনা এলাকায় জনবহুল সড়কে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় ২১ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার কিছু পর জাংশন বুলেভার্ড ও রুজভেল্ট অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। ব্যস্ত বাণিজ্যিক এলাকায় হঠাৎ গুলির শব্দে পথচারী ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।   নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত তরুণের বুকে গুলি লাগে। পরে তাকে এলমহার্স্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য দুজনের বয়স ২৪ ও ৩৮ বছর। তাঁদের একজনের শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে ধড়, কাঁধ ও উরুতে গুলি লাগে। অপরজনের ধড়ে গুলিবিদ্ধ হয়। দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।   ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে হেফাজতে নেয়। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে আটক ব্যক্তির বয়স ১৮ বছর বলে উল্লেখ করা হয়েছে। তবে এবিসি৭ জানিয়েছে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি। কী কারণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং হামলার লক্ষ্য কারা ছিলেন, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।   ঘটনাস্থলের কাছাকাছি থাকা প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, গুলির শব্দ শোনার পর আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে দোকান ও নিরাপদ স্থানে আশ্রয় নেন। রুজভেল্ট অ্যাভিনিউ এলাকায় সক্রিয় স্থানীয় সংগঠন রিস্টোর রুজভেল্ট অ্যাভিনিউ কোয়ালিশনের সদস্য রোসা সানচেজ জানান, তিনি পরপর তিনটি গুলির শব্দ শুনেছেন এবং একজনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। তাঁর ভাষায়, ঘটনাটি ছিল অত্যন্ত আতঙ্কজনক।   এদিকে, ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় কমিউনিটি নেতারাও। কোয়ালিশনের নেতা ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক সিনেটর হিরাম মনসেরাতে এ ঘটনার জন্য স্থানীয় অপরাধী চক্র এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নীতিগত দুর্বলতাকে দায়ী করেছেন। তবে তাঁর এসব বক্তব্য ব্যক্তিগত ও রাজনৈতিক মূল্যায়ন। পুলিশ এখনো গুলিবর্ষণের পেছনে কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি।   রুজভেল্ট অ্যাভিনিউয়ের এই অংশটি স্থানীয়ভাবে ‘মার্কেট অব সুইটহার্টস’ নামে পরিচিত। এলাকাটিতে দীর্ঘদিন ধরে যৌনবাণিজ্য, মাদক ও সড়ককেন্দ্রিক অপরাধ নিয়ে উদ্বেগ রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে গত ১৯ নভেম্বর কুইন্সের করোনা এলাকাতেই পৃথক এক ঘটনায় দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছিল। সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকাটির নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি সংগঠনগুলোর উদ্বেগ আরও বেড়েছে।   পুলিশ জানিয়েছে, শনিবারের গুলিবর্ষণের ঘটনায় তদন্ত চলছে। তবে কীভাবে ঘটনার সূত্রপাত, আটক ব্যক্তির সঙ্গে গুলিবর্ষণের সম্পর্ক এবং অন্য কেউ জড়িত ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।   তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট, সিবিএস নিউজ নিউইয়র্ক ও এবিসি৭ নিউইয়র্ক।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ২১:১৬
ইউএসসিআইএসের নীতিমালা অনুযায়ী ছয়টি নির্দিষ্ট শ্রেণির অপরাধে জড়িত বিদেশিদের জন্য মার্কিন নাগরিকত্ব আজীবন নিষিদ্ধ করা হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে স্থায়ী বাধা হতে পারে যে ৬ ধরনের অপরাধ ও কর্মকাণ্ড

লাস ভেগাসে সীমিত আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে ক্লার্ক কাউন্টি প্রশাসন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্বল্প আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সুযোগ

নিউ জার্সির এডিসনে এশীয় আমেরিকান রেস্তোরাঁ মালিকদের নতুন সংগঠন এএআরওএর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী ও উদ্যোক্তারা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এশীয় আমেরিকান রেস্তোরাঁ মালিকদের নতুন বাণিজ্য সংগঠনের আত্মপ্রকাশ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...