যুক্তরাষ্ট্রে আদালতের নির্দেশে মুক্তি পেল ৬৫ মিলিয়ন ডলার, আইনি সহায়তা পাবে অভিভাবকহীন অভিবাসী শিশুরা
যুক্তরাষ্ট্রে অভিভাবকহীন অভিবাসী শিশুদের আইনি সহায়তা প্রদানকারী অলাভজনক সংস্থাগুলোর বকেয়া প্রায় ৬ কোটি ৫০ লাখ ডলার (৬৫ মিলিয়ন ডলার) পরিশোধের নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। আদালতের নির্দেশের পর নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ ছাড় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ফেডারেল জেলা আদালতের বিচারক আরাসেলি মার্টিনেজ-ওলগুইন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগকে (Department of Health and Human Services) শুক্রবার দুপুর ১২টা (প্যাসিফিক সময়) এর মধ্যে অর্থ ছাড়ের নির্দেশ দেন। একই সঙ্গে অর্থ ছাড়ের বিষয়টি আদালতকে আনুষ্ঠানিকভাবে জানাতেও নির্দেশ দেওয়া হয়।
নির্ধারিত সময় পেরোনোর কিছুক্ষণের মধ্যেই আইনি সহায়তাদানকারী সংস্থাগুলো জানায়, সরকার অর্থ ছেড়ে দিয়েছে এবং সোমবার থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে অর্থ পৌঁছানো শুরু হবে।
অভিবাসী শিশুদের আইনি সহায়তা কর্মসূচির প্রধান ঠিকাদার অলাভজনক সংস্থা অ্যাকাসিয়া সেন্টার ফর জাস্টিসের মুখপাত্র বিলাল আসকারইয়ার বলেন, "আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, যাতে অর্থপ্রদান যথাযথভাবে সম্পন্ন হয়।"
যদিও স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে সংস্থাটি জানিয়েছিল, তারা আইনি ও নিয়ন্ত্রক বাধ্যবাধকতা মেনেই কাজ করছে এবং কোনো শিশুকে আইনি সহায়তা চাওয়া থেকে নিরুৎসাহিত করার মতো কোনো পদক্ষেপ নেয়নি।
এটি একই মামলায় দ্বিতীয়বারের মতো আদালতের হস্তক্ষেপ। এর আগে আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশে (প্রিলিমিনারি ইনজাংশন) সরকারকে আইনি সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
৩১ জুলাই এই কর্মসূচির ফেডারেল চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এর ফলে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৯০টি অলাভজনক সংস্থা অনিশ্চয়তার মধ্যে পড়ে এবং ২৪ হাজারের বেশি অভিভাবকহীন অভিবাসী শিশু আইনি প্রতিনিধিত্ব হারানোর ঝুঁকিতে পড়ে।
গ্রেটার লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ১৩টি আশ্রয়কেন্দ্রে কাজ করা ইমিগ্র্যান্ট ডিফেন্ডার্স ল সেন্টারের প্রধান নির্বাহী লিন্ডসে টোচিলোভস্কি জানান, শুধু তাদের সংস্থার আওতায় থাকা দেড় হাজারের বেশি শিশু এই পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, "এই কর্মসূচির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। স্বাধীন ও নৈতিকভাবে এই সেবা চালিয়ে যাওয়া দেশের বিভিন্ন সংস্থার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।"
একই সংস্থার মামলাবিষয়ক পরিচালক আলভারো এম. হুয়ের্তা বলেন, সরকারের অর্থ আটকে রাখার কারণে কতজন শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
তার ভাষায়, "সরকার যখন তাদের দায়িত্ব পালন না করে অর্থ আটকে রেখেছিল, তখন অনেক শিশুকে একাই বহিষ্কার কার্যক্রমের মুখোমুখি হতে হয়েছে। এমনকি কেউ কেউ হয়তো সেই নির্যাতন, নিপীড়ন বা বিপজ্জনক পরিবেশেই ফেরত গেছে, যেখান থেকে তারা পালিয়ে এসেছিল।"
তিনি আরও বলেন, শিশুদের অধিকার কোনো ঐচ্ছিক বিষয় নয়। তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা সরকারের আইনগত দায়িত্ব।
এদিকে চলতি সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ট্রাম্প প্রশাসন অভিভাবকহীন অভিবাসী শিশুদের আইনি সহায়তার জন্য টেক্সাসের একটি ছোট আইন প্রতিষ্ঠানকে ১৫ কোটি ডলারের নতুন চুক্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিবাসন অধিকারকর্মীদের আশঙ্কা, এতে শিশুদের স্বাধীন ও নিরপেক্ষ আইনি সহায়তা পাওয়ার সুযোগ সীমিত হতে পারে এবং বহিষ্কারের ঝুঁকিও বাড়তে পারে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক নাগরিক ও মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যাকশন সেন্টারের আইনজীবী লরা ফ্লোরেস-পেরিলা বলেন, "যদি শিশুদের আইনজীবী না থাকে, তাহলে তাদের বহিষ্কার করা অনেক সহজ হয়ে যায়। আদালতের সর্বশেষ আদেশে আগের সেবার বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত হয়েছে ঠিকই, কিন্তু হাজারো শিশুর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।"
এই আইনি বিরোধের সূত্রপাত ২০২৫ সালের মার্চে। সে সময় স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ অ্যাকাসিয়া সেন্টার ফর জাস্টিসের সঙ্গে করা চুক্তি বাতিল করে। এর প্রতিবাদে সংস্থাটি এবং বিভিন্ন অলাভজনক আইনি সহায়তা প্রতিষ্ঠান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে সমষ্টিগত মামলা করে।
মামলায় অভিযোগ করা হয়, প্রশাসনের সিদ্ধান্ত ২০০৮ সালে কংগ্রেসে পাস হওয়া 'উইলিয়াম উইলবারফোর্স ট্র্যাফিকিং ভিকটিমস প্রোটেকশন রিঅথরাইজেশন অ্যাক্ট'-এর পরিপন্থী। এই আইনে অভিভাবকহীন অভিবাসী শিশুদের আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি তাদের নির্যাতন, শোষণ ও মানবপাচার থেকে সুরক্ষা দেওয়ার বিধান রয়েছে।
এই আইন কার্যকর হওয়ার পর থেকে কংগ্রেস নিয়মিতভাবে এ কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ দিয়ে আসছে। ২০২৪ সালে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি পরিচালনার জন্য প্রায় ৫০০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়।
এর আগে ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনকে অ্যাকাসিয়া সেন্টার ফর জাস্টিসের চুক্তি পুনর্বহাল এবং কর্মসূচির অর্থায়ন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করলেও সফল হয়নি।
তবে গত নভেম্বর থেকে প্রশাসন বিভিন্ন বিলের অর্থ পরিশোধ স্থগিত রাখে। সরকারের দাবি ছিল, আইনি সহায়তাদানকারী সংস্থাগুলোকে তাদের মক্কেলদের কিছু তথ্য দিতে হবে। কিন্তু সংস্থাগুলোর মতে, এসব তথ্য প্রকাশ করলে আইনজীবী ও মক্কেলের গোপনীয়তার নীতি লঙ্ঘিত হবে।
সর্বশেষ আদেশে বিচারক মার্টিনেজ-ওলগুইন সরকারকে আগামী ১৩ আগস্টের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন। সেখানে ব্যাখ্যা করতে হবে, কীভাবে অভিভাবকহীন অভিবাসী শিশুদের আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করার আইনগত দায়িত্ব তারা পালন করছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস পুলিশের হাতে আটক হয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম। গত ১৯ নভেম্বর নিউইয়র্ক থেকে বিমানে করে এক বন্ধুর সঙ্গে মিশিগান যাওয়ার পথে বিমানবন্দরে অভিবাসন-সংক্রান্ত তথ্য যাচাইয়ের সময় কর্তৃপক্ষ তাকে আটক করে। পরবর্তীতে গ্রেপ্তার দেখিয়ে তাকে প্রথমে নিউজার্সির একটি আইস ডিটেনশন সেন্টারে এবং সেখান থেকে নিউইয়র্কের বাফেলো ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। গত পাঁচ বছর ধরে নিউইয়র্কে বসবাসরত নজরুলের আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন এখনো বিচারাধীন রয়েছে এবং তিনি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছিলেন। নজরুলের আটকের খবর ছড়িয়ে পড়ার পর তার আইনি সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু জানিয়েছেন, নজরুলের জামিনের ব্যবস্থা করতে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং বাংলাদেশে থাকা তার পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে। এ প্রসঙ্গে ইমিগ্রেশন অ্যাটর্নি মইন চৌধুরী সতর্ক করে বলেন, যাদের স্থায়ী বৈধ অভিবাসন কাগজপত্র নেই কিংবা যাদের অ্যাসাইলাম আবেদন ও আদালতের মামলা এখনো বিচারাধীন, তাদের অভ্যন্তরীণ বিমান ভ্রমণ ও চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। এদিকে, বাফেলো ডিটেনশন সেন্টারে বাংলাদেশি অভিবাসীদের আটকের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় কমিউনিটিতে উদ্বেগ দেখা দিয়েছে। বাফেলোতে বসবাসরত স্থানীয় বাংলাদেশি সাংবাদিক আরিফুল ইসলাম জানান, বর্তমানে ওই ডিটেনশন সেন্টারে প্রায় ৫০ জন বাংলাদেশি আটক রয়েছেন এবং গত তিন মাসে তাদের মধ্যে ১২ জনকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। নজরুল ইসলামের সাম্প্রতিক আটকের ঘটনা নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে নতুন করে উৎকণ্ঠা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রে স্ন্যাপ ভাতা জমার কয়েক মিনিটেই ১,৩৫৪ ডলার চুরি, ফেরত পাচ্ছেন না পাঁচ সন্তানের মা
ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি
যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ম্যানহাটান বিচ উপকূলের কাছে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) ৫.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যানহাটান বিচ থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পরপরই ওই এলাকায় এক ঘণ্টার ব্যবধানে ২.৫ থেকে ৫.০ মাত্রার অন্তত ৩১টি ভূমিকম্প ও পরাঘাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ২.৫, ২.৮, ৩.০, ৩.৭ ও ৩.৮ মাত্রার একাধিক কম্পন ছিল। তবে জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। ভূমিকম্পের পরপরই লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট বা এলএএফডি ‘আর্থকোয়েক মোড’ সক্রিয় করে শহরের ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীদের স্থল, আকাশ ও সমুদ্রপথে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে নামায়। সকাল ১০টা ৪০ মিনিটে সংস্থাটি জানায়, প্রাথমিক পর্যবেক্ষণে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যদিও ম্যানহাটান বিচের এক বাসিন্দার রান্নাঘরে কাচের সামগ্রী ভেঙে পড়ার এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে থাকার খবর পাওয়া গেছে। প্রবীণ ভূমিকম্প বিশেষজ্ঞ ড. লুসি জোন্স জানান, উপকূলীয় এলাকায় কম্পন সৃষ্টি হওয়ায় দূরত্বের সঙ্গে ঝাঁকুনি দ্রুত কমে এসেছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বাসিন্দাদের সম্ভাব্য পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ‘ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন’ বিধি অনুসরণের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানান, জরুরি সেবা দপ্তর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। থ্যাংকসগিভিং ছুটির সপ্তাহান্তে এই কম্পনকে ২০১৪ সালের ব্রেয়া এবং ২০০৮ সালের চিনো হিলসের ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস এলাকায় অনুভূত অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টাইনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকদের মতে, থ্যাংকসগিভিং কেবল একটি উৎসব নয়, বরং পারস্পরিক কৃতজ্ঞতা ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার একটি বিশেষ উপলক্ষ। সেই লক্ষ্যকে সামনে রেখেই মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথের সদস্যরা খাবার প্রস্তুত থেকে শুরু করে প্যাকেটজাত করা এবং সরাসরি বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। প্রায় দুই হাজার মানুষের জন্য প্রস্তুতকৃত এসব খাবারের মাধ্যমে অভাবী পরিবারের কাছে যেমন সহায়তা পৌঁছেছে, তেমনি স্থানীয় কমিউনিটিতে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধও আরও সুদৃঢ় হয়েছে। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলে আসা এই মানবিক উদ্যোগটি মারফ্রিসবোরো অঞ্চলে আন্তঃধর্মীয় সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবার যখন নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে তরুণদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

