সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ঝড়ে অন্ধকারে মিশিগানের বহু এলাকা, তীব্র গরমে দুর্ভোগে বাংলাদেশি পরিবার

মিশিগান প্রতিনিধি প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ১২:১
মিশিগানে শক্তিশালী বজ্রঝড়ের পর বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কথা বলছেন স্টেট রিপ্রেজেন্টেটিভ পদপ্রার্থী মিনহাজ চৌধুরী | ছবি: আমেরিকা বাংলা
মিশিগানে শক্তিশালী বজ্রঝড়ের পর বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কথা বলছেন স্টেট রিপ্রেজেন্টেটিভ পদপ্রার্থী মিনহাজ চৌধুরী | ছবি: আমেরিকা বাংলা

মিশিগানের দক্ষিণ-পূর্বাঞ্চলে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় আঘাত হানা শক্তিশালী বজ্রঝড় ও ঘণ্টায় ৬০ মাইলের বেশি গতির দমকা হাওয়ায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ে বহু গাছ উপড়ে পড়ে, বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং ডেট্রয়েট মেট্রো এলাকাসহ বিস্তীর্ণ অঞ্চলে হাজার হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম ও বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিই এনার্জির তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রায় ২ লাখ ৬৪ হাজার ৮৪০ জন গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। পরে রাত ১১টা নাগাদ ডিটিই ও কনজিউমার্স এনার্জির সেবা এলাকাসহ পুরো মিশিগানে বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা ৪ লাখেরও বেশি ছাড়িয়ে যায়।  

 

শনিবার সকাল পর্যন্তও অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ডিটিই এনার্জি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত, উপড়ে পড়া গাছ সরানো এবং নিরাপত্তা নিশ্চিত করে ধাপে ধাপে বিদ্যুৎ পুনঃসংযোগের কাজ চলছে।  

 

এই বিদ্যুৎ বিভ্রাটে মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেক পরিবারও চরম ভোগান্তির মুখে পড়েছে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অনেক বাড়িতে এয়ার কন্ডিশনার, ফ্যান ও রেফ্রিজারেটর বন্ধ রয়েছে। ফলে শিশু, বয়স্ক এবং অসুস্থ সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক পরিবার।

 

এ পরিস্থিতিতে আমেরিকা বাংলার সঙ্গে কথা বলেন মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ পদপ্রার্থী মিনহাজ চৌধুরী। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ঝড়ের পর থেকে তার নিজের বাসাতেও বিদ্যুৎ নেই।

 

মিনহাজ চৌধুরী বলেন, “গতকাল সন্ধ্যা থেকে আমাদের বাসায় বিদ্যুৎ নেই। প্রচণ্ড গরমে পরিবারের সদস্যদের নিয়ে খুব কষ্টে সময় কাটছে। শুধু আমাদের নয়, আশপাশের অনেক বাংলাদেশি পরিবারেরও একই অবস্থা। সবাই অপেক্ষা করছেন কখন বিদ্যুৎ ফিরে আসবে।”

 

তিনি আরও বলেন, ঝড়ে বিভিন্ন এলাকায় গাছ ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে ইউটিলিটি কোম্পানির কর্মীরা মাঠে কাজ করছেন এবং যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই মিশিগানসহ যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও পূর্বাঞ্চল তীব্র তাপপ্রবাহের মধ্যে রয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, উচ্চ তাপমাত্রা ও বিদ্যুৎ বিভ্রাট একসঙ্গে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই পর্যাপ্ত পানি পান, অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া এবং বিদ্যুৎ না থাকলে নিরাপদ ও শীতল স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
নিউইয়র্কের স্কুলে নিয়োগের দুর্বলতায় হ ত্যা ও শিশু নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১৪ সহকারী শিক্ষক
নিউইয়র্কের স্কুলে নিয়োগের দুর্বলতায় হ ত্যা ও শিশু নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১৪ সহকারী শিক্ষক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগ বা ডিওই-র নিয়োগ ও যাচাই-বাছাই প্রক্রিয়ার চরম শিথিলতায় ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ১৪ জন সহকারী শিক্ষক বা প্যারাপ্রফেশনাল হত্যা, যৌন নিপীড়ন ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে গ্রেপ্তার হয়েছেন বলে নিউইয়র্ক পোস্টের এক অনুসন্ধানে উঠে এসেছে।   সাম্প্রতিক এই তালিকায় রয়েছেন ব্রুকলিনের পিএস ২০০ স্কুলের প্যারাপ্রফেশনাল সাঈদ মোহাসিব (২৭), যিনি গত ৩০ অক্টোবর ব্রুকলিন ওয়াটারফ্রন্টে জগিং করার সময় ব্যাংক কর্মকর্তা কেটি সুয়ারেজকে (২৮) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং হত্যাকাণ্ডের কয়েক দিন পরও স্বাভাবিকভাবে স্কুলে ফিরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে কাজ করেছিলেন।   এর আগে মানসিক অস্থিরতার কারণে মার্কিন মেরিন কোর থেকে মাত্র দুই সপ্তাহে বাদ পড়া এবং নিজের মা-বোনকে হত্যার হুমকি দেওয়ার ৯১১ কল থাকা সত্ত্বেও মোহাসিবকে নিয়োগ দিয়েছিল শিক্ষা বিভাগ।   নিউইয়র্ক পুলিশ বিভাগ ও আদালতের নথি পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার হওয়া ১৪ জন সহকারী শিক্ষকের মধ্যে সাতজনের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ কমিয়ে সাধারণ অপরাধে রূপান্তর বা ছয় মাসের শর্তসাপেক্ষ নিষ্পত্তির মাধ্যমে নথি সিলগালা করা হয়েছে।   ডিওই সাধারণত কেবল দণ্ডিত কর্মীদেরই চাকরিচ্যুত করে বলে অভিযুক্তদের মধ্যে অন্তত ছয়জন পুনরায় শ্রেণিকক্ষে ফিরে শিশুদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, যাদের মধ্যে স্কুল বাসে ছাত্রীকে অশালীন প্রস্তাব দেওয়া, দুই ও তিন বছর বয়সী শিশুকে মারধর এবং কিশোরীকে আপত্তিকর ভিডিও পাঠানোর মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছেন।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কর্মী সংকট মেটাতে অনলাইনে গণনিয়োগ শুরু হওয়ার পর প্রার্থীদের পূর্বপটভূমি বা অপরাধের রেকর্ড যাচাইয়ের প্রক্রিয়া কার্যত ভেঙে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে।   এই পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দেওয়ায় নিউইয়র্ক স্টেট সিনেটর স্টিফেন চ্যান সহকারী শিক্ষকদের নিয়োগের আগে বাধ্যতামূলক মনস্তাত্ত্বিক পরীক্ষা চালুর জন্য একটি বিল উত্থাপন করেছেন।   পাশাপাশি কাউন্সিলম্যান এরিক ডিনোউইটজ শিক্ষা বিভাগের সব কর্মীর পূর্ণাঙ্গ অডিট দাবি করেছেন এবং সাবেক ডেপুটি স্কুল চ্যান্সেলর এরিক নাদেলস্টার্ন কর্মী যাচাইয়ের দায়িত্ব শহরের আইন বিভাগের হাতে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে নিউইয়র্ক শিক্ষা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং নিয়োগ ও যাচাই-বাছাই প্রক্রিয়া স্বাধীনভাবে পর্যালোচনার জন্য ইতিমধ্যে শহরের আইন বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ৯:১৮
যুক্তরাষ্ট্রে ৬৩ পেশায় তিন বছর কাজের সুযোগ!  জেনে নিন এই কর্মসূচিতে কারা করতে পারবে  আবেদন

যুক্তরাষ্ট্রে ৬৩ পেশায় তিন বছর কাজের সুযোগ! জেনে নিন এই কর্মসূচিতে কারা করতে পারবে আবেদন

যুক্তরাষ্ট্রে ৫০ দিন ধরে আইসের হাতে আটক স্ত্রী, মুক্তির জন্য ফিনল্যান্ডের প্রেসিডেন্টের হস্তক্ষেপ চাইলেন স্বামী

যুক্তরাষ্ট্রে ৫০ দিন ধরে আইসের হাতে আটক স্ত্রী, মুক্তির জন্য ফিনল্যান্ডের প্রেসিডেন্টের হস্তক্ষেপ চাইলেন স্বামী

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ৯৪ বছর বয়সী এক সাবেক সেনাসদস্যের শেষবিদায় জানাতে কনকনে ঠান্ডা উপেক্ষা করে জড়ো হয়েছেন প্রায় ৩০০ অপরিচিত মানুষ। ছবি: সংগৃহীত

৯৪ বয়সী সাবেক সেনাসদস্যের মৃত্যুতে মেলেনি স্বজনের সন্ধান, শেষবিদায়ে হাজির ৩০০ অপরিচিত মানুষ

৮৫ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি ব্যান্ড ‘দ্য বিচ বয়েজ’-এর সহপ্রতিষ্ঠাতা ও জনপ্রিয় সংগীতশিল্পী মাইক লাভ       ছবি: Wikimedia
৮৫ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি ব্যান্ড ‘দ্য বিচ বয়েজ’-এর সহপ্রতিষ্ঠাতা ও জনপ্রিয় সংগীতশিল্পী মাইক লাভ

‘ক্যালিফোর্নিয়া গার্লস’ ও ‘গুড ভাইব্রেশনস’-এর মতো জনপ্রিয় গানের স্রষ্টা, ছয় দশকের সংগীতজীবনের অবসান   যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সংগীত ব্যান্ড ‘দ্য বিচ বয়েজ’-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান কণ্ঠশিল্পী মাইক লাভ মারা গেছেন। শনিবার (২৮ নভেম্বর) পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।   রোববার (২৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয়। মাইক লাভের মুখপাত্র কেটি অল্টম্যান এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।   বিবৃতিতে বলা হয়, পরিবারের সদস্যদের পাশে নিয়েই মাইক লাভ মারা গেছেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের সংস্কৃতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর অসাধারণ প্রতিভা ও সংগীত প্রজন্মের পর প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে।   ১৯৬১ সালে ক্যালিফোর্নিয়ায় নিজের চাচাতো ভাই ব্রায়ান, কার্ল ও ডেনিস উইলসন এবং বন্ধু আল জার্ডিনকে নিয়ে ‘দ্য বিচ বয়েজ’ গড়ে তোলেন মাইক লাভ। ষাটের দশকে সার্ফিং, গাড়ি ও তরুণদের জীবনধারাভিত্তিক গান দিয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে ব্যান্ডটি।   ‘সার্ফিন ইউএসএ’, ‘আই গেট অ্যারাউন্ড’, ‘ক্যালিফোর্নিয়া গার্লস’, ‘গুড ভাইব্রেশনস’ ও ‘কোকোমো’র মতো জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গান রচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাইক লাভ। ব্যান্ডটির বিশ্বব্যাপী রেকর্ড বিক্রির পরিমাণ ১০ কোটিরও বেশি।   ১৯৮৮ সালে দ্য বিচ বয়েজ রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালে মাইক লাভকে সং রাইটার্স হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। সংগীতজগতে তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়।   তবে ব্রায়ান উইলসনের সঙ্গে তাঁর সম্পর্ক সব সময় মসৃণ ছিল না। সংগীতের সৃজনশীলতা, গান রচনার কৃতিত্ব এবং ব্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন মতবিরোধ ছিল। ১৯৯৪ সালে এক মামলার মাধ্যমে ব্যান্ডের ৩৫টি গানের রচয়িতা হিসেবে নিজের স্বীকৃতি আদায় করেন মাইক লাভ।   ২০২৫ সালের জুনে ব্রায়ান উইলসনের মৃত্যুর পর এবার মাইক লাভের বিদায়ে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে জীবিত রয়েছেন আল জার্ডিন। সংগীতজগতে কয়েক দশকের অবদান ও জনপ্রিয় গানগুলোর জন্য স্মরণীয় হয়ে থাকবেন মাইক লাভ। সূত্র: এবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস।

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ৭:১৭
৭৬ বছর বয়সে মারা গেলেন নিউইয়র্ক স্টেট সিনেটের শীর্ষ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্স

৭৬ বছর বয়সে মারা গেলেন নিউইয়র্ক স্টেট সিনেটের শীর্ষ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্স

বন্যাকে ‘ঈশ্বরের ইঙ্গিত’ বললেন ট্রাম্প, গলফ কোর্স সংস্কারে আদালতের অনুমতি চান

বন্যাকে ‘ঈশ্বরের ইঙ্গিত’ বললেন ট্রাম্প, গলফ কোর্স সংস্কারে আদালতের অনুমতি চান

ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন স্ত্রী

ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন স্ত্রী

মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক
মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে যাত্রীর হামলায় গুরুতর আহত সোমালি বংশোদ্ভূত মার্কিন উবার চালক মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয়েছে। প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৮ নভেম্বর) সকালে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে মারা যান ৫১ বছর বয়সী এই চালক। ঘটনাটি বিদ্বেষপ্রসূত অপরাধ বলে দাবি করেছে নিহতের পরিবার।   মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) মিনেসোটা শাখা এক বিবৃতিতে ইউসুফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।   আদালতের নথি অনুযায়ী, গত ১৪ নভেম্বর মিনিয়াপোলিসের উত্তর-পূর্বাঞ্চল থেকে ২৫ বছর বয়সী সমিত অপূর্ব প্যাটেল নামে এক যাত্রীকে গাড়িতে তুলেছিলেন ইউসুফ। যাত্রাপথে ওই ব্যক্তি চালকের নাম জানতে চান। মোহাম্মদ নামটি শোনার পর তিনি জানান, এই নাম তার পছন্দ নয়। এরপরই ইউসুফের ওপর হামলার অভিযোগ ওঠে।   ঘটনার সময় ইউসুফ তার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। অভিযোগ অনুযায়ী, তার ভাই কথোপকথন ও সাহায্যের জন্য ইউসুফের আর্তনাদ শুনতে পান। ইউসুফকে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধের চেষ্টা এবং তার নিজের গাড়ি দিয়ে চাপা দেওয়ার অভিযোগ রয়েছে ওই যাত্রীর বিরুদ্ধে।   এ ঘটনায় প্যাটেলের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি হত্যাচেষ্টা ও ফার্স্ট ডিগ্রি গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিল। পরে আট লাখ ডলারের বন্ডে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইউসুফের মৃত্যুর পর তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি ইচ্ছাকৃত হত্যার অভিযোগ আনার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন।   সিএআইআর মিনেসোটা সন্দেহভাজন ব্যক্তির অতীত কর্মকাণ্ড, বক্তব্য এবং কোনো ধরনের বিদ্বেষমূলক মনোভাবের ইতিহাস রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। তবে হেনেপিন কাউন্টির অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, বিদ্বেষের কারণে এই হামলা চালানো হয়েছিল বলে আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।   ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ইউসুফ পাঁচ সন্তানের বাবা ছিলেন। দীর্ঘদিন ধরে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। তার মৃত্যুতে মিনেসোটার সোমালি ও মুসলিম কমিউনিটিতে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সোমবার (৩০ নভেম্বর) সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।   সূত্র: The Guardian   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ২:২১
ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি

২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা

২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা

যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হলে কোথায় যাবেন, ইমার্জেন্সি রুম নাকি আর্জেন্ট কেয়ার? জেনে নিন বিস্তারিত

যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হলে কোথায় যাবেন, ইমার্জেন্সি রুম নাকি আর্জেন্ট কেয়ার? জেনে নিন বিস্তারিত

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...