সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

প্রেসিডেন্ট হয়েই ক্রিপ্টো থেকে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলার! ক্ষোভে ফেটে পড়ছেন মার্কিনিরা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৪, ২০২৬ ১০:৫৪
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সমালোচিত ও নিজস্ব ক্রিপ্টো ব্যবসা থেকে শতকোটি ডলার আয় করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: কেভিন ওয়ার্ম/রয়টার্স
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সমালোচিত ও নিজস্ব ক্রিপ্টো ব্যবসা থেকে শতকোটি ডলার আয় করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: কেভিন ওয়ার্ম/রয়টার্স

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদে ফেরার পর ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা ব্যবসা থেকে ডোনাল্ড ট্রাম্পের ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি আয় করার তথ্য সামনে এসেছে। মার্কিন সরকারের নীতিশাস্ত্র কার্যালয় (ইউএস অফিস অব গভর্নমেন্ট এথিক্স) প্রকাশিত এক বিশাল আর্থিক প্রতিবেদনে এই তথ্য ফাঁসের পর খোদ মার্কিন নাগরিকদের মধ্যেই তীব্র ক্ষোভ, হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে। সাধারণ মানুষ একে হোয়াইট হাউজের ক্ষমতার অপব্যবহার এবং স্পষ্ট 'প্রতারণা' বলে আখ্যা দিচ্ছেন।

 

প্রায় ১ হাজার পৃষ্ঠার ওই সরকারি নথি অনুযায়ী, গত বছর মার্কিন প্রেসিডেন্ট সব মিলিয়ে ২২০ কোটি ডলারের (২.২ বিলিয়ন) বেশি আয় করেছেন। বৈশ্বিক রিয়েল এস্টেট, গলফ কোর্স, সুগন্ধি ব্যবসা এবং নিজের নামে ব্র্যান্ডিং করা বিভিন্ন পণ্য থেকে তাঁর এই বিপুল আয় আসে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে তাঁর ক্রিপ্টো ব্যবসা। ট্রাম্প এবং তাঁর পরিবার 'ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স' ও 'সিআইসি ডিজিটাল' নামের দুটি ক্রিপ্টো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১১০ কোটি ডলার তুলে নিয়েছেন, যা মূলত ট্রাম্পের মুখচ্ছবি দেওয়া বিশেষ কয়েন ও টোকেন বিক্রি থেকে এসেছে। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প প্রেসিডেন্ট পদের প্রভাব খাটিয়ে নিজের ব্যবসার সুবিধা নিচ্ছেন এবং আমেরিকার ক্রিপ্টো বাজারকে নিজের স্বার্থে ব্যবহার করছেন।

 

এই বিপুল আয়ের খবর এমন এক সময়ে এলো, যখন সাধারণ মার্কিনিরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে হিমশিম খাচ্ছেন। ৪ শতাধিক মার্কিন নাগরিক এক জরিপে ট্রাম্পের এই বিপুল সম্পদের পাহাড় গড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের ওপর কর ও মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে ট্রাম্প নিজের পকেট ভরছেন বলে তাদের অভিযোগ।

 

অবশ্য হোয়াইট হাউজের মুখপাত্র অ্যানা কেলি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন, প্রেসিডেন্ট বা তাঁর পরিবার কখনোই কোনো স্বার্থের সংঘাতে জড়াননি। স্বয়ং ট্রাম্পও সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে এই বিতর্ক উড়িয়ে দিয়ে বলেছেন, "আমি একজন ব্যবসায়ী এবং খুব ভালো ব্যবসায়ী। আমি সবসময়ই টাকা কামাতে জানি।" তবে সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকেরা ট্রাম্পের এই বিপুল আয়কে মার্কিন গণতন্ত্র ও জবাবদিহিতার জন্য এক বড় ধরনের অবক্ষয় বলে মনে করছেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ৯৪ বছর বয়সী এক সাবেক সেনাসদস্যের শেষবিদায় জানাতে কনকনে ঠান্ডা উপেক্ষা করে জড়ো হয়েছেন প্রায় ৩০০ অপরিচিত মানুষ। ছবি: সংগৃহীত
৯৪ বয়সী সাবেক সেনাসদস্যের মৃত্যুতে মেলেনি স্বজনের সন্ধান, শেষবিদায়ে হাজির ৩০০ অপরিচিত মানুষ

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ৯৪ বছর বয়সী এক সাবেক সেনাসদস্যের মৃত্যুর পর খুঁজে পাওয়া যায়নি পরিবারের কোনো সদস্যকে। তবে তার শেষবিদায়ে একত্রিত হয়েছেন প্রায় ৩০০ অপরিচিত মানুষ। কনকনে ঠান্ডা উপেক্ষা করে দেশটির এই প্রবীণ সেনাসদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন তারা।   মৃত জন টেবর কোরীয় যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। গত সেপ্টেম্বরে ৯৪ বছর বয়সে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তিনি আটলান্টার বাসিন্দা ছিলেন। মাত্র ২১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি।   ফক্স নিউজের স্থানীয় সহযোগী সংবাদমাধ্যম ফক্স ফাইভ আটলান্টার প্রতিবেদন অনুযায়ী, টেবরের মৃত্যুর পর অন্তত চার সপ্তাহ ধরে তার পরিবারের সদস্যদের খুঁজেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ভেটেরান্স অ্যাফেয়ার্স। তবে কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় তার অন্ত্যেষ্টিক্রিয়ার দায়িত্ব নিতে একটি ফিউনারেল হোমের সঙ্গে যোগাযোগ করা হয়।   জর্জিয়ার গর্ডন কাউন্টির ‘ইন দেয়ার অনার ফিউনারেল হোম অ্যান্ড ক্রিমেশন’ সেই দায়িত্ব গ্রহণ করে। প্রতিষ্ঠানটির মালিকেরা প্রথমে নিজেরাই শেষবিদায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার পরিকল্পনা করেছিলেন। পরে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন তারা।   সেই আহ্বানে সাড়া দিয়ে চেরোকি কাউন্টির জর্জিয়া ন্যাশনাল সেমেট্রিতে জড়ো হন প্রায় ৩০০ মানুষ। থ্যাংকসগিভিংয়ের ছুটির মধ্যে তীব্র ঠান্ডা উপেক্ষা করে সেখানে উপস্থিত হন সাবেক সেনাসদস্যসহ স্থানীয় বাসিন্দারা। তাদের অনেকেই জীবদ্দশায় টেবরকে কখনো দেখেননি।   অনুষ্ঠানে উপস্থিত স্টিভ কুপার নামে এক সাবেক সেনাসদস্য বলেন, পারিবারিক সম্পর্ক সব সময় রক্তের বন্ধনে সীমাবদ্ধ থাকে না। বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক অত্যন্ত গভীর। দেশের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকা প্রত্যেক ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বলেও মনে করেন তিনি।   এদিকে, জন টেবরের ব্যক্তিগত জীবনের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ভবিষ্যতে তার পরিবারের কোনো সদস্যের সন্ধান পাওয়া যাবে কি না, সেটিও অনিশ্চিত।   সূত্র: ফক্স ফাইভ আটলান্টা   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ৮:২৩
৮৫ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি ব্যান্ড ‘দ্য বিচ বয়েজ’-এর সহপ্রতিষ্ঠাতা ও জনপ্রিয় সংগীতশিল্পী মাইক লাভ       ছবি: Wikimedia

৮৫ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি ব্যান্ড ‘দ্য বিচ বয়েজ’-এর সহপ্রতিষ্ঠাতা ও জনপ্রিয় সংগীতশিল্পী মাইক লাভ

৭৬ বছর বয়সে মারা গেলেন নিউইয়র্ক স্টেট সিনেটের শীর্ষ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্স

৭৬ বছর বয়সে মারা গেলেন নিউইয়র্ক স্টেট সিনেটের শীর্ষ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্স

বন্যাকে ‘ঈশ্বরের ইঙ্গিত’ বললেন ট্রাম্প, গলফ কোর্স সংস্কারে আদালতের অনুমতি চান

বন্যাকে ‘ঈশ্বরের ইঙ্গিত’ বললেন ট্রাম্প, গলফ কোর্স সংস্কারে আদালতের অনুমতি চান

ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন স্ত্রী
ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন স্ত্রী

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারী ভূমিকম্পের সময় স্বামীর আচরণে ক্ষুব্ধ হয়ে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তার অভিযোগ, বিপদের মুহূর্তে তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা না করে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়েছিলেন স্বামী। সম্প্রতি টিকটকে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।   ডিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘evanalexisolive’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে ওই নারী জানান, একদিন স্বামীর সঙ্গে একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়।   রেস্টুরেন্টে উপস্থিত অন্যরা যখন নিজেদের সঙ্গীদের নিরাপদ আশ্রয়ে যেতে কিংবা টেবিলের নিচে অবস্থান নিতে সাহায্য করছিলেন, তখন তার স্বামী তাকে রেখেই দৌড়ে পালিয়ে যান।   ওই নারীর দাবি, তার স্বামী রেস্টুরেন্টের বিপরীত পাশে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে স্বামীকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন তিনি। তবে তার স্ত্রী যে সবকিছু দেখছিলেন, তা বুঝতে পারেননি স্বামী।   ওই নারীর ভাষ্য অনুযায়ী, ভূমিকম্পে কেউ হতাহত হননি। তবে বিপদের মুহূর্তে স্বামীর এমন আচরণে তিনি ভীষণ অপমানিত বোধ করেন। এমনকি রেস্টুরেন্টের একজন কর্মী তার খোঁজখবর নিতে এসে স্বামীর এভাবে চলে যাওয়ার ঘটনাকে অদ্ভুত বলে মন্তব্য করেন।   ওই নারী জানান, সংকটের মুহূর্তে স্বামী তার নিরাপত্তার কথা একবারও ভাবেননি বলে মনে হয়েছে তার। এই উপলব্ধি থেকেই তিনি দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।   তবে ওই নারীর স্বামীর বক্তব্য কিংবা তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।  সংবাদ সূত্র: New York Post   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ২:৩৮
মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক

মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি

২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা

২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা

যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হলে কোথায় যাবেন, ইমার্জেন্সি রুম নাকি আর্জেন্ট কেয়ার? জেনে নিন বিস্তারিত
যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হলে কোথায় যাবেন, ইমার্জেন্সি রুম নাকি আর্জেন্ট কেয়ার? জেনে নিন বিস্তারিত

যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিংবা দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার জন্য কোথায় যেতে হবে, তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। বিশেষ করে নতুন অভিবাসীদের অনেকেরই হাসপাতালের ইমার্জেন্সি রুম (ইআর) ও আর্জেন্ট কেয়ারের মধ্যে পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। অথচ রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক চিকিৎসাকেন্দ্র বেছে নেওয়া সময়, অর্থ ও জীবন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।   কখন ইমার্জেন্সি রুমে যাবেন?   ইমার্জেন্সি রুম হলো হাসপাতালের জরুরি চিকিৎসা বিভাগ। এখানে গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা এবং জীবনহানির আশঙ্কা রয়েছে এমন রোগীদের চিকিৎসা দেওয়া হয়। সাধারণত হাসপাতালের ইমার্জেন্সি রুম সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা খোলা থাকে।   বুকে ব্যথা বা চাপ অনুভব করা, শ্বাস নিতে গুরুতর কষ্ট, স্ট্রোকের লক্ষণ, গুরুতর দুর্ঘটনা, অতিরিক্ত রক্তপাত, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা মাথায় গুরুতর আঘাতের মতো পরিস্থিতিতে ইমার্জেন্সি রুমের চিকিৎসা প্রয়োজন। জীবনহানির আশঙ্কা থাকলে দেরি না করে ৯১১ নম্বরে কল করতে হবে।   কখন আর্জেন্ট কেয়ারে যাবেন?   যেসব অসুস্থতা বা আঘাতের দ্রুত চিকিৎসা প্রয়োজন, কিন্তু তা জীবনহানির ঝুঁকি তৈরি করে না, সেসব ক্ষেত্রে আর্জেন্ট কেয়ার উপযোগী। সাধারণ জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, কানে ব্যথা, ছোটখাটো কাটা-ছেঁড়া, মচকানো কিংবা কিছু ধরনের সংক্রমণের চিকিৎসা এখানে পাওয়া যায়।   অনেক আর্জেন্ট কেয়ারে আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চিকিৎসা নেওয়া যায়। তবে সব আর্জেন্ট কেয়ারে এক্স-রে, ল্যাব টেস্ট কিংবা সব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকে না। প্রতিষ্ঠানভেদে সেবা ও খোলা থাকার সময়ও ভিন্ন হতে পারে।   চিকিৎসার খরচে কতটা পার্থক্য?   যুক্তরাষ্ট্রে সাধারণত ইমার্জেন্সি রুমের তুলনায় আর্জেন্ট কেয়ারে চিকিৎসার খরচ কম হয়। অনেক হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানেও ইমার্জেন্সি রুমের কো-পে আর্জেন্ট কেয়ারের তুলনায় বেশি থাকে।   তবে চিকিৎসার প্রকৃত খরচ নির্ভর করে রোগীর হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান, ডিডাক্টিবল, কো-পে, কো-ইন্স্যুরেন্স এবং চিকিৎসাকেন্দ্রের ইন্স্যুরেন্স নেটওয়ার্কের ওপর। শুধু খরচ বাঁচানোর জন্য গুরুতর অসুস্থতায় ইমার্জেন্সি রুম এড়িয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে।   হেলথ ইন্স্যুরেন্স না থাকলে কি জরুরি চিকিৎসা পাওয়া যাবে?   যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড লেবার অ্যাক্ট (ইএমটিএএলএ) অনুযায়ী, এই আইনের আওতাভুক্ত হাসপাতালের জরুরি বিভাগে রোগীর ইন্স্যুরেন্স বা চিকিৎসার খরচ পরিশোধের সক্ষমতা না থাকলেও প্রয়োজনীয় মেডিকেল স্ক্রিনিং করতে হয়।   জরুরি চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতালকে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে অথবা আইন অনুযায়ী উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে।   তবে এই আইনের অর্থ জরুরি চিকিৎসা বিনামূল্যে পাওয়া যাবে, এমন নয়। চিকিৎসা শেষে রোগীর কাছে বিল পাঠানো হতে পারে।   যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের জন্য কাছাকাছি আর্জেন্ট কেয়ার ও হাসপাতালের ইমার্জেন্সি রুমের অবস্থান, সেবার সময় এবং ইন্স্যুরেন্স গ্রহণের নিয়ম আগে থেকেই জেনে রাখা উপকারী। তবে অসুস্থতার লক্ষণ গুরুতর হলে কিংবা জীবনহানির আশঙ্কা থাকলে খরচের হিসাব না করে জরুরি চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যসূত্র: MedlinePlus Medical Encyclopedia 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ২৩:৫৯
থ্যাংকসগিভিংয়ের দিন অনধিকার প্রবেশের অভিযোগে আলোচনায় আসে টার্কি পাখিটি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার দায়ে যুক্তরাষ্ট্রের কারাগারে ‘আটক’ এক টার্কি

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বন্ধুদের মধ্যে বিচিত্র নকশার প্যান্ট বিনিময়ের মজার আয়োজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিমানবন্দরে নিজের প্যান্ট খুলে বন্ধুকে দিচ্ছেন যাত্রীরা, যুক্তরাষ্ট্রে নতুন মজার ট্রেন্ড!

নিউ ইয়র্কের কুইন্সে গুলিবর্ষণের ঘটনার পর ঘটনাস্থলে তদন্ত করছে পুলিশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিউ ইয়র্কের কুইন্সে প্রকাশ্যে গুলিবর্ষণে নিহত ১ ও আহত ২, নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...