হেলথ ইন্স্যুরেন্স না থাকায় ২৪ হাজার ডলারের হাসপাতাল বিল কমে হলো আড়াই হাজার ডলার
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমা ছাড়া হাসপাতালে চিকিৎসা নিয়ে ২২ হাজার ডলারেরও বেশি ছাড় পাওয়ার একটি ঘটনা দেশটির স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন, ক্রমবর্ধমান প্রিমিয়ামের যুগে প্রচলিত স্বাস্থ্যবিমা আদৌ সবার জন্য লাভজনক কি না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, একটি ব্যতিক্রমী ঘটনা দেখে স্বাস্থ্যবিমা ছেড়ে দেওয়া বড় ধরনের আর্থিক ঝুঁকিও তৈরি করতে পারে।
নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী মার্কিন নাগরিক ক্লার্কসন লসন চলতি বছর স্বাস্থ্যবিমা না করার সিদ্ধান্ত নেন। পরে জরুরি অসুস্থতায় তাকে দুই রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়। চিকিৎসা শেষে তার নামে ২৪ হাজার ডলারের বেশি বিল তৈরি হয়। তবে হাসপাতালটি 'সেলফ-পে' বা নিজে অর্থ পরিশোধকারী রোগী হিসেবে বিবেচনা করে বিল থেকে ২২ হাজার ডলারেরও বেশি ছাড় দেয়। শেষ পর্যন্ত তাকে পরিশোধ করতে হয় মাত্র ২ হাজার ৪৭৮ ডলার।
ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে লসন বিল দেখিয়ে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ২২ হাজার ডলারেরও বেশি অর্থ মওকুফ করেছে। তার শেয়ার করা খাতভিত্তিক বিলে দেখা যায়, শুধু সিটি স্ক্যানের খরচ ছিল ৮ হাজার ৩৩৯ দশমিক ৯৮ ডলার এবং জরুরি বিভাগের ফি ছিল ৩ হাজার ৭৩৮ দশমিক ৮২ ডলার।
লসনের ভাষ্য, স্বাস্থ্যবিমা করলে তাকে প্রতি মাসে ৮০০ থেকে ৯০০ ডলার প্রিমিয়াম দিতে হতো। এর পাশাপাশি ছিল ৫ হাজার ডলারের ডিডাক্টিবল। এসব হিসাব বিবেচনা করেই তিনি স্বাস্থ্যবিমা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মতে, অন্তত এই ক্ষেত্রে সরাসরি অর্থ দিয়ে চিকিৎসা নেওয়াই তার জন্য কম ব্যয়বহুল হয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা ব্যতিক্রম হলেও একেবারে বিরল নয়। অনেক হাসপাতাল বিমা প্রতিষ্ঠানের সঙ্গে জটিল প্রশাসনিক প্রক্রিয়া এড়াতে সরাসরি অর্থ পরিশোধকারী রোগীদের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে। এতে হাসপাতালের প্রশাসনিক ব্যয় কমে এবং সেই সুবিধার একটি অংশ রোগীকে দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের ছাড় ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে, যদিও সব হাসপাতালের নীতি এক নয়।
তবে এই সুবিধার সঙ্গে বড় ঝুঁকিও রয়েছে। সরাসরি অর্থ পরিশোধ করলে সেই ব্যয় স্বাস্থ্যবিমার ডিডাক্টিবল বা সর্বোচ্চ ব্যক্তিগত ব্যয়ের সীমার মধ্যে গণনা হয় না। এছাড়া বিমা কোম্পানির দরকষাকষির মাধ্যমে নির্ধারিত কম দামের সুবিধাও পাওয়া যায় না। সবচেয়ে বড় বিষয় হলো, বড় ধরনের দুর্ঘটনা বা জটিল অসুস্থতার চিকিৎসা ব্যয় কয়েক হাজার নয়, কয়েক লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। সেক্ষেত্রে পুরো ব্যয় রোগীকেই বহন করতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের 'নো সারপ্রাইজেস অ্যাক্ট' অনুযায়ী, পূর্বনির্ধারিত চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিমাবিহীন রোগীদের সম্ভাব্য খরচের একটি লিখিত ধারণা দিতে হয়। তবে জরুরি চিকিৎসার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। যেহেতু লসনের চিকিৎসা শুরু হয়েছিল জরুরি বিভাগে, তাই তিনি আগাম খরচ জানার সুযোগ পাননি এবং বিল নিয়ে আইনি আপত্তি জানানোর সুযোগও ছিল সীমিত।
নিউজউইকের সঙ্গে কথা বলেন কালেকটিভ হেলথের প্রধান রাজস্ব কর্মকর্তা কৌশিক ভৌমিক। তিনি বলেন, অনেকের হতাশার মূল কারণ শুধু ব্যয় বৃদ্ধি নয়, বরং স্বাস্থ্যবিমা ব্যবহার করাও অনেক সময় জটিল হয়ে পড়ে। কাগজে-কলমে কভারেজ থাকলেও বাস্তবে বিল, অনুমোদন এবং চিকিৎসা সংক্রান্ত নানা প্রক্রিয়া রোগীদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।
ক্রাউডহেলথের প্রতিষ্ঠাতা অ্যান্ডি স্কুনওভারও মনে করেন, অনেক হাসপাতাল রোগীদের সঙ্গে বিল নিয়ে আলোচনায় বসতে আগ্রহী থাকে। তার পরামর্শ, হাসপাতালের প্রথম দেওয়া বিলই চূড়ান্ত ধরে নেওয়া উচিত নয়। অনেক ক্ষেত্রেই দরকষাকষির সুযোগ থাকে।
অন্যদিকে টেক কমান্ডের প্রধান নির্বাহী জ্যাক হুপার বলেন, নগদ অর্থে চিকিৎসা কিছু ক্ষেত্রে সাশ্রয়ী হতে পারে। কিন্তু জরুরি চিকিৎসা, অস্ত্রোপচার বা দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রে স্বাস্থ্যবিমা না থাকলে একটি পরিবারের আর্থিক স্থিতিশীলতা মুহূর্তেই ভেঙে পড়তে পারে।
কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের (কেএফএফ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে নিয়োগকর্তা-ভিত্তিক পারিবারিক স্বাস্থ্যবিমার গড় বার্ষিক প্রিমিয়াম প্রায় ২৬ হাজার ৯৯৩ ডলারে পৌঁছেছে। ব্যক্তিগত স্বাস্থ্যবিমার গড় প্রিমিয়াম ৯ হাজার ৩২৫ ডলার। এছাড়া বিমাধারীদের এক-তৃতীয়াংশেরও বেশি মানুষের ডিডাক্টিবল ২ হাজার ডলারের বেশি।
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যবিমার ব্যয় বাড়তে থাকায় সুস্থ ও কম ঝুঁকির মানুষ যদি বিমা করা ছেড়ে দেন, তাহলে বিমা ব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি হবে। কারণ তখন বিমা কোম্পানিগুলোর কাছে মূলত বেশি ঝুঁকিপূর্ণ রোগীরাই থেকে যাবেন, ফলে ভবিষ্যতে প্রিমিয়াম আরও বাড়তে পারে।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ, একটি ভাইরাল ঘটনার ভিত্তিতে স্বাস্থ্যবিমা না করার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নগদ অর্থে চিকিৎসা কিছু ক্ষেত্রে সাশ্রয়ী হলেও জরুরি বা জটিল চিকিৎসার প্রয়োজন হলে স্বাস্থ্যবিমা না থাকা বড় ধরনের আর্থিক সংকট তৈরি করতে পারে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreনিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি (৩৫) গত শুক্রবার (২৭ নভেম্বর) ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার পর সফলভাবে অস্ত্রোপচার করিয়েছেন। প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো জানান, প্রায় ৭০ মিনিটের এই অস্ত্রোপচার সফল হয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় মেয়র তার সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিচ্ছিলেন; তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে অস্ত্রোপচারটি কোন হাসপাতালে করা হয়েছে, সে বিষয়ে সিটি হল কোনো তথ্য প্রকাশ করেনি। ডেমোক্র্যাট এই মেয়র ও ফুটবলপ্রেমী গত ১৯ নভেম্বর তার দপ্তর এবং সিটি হলের প্রেস কোরের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। ওই ম্যাচে মামদানির দল জয় পায় এবং তিনি নিজেও একটি গোল করেন; তবে গোল করার কিছুক্ষণ পরই তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায় এবং পরদিন তিনি আক্ষেপ করে জানান যে খেলার আগে ওয়ার্মআপ বা স্ট্রেচিং করেননি। এরপর থেকে তিনি মেডিকেল বুট পরে ও ক্র্যাচে ভর দিয়ে দাপ্তরিক কাজ ও জনসম্মুখে উপস্থিত হচ্ছিলেন; অস্ত্রোপচার প্রসঙ্গে মজা করে এনবিএ তারকা জেসন ট্যাটামের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ট্যাটাম ২০২৫ সালের প্লেঅফে একই চোটের পর অস্ত্রোপচার করিয়ে প্রায় ১০ মাস পর মাঠে ফিরেছিলেন। মেয়রের অনুপস্থিতিতে শুক্রবার নগর প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম তদারকি করেন ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফুলেহান।
যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম, মর্টগেজের কিস্তি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য নিজের বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প আবাসন ব্যবস্থা হিসেবে আলোচনায় আসছে ছোট আকারের বাড়ি, যা পরিচিত ‘টিনি হোম’ নামে। মাত্র কয়েকশ বর্গফুটের এসব বাড়িতে থাকতে পারে ছোট্ট একটি রান্নাঘর, বেডরুম, বাথরুম এবং বসার ঘর। আধুনিক নকশায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তৈরি করা হয় এসব বাড়ি। অনেক বাড়িতে থাকে বহুমুখী আসবাব, ভাঁজ করা টেবিল, সিঁড়ির নিচে স্টোরেজ এবং ছাদের কাছাকাছি আলাদা ঘুমানোর ব্যবস্থা। টিনি হোমের বিশেষত্ব হলো, তুলনামূলক ছোট জায়গায় প্রয়োজনীয় সব আবাসন সুবিধা একসঙ্গে পাওয়া। কিছু বাড়ি চাকার ওপর তৈরি করা হয়, ফলে সেগুলো প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আবার কিছু বাড়ি স্থায়ী ভিত্তির ওপর নির্মাণ করা হয়। নির্মাণের ধরন, আকার, উপকরণ ও অবস্থান অনুযায়ী এসব বাড়ির দাম ভিন্ন হয়ে থাকে। শুধু টিনি হোম নয়, যুক্তরাষ্ট্রে ছোট আকারের স্বতন্ত্র আবাসন ইউনিট বা অ্যাকসেসরি ডুয়েলিং ইউনিটের (এডিইউ) প্রতিও আগ্রহ বাড়ছে। মূল বাড়ির পেছনে, পাশে কিংবা গ্যারেজের জায়গায় তৈরি করা যায় এসব ছোট বাড়ি। এগুলো পরিবারের সদস্যদের থাকার পাশাপাশি ভাড়া দেওয়ার জন্যও ব্যবহার করা হয়। পিউ চ্যারিটেবল ট্রাস্টের ২০২৬ সালের অক্টোবরের এক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ২০২৫ সালে এডিইউ নির্মাণের জন্য ৬১ হাজার ৬৫৫টি পারমিট দেওয়া হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৯৬২। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ ধরনের আবাসন নির্মাণের অনুমোদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই পরিসংখ্যান এডিইউ-সংক্রান্ত, সরাসরি টিনি হোমের সংখ্যা নয়। ছোট বাড়ির প্রতি আগ্রহ বাড়ার পেছনে রয়েছে আবাসন ব্যয় কমানো, সীমিত জায়গার কার্যকর ব্যবহার এবং তুলনামূলক সহজ জীবনযাপনের আকাঙ্ক্ষা। অনেকেই বড় বাড়ির পরিবর্তে ছোট পরিসরে বসবাস করে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ কমানোর বিষয়টি বিবেচনা করছেন। তবে যুক্তরাষ্ট্রের সব এলাকায় সব ধরনের টিনি হোম নির্মাণ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই। স্থানীয় জোনিং আইন, ভবন নির্মাণের বিধিমালা, জমির ব্যবহার, ন্যূনতম আকার এবং নিরাপত্তাসংক্রান্ত শর্তের ওপর অনুমোদন নির্ভর করে। চাকার ওপর তৈরি বাড়ি এবং স্থায়ী ভিত্তির ওপর নির্মিত বাড়ির ক্ষেত্রেও নিয়ম আলাদা হতে পারে। সব মিলিয়ে, প্রচলিত বড় বাড়ির বাইরে টিনি হোম যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একটি বিকল্প ধারণা হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাড়ির ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে যারা ছোট পরিসরে নিজের আবাসন গড়ে তুলতে চান, তাদের কাছে এটি বিবেচনার একটি নতুন সুযোগ হতে পারে।
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় নির্ধারিত দিনে পিছিয়ে যাওয়া ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড আজ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে পারফর্ম করছেন কুইন লতিফা, এলএল কুল জে এবং কেকি পামারের মতো জনপ্রিয় তারকারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে থ্যাংকসগিভিংয়ের দিন প্যারেডটি স্থগিত করা হয়েছিল। তবে নির্ধারিত রুট অনুযায়ী ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে মেসিসের প্রধান হেরাল্ড স্কয়ার স্টোর পর্যন্ত প্রায় আড়াই মাইল পথ অতিক্রম করছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারের আয়োজনে রেকর্ডসংখ্যক ১০০টি বিশাল ইনফ্ল্যাটেবল বা বেলুন অংশ নিচ্ছে। নতুন বেলুনের তালিকায় রয়েছে ‘ব্লুই’ ও ‘হ্যালো কিটি বিগ অ্যাপল’-এর মতো চরিত্র। পাশাপাশি দর্শকদের চেনা ও প্রিয় পুরনো বেলুনগুলোর মধ্যে ফিরে এসেছে ‘আন্ডারডগ’ ও ‘ব্লু হিপ্পো’। পুরো প্যারেডটি সঞ্চালনা করছেন এনবিসির সাভানা গাথরি, হোদা কোটব এবং আল রোকার। নেটওয়ার্ক সূত্রে জানা গেছে, সব টাইম জোনে এনবিসি ও পিকক-এ অনুষ্ঠানটি সম্প্রচার ও স্ট্রিমিং করা হচ্ছে। এ ছাড়া টেলিমুন্ডোতেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। 873 ডিএন
পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে
সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

