খামার থেকে হার্ভার্ডে: পারিবারিক সংকট পেরিয়ে পূর্ণ বৃত্তি পেলেন টেনেসির কৃষক পরিবারের মেয়ে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক কৃষক পরিবারের মেয়ে ক্যাথলিন সেলফের জীবনের গল্প এখন অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।
পরিবারের খামারে কাজ করা, বাবার ক্যানসারের সঙ্গে লড়াই এবং পড়াশোনার চাপ সব বাধা পেরিয়ে তিনি এবার পূর্ণ বৃত্তি নিয়ে সুযোগ পেয়েছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।
স্থানীয় সংবাদমাধ্যম WBIR-এর প্রতিবেদনে বলা হয়, ১৮ বছর বয়সী ক্যাথলিন সেলফ সম্প্রতি টেনেসির হকিন্স কাউন্টির একটি উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই পরিবারের খামারে কাজ ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। ভুট্টা চাষ, খড় বহন এবং গবাদিপশুর দেখাশোনার মতো কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই তার বেড়ে ওঠা।
তবে গত বছর তাদের পরিবারের ওপর নেমে আসে কঠিন সময়। ২০২৫ সালের শুরুতে ক্যাথলিনের বাবার শরীরে তৃতীয় ধাপের ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসা চলাকালে পরিবারের খামারের দায়িত্ব অনেকটাই এসে পড়ে ক্যাথলিনের কাঁধে। একই সময়ে তাকে সামলাতে হয়েছে স্কুলের শেষ বর্ষের পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম।
WBIR কে দেওয়া সাক্ষাৎকারে ক্যাথলিন বলেন, “বাবার ক্যানসারের খবর আমাদের পুরো পরিবারের জন্য বড় ধাক্কা ছিল।”
তাদের পরিবারের ভুট্টা চাষের কাজ সাধারণত শীতের শেষ দিক থেকে গ্রীষ্মকাল পর্যন্ত চলে। বাবার চিকিৎসার কারণে শ্রমিক সমন্বয়, ফসল সংগ্রহ এবং বিক্রির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও তখন ক্যাথলিনকে সামলাতে হয়।
তিনি বলেন, “একদিকে পরিবারের পাশে দাঁড়াতে হচ্ছিল, অন্যদিকে পড়াশোনায় মনোযোগ দিতে হচ্ছিল। পুরো বিষয়টি সত্যিই ভীতিকর ছিল।”
ক্যাথলিনের ভাষায়, জীবনে সফল হতে হলে আগে পরিবারের দায়িত্ব পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। “আমি যদি ভবিষ্যতে পড়াশোনা ও পেশাগত জীবনে সফল হতে চাই, তাহলে আগে আমাকে নিজের পরিবারকে দেখাশোনা করতে হবে,” বলেন তিনি।
পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চাতেও সক্রিয় ছিলেন ক্যাথলিন। স্কুলের মার্চিং ব্যান্ড, কনসার্ট ব্যান্ড ও কয়ার দলে অংশ নিতেন তিনি। শুরুতে বাড়ির কাছাকাছি কোনো কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা থাকলেও পরে ‘SARRS Vanderbilt’ নামের একটি বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি হার্ভার্ডে আবেদন করার অনুপ্রেরণা পান। এই কর্মসূচির মাধ্যমে টেনেসির গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে উৎসাহ দেওয়া হয়।
হার্ভার্ডে ভর্তির ফল প্রকাশের দিন ক্যাথলিন পূর্ব টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে সংগীতের অডিশনে গিয়েছিলেন। সেদিনই প্রথমে তিনি বার্কলি কলেজ অব মিউজিকে ভর্তির সুযোগ পাওয়ার খবর জানতে পারেন। পরে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে মোবাইলে হার্ভার্ডের ফল দেখে তিনি বিস্মিত হয়ে যান।
তিনি বলেন, “আমি বিশ্বাসই করতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে আত্মীয়-স্বজনদের ফোন করে খবরটি জানানো হয়।”
পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া ছিল আবেগঘন। ক্যাথলিন জানান, সবাই তাকে বলেছিলেন তারা আগেই বিশ্বাস করতেন তিনি সফল হবেন।
দীর্ঘ কঠিন সময়ের পর বর্তমানে তার বাবা ক্যানসারমুক্ত এবং সুস্থ আছেন বলে পরিবার জানিয়েছে। আর এ সুখবর যেন পুরো পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।
আগামী শরতে হার্ভার্ডে পড়াশোনা শুরু করবেন ক্যাথলিন। তিনি হার্ভার্ড ও বার্কলি কলেজ অব মিউজিকের যৌথ শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। সংগীত নিয়ে পড়ার আগ্রহ থাকলেও আইন ও শিক্ষা বিষয়েও পড়াশোনার ইচ্ছা রয়েছে তার।
গ্রামীণ টেনেসি থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর একটিতে যাওয়ার বিষয়টি যে বড় পরিবর্তন, সেটিও স্বীকার করেন ক্যাথলিন। তবে সম্প্রতি হার্ভার্ড ক্যাম্পাস ঘুরে এসে তার অনেক উদ্বেগ কেটে গেছে।
তিনি বলেন, “ওখানে সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছে। সবারই কিছু না কিছু মানিয়ে নেওয়ার বিষয় থাকে। তাই আমি যতটা আলাদা ভাবছিলাম, বাস্তবে ততটা নয়।”
নিজের অভিজ্ঞতা অন্য শিক্ষার্থীদেরও স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন ক্যাথলিন। বিশেষ করে ছোট শহর বা গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “পূর্ব টেনেসি সাধারণত আইভি লিগ শিক্ষার্থীদের জন্য পরিচিত নয়। কিন্তু আমি সবাইকে বলতে চাই চেষ্টা করলে যে কারও পক্ষেই সম্ভব। যদি সত্যিই মন থেকে কিছু চাওয়া যায়, তাহলে সেটি অর্জন করা সম্ভব।”
ক্যাথলিন সেলফের এই গল্প এখন শুধু একজন শিক্ষার্থীর সাফল্যের কাহিনি নয়; বরং কঠিন বাস্তবতার মধ্যেও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে উঠেছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreনিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি (৩৫) গত শুক্রবার (২৭ নভেম্বর) ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার পর সফলভাবে অস্ত্রোপচার করিয়েছেন। প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো জানান, প্রায় ৭০ মিনিটের এই অস্ত্রোপচার সফল হয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় মেয়র তার সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিচ্ছিলেন; তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে অস্ত্রোপচারটি কোন হাসপাতালে করা হয়েছে, সে বিষয়ে সিটি হল কোনো তথ্য প্রকাশ করেনি। ডেমোক্র্যাট এই মেয়র ও ফুটবলপ্রেমী গত ১৯ নভেম্বর তার দপ্তর এবং সিটি হলের প্রেস কোরের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। ওই ম্যাচে মামদানির দল জয় পায় এবং তিনি নিজেও একটি গোল করেন; তবে গোল করার কিছুক্ষণ পরই তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায় এবং পরদিন তিনি আক্ষেপ করে জানান যে খেলার আগে ওয়ার্মআপ বা স্ট্রেচিং করেননি। এরপর থেকে তিনি মেডিকেল বুট পরে ও ক্র্যাচে ভর দিয়ে দাপ্তরিক কাজ ও জনসম্মুখে উপস্থিত হচ্ছিলেন; অস্ত্রোপচার প্রসঙ্গে মজা করে এনবিএ তারকা জেসন ট্যাটামের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ট্যাটাম ২০২৫ সালের প্লেঅফে একই চোটের পর অস্ত্রোপচার করিয়ে প্রায় ১০ মাস পর মাঠে ফিরেছিলেন। মেয়রের অনুপস্থিতিতে শুক্রবার নগর প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম তদারকি করেন ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফুলেহান।
যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম, মর্টগেজের কিস্তি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য নিজের বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প আবাসন ব্যবস্থা হিসেবে আলোচনায় আসছে ছোট আকারের বাড়ি, যা পরিচিত ‘টিনি হোম’ নামে। মাত্র কয়েকশ বর্গফুটের এসব বাড়িতে থাকতে পারে ছোট্ট একটি রান্নাঘর, বেডরুম, বাথরুম এবং বসার ঘর। আধুনিক নকশায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তৈরি করা হয় এসব বাড়ি। অনেক বাড়িতে থাকে বহুমুখী আসবাব, ভাঁজ করা টেবিল, সিঁড়ির নিচে স্টোরেজ এবং ছাদের কাছাকাছি আলাদা ঘুমানোর ব্যবস্থা। টিনি হোমের বিশেষত্ব হলো, তুলনামূলক ছোট জায়গায় প্রয়োজনীয় সব আবাসন সুবিধা একসঙ্গে পাওয়া। কিছু বাড়ি চাকার ওপর তৈরি করা হয়, ফলে সেগুলো প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আবার কিছু বাড়ি স্থায়ী ভিত্তির ওপর নির্মাণ করা হয়। নির্মাণের ধরন, আকার, উপকরণ ও অবস্থান অনুযায়ী এসব বাড়ির দাম ভিন্ন হয়ে থাকে। শুধু টিনি হোম নয়, যুক্তরাষ্ট্রে ছোট আকারের স্বতন্ত্র আবাসন ইউনিট বা অ্যাকসেসরি ডুয়েলিং ইউনিটের (এডিইউ) প্রতিও আগ্রহ বাড়ছে। মূল বাড়ির পেছনে, পাশে কিংবা গ্যারেজের জায়গায় তৈরি করা যায় এসব ছোট বাড়ি। এগুলো পরিবারের সদস্যদের থাকার পাশাপাশি ভাড়া দেওয়ার জন্যও ব্যবহার করা হয়। পিউ চ্যারিটেবল ট্রাস্টের ২০২৬ সালের অক্টোবরের এক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ২০২৫ সালে এডিইউ নির্মাণের জন্য ৬১ হাজার ৬৫৫টি পারমিট দেওয়া হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৯৬২। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ ধরনের আবাসন নির্মাণের অনুমোদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই পরিসংখ্যান এডিইউ-সংক্রান্ত, সরাসরি টিনি হোমের সংখ্যা নয়। ছোট বাড়ির প্রতি আগ্রহ বাড়ার পেছনে রয়েছে আবাসন ব্যয় কমানো, সীমিত জায়গার কার্যকর ব্যবহার এবং তুলনামূলক সহজ জীবনযাপনের আকাঙ্ক্ষা। অনেকেই বড় বাড়ির পরিবর্তে ছোট পরিসরে বসবাস করে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ কমানোর বিষয়টি বিবেচনা করছেন। তবে যুক্তরাষ্ট্রের সব এলাকায় সব ধরনের টিনি হোম নির্মাণ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই। স্থানীয় জোনিং আইন, ভবন নির্মাণের বিধিমালা, জমির ব্যবহার, ন্যূনতম আকার এবং নিরাপত্তাসংক্রান্ত শর্তের ওপর অনুমোদন নির্ভর করে। চাকার ওপর তৈরি বাড়ি এবং স্থায়ী ভিত্তির ওপর নির্মিত বাড়ির ক্ষেত্রেও নিয়ম আলাদা হতে পারে। সব মিলিয়ে, প্রচলিত বড় বাড়ির বাইরে টিনি হোম যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একটি বিকল্প ধারণা হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাড়ির ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে যারা ছোট পরিসরে নিজের আবাসন গড়ে তুলতে চান, তাদের কাছে এটি বিবেচনার একটি নতুন সুযোগ হতে পারে।
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় নির্ধারিত দিনে পিছিয়ে যাওয়া ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড আজ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে পারফর্ম করছেন কুইন লতিফা, এলএল কুল জে এবং কেকি পামারের মতো জনপ্রিয় তারকারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে থ্যাংকসগিভিংয়ের দিন প্যারেডটি স্থগিত করা হয়েছিল। তবে নির্ধারিত রুট অনুযায়ী ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে মেসিসের প্রধান হেরাল্ড স্কয়ার স্টোর পর্যন্ত প্রায় আড়াই মাইল পথ অতিক্রম করছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারের আয়োজনে রেকর্ডসংখ্যক ১০০টি বিশাল ইনফ্ল্যাটেবল বা বেলুন অংশ নিচ্ছে। নতুন বেলুনের তালিকায় রয়েছে ‘ব্লুই’ ও ‘হ্যালো কিটি বিগ অ্যাপল’-এর মতো চরিত্র। পাশাপাশি দর্শকদের চেনা ও প্রিয় পুরনো বেলুনগুলোর মধ্যে ফিরে এসেছে ‘আন্ডারডগ’ ও ‘ব্লু হিপ্পো’। পুরো প্যারেডটি সঞ্চালনা করছেন এনবিসির সাভানা গাথরি, হোদা কোটব এবং আল রোকার। নেটওয়ার্ক সূত্রে জানা গেছে, সব টাইম জোনে এনবিসি ও পিকক-এ অনুষ্ঠানটি সম্প্রচার ও স্ট্রিমিং করা হচ্ছে। এ ছাড়া টেলিমুন্ডোতেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। 873 ডিএন
পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে
সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

