সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
খেলাধুলা

একনজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সময়সূচি

Unknown প্রকাশ: জুন ১১, ২০২৬ ১০:২৩
ফাইল ছবি
ফাইল ছবি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ১১ জুন থেকে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ ফুটবল আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই আয়োজন যৌথভাবে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। প্রায় ৪০ দিনের এই প্রতিযোগিতা শেষে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

 

প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। স্বাগতিক মেক্সিকো উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যা টুর্নামেন্ট চলাকালে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে পরিচিত থাকবে।

 

টুর্নামেন্টের ধাপভিত্তিক সময়সূচি অনুযায়ী গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত গুরুত্বপূর্ণ পর্বগুলো নিম্নরূপ:

গ্রুপ পর্ব: ১১ জুন থেকে ২৭ জুন
রাউন্ড অব ৩২: ২৮ জুন থেকে ৩ জুলাই
রাউন্ড অব ১৬: ৪ জুলাই থেকে ৭ জুলাই
কোয়ার্টার ফাইনাল: ৯ জুলাই থেকে ১১ জুলাই
সেমিফাইনাল: ১৪ জুলাই ও ১৫ জুলাই
ফাইনাল: ১৯ জুলাই ২০২৬

 

বিশ্বকাপ গ্রুপ পর্বের সময়সূচি (বাংলাদেশ সময়)

একনজরে গ্রুপ পর্বের সকল ম্যাচের তারিখ, ভেন্যু এবং সময়

তারিখ গ্রুপ ম্যাচ ভেন্যু সময়
জুন ১১ গ্রুপ ‘এ’ মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা মেক্সিকো সিটি রাত ১টা
জুন ১২ গ্রুপ ‘এ’ দক্ষিণ কোরিয়া–চেক প্রজাতন্ত্র গুয়াদালহারা সকাল ৮টা
জুন ১২ গ্রুপ ‘বি’ কানাডা–বসনিয়া টরন্টো রাত ১টা
জুন ১৩ গ্রুপ ‘ডি’ যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে লস অ্যাঞ্জেলেস সকাল ৭টা
জুন ১৩ গ্রুপ ‘বি’ কাতার–সুইজারল্যান্ড সান ফ্রান্সিসকো রাত ১টা
জুন ১৪ গ্রুপ ‘সি’ ব্রাজিল–মরক্কো নিউইয়র্ক–নিউজার্সি ভোর ৪টা
জুন ১৪ গ্রুপ ‘সি’ হাইতি–স্কটল্যান্ড বোস্টন সকাল ৭টা
জুন ১৪ গ্রুপ ‘ডি’ অস্ট্রেলিয়া–তুরস্ক ভ্যাঙ্কুভার সকাল ১০টা
জুন ১৪ গ্রুপ ‘ই’ জার্মানি–কুরাসাও হিউস্টন রাত ১১টা
জুন ১৪ গ্রুপ ‘এফ’ নেদারল্যান্ডস–জাপান ডালাস রাত ২টা
জুন ১৫ গ্রুপ ‘ই’ আইভরিকোস্ট–ইকুয়েডর ফিলাডেলফিয়া ভোর ৫টা
জুন ১৫ গ্রুপ ‘এফ’ সুইডেন–তিউনিসিয়া মন্তেরেই সকাল ৮টা
জুন ১৫ গ্রুপ ‘এইচ’ স্পেন–কেপ ভার্দে আটলান্টা রাত ১০টা
জুন ১৫ গ্রুপ ‘জি’ বেলজিয়াম–মিসর সিয়াটল রাত ১টা
জুন ১৬ গ্রুপ ‘এইচ’ সৌদি আরব–উরুগুয়ে মায়ামি ভোর ৪টা
জুন ১৬ গ্রুপ ‘জি’ ইরান–নিউজিল্যান্ড লস অ্যাঞ্জেলেস সকাল ৭টা
জুন ১৬ গ্রুপ ‘আই’ ফ্রান্স–সেনেগাল নিউইয়র্ক–নিউজার্সি রাত ১টা
জুন ১৭ গ্রুপ ‘আই’ ইরাক–নরওয়ে বোস্টন ভোর ৪টা
জুন ১৭ গ্রুপ ‘জে’ আর্জেন্টিনা–আলজেরিয়া কানসাস সিটি সকাল ৭টা
জুন ১৭ গ্রুপ ‘জে’ অস্ট্রিয়া–জর্ডান সান ফ্রান্সিসকো সকাল ১০টা
জুন ১৭ গ্রুপ ‘কে’ পর্তুগাল–কঙ্গো হিউস্টন রাত ১১টা
জুন ১৭ গ্রুপ ‘এল’ ইংল্যান্ড–ক্রোয়েশিয়া ডালাস রাত ২টা
জুন ১৮ গ্রুপ ‘এল’ ঘানা–পানামা টরন্টো ভোর ৫টা
জুন ১৮ গ্রুপ ‘কে’ উজবেকিস্তান–কলম্বিয়া মেক্সিকো সিটি সকাল ৮টা
জুন ১৮ গ্রুপ ‘এ’ চেকপ্রজাতন্ত্র–দক্ষিণ আফ্রিকা আটলান্টা রাত ১০টা
জুন ১৮ গ্রুপ ‘বি’ সুইজারল্যান্ড–বসনিয়া লস অ্যাঞ্জেলেস রাত ১টা
জুন ১৯ গ্রুপ ‘বি’ কানাডা–কাতার ভ্যাঙ্কুভার ভোর ৪টা
জুন ১৯ গ্রুপ ‘এ’ মেক্সিকো–দক্ষিণ কোরিয়া গুয়াদালহারা সকাল ৭টা
জুন ১৯ গ্রুপ ‘ডি’ যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া সিয়াটল রাত ১টা
জুন ২০ গ্রুপ ‘সি’ স্কটল্যান্ড–মরক্কো বোস্টন ভোর ৪টা
জুন ২০ গ্রুপ ‘সি’ ব্রাজিল–হাইতি ফিলাডেলফিয়া সকাল ৭টা
জুন ২০ গ্রুপ ‘ডি’ তুরস্ক–প্যারাগুয়ে সান ফ্রান্সিসকো সকাল ১০টা
জুন ২০ গ্রুপ ‘এফ’ নেদারল্যান্ডস–সুইডেন হিউস্টন রাত ১১টা
জুন ২০ গ্রুপ ‘ই’ জার্মানি–আইভরিকোস্ট টরন্টো রাত ২টা
জুন ২১ গ্রুপ ‘ই’ ইকুয়েডর–কুরাসাও কানসাস সিটি ভোর ৬টা
জুন ২১ গ্রুপ ‘এফ’ তিউনিসিয়া–জাপান মন্তেরেই সকাল ১০টা
জুন ২১ গ্রুপ ‘এইচ’ স্পেন–সৌদি আরব আটলান্টা রাত ১০টা
জুন ২১ গ্রুপ ‘জি’ বেলজিয়াম–ইরান লস অ্যাঞ্জেলেস রাত ১টা
জুন ২২ গ্রুপ ‘এইচ’ উরুগুয়ে–কেপ ভার্দে মায়ামি ভোর ৪টা
জুন ২২ গ্রুপ ‘জি’ নিউজিল্যান্ড–মিসর ভ্যাঙ্কুভার সকাল ৭টা
জুন ২২ গ্রুপ ‘জে’ আর্জেন্টিনা–অস্ট্রিয়া ডালাস রাত ১১টা
জুন ২২ গ্রুপ ‘আই’ ফ্রান্স–ইরাক ফিলাডেলফিয়া রাত ৩টা
জুন ২৩ গ্রুপ ‘আই’ নরওয়ে–সেনেগাল নিউইয়র্ক–নিউজার্সি সকাল ৬টা
জুন ২৩ গ্রুপ ‘জে’ জর্ডান–আলজেরিয়া সান ফ্রান্সিসকো সকাল ৯টা
জুন ২৩ গ্রুপ ‘কে’ পর্তুগাল–উজবেকিস্তান হিউস্টন রাত ১১টা
জুন ২৩ গ্রুপ ‘এল’ ইংল্যান্ড–ঘানা বোস্টন রাত ২টা
জুন ২৪ গ্রুপ ‘এল’ পানামা–ক্রোয়েশিয়া টরন্টো ভোর ৫টা
জুন ২৪ গ্রুপ ‘কে’ কলম্বিয়া–কঙ্গো গুয়াদালাহারা সকাল ৮টা
জুন ২৪ গ্রুপ ‘বি’ কানাডা–সুইজারল্যান্ড ভ্যাঙ্কুভার রাত ১টা
জুন ২৪ গ্রুপ ‘বি’ বসনিয়া–কাতার সিয়াটল রাত ১টা
জুন ২৫ গ্রুপ ‘সি’ স্কটল্যান্ড–ব্রাজিল মায়ামি ভোর ৪টা
জুন ২৫ গ্রুপ ‘সি’ মরক্কো–হাইতি আটলান্টা ভোর ৪টা
জুন ২৫ গ্রুপ ‘এ’ মেক্সিকো–চেক প্রজাতন্ত্র মেক্সিকো সিটি সকাল ৭টা
জুন ২৫ গ্রুপ ‘এ’ দক্ষিণ কোরিয়া–দক্ষিণ আফ্রিকা মন্তেরেই সকাল ৭টা
জুন ২৫ গ্রুপ ‘ই’ ইকুয়েডর–জার্মানি নিউইয়র্ক–নিউজার্সি রাত ২টা
জুন ২৫ গ্রুপ ‘ই’ কুরাসাও–আইভরিকোস্ট ফিলাডেলফিয়া রাত ২টা
জুন ২৬ গ্রুপ ‘এফ’ জাপান–সুইডেন ডালাস ভোর ৫টা
জুন ২৬ গ্রুপ ‘এফ’ তিউনিসিয়া–নেদারল্যান্ডস কানসাস সিটি ভোর ৫টা
জুন ২৬ গ্রুপ ‘ডি’ যুক্তরাষ্ট্র–তুরস্ক লস অ্যাঞ্জেলেস সকাল ৮টা
জুন ২৬ গ্রুপ ‘ডি’ প্যারাগুয়ে–অস্ট্রেলিয়া সান ফ্রান্সিসকো সকাল ৮টা
জুন ২৬ গ্রুপ ‘আই’ নরওয়ে–ফ্রান্স বোস্টন রাত ১টা
জুন ২৬ গ্রুপ ‘আই’ সেনেগাল–ইরাক টরন্টো রাত ১টা
জুন ২৭ গ্রুপ ‘এইচ’ উরুগুয়ে–স্পেন গুয়াদালাহারা সকাল ৬টা
জুন ২৭ গ্রুপ ‘এইচ’ কেপ ভার্দে–সৌদি আরব হিউস্টন সকাল ৬টা
জুন ২৭ গ্রুপ ‘জি’ নিউজিল্যান্ড–বেলজিয়াম ভ্যাঙ্কুভার সকাল ৯টা
জুন ২৭ গ্রুপ ‘জি’ মিসর–ইরান সিয়াটল সকাল ৯টা
জুন ২৭ গ্রুপ ‘এল’ পানামা–ইংল্যান্ড নিউইয়র্ক–নিউজার্সি রাত ৩টা
জুন ২৭ গ্রুপ ‘এল’ ক্রোয়েশিয়া–ঘানা ফিলাডেলফিয়া রাত ৩টা
জুন ২৮ গ্রুপ ‘কে’ কলম্বিয়া–পর্তুগাল মায়ামি ভোর ৫:৩০ মি.
জুন ২৮ গ্রুপ ‘কে’ গণপ্রজাতন্ত্রী কঙ্গো–উজবেকিস্তান আটলান্টা ভোর ৫:৩০ মি.
জুন ২৮ গ্রুপ ‘জে’ জর্ডান–আর্জেন্টিনা ডালাস সকাল ৮টা
জুন ২৮ গ্রুপ ‘জে’ আলজেরিয়া–অস্ট্রিয়া কানসাস সিটি সকাল ৮টা

 

বিশ্বকাপ নকআউট পর্বের সময়সূচি (বাংলাদেশ সময়)

একনজরে শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ

তারিখ ম্যাচ নং পর্ব / মুখোমুখি দল ভেন্যু সময়
■ দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২)
২৮ জুন ম্যাচ ৭৩ এ২ – বি২ লস অ্যাঞ্জেলেস রাত ১টা
২৯ জুন ম্যাচ ৭৬ সি১ – এফ২ হিউস্টন রাত ১১টা
২৯ জুন ম্যাচ ৭৪ ই১ – এ/বি/সি/ডি/এফ-৩ বোস্টন রাত ২:৩০ মি.
৩০ জুন ম্যাচ ৭৫ এফ১ – সি২ মন্তেরেই সকাল ৭টা
৩০ জুন ম্যাচ ৭৮ ই২ – আই২ ডালাস রাত ১১টা
৩০ জুন ম্যাচ ৭৭ আই১ – সি/ডি/এফ/জি/এইচ-৩ নিউইয়র্ক–নিউজার্সি রাত ৩টা
১ জুলাই ম্যাচ ৭৯ এ১ – সি/ই/এফ/এইচ/আই-৩ মেক্সিকো সিটি সকাল ৭টা
১ জুলাই ম্যাচ ৮০ এল১ – ই/এইচ/আই/জে/কে-৩ আটলান্টা রাত ১০টা
১ জুলাই ম্যাচ ৮২ জি১ – এ/ই/এইচ/আই/জে-৩ সিয়াটল রাত ২টা
২ জুলাই ম্যাচ ৮১ ডি১ – বি/ই/এফ/আই/জে-৩ সান ফ্রান্সিসকো সকাল ৬টা
২ জুলাই ম্যাচ ৮৪ এইচ১ – জে২ লস অ্যাঞ্জেলেস রাত ১টা
৩ জুলাই ম্যাচ ৮৩ কে২ – এল২ টরন্টো ভোর ৫টা
৩ জুলাই ম্যাচ ৮৫ বি১ – ই/এফ/জি/আই/জে-৩ ভ্যাঙ্কুভার সকাল ৯টা
৩ জুলাই ম্যাচ ৮৮ ডি২ – জি২ ডালাস রাত ১২টা
৪ জুলাই ম্যাচ ৮৬ জে১ – এইচ২ ডালাস ভোর ৪টা
৪ জুলাই ম্যাচ ৮৭ কে১ – ডি/ই/আই/জে/এল-৩ কানসাস সকাল ৭:৩০ মি.
■ তৃতীয় রাউন্ড (শেষ ১৬)
৪ জুলাই ম্যাচ ৯০ জয়ী ম্যাচ ৭৩ – জয়ী ম্যাচ ৭৫ হিউস্টন রাত ১১টা
৪ জুলাই ম্যাচ ৮৯ জয়ী ম্যাচ ৭৪ – জয়ী ম্যাচ ৭৭ ফিলাডেলফিয়া রাত ৩টা
৫ জুলাই ম্যাচ ৯১ জয়ী ম্যাচ ৭৬ – জয়ী ম্যাচ ৭৮ নিউইয়র্ক/নিউজার্সি রাত ২টা
৬ জুলাই ম্যাচ ৯২ জয়ী ম্যাচ ৭৯ – জয়ী ম্যাচ ৮০ মেক্সিকো সিটি সকাল hexagon ৬টা
৬ জুলাই ম্যাচ ৯৩ জয়ী ম্যাচ ৮৩ – জয়ী ম্যাচ ৮৪ ডালাস রাত ১টা
৭ জুলাই ম্যাচ ৯৪ জয়ী ম্যাচ ৮১ – জয়ী ম্যাচ ৮২ সিয়াটল সকাল ৬টা
৭ জুলাই ম্যাচ ৯৫ জয়ী ম্যাচ ৮৬ – জয়ী ম্যাচ ৮৮ আটলান্টা রাত ১০টা
৭ জুলাই ম্যাচ ৯৬ জয়ী ম্যাচ ৮৫ – জয়ী ম্যাচ ৮৭ ভ্যাঙ্কুভার রাত ২টা
■ কোয়ার্টার ফাইনাল
৯ জুলাই ম্যাচ ৯৭ জয়ী ম্যাচ ৮৯ – জয়ী ম্যাচ ৯০ বোস্টন রাত ২টা
১০ জুলাই ম্যাচ ৯৮ জয়ী ম্যাচ ৯৩ – জয়ী ম্যাচ ৯৪ লস অ্যাঞ্জেলেস রাত ১১টা
১১ জুলাই ম্যাচ ৯৯ জয়ী ম্যাচ ৯১ – জয়ী ম্যাচ ৯২ মায়ামি রাত ৩টা
১২ জুলাই ম্যাচ ১০০ জয়ী ম্যাচ ৯৫ – জয়ী ম্যাচ ৯৬ কানসাস সকাল ৭টা
■ সেমিফাইনাল
১৪ জুলাই ম্যাচ ১০১ জয়ী ম্যাচ ৯৭ – জয়ী ম্যাচ ৯৮ ডালাস রাত ১টা
১৫ জুলাই ম্যাচ ১০২ জয়ী ম্যাচ আটলান্টা রাত ১টা
■ ফাইনাল এবং ৩য় স্থান
১৮ জুলাই ম্যাচ ১০৩ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ মায়ামি রাত ৩টা
১৯ জুলাই ম্যাচ ১০৪ গ্র্যান্ড ফাইনাল (Final) নিউইয়র্ক–নিউজার্সি রাত ১টা

 

এবারের বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নিচ্ছে, যাদের ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দল। প্রায় ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই আসরে। বিশ্বকাপে নতুন চারটি দেশের অভিষেক ঘটছে বলেও জানানো হয়েছে। এগুলো হলো কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তান। ফুটবল বিশ্বে এই দলগুলো কেমন পারফরম্যান্স করে, তা নিয়ে আগ্রহ রয়েছে সমর্থকদের মধ্যে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

খেলাধুলা

View more
ফিলিস্তিনের পতাকা নিয়ে তুলকালাম
ফিলিস্তিনের পতাকা নিয়ে তুলকালাম: জর্জিয়ায় তুর্কি ও ইসরায়েলি ক্লাবের খেলার মধ্যে তীব্র সংঘর্ষ

জর্জিয়ার বাতুমিতে তুরস্কের ক্লাব বেসিকতাস ও ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার-শেভার মধ্যকার ম্যাচে গ্যালারি ও স্টেডিয়ামের বাইরে পুলিশ ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচ চলাকালে ফিলিস্তিনের পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ রাখা হয়। তবে বিরতির পর ম্যাচ পুনরায় শুরু হয় এবং শেষ পর্যন্ত বেসিকতাস ২–১ গোলে জয়লাভ করে।   প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট প্রতিবেদনে জানা যায়, খেলা শুরুর আগেই বেসিকতাস সমর্থকেরা ফিলিস্তিনের পতাকা উড়ালে জর্জিয়ার নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে। ম্যাচের ২৬তম মিনিটের দিকে সমর্থকদের অংশে পুলিশের তৎপরতা বেড়ে গেলে রেফারি খেলা সাময়িক স্থগিত করেন। পরিস্থিতি শান্ত করতে বেসিকতাসের খেলোয়াড়েরা গ্যালারির দিকে এগিয়ে যান এবং ম্যাচ অফিশিয়াল ও হাপোয়েল বিয়ার-শেভার খেলোয়াড়েরা ড্রেসিংরুমে ফিরে যান।   সংঘর্ষ চলাকালে পিপার স্প্রে ও লাঠিপেটার ঘটনা ঘটে এবং স্টেডিয়ামের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত একজন সমর্থক আহত হয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যান, আর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। স্টেডিয়ামের মাইকে বারবার শান্ত থাকার এবং কোনো বস্তু না ছোড়ার আহ্বান জানানো হয়, যাতে ম্যাচ বাতিল বা ক্লাবের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়।   ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেসিকতাসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়েরা এমন একটি ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, যাতে ফিলিস্তিনের স্বাধীনতার আহ্বান জানানো হয়েছে। এদিকে পতাকা জব্দের ঘটনায় জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সুলখান তামাজাশভিলি দাবি করেছেন, সমর্থকদের ফিলিস্তিনের পতাকা জব্দ করেছে উয়েফার কর্মকর্তারা; এতে জর্জিয়ার রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কোনো ভূমিকা ছিল না। সূত্র: আল জাজিরা। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৬:২৬
গাজার নৃ শংসতার বিরুদ্ধে বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান গার্দিওলার

গাজার নৃ শংসতার বিরুদ্ধে বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান গার্দিওলার, বিডিএস আন্দোলনের প্রশংসা

জিটিএ ৬-এর চরিত্র নির্মাণে সালমান রহমান অন্তর, স্থাপত্য বিভাগ থেকে রকস্টারের টরন্টো স্টুডিওতে

জিটিএ ৬-এর চরিত্র নির্মাণে সালমান রহমান অন্তর, স্থাপত্য বিভাগ থেকে রকস্টারের টরন্টো স্টুডিওতে

মেজর লিগ সকারের ২০২৬ মৌসুমে ২৬ গোল করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি

গাজার শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহ করলেন হামজা
গাজার শিশুদের চিকিৎসায় প্রায় পৌনে দুই কোটি টাকা তুললেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী

গাজার অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য এক লাখ পাউন্ডের বেশি অনুদান সংগ্রহ করেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা, যা প্রায় পৌনে দুই কোটি টাকার সমান। যুদ্ধবিধ্বস্ত গাজার যেসব শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে এই অর্থ ব্যয় করা হবে।   ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা ২৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তহবিল সংগ্রহের বিষয়টি জানান। এই উদ্যোগ বাস্তবায়নে তাঁর সঙ্গে কাজ করেছে ক্রীড়াবিদদের সংগঠন নুজুম স্পোর্টস। সংগ্রহ করা অর্থ গাজার শিশুদের সহায়তায় কাজ করা মানবিক সংস্থা চিলড্রেন নট নাম্বার্সের মাধ্যমে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। হামজা তাঁর পোস্টে এই উদ্যোগে অংশ নেওয়া, অনুদান দেওয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে ধন্যবাদ দেন নুজুম স্পোর্টসের সদস্যদের। তাঁর পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে দীর্ঘ সময় ধরে তাঁরা নিরলসভাবে কাজ করেছেন বলে উল্লেখ করেন তিনি। লন্ডনের হোয়াইটচ্যাপেলে টাওয়ার হ্যামলেটস টাউন হলে গত রোববার এই তহবিল সংগ্রহের আয়োজন করা হয়। সেখানে হামজার সঙ্গে আলোচনা পর্বের পাশাপাশি দাতব্য নিলামেরও আয়োজন করা হয়েছিল। ক্রীড়াবিদদের ব্যবহৃত জার্সি, পদক ও বিভিন্ন স্মারক নিলামে তোলা হয়। হামজার নিজের এফএ কাপ জয়ের সময়ের লেস্টার সিটির জার্সি বিক্রি হয় ৭ হাজার পাউন্ডে। তাঁর কমিউনিটি শিল্ড জয়ের পদক বিক্রি হয় ৩ হাজার পাউন্ডে। অনুষ্ঠানের টিকিট বিক্রি ও নিলাম থেকে পাওয়া অর্থ গাজার শিশুদের সহায়তায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। হামজার এই উদ্যোগের মূল লক্ষ্য গাজার এমন শিশুদের চিকিৎসার সুযোগ তৈরি করা, যাদের জরুরি চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে গাজার চিকিৎসাব্যবস্থা মারাত্মক চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে গুরুতর অসুস্থ বা আহত শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। অনেক শিশুর ক্ষেত্রে গাজার বাইরে নিয়ে চিকিৎসা দেওয়াই বেঁচে থাকার অন্যতম সম্ভাবনা বলে মনে করেন হামজা। এই তহবিলের অর্থ দিয়ে প্রয়োজনীয় চিকিৎসার জন্য শিশুদের অন্য স্থানে স্থানান্তরের ব্যবস্থা করতে সহায়তা করা হবে। তবে কতজন শিশুকে এই অর্থ দিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি। হামজা তাঁর বার্তায় গাজার মানুষের দুর্ভোগের তুলনায় এই সহায়তাকে ছোট উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে এখনো অনেক কিছু করা প্রয়োজন। একটি উদ্যোগ যত ছোটই হোক, তা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা হামজা ফুটবল মাঠের বাইরেও মানবিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় এসেছেন। তাঁর এই তহবিল সংগ্রহের উদ্যোগে ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও বিভিন্ন পর্যায়ের সহায়তাকারীরা অংশ নেন। খেলোয়াড় হিসেবে নিজের পরিচিতিকে মানুষের কল্যাণে কাজে লাগানোর একটি উদাহরণ হিসেবেও উদ্যোগটি সামনে এসেছে। পোস্টের শেষাংশে হামজা ফিলিস্তিনের মানুষের দুর্ভোগের অবসান কামনা করেন। সংকটে থাকা মানুষের শক্তি ও ধৈর্য কামনা করার পাশাপাশি তাঁদের জন্য স্থায়ী শান্তির প্রার্থনাও করেন তিনি। গাজার শিশুদের জন্য এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসাসহায়তার একটি তহবিল তৈরি হয়েছে। তবে দীর্ঘমেয়াদি মানবিক সংকট মোকাবিলায় আরও সহায়তা প্রয়োজন বলে মনে করেন হামজা। তাঁর বক্তব্যে উঠে এসেছে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ছোট উদ্যোগও সংকটে থাকা মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রকাশ: অক্টোবর ২৯, ২০২৬ ৫:৩৪
প্রতিপক্ষের খেলোয়াড়কে মৌখিকভাবে অসম্মান করার অভিযোগে ব্রাজিলের ক্রীড়া ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে তারকা ফুটবলার নেইমার জুনিয়রের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ছয় ম্যাচের নিষেধাজ্ঞার আশঙ্কা

মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে পারেন বাংলাদেশের বাঁহাতি পেসার

বিগ ব্যাশে মোস্তাফিজকে দলে নিতে যাচ্ছে মেলবোর্ন রেনেগেডস, বিসিবির ছাড়পত্রের অপেক্ষা

অন্টারিও স্পোর্টস এম্পায়ারের বিশাল ক্রীড়া মাঠ

বেসবল থেকে রাগবি, এক জায়গায় ৪০টিরও বেশি মাঠ নিয়ে যাত্রা শুরু অন্টারিও স্পোর্টস এম্পায়ারের

স্কুল ফুটবল বিশ্বকাপে বেনিন ও ভারতের লড়াই
স্কুল ফুটবল বিশ্বকাপে ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন

চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল ফুটবল বিশ্বকাপে ভারতের দ্বিতীয় স্কুল দলকে ২৭-০ গোলে হারিয়েছে বেনিন। মঙ্গলবার (২০ অক্টোবর) সুজৌতে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে এই বড় জয় পায় আফ্রিকার দেশটির স্কুল দল।   ম্যাচটি ছিল ৮০ মিনিটের। বেনিনের জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো চারটি করে গোল করেন। ইজুদিন বুকারি করেন তিনটি। ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়ায়। টুর্নামেন্টে এটি বেনিনের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল তারা। ফলে দুই ম্যাচে ৩৪ গোল করেছে বেনিন, বিপরীতে কোনো গোল হজম করেনি। ভারতের বিপক্ষে জয়ের পর শেষ ষোলোতে তাদের জায়গাও নিশ্চিত হয়েছে।  প্রতিযোগিতার সূচিতে বেনিনের প্রতিপক্ষের নাম ‘ইন্ডিয়া আইএসএসও ২’ হিসেবে উল্লেখ রয়েছে। অর্থাৎ এটি ভারতের দ্বিতীয় স্কুল দল। ফলটিকে ভারতের মূল জাতীয় ফুটবল দল কিংবা জাতীয় অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচ হিসেবে দেখার সুযোগ নেই। আন্তর্জাতিক স্কুল ক্রীড়া ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতা চীনের সুজৌতে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক সংস্থার তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশ ও অঞ্চলের স্কুল ফুটবল দল এতে অংশ নিয়েছে।

প্রকাশ: অক্টোবর ২১, ২০২৬ ৫:১৩
পেন্টাগন এলাকায় আর্মি টেন-মাইলার দৌড় প্রতিযোগিতা

পেন্টাগন থেকে শুরু হচ্ছে ১০ মাইলের দৌড়, যান চলাচলে যেসব বিধিনিষেধ থাকছে

মেক্সিকোর বিপক্ষে গোল করে উচ্ছ্বাসে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের ইতিহাস, ১৭ বছরেই যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ গোলদাতা

ফুটবল মাঠের বাইরে নতুন সম্মান, মেসিকে ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়

ফুটবল মাঠের বাইরে নতুন সম্মান, মেসিকে ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...