সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
রাজনীতি

জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ, চার দশক পর জিয়া পরিবারের ইতিহাসে নতুন অধ্যায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৬ ১০:৫৫
খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান।
খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে জিয়া পরিবারের চার দশকের বেশি সময়ের সম্পৃক্ততায় নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রমে ভাষণ দেবেন তিনি।

 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ ২২ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ বিতর্ক চলবে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর। এই সময় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বক্তব্য দেবেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর যুক্তরাষ্ট্রে অবস্থানের কথা রয়েছে।

 

এবারের ভাষণের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দেবেন বলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন। ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের মতো বিষয় স্থান পাওয়ার কথা রয়েছে।

 

রোহিঙ্গা সংকটও বাংলাদেশের এবারের জাতিসংঘ কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু অর্থায়নের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

জিয়া পরিবারের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের এই ধারাবাহিকতার শুরু ১৯৮০ সালে। ওই বছরের ২৬ আগস্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। তাঁর বক্তব্যে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যকার বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা গুরুত্ব পেয়েছিল। শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রগুলোর পারস্পরিক দায়িত্বের ওপরও তিনি গুরুত্ব দিয়েছিলেন।

 

এর ১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে প্রথমবার ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে আরও কয়েকবার বক্তব্য দেন।

 

এর মধ্যে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারকসভা, ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভায় তাঁর বক্তব্য দেওয়ার তথ্য রয়েছে। বাসসের প্রতিবেদনে জাতিসংঘের নথির বরাত দিয়ে বলা হয়েছে, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে খালেদা জিয়া সাধারণ পরিষদের কার্যক্রমে মোট পাঁচবার বক্তব্য দেন।

 

সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। ১৯৮০ সালে জিয়াউর রহমানের প্রথম ভাষণ থেকে তারেক রহমানের নির্ধারিত ২০২৬ সালের ভাষণ পর্যন্ত ব্যবধান ৪৬ বছর। ফলে তাঁর এই উপস্থিতি পারিবারিক রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক কার্যক্রমের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য ঘটনা।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। গণতান্ত্রিক রূপান্তর ও উন্নয়ন অগ্রাধিকারের পাশাপাশি বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয়ও থাকবে। দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা এবং জলবায়ু অর্থায়নের বিষয়গুলোও আলোচনায় আসবে।

 

বাংলাদেশের জন্য এবারের অধিবেশনের আরেকটি বিশেষ দিক হলো, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বলে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে। ফলে একই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিনিধিত্ব করবেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

 

২৪ সেপ্টেম্বরের নির্ধারিত ভাষণটি তারেক রহমানের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম উপস্থিতি। একই সঙ্গে ১৯৮০ সালে জিয়াউর রহমান এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার অংশগ্রহণের ধারাবাহিকতায় জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তাঁর এই ভাষণ চার দশকের বেশি সময় ধরে বিস্তৃত একটি পারিবারিক রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

রাজনীতি

View more
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনের আগে অর্থনৈতিক তথ্যে কারচুপির অভিযোগ, তদন্ত দাবি ট্রাম্পের

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য ইচ্ছাকৃতভাবে ভুল প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরোর বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।   গত ২৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রকাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান সঠিক ছিল না। পরে সংশোধিত হিসাবে প্রবৃদ্ধির হার বেশি দেখানো হয়েছে। তাঁর দাবি, এটি সাধারণ কোনো ভুল নয়, বরং পরিকল্পিত ঘটনা।   যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির বার্ষিকীকৃত হার ৪ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। এর আগে গত ২৯ অক্টোবর প্রকাশিত প্রাথমিক হিসাবে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ।   প্রবৃদ্ধির হার ০.৯ শতাংশ পয়েন্ট বাড়ার পরই ট্রাম্প প্রশ্ন তোলেন, নির্বাচনের আগে কেন সংশোধিত তথ্য প্রকাশ করা হয়নি। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর তাঁর এই অভিযোগ সামনে আসে।   তবে অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরো নিয়মিতভাবেই নতুন তথ্য পাওয়ার পর জিডিপির প্রাথমিক হিসাব সংশোধন করে। পণ্য মজুত, আন্তর্জাতিক বাণিজ্য এবং সেবা খাতে ভোক্তাদের ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য প্রাথমিক হিসাব তৈরির সময় পাওয়া যায় না। পরে এসব তথ্য যুক্ত হওয়ায় প্রবৃদ্ধির পরিসংখ্যানে পরিবর্তন আসতে পারে।   বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংশোধিত হিসাব প্রকাশের পরও ট্রাম্পের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থনৈতিক তথ্য সংশোধনের বিষয়টি নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   এদিকে সরকারি অর্থনৈতিক পরিসংখ্যানের নিরপেক্ষতা নিয়ে ট্রাম্পের এই অভিযোগ নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, নির্ভরযোগ্য অর্থনৈতিক তথ্য ব্যবসা, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য গার্ডিয়ান। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৫:২৫
নতুন মুখপাত্র নিয়োগে আগ্রহী নন ট্রাম্প

নতুন মুখপাত্র নিয়োগে আগ্রহী নন ট্রাম্প, বললেন সাংবাদিকদের সঙ্গে আমিই সবচেয়ে বেশি কথা বলি

যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের

চিকিৎসা ও নিত্যপণ্যের খরচ কমাতে যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে কী করবেন ট্রাম্প? সামনে হামলার হুঁশিয়ারি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের নতুন নিয়মে কংগ্রেসকে তথ্য দিতে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে সরকারি ঠিকাদারদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশ জারি করেছেন। এর ফলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে কংগ্রেসের কাছ থেকে তথ্য চাওয়ার অনুরোধ পেলেই হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে জানাতে হবে। পাশাপাশি প্রশাসন যেসব যোগাযোগ বা তথ্যকে প্রেসিডেন্টের নির্বাহী বিশেষাধিকারভুক্ত বলে মনে করবে, সেগুলো প্রকাশ না করার নির্দেশও মানতে হবে ঠিকাদারদের।   আদেশ অনুযায়ী, কংগ্রেসের কোনো কমিটি বা সদস্য কোনো প্রতিষ্ঠানের কাছে সরকারি কাজ কিংবা নির্বাহী বিভাগের সঙ্গে তাদের যোগাযোগসংক্রান্ত তথ্য চাইলে প্রতিষ্ঠানটিকে দ্রুত হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে জানাতে হবে। এরপর কীভাবে সেই অনুরোধের জবাব দেওয়া হবে, তা প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে হবে।   নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি চুক্তি বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের কাজ পাওয়ার সুযোগও বন্ধ করে দেওয়া হতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, সরকারি গোপনীয়তা ও প্রেসিডেন্টের নির্বাহী বিশেষাধিকার রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য, জাতীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ গোপন রাখা প্রয়োজন।   তবে নতুন আদেশের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাঁদের অভিযোগ, এর মাধ্যমে কংগ্রেসের সাংবিধানিক তদারকি ও তদন্তের ক্ষমতা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া বলেছেন, এই আদেশ কংগ্রেসের সাংবিধানিক দায়িত্ব পালনের অধিকারের ওপর আঘাত। অন্যদিকে ডেমোক্র্যাট আইনপ্রণেতা জেমি রাসকিন আদেশটিকে নজিরবিহীন ও বেআইনি বলে সমালোচনা করেছেন।   আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা। তারা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত, সরকারি ব্যয় এবং প্রেসিডেন্টের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি চুক্তি নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছে। নতুন আদেশকে সেই সম্ভাব্য তদন্তের সঙ্গে সম্পর্কিত পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।   তবে প্রেসিডেন্টের নির্বাহী বিশেষাধিকার সব ধরনের তথ্য গোপন রাখার সীমাহীন ক্ষমতা নয়। কোন তথ্য এই বিশেষাধিকারের আওতায় পড়বে, তা নিয়ে কংগ্রেস ও প্রশাসনের মধ্যে আইনি বিরোধ তৈরি হতে পারে।   এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন আদেশটি যুক্তরাষ্ট্রের সব বেসরকারি প্রতিষ্ঠান বা সাধারণ কর্মীদের জন্য নয়। এটি মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান এবং তাদের উপঠিকাদারদের ক্ষেত্রে প্রযোজ্য। সংবাদসূত্র: Associated Press (AP)।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৬:২১
ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী, আটকে আছে ১ লাখ ১৩ হাজার গ্রিন কার্ড

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয়, ট্রাম্পের সামনে এবার ডেমোক্র্যাটদের শক্তিশালী কংগ্রেস

নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

৩ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে মার্কিন কংগ্রেস, নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের নথিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত
হাইকমিশনে হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, বাংলা-ইংরেজির অমিল নিয়ে প্রশ্ন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো চিঠির সঙ্গে যুক্ত স্বাক্ষর নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো নথিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে। হাইকমিশনের কর্মকর্তারা যাচাই করে বিষয়টি শনাক্ত করেছেন বলেও দাবি তাঁর।   বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ অভিযোগ করেন। তাঁর দাবি, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তার সঙ্গে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছেন। ওই কর্মকর্তার কাছ থেকেই স্বাক্ষর যাচাইয়ের বিষয়ে তথ্য পেয়েছেন তিনি।   এর আগে ৯ নভেম্বর শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠায় ম্যাট্রিক্স চেম্বার্স। চিঠিতে তাঁর আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয়টি উল্লেখ করে নতুন নথি পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।   প্রথম চিঠির পর শেখ হাসিনার পক্ষে আইনজীবীদের প্রতিনিধিত্ব করার অনুমোদন নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর ব্যারিস্টার স্টিভেন পাওলেসের পক্ষ থেকে আবারও হাইকমিশনে যোগাযোগ করা হয়। নতুন চিঠির সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত বলে উল্লেখ করা একটি অনুমতিপত্র যুক্ত করা হয়। পাশাপাশি আগের আবেদনের অগ্রগতি জানতে চাওয়া হয়।   মূলত এই অনুমতিপত্রের স্বাক্ষর নিয়েই নতুন বিতর্কের সূত্রপাত। রাশেদ খাঁনের দাবি, শেখ হাসিনা অতীতে সরকারি নথিপত্রে বাংলায় স্বাক্ষর করতেন। অথচ হাইকমিশনে পাঠানো নথিতে ইংরেজি স্বাক্ষর ব্যবহারের বিষয়টি তাঁর সন্দেহের কারণ হয়েছে।   রাশেদ খাঁন বলেন, জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ নথির ক্ষেত্রে আগে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের সঙ্গে নতুন স্বাক্ষরের সামঞ্জস্য থাকা প্রয়োজন। তাঁর অভিযোগ, ম্যাট্রিক্স চেম্বার্স সেই বিষয়টি নিশ্চিত না করেই শেখ হাসিনার নামে অনুমতিপত্র পাঠিয়েছে।   তবে কোনো নথিতে বাংলা ও অন্য নথিতে ইংরেজিতে স্বাক্ষর থাকার বিষয়টি একাই জালিয়াতির চূড়ান্ত প্রমাণ নয়। স্বাক্ষরের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথি, অনুমোদন এবং প্রয়োজনীয় যাচাই গুরুত্বপূর্ণ। রাশেদ খাঁনের অভিযোগের পক্ষে হাইকমিশনের কোনো আনুষ্ঠানিক ফরেনসিক প্রতিবেদন প্রকাশের তথ্য পাওয়া যায়নি।   এর আগে ১০ নভেম্বর বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানিয়েছিলেন, আইনজীবীর পাঠানো প্রথম চিঠিকে আনুষ্ঠানিক আবেদন হিসেবে উপস্থাপন করায় গণমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল। নতুন চিঠির বিষয়ে হাইকমিশন বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।   এদিকে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ সম্পর্কে ম্যাট্রিক্স চেম্বার্স কিংবা শেখ হাসিনার আইনজীবীদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পুনরায় পাওয়ার উদ্যোগের মধ্যেই স্বাক্ষর নিয়ে এই বিতর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নথিটির সত্যতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কী জানায়, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।   সূত্র: যুগান্তর, ইত্তেফাক, কালবেলা, সময় সংবাদ

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ৩:৪
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ছবি: সংগৃহীত

সংগ্রাম ও প্রবাসজীবন পেরিয়ে রাষ্ট্র পরিচালনায়, তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপন বৈঠক ও ঝটিকা মিছিল: যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...