রবি ঠাকুরের শশুর বাড়ি কে জন্মজয়ন্তীতে সাজানো হচ্ছে খুলনার পিঠাভোগ-দক্ষিণডিহি
২৫ বৈশাখ (৮ মে শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে নতুন সাজে সাজানো হচ্ছে বিশ্বকবির স্মৃতিধন্য খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আয়োজনের প্রতিপাদ্য ‘শান্তি ওমানবতার কবি রবীন্দ্রনাথ’।
রবী ঠাকুরের জন্মজয়ন্তীকে স্মরণীয় করতে আয়োজন করা হচ্ছে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানওলোকজ মেলা।যা শুরু হবে আগামী৮মে শুক্রবার। ফলে পিঠাভোগ ও দক্ষিণডিহিতে উচ্ছ্বাস তৈরি হয়েছে। প্রতি বছরের মত অপেক্ষায় থাকা রবীন্দ্রভক্তদের পাশাপাশি উল্লেখিত দু’টি গ্রামের বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
গত মঙ্গলবার সরেজমিনে পিঠাভোগে গিয়ে রবী ঠাকুরের জন্মজয়ন্তীর নানা আয়োজন চোখে পড়ে। এখানে উন্মুক্ত মঞ্চ রয়েছে। রয়েছে রবী ঠাকুরের আবক্ষ মূর্তি। একতলাবিশিষ্ট সংগ্রহশালা ভবনে পাঠকক্ষও আছে। রবী ঠাকুরের ছবি, বংশ তালিকা রয়েছে। বাইরে রবী ঠাকুরের বংশ তালিকা আছে। সেখানে দেখা যায়,কুশরী থেকে কলকাতার পরিবার ঠাকুর পদবি পেয়েছেন। এখানে কবির বর্তমান বংশধররা ‘কুশরী’ উপাধি নিয়ে আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর রবীন্দ্রজয়ন্তীতে শান্তি নিকেতনের আদলে এখানেও আলপনা আঁকা হয়।রবীন্দ্র বিষয়ে আলোচনা, রবীন্দ্রনাথের সমাজ চিন্তা, কৃষি ভাবনা, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্পর্কিত বিষয়ভিত্তিক আলোচনাও অনুষ্ঠিত হয়। এছাড়া রবীন্দ্র প্রবন্ধ, রবীন্দ্র কবিতা,নৃত্য এবং নাটকের আয়োজন করা হয়। গ্রামীণ মেলা হয়।দূর দুরান্ত থেকে আসা বহু লোকের সমাগম হয় এখানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের আবাসভূমি রূপসার পিঠাভোগ এবং ফুলতলার দক্ষিণডিহিতে কবির শ্বশুরালয় হওয়ায়এঅঞ্চলের মানুষ গর্ববোধ করেন।
খুলনা জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরের মধ্যে দ্বীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী তৎকালীন খুলনার ভৈরব-তীরবর্তী রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন।তারানাথ কুশারীর দুই পুত্র রামগোপালও রামনাথ। রামগোপালের পুত্র জগন্নাথ কুশারীই ছিলেন ঠাকুর বংশের আদি পুরুষ। যিনি খুলনা জেলার ফুলতলার দক্ষিণডিহি নিবাসী শুকদেব রায় চৌধুরীর এক কন্যাকে বিয়ে করে পীরালি ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত হন।
জগন্নাথ কুশারীর পরবর্তী বংশধর পঞ্চানন কুশারী। পারিবারিক মত-পার্থক্যের কারণে পঞ্চানন কুশারী খ্রিষ্টীয় সপ্তদশ শতাব্দীর শেষভাগে কলকাতা গ্রামের (কলকাতা ছিল একটি গ্রামের নাম) দক্ষিণে আদি গঙ্গার তীরে গোবিন্দপুরে বসতি স্থাপন করেন।যেহেতু তাঁরা ব্রাহ্মণ ছিলেন তাই জেল, মালো, কৈবর্ত প্রভৃতি নিম্নবর্ণের প্রতিবেশীরা তাঁদের ‘ঠাকুরমশাই’ বলে সম্বোধন করতেন। এভাবেই মহেশ্বরের পুত্র পঞ্চানন ‘কুশারী’ একসময় হয়ে যান জয়রাম ঠাকুর। পঞ্চানন থেকেই কলকাতার পাথুরিয়াঘাটা, জোড়াসাঁকোও কয়লাঘাটার ঠাকুর গোষ্ঠীর উৎপত্তি। পঞ্চানন ঠাকুরের অধস্তন সপ্তম পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর।
নতুন সাজে সাজানো হচ্ছে পিঠাভোগ গ্রামে রবীন্দ্র স্মৃতি।
অপরদিকে মহেশ্বর কুশারীর অপর সন্তান প্রিয়নাথ কুশারী পিঠাভোগ গ্রামে থেকে যান।যার সপ্তদশওঅষ্টাদশ বংশধর এখনো পিঠাভোগ গ্রামে বসবাস করছেন।
সূত্র জানায়, রূপসার পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষের আবাসভূমিটি দীর্ঘ বছর পরিত্যক্ত ও অবৈধ দখলে চলে যায়। পরবর্তীতে ১৯৯৫ সালে সরকার আদি বাড়িটি উদ্ধার করে। ২০১১-১২ অর্থবছরে সাতটি বর্গে পরীক্ষামূলক প্রত্নতাত্ত্বিক খননকাজ পরিচালনা করা হয়।বর্তমানে এটি রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা নামে জাতীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে।
রবীন্দ্রনাথের পূর্ব পুরুষের বংশ লতিকার ২৪ নং বংশধরওরূপসা উপজেলা প্রশাসন কর্তৃক রবীন্দ্রনাথের বাড়ি দেখ-ভালের দায়িত্বরত বরুন কুশারী বাসস’কে বলেন, বাংলাদেশের সেরা মেলা হয় রূপসার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ রবী ঠাকুরের বসতভিটায়। প্রচুর লোক সমাগম হয়। কুঠিবাড়িতেও এমন লোকের সমাগম হয় না। এখানে রবী ঠাকুরের বই বিক্রি থেকে শুরু করে মনোহরী দোকানপাটসহ নানা পদের খাবারও বিক্রি হয়।
রূপসার ঘাটভোগ এলাকার পিঠাভোগের রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫তম পুরুষের পুত্রবধূ ছায়ারাণী বাসস’কে বলেন, রবী ঠাকুরেরএ ভিটায় প্রতিবছর অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্কুল,কলেজের ছেলে-মেয়েসহ বিভিন্ন জায়গার লোকজন আসে। বহু লোকের সমাগম হয়।দোকান বসে।
দোকানীরা পাপড়, চা-পান আবার কেউ সাজ-সজ্জার পসরা সাজায়। এছাড়া এলাকার বধুরা লাল পাইড়ের হলুদ শাড়ি পড়ে সাজ-সজ্জা করে।রবী ঠাকুরের বসতভিটা রূপসায় হওয়ায় আমরা গর্বিত, বলেন তিনি।
রূপসা এলাকার বাসিন্দা আব্দুল হালিম বাসস’কে বলেন,এধরনের অনুষ্ঠান মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণও আলোচনার মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করে।
তিনি আরও বলেন,নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাও সাহিত্যকে আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত করেছেন এবং তাঁর পূর্ব পুরুষের ভিটা ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগে অবস্থিত হওয়ায় রূপসাবাসীর জন্য গর্বের।
রূপসার নৈহাটী নেহালপুর এলাকার বাসিন্দা সুখেন রায় বলেন, প্রতিবারের ন্যায় এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের১৬৫তম জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী জাতীয় অনুষ্ঠান শুরু হবে আগামী ৮ মে শুক্রবার। ২০১৫সাল থেকে এ জাতীয় অনুষ্ঠান হয়।
অপরদিকে, খুলনা শহর থেকে প্রায়২৮ কিলোমিটার পশ্চিমে ফুলতলা উপজেলার অন্তর্গত দক্ষিণডিহি গ্রামে বেণীমাধব রায় চৌধুরীর আদি বাড়ি।কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রায় পরিবারের জামাতা। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর ছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি এস্টেটের বেতনভুক্ত কর্মচারী। রবীন্দ্রনাথ ঠাকুরের মামার বাড়িও একই গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেন দক্ষিণডিহির অধিবাসী রামনারায়ণ রায় চৌধুরীর কন্যা সারদা দেবীকে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে।মামার বাড়ি ওতাঁর শ্বশুর ঠাকুর বাড়ির কর্মচারীর সুবাদে মৃণালিনী দেবীর সঙ্গে পরিচয় ঘটে।
উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের আগের পাঁচ পুরুষও এই গ্রামে বিয়ে করেন।কারন, এলাকাতেই তখন ঠাকুর পরিবারের সমগোত্র পীরালি ব্রাহ্মণদের বসবাস ছিল। ১৮৮৩ সালে বেণীমাধব রায় চৌধুরীওদাক্ষায়নী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী দেবী ওরফে ফুলি ওরফে ফেলির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়।রবীন্দ্রনাথ ঠাকুরের মামা নিরাঞ্জন রায় চৌধুরীওহিরণ্ময় রায় চৌধুরীর মাধ্যমে কন্যাহ্বানে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তাঁদের বিয়ে হয়।
ঠাকুর বাড়ির প্রথানুযায়ী বিয়ের পর ভবতারিণী দেবীর নাম রাখা হয় মৃণালিনী দেবী।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী দক্ষিণডিহি এবং পিঠাভোগে আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
জাতীয়
View moreআধা-সামরিক বা প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যার দিক থেকে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণধর্মী সংস্থা গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রকাশিত উপাত্ত অনুযায়ী, বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর মোট জনবল ৬৮ লাখ, যা বৈশ্বিক মোট প্যারামিলিটারি জনবলের প্রায় ৩৮ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্বে নিয়োজিত আধা-সামরিক বাহিনীর জনবলের ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। তালিকায় বাংলাদেশের ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী ভারত। দেশটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২৫ লাখ ২৭ হাজার। ১১ লাখ ৪৫ হাজার সদস্য নিয়ে তৃতীয় অবস্থানে আছে কিউবা। চতুর্থ স্থানে থাকা চীনের প্যারামিলিটারি জনবল ৬ লাখ ২৫ হাজার। এ ছাড়া ৬ লাখ সদস্য নিয়ে সার্বিয়া পঞ্চম এবং ৫ লাখ সদস্য নিয়ে পাকিস্তান ষষ্ঠ স্থানে রয়েছে। তালিকার শীর্ষ দশে থাকা অন্য দেশগুলোর মধ্যে ৩ লাখ জনবল নিয়ে সপ্তম স্থানে রয়েছে মিশর। যৌথভাবে অষ্টম, নবম ও দশম স্থানে অবস্থান করছে ইন্দোনেশিয়া, রাশিয়া ও ভিয়েতনাম; এই তিন দেশের প্রতিটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২ লাখ ৫০ হাজার করে। তবে প্যারামিলিটারি জনবলে বিশ্বে শীর্ষে থাকলেও সামগ্রিক সামরিক সক্ষমতার সূচকে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে পেছনে। গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশ ৩৭তম অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, প্যারামিলিটারি বাহিনীর জনবল এবং সামগ্রিক সামরিক সক্ষমতা দুটি ভিন্ন সূচকে পরিমাপ করা হয় বলেই এই পার্থক্য দেখা যায়। সূত্র: গ্লোবাল ফায়ারপাওয়ার 873 ডিএন
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান, দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ সম্পন্ন
স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না: প্রতিমন্ত্রী
গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়াল প্রধানমন্ত্রী তারেক রহমান, কার্যকর হচ্ছে ৭ নভেম্বর থেকে
বাংলাদেশে সরকারি বরাদ্দের বাসা বা ফ্ল্যাটে নিজে বসবাস না করে অন্যের কাছে ভাড়া কিংবা সাবলেট দেওয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। আগামী শনিবার, ৩১ অক্টোবরের মধ্যে এসব বাসা থেকে ভাড়াটিয়া ও সাবলেটগ্রহীতাদের সরিয়ে দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো সরকারি বাসায় এ ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বাসার বরাদ্দ বাতিলের পাশাপাশি আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর এ বিষয়ে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে পরিদপ্তরের আওতাধীন সব সরকারি বাসা ও ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি বাসা বরাদ্দ নিয়ে অন্যের কাছে ভাড়া দেওয়া বা সাবলেট করার সুযোগ নেই। বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীকেই সংশ্লিষ্ট বাসায় বসবাস করতে হবে। সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, সম্প্রতি পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু সরকারি চাকরিজীবী তাঁদের নামে বরাদ্দ পাওয়া বাসার এক বা একাধিক কক্ষ কিংবা পুরো ফ্ল্যাট অন্যের কাছে ভাড়া দিয়েছেন। কেউ কেউ নিজেরা সেখানে বসবাস না করে অন্য ব্যক্তিদের থাকতে দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী। সরকারি বাসা ব্যবহারের নির্ধারিত নিয়ম লঙ্ঘনের কারণেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নিজের নামে বরাদ্দ পাওয়া সরকারি বাসার সম্পূর্ণ অংশ কিংবা আংশিক কোনো অংশই অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। যাঁরা ইতিমধ্যে এ ধরনের ব্যবস্থা করেছেন, তাঁদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া ও সাবলেটগ্রহীতাদের সরিয়ে দিতে হবে। পাশাপাশি বরাদ্দ পাওয়া কর্মকর্তা বা কর্মচারীকেই সংশ্লিষ্ট বাসায় অবস্থান ও বসবাস নিশ্চিত করতে হবে। অর্থাৎ শুধু ভাড়াটিয়া সরিয়ে দিলেই হবে না, বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে বাসাটি নিজে ব্যবহার করতে হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর কোনো সরকারি বাসায় ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতার উপস্থিতি পাওয়া গেলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই বাসার বরাদ্দ বাতিল করা হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁর অফিসপ্রধান ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হবে। রাজধানীর আজিমপুর, মতিঝিল ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় সরকারি আবাসন পরিদপ্তরের অধীনে বিপুলসংখ্যক বাসা ও ফ্ল্যাট রয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পদমর্যাদা ও গ্রেড অনুযায়ী এসব আবাসন বরাদ্দ দেওয়া হয়। তবে দীর্ঘদিন ধরে কিছু বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি সরকারি বাসায় নিজে না থেকে অন্যদের কাছে ভাড়া দিয়ে রাখছেন বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক পরিদর্শনেও এমন অনিয়মের তথ্য পাওয়ার কথা জানিয়েছে পরিদপ্তর। সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে। এর মধ্যে সচিবদের জন্য ১১৪টি সচিব নিবাস এবং ৭৯টি বাংলো রয়েছে। গ্রেড ৩ বা তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য সুপিরিয়র শ্রেণির ৫৫৮টি, গ্রেড ৫ বা তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য ১ হাজার ৮৯৯টি এবং গ্রেড ৬ বা তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য ১ হাজার ৮৯০টি বাসা বরাদ্দ রয়েছে। এ ছাড়া গ্রেড ৭ থেকে ৯-এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২ হাজার ৬৩২টি, গ্রেড ১০ থেকে ১২-এর জন্য ৪ হাজার ৮৯০টি এবং শুধু গ্রেড ৯-এর কর্মকর্তাদের জন্য ৭৭৫টি ফ্ল্যাট রয়েছে। অন্যদিকে গ্রেড ১২ ও ১৩-এর জন্য ১ হাজার ৮৪টি, গ্রেড ১৪ ও ১৫-এর জন্য ১ হাজার ৫৭৪টি, গ্রেড ১৬ ও ১৭-এর জন্য ২ হাজার ৫১৩টি এবং গ্রেড ১৮ থেকে ২০-এর জন্য ২ হাজার ৬১টি ফ্ল্যাট রয়েছে। সরকারের নতুন নির্দেশনার ফলে যেসব সরকারি কর্মকর্তা ও কর্মচারী বরাদ্দ পাওয়া বাসা অন্যের কাছে ভাড়া দিয়েছেন, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যেই ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সরকারি আবাসনের সুবিধা হারানোর পাশাপাশি চাকরিসংক্রান্ত শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারেন তাঁরা। সরকারি আবাসন পরিদপ্তরের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বরাদ্দের নিয়ম মেনে বাসার ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি আবাসন ব্যবস্থাপনায় অনিয়ম বন্ধ করা।
শেখ হাসিনার আগামী ১০ বছরে দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
অস্ত্র হাতে অভিযানের পর ইশরাককে পদত্যাগের নির্দেশ, জানাল প্রথম আলো
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রবাসীদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ
প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ৩৪তম বিসিএসেও উত্তীর্ণ হয়েছেন। তবে সেই চাকরিতে যোগ না দিয়ে শিশুদের পড়ানোর পথ বেছে নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নায়লা শারাফ। সাত বছর ধরে নেত্রকোনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ করতে নিজেই তৈরি করছেন শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট। জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, নায়লার শিক্ষাজীবন শুরু হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। পরে বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। এরপর জনতা ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার পদেও কাজ করেন। বিভিন্ন পেশায় কাজের অভিজ্ঞতার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাকে নিজের পেশা হিসেবে বেছে নেন তিনি। নায়লার কাছে এই সিদ্ধান্তের প্রধান বিবেচনা ছিল নিজের পছন্দ ও মানসিক তৃপ্তি। জাগো নিউজকে তিনি জানিয়েছেন, অর্থ বা খ্যাতির প্রতি তাঁর বিশেষ আকর্ষণ নেই। সাধারণ জীবন এবং দিন শেষে নিশ্চিন্ত থাকার সুযোগকেই বেশি গুরুত্ব দেন। শিশুদের শেখানোর কাজটি পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেননি নায়লা। পাঠ সহজ ও আনন্দময় করতে ছবি আঁকেন, শিক্ষা উপকরণ বানান এবং ডিজিটাল কনটেন্ট তৈরি করেন। বিদ্যালয়ের সময়ের বাইরেও এসব প্রস্তুতির জন্য কাজ করেন তিনি। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সত্যবাদী ও দায়িত্বশীল হয়ে ওঠার বিষয়েও গুরুত্ব দেন। শৈশবে তিনি যে মানসম্মত শিক্ষার সুযোগ পেয়েছেন, প্রান্তিক পরিবারের শিশুরাও যেন তেমন সুযোগ পায়, সেটিই তাঁর প্রত্যাশা। বুধবার, ১৪ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পেশা নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরেন নায়লা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলুর বক্তব্য উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, প্রধানমন্ত্রী তাঁর কাজের প্রশংসা করেছেন এবং কার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
দুই মাসে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
ডিসেম্বর থেকে ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

