সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জোয়ার, পানির নিচে বে এরিয়ার বিস্তীর্ণ এলাকা
ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জোয়ার, পানির নিচে বে এরিয়ার বিস্তীর্ণ এলাকা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বে এরিয়ার বিস্তীর্ণ অংশজুড়ে ভয়াবহ উচ্চ জোয়ার আঘাত হেনেছে। জোয়ারের তীব্রতায় রাস্তাঘাট, বাড়ির পেছনের উঠান এবং ফুটবল মাঠসহ বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গিয়ে জনজীবনে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে।   পরিস্থিতি বিবেচনায় ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) সান্তা রোজা থেকে শুরু করে মন্টেরি পর্যন্ত পুরো ক্যালিফোর্নিয়া উপকূলে আগামী রোববার পর্যন্ত বিশেষ বন্যা সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, সান পাবলো, সান ফ্রান্সিসকো এবং মন্টেরি উপসাগরীয় অঞ্চলের নিচু এলাকাগুলোতে জোয়ারের সর্বোচ্চ প্রভাবে ভূমি থেকে অন্তত ১.৯ ফুট পর্যন্ত পানি বাড়তে পারে এবং এই আকস্মিক বন্যা পরিস্থিতি রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।   টানা সাত দিন ধরে চলা এই সামুদ্রিক জোয়ারের বন্যাকে ওই অঞ্চলের সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে বর্ণনা করছেন স্থানীয় বাসিন্দারা। ১৯৭৬ সাল থেকে কর্টে মাদেরা এলাকায় বসবাস করা সুজি বিটি নামের এক বাসিন্দা গণমাধ্যমকে জানান, তার দীর্ঘ জীবনে দেখা সবচেয়ে উঁচু জোয়ারগুলোর মধ্যে এটি অন্যতম।   বিপজ্জনক এই পরিস্থিতিতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস লোকজনকে ব্যারিকেড দেওয়া রাস্তা এবং অজানা গভীরতার পানির মধ্য দিয়ে গাড়ি না চালানোর জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছে। বন্যার কারণে উপকূলীয় এলাকাগুলোর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৬:২৪
ব্রঙ্কসে ই-বাইকের ব্যাটারির আগুনে একই পরিবারের চারজনের মৃ ত্যু
নিউইয়র্কের ব্রঙ্কসে ই-বাইকের ব্যাটারির আগুনে একই পরিবারের চারজন নি হ ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ই-বাইকের লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে লাগা আগুনে একই পরিবারের চারজনের মৃ ত্যু হয়েছে। নি হ তদের মধ্যে তিন শিশু-কিশোর এবং ৩৩ বছর বয়সী এক নারী রয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগার পর প্রথমে জিওন মেইন নামের এক শিশুর মৃ ত্যু হয়। পরে শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই কিশোর ও এক নারীর মৃ ত্যু হয়।   পরিবারের ৩৭ বছর বয়সী আরেক সদস্য কোর্টনি মেইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিউইয়র্ক ফায়ার বিভাগের তদন্ত অনুযায়ী, অ্যাপার্টমেন্টের প্রবেশপথের কাছে রাখা একটি ই-বাইক থেকে আগুন ছড়িয়ে পড়ায় বাসিন্দারা বের হতে পারেননি। ঘটনাটি ঘটে বুধবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে ব্রঙ্কসের মট হেভেন এলাকার প্যাটারসন হাউজেস আবাসিক ভবনে। মরিস অ্যাভিনিউয়ের ৩২০ নম্বর ভবনের ১১তলার একটি অ্যাপার্টমেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। কিন্তু ততক্ষণে অ্যাপার্টমেন্টের ভেতরে আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের উদ্ধারে দমকলকর্মীদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়। নিউইয়র্ক ফায়ার বিভাগের কমিশনার লিলিয়ান বন্সিগনোর জানিয়েছেন, রান্নাঘরে অ্যাপার্টমেন্টের প্রধান দরজার কাছেই ই-বাইকটি রাখা ছিল। এর লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। ই-বাইকটির অবস্থানের কারণে বাসিন্দাদের নিরাপদে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। আগুন ও ঘন ধোঁয়ার মধ্যে তাঁরা আটকা পড়েন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে আনেন। নিউইয়র্ক সিটির মেয়রের দপ্তরের বক্তব্যে শিশুটির ১১ বছর বয়স উল্লেখ রয়েছে। প্রথম দিনের অগ্নিকাণ্ডে জিওনের পরিবারের আরও চারজন গুরুতর আ হ ত হন। তাঁদের মধ্যে ছিলেন দুই কিশোর, ৩৩ বছর বয়সী সাইদা অ্যাডামস প্যাটারসন এবং ৩৭ বছর বয়সী কোর্টনি মেইন। আ হ তদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। তবে শুক্রবার দুই কিশোর ও সাইদার মৃ ত্যুর খবর নিশ্চিত করে পুলিশ। নি হ ত দুই কিশোরের বয়স ১৫ ও ১৬ বছর। তাঁদের একজনের নাম জামারি অ্যাডামস এবং অন্যজন সিজে নামে পরিচিত। সাইদা অ্যাডামস প্যাটারসন ছিলেন জামারির মা এবং কোর্টনি মেইনের দীর্ঘদিনের সঙ্গী। অন্যদিকে কোর্টনি জিওন ও সিজের বাবা। ফলে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন শিশু-কিশোর এবং একজন নারী প্রা ণ হারিয়েছেন। কোর্টনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর প্রথমে কোর্টনির অবস্থাও আশঙ্কাজনক ছিল। তবে শনিবার প্রকাশিত স্থানীয় সংবাদমাধ্যমের হালনাগাদ তথ্যে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। পরিবারের অন্য চারজনের মৃ ত্যুর পর তিনিই ওই অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা পাঁচজনের মধ্যে জীবিত রয়েছেন। অগ্নিকাণ্ডের পর পুরো আবাসিক এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। প্রতিবেশীরা জানিয়েছেন, জিওন ছিল হাসিখুশি ও প্রাণবন্ত শিশু। বাস্কেটবল খেলতে পছন্দ করত সে। আশপাশের বাসিন্দাদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তার মৃ ত্যুর পর ভবনের সামনে ফুল, মোমবাতি ও বেলুন রেখে স্মরণ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পরিবারের অন্য তিন সদস্যের মৃ ত্যুর খবর এলে শোক আরও গভীর হয়। দমকল বিভাগের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৩০ জন দমকল ও জরুরি চিকিৎসাকর্মী কাজ করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। উদ্ধারকাজের সময় দুই দমকলকর্মী সামান্য আ হ ত হন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি উদ্ধারকর্মীদের তৎপরতার প্রশংসা করেছেন। ফায়ার কমিশনার বন্সিগনোর জানিয়েছেন, লিথিয়াম-আয়ন ব্যাটারির আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ব্যাটারির ভেতরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে অল্প সময়ের মধ্যে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ কারণে ই-বাইক কিংবা ই-স্কুটার বাসার প্রধান দরজা, সিঁড়ি অথবা বের হওয়ার পথে রাখা বিপজ্জনক। নিউইয়র্ক ফায়ার বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ২৮ অক্টোবর পর্যন্ত শহরে লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে অন্তত ৪০১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৭৪ জন আ হ ত এবং ছয়জন নি হ ত হওয়ার তথ্য তখন প্রকাশ করা হয়েছিল। তবে ওই প্রাথমিক পরিসংখ্যানে ব্রঙ্কসের সর্বশেষ অগ্নিকাণ্ডে পরে মৃ ত্যু হওয়া তিনজন অন্তর্ভুক্ত ছিলেন না। অগ্নিকাণ্ডের পর নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ই-বাইক ও ই-স্কুটারের ব্যাটারি ব্যবহারে বাসিন্দাদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর দপ্তর থেকে বাংলাসহ বিভিন্ন ভাষায় ব্যাটারি নিরাপত্তার নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নির্দেশনায় অনুমোদিত ও নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ ব্যাটারি ব্যবহার, ক্ষতিগ্রস্ত ব্যাটারি ব্যবহার না করা এবং ঘুমানোর সময় ব্যাটারি চার্জে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিসহ অভিবাসী পরিবারগুলোর জন্যও এই ঘটনা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বিশেষ করে ডেলিভারি ও অন্যান্য কাজে ই-বাইক ব্যবহারকারীদের ব্যাটারি চার্জ এবং সংরক্ষণের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। রাতভর চার্জ দেওয়া, অনুমোদনহীন চার্জার ব্যবহার কিংবা প্রধান দরজার সামনে ই-বাইক রাখা বড় ঝুঁকি তৈরি করতে পারে। ব্রঙ্কসের এই অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃ ত্যুর ঘটনা নিউইয়র্কে লিথিয়াম-আয়ন ব্যাটারির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তদন্তকারীরা আগুনের সূত্রপাতের কারণ হিসেবে ব্যাটারিকে শনাক্ত করেছেন। তবে ব্যাটারিতে ঠিক কী ধরনের ত্রুটি হয়েছিল, তা নিয়ে বিস্তারিত প্রযুক্তিগত তথ্য জানা যায়নি। পরিবারের একমাত্র জীবিত উদ্ধার সদস্য কোর্টনি মেইনের চিকিৎসা চলছে। সূত্র: নিউইয়র্ক ফায়ার বিভাগ ও মেয়রের দপ্তর, নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৬:১৯
অ্যামাজনের গুদামে ১০ লাখের বেশি রোবট, মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ
অ্যামাজনের গুদামে ১০ লাখের বেশি রোবট, মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ

বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের গুদাম ও সরবরাহ নেটওয়ার্কে বর্তমানে ১০ লাখেরও বেশি রোবট মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি এই তথ্য নিশ্চিত করেন।   গ্রাহকদের অর্ডার দ্রুত প্রক্রিয়াজাত করতে মূলত তাক সরানো, পণ্য পরিবহন, প্যাকেজ বাছাই এবং অন্যান্য পুনরাবৃত্তিমূলক কাজে এসব রোবট ব্যবহার করা হচ্ছে।   অ্যামাজন জানিয়েছে, রোবটের এই ক্রমবর্ধমান ব্যবহারের ফলে তাদের কাজের দক্ষতা যেমন উল্লেখযোগ্য হারে বেড়েছে, তেমনি খরচ কমেছে এবং গুদামের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়েছে।   সিইও অ্যান্ডি জ্যাসি আরও জানিয়েছেন যে, প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে ভবিষ্যতে মানুষের একঘেয়ে ও পুনরাবৃত্তিমূলক কাজগুলো আরও বেশি মাত্রায় এই রোবটগুলোর ওপর ন্যস্ত করা হবে।   উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসেই অ্যামাজন তাদের নেটওয়ার্কে প্রথম ১০ লাখতম রোবট যুক্ত করার মাইলফলক অর্জনের ঘোষণা দিয়েছিল।   বর্তমান পরিসংখ্যানটি নিশ্চিত করে যে, প্রতিষ্ঠানটি তাদের অটোমেশন প্রক্রিয়ায় প্রযুক্তিগত রূপান্তরের ধারা শুধু অব্যাহতই রাখেনি, বরং তা আরও সুদৃঢ় করেছে।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৫:৫৮
যুক্তরাষ্ট্রে নতুন প্রবাসীদের জন্য ক্রেডিট কার্ড পাওয়ার বিভিন্ন সুযোগ
যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন? ক্রেডিট কার্ড পেতে বছরের পর বছর অপেক্ষার প্রয়োজন নেই

যুক্তরাষ্ট্রে নতুন এসেই ক্রেডিট কার্ড পাওয়া সম্ভব নয়, এমন ধারণা নিয়ে অনেক প্রবাসী বছরের পর বছর অপেক্ষা করেন। অথচ দেশটিতে নতুন ক্রেডিট ব্যবহারকারী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সীমিত ক্রেডিট ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের জন্যও রয়েছে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের সুযোগ। কিছু কার্ডের ক্ষেত্রে আগে থেকে ক্রেডিট স্কোর না থাকলেও আবেদন করা যায়। এমনকি অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঘরে বসেই অনলাইনে আবেদন করার ব্যবস্থা রেখেছে। তবে আবেদন করলেই কার্ড পাওয়া নিশ্চিত নয়; আবেদনকারীর বয়স, আয়, পরিচয় যাচাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শর্তের ওপর অনুমোদন নির্ভর করে।   সম্প্রতি ভার্জিনিয়া থেকে এক বাংলাদেশি প্রবাসী ক্রেডিট কার্ড নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানান আমেরিকা বাংলায়। তিনি যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে তিন বছর ধরে বসবাস করছেন এবং গ্রিন কার্ডধারী। কিন্তু এখনো কোনো ক্রেডিট কার্ড নিতে পারেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, একসময় একটি ব্যাংকে গিয়ে ক্রেডিট কার্ডের বিষয়ে জানতে চাইলে তাঁকে ৫০০ ডলার দিতে হবে বলে জানানো হয়েছিল। তবে ওই অর্থ কার্ডের ফি, নাকি সিকিউরড ক্রেডিট কার্ডের নিরাপত্তা জামানত ছিল, তা তিনি নিশ্চিত করতে পারেননি। ফলে বিষয়টি না বুঝতে পেরে তিনি আর আবেদন করেননি। তাঁর এই অভিজ্ঞতা থেকে বোঝা যায়, সঠিক তথ্যের অভাব বা ভুল বোঝাবুঝির কারণে অনেক নতুন প্রবাসী ক্রেডিট কার্ড নেওয়ার সুযোগ সম্পর্কে জানতে পারেন না। যুক্তরাষ্ট্রে নতুনদের জন্য একটি পরিচিত বিকল্প হলো সিকিউরড ক্রেডিট কার্ড। সাধারণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের ক্রেডিট ইতিহাস ও আর্থিক সক্ষমতা বিবেচনা করে ঋণসীমা নির্ধারণ করে। কিন্তু সিকিউরড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিরাপত্তা জামানত হিসেবে জমা রাখতে হয়। অনেক ক্ষেত্রে এই জামানতের পরিমাণ অনুযায়ী কার্ডের ক্রেডিট লিমিট নির্ধারিত হয়। উদাহরণ হিসেবে, কোনো কার্ডের জন্য ২০০ বা ৫০০ ডলার জামানত জমা রাখতে হতে পারে। এই অর্থ সাধারণত ব্যাংকের কাছে নিরাপত্তা হিসেবে থাকে, এটি সরাসরি বার্ষিক ফি নয়। কার্ডের শর্ত অনুযায়ী অ্যাকাউন্ট বন্ধ করে বকেয়া পরিশোধ করলে অথবা ব্যাংক কার্ডটি সাধারণ ক্রেডিট কার্ডে উন্নীত করলে জামানতের অর্থ ফেরত পাওয়া যেতে পারে। শিক্ষার্থীদের জন্যও রয়েছে আলাদা সুযোগ। যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। কিছু স্টুডেন্ট কার্ডের ক্ষেত্রে আগে থেকে ক্রেডিট স্কোর থাকা বাধ্যতামূলক নয়। ডিসকভারসহ কয়েকটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য এমন কার্ডের ব্যবস্থা রেখেছে, যেগুলোর মাধ্যমে দায়িত্বশীলভাবে ব্যবহার ও সময়মতো বিল পরিশোধের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ক্রেডিট ইতিহাস তৈরি করা সম্ভব। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করলেই কার্ড অনুমোদন হবে, এমন নিশ্চয়তা নেই। আবেদনকারীর আয়, বয়স এবং অন্যান্য যোগ্যতা যাচাই করা হয়। ২১ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বিশেষ নিয়ম রয়েছে। সাধারণত তাঁদের নিজস্ব আয় বা আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয়। অন্যথায় ২১ বছর বা তার বেশি বয়সী একজন যোগ্য ব্যক্তিকে কো-সাইনার হিসেবে দায়িত্ব নিতে হতে পারে। অন্যদিকে, ২১ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ব্যাংক আবেদনকারীর বর্তমান বা প্রত্যাশিত আয় এবং ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনা করে। তাই শিক্ষার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট কার্ডের বয়স ও আয়ের শর্ত জেনে নেওয়া জরুরি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড পাওয়ার কিছু সুযোগ রয়েছে। তবে তাঁদের ক্ষেত্রে কার্ডের ধরন ও আবেদনপ্রক্রিয়া ভিন্ন হতে পারে। অনেক ব্যাংক সোশ্যাল সিকিউরিটি নম্বর বা এসএসএন চায়। কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট শর্তে আইটিআইএন বা অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য গ্রহণ করতে পারে। আবার কিছু বিশেষায়িত প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আলাদা আবেদনপ্রক্রিয়া রাখে। কোন প্রতিষ্ঠান কী ধরনের পরিচয়পত্র গ্রহণ করে, তা আগে যাচাই করা প্রয়োজন। শুধু আন্তর্জাতিক শিক্ষার্থী হওয়ার কারণে আবেদন বাতিল হবে, এমন নয়; আবার আবেদন করলেই অনুমোদন পাওয়া যাবে, এমন নিশ্চয়তাও নেই। ক্রেডিট কার্ডের আবেদন করতে সব সময় ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন হয় না। অনেক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করে। সাধারণত আবেদনকারীর নাম, জন্মতারিখ, যুক্তরাষ্ট্রের ঠিকানা, ফোন নম্বর, আয়ের তথ্য এবং সোশ্যাল সিকিউরিটি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হয়। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যও চাওয়া হতে পারে। আবেদন জমা দেওয়ার পর কোনো কোনো প্রতিষ্ঠান দ্রুত প্রাথমিক সিদ্ধান্ত জানায়। তবে অতিরিক্ত পরিচয় যাচাই বা আর্থিক তথ্য পর্যালোচনার প্রয়োজন হলে অনুমোদন পেতে সময় লাগতে পারে। নতুন গ্রাহকরা ডিসকভার, ক্যাপিটাল ওয়ান এবং ব্যাংক অব আমেরিকার মতো প্রতিষ্ঠানের বিভিন্ন ক্রেডিট কার্ডের শর্ত যাচাই করতে পারেন। ডিসকভারের কিছু স্টুডেন্ট ও সিকিউরড কার্ডে আবেদন করার জন্য আগে থেকে ক্রেডিট স্কোর থাকা বাধ্যতামূলক নয়। ক্যাপিটাল ওয়ানের সিকিউরড কার্ড নতুন বা সীমিত ক্রেডিট ইতিহাস রয়েছে এমন গ্রাহকদের জন্য একটি বিকল্প। ব্যাংক অব আমেরিকাসহ অন্যান্য প্রতিষ্ঠানের কার্ডের ক্ষেত্রেও আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আবেদন করা যায়। তবে প্রতিটি কার্ডের বার্ষিক ফি, সুদের হার, জামানত এবং আবেদনসংক্রান্ত শর্ত আলাদা। ক্রেডিট কার্ড নেওয়ার আগে কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। কার্ডের বার্ষিক ফি আছে কি না, সুদের হার কত, বিল পরিশোধের শেষ তারিখ কখন এবং দেরিতে বিল পরিশোধ করলে কত জরিমানা দিতে হবে, তা জেনে নিতে হবে। সিকিউরড কার্ডের ক্ষেত্রে নিরাপত্তা জামানত কত এবং কোন শর্তে তা ফেরত পাওয়া যাবে, সেটিও পরিষ্কারভাবে বুঝে নেওয়া উচিত। আবেদন করার সময় ব্যাংক ক্রেডিট রিপোর্ট যাচাই করলে ক্রেডিট স্কোরে সাময়িক প্রভাব পড়তে পারে। তাই একসঙ্গে অনেকগুলো কার্ডের জন্য আবেদন না করে নিজের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কার্ড নির্বাচন করাই ভালো। ক্রেডিট কার্ড পাওয়ার পর দায়িত্বশীল ব্যবহার আরও গুরুত্বপূর্ণ। প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ করতে হবে। সম্ভব হলে পুরো বিল পরিশোধ করা উচিত, যাতে সুদের অতিরিক্ত খরচ এড়ানো যায়। অপ্রয়োজনীয় কেনাকাটা করে শুধু ক্রেডিট স্কোর বাড়ানোর চেষ্টা করা ঠিক নয়। নিয়মিত ও সময়মতো বিল পরিশোধ এবং সীমার মধ্যে কার্ড ব্যবহার যুক্তরাষ্ট্রে ভালো ক্রেডিট ইতিহাস গড়ে তুলতে সহায়তা করে। ভবিষ্যতে গাড়ি কেনার ঋণ, মর্টগেজ কিংবা বাড়ি ভাড়ার আবেদনের সময়ও ক্রেডিট ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন বলে ক্রেডিট কার্ডের জন্য বছরের পর বছর অপেক্ষা করার প্রয়োজন নেই। নিজের বয়স, আয়, পরিচয়পত্র এবং আর্থিক পরিস্থিতি অনুযায়ী স্টুডেন্ট বা সিকিউরড ক্রেডিট কার্ডের মতো বিকল্প খুঁজে দেখা যেতে পারে। সঠিক তথ্য জেনে অনলাইনে আবেদন করলে ঘরে বসেই প্রক্রিয়াটি শুরু করা সম্ভব। তবে কার্ড পাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটি দায়িত্বশীলভাবে ব্যবহার করা এবং সময়মতো বিল পরিশোধের অভ্যাস গড়ে তোলা।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৫:৫৪
ইউক্রেনের জন্য ২১০ কোটি ডলারের ৫০০ প্যাট্রিয়ট মিসাইল অনুমোদন, দ্রুত সরবরাহ চান জেলেনস্কি
ইউক্রেনের জন্য ২১০ কোটি ডলারের ৫০০ প্যাট্রিয়ট মিসাইল অনুমোদন, দ্রুত সরবরাহ চান জেলেনস্কি

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে দেশটির কাছে ২১০ কোটি ডলার মূল্যের ৫০০টি প্যাট্রিয়ট মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। শুক্রবার এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই অস্ত্র ক্রয়ের অর্থ ইউক্রেন নিজেই পরিশোধ করবে, যেখানে কানাডা, জার্মানি এবং নরওয়ের মতো মিত্র দেশগুলোর আর্থিক সহায়তা থাকছে।   এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো সরকারি তহবিল ব্যবহৃত হবে না। অস্ত্র সরবরাহের প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে লকহিড মার্টিন এবং যুক্তরাষ্ট্র জোর দিয়ে জানিয়েছে যে, এর ফলে তাদের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এই সামরিক সহায়তাকে ইউরোপে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।   মিসাইল বিক্রির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি সতর্ক করে বলেছেন যে, এই বিপুল পরিমাণ অস্ত্র ইউক্রেনে পৌঁছাতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।   এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, গত দুই সপ্তাহে ইউক্রেনের জ্বালানি ও জনজীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে ৩০টিরও বেশি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই সংকটময় পরিস্থিতিতে অবিলম্বে মার্কিন ও পশ্চিমা মিত্রদের সহযোগিতা চেয়ে তিনি বলেছেন, আগামীকালের জন্য নয়, বরং এখনকার এই চরম বিপদের মুহূর্তেই মানুষের জীবন রক্ষার নিশ্চয়তা প্রয়োজন।   জরুরি পরিস্থিতি মোকাবিলায় জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের প্রতি একটি বিকল্প প্রস্তাবও রেখেছেন। তিনি আহ্বান জানিয়েছেন, মিত্ররা যেন তাদের বর্তমান মজুত থেকে অবিলম্বে প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে সরবরাহ করে এবং পরবর্তীতে নতুন চুক্তিতে কেনা ৫০০টি মিসাইল দিয়ে নিজেদের মজুত পুনরায় পূর্ণ করে নেয়।   রাশিয়ার নিয়মিত ও প্রাণঘাতী বিমান হামলা ঠেকাতে প্যাট্রিয়ট মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরেই ইউক্রেন এই মিসাইলের মজুত ফুরিয়ে আসার বিষয়ে সতর্ক করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহে ধীরগতি নিয়ে অভিযোগ করে আসছিল। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক দিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প তা প্রত্যাহার করায় দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এই বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন সামনে এল।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৫:৪৩
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬
বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঢাকায় আসছেন প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা, ১ নভেম্বর সংবাদ সম্মেলন

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ আরও জোরদার করা এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর সংবাদ সম্মেলন। আগামী ১ নভেম্বর দুপুর ১২টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (সাবেক ভিআইপি লাউঞ্জ) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।   এনআরবি ওয়ার্ল্ডের পক্ষ থেকে পাঠানো ২৬ অক্টোবরের আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, পেশাজীবী এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেবেন। আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে। পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর মূল লক্ষ্য, কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো তুলে ধরা হবে। একই সঙ্গে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত ধারণা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে অংশগ্রহণ ও সংবাদ পরিবেশনের জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠনটি। এ উপলক্ষে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিধি ও আলোকচিত্রী অথবা ক্যামেরাপারসন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এনআরবি ওয়ার্ল্ডের আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামানের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে সংগঠনটির পক্ষে উপস্থিতি ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে। আমন্ত্রণপত্রে এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান তরিক, মহাসচিব মোয়াজ্জেম এইচ. চৌধুরী এবং প্রতিষ্ঠাতা এনামুল হক এনামের নাম উল্লেখ রয়েছে।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৫:১৫
ফ্লোরিডায় শিশু নি পীড়নবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮১, তালিকায় ডিজনি ও ইউনিভার্সালের ১৭ কর্মী
ফ্লোরিডায় শিশু নি পীড়নবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮১, তালিকায় ডিজনি ও ইউনিভার্সালের ১৭ কর্মী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পোল্ক কাউন্টিতে মানব পাচার ও শিশু যৌননিপীড়ন বিরোধী এক বিশাল অভিযানে ২৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই গ্রেপ্তার তালিকায় ডিজনি ওয়ার্ল্ড ও ইউনিভার্সাল স্টুডিওর মতো বিশ্বখ্যাত থিম পার্কের ১৭ জন কর্মীও রয়েছেন।   পোল্ক কাউন্টির শেরিফ গ্রেডি জাড শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, সাত দিন ধরে চলা এই গোপন অভিযানের মূল লক্ষ্য ছিল এমন সব অপরাধীদের ধরা, যারা অবৈধ যৌন কার্যকলাপ এবং মানব পাচারের উদ্দেশ্যে শিশুদের সঙ্গে দেখা করতে আসে। তিনি জানান, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের মধ্যে অন্তত ৩১ জন শুধুমাত্র শিশুদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেই ওই কাউন্টিতে এসেছিলেন।   থিম পার্কের কর্মীদের মধ্যে ১৩ জন ডিজনির এবং চারজন ইউনিভার্সাল স্টুডিওর কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।   শেরিফ জাড শিশুদের প্রতি এমন বিকৃত লালসা পোষণকারীদের আচরণকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩২ জন অবৈধ অভিবাসী, যাদের মধ্যে ১৬ জনকে ইতিমধ্যে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।   এছাড়া, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৪ জন তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র বহন করছিলেন এবং নয়জন আগে থেকেই প্রবেশনে ছিলেন। অপরাধীদের মধ্যে 'ডেভেনপোর্ট টাইটানস' নামক ফ্লোরিডার একটি ক্রীড়া দলের প্রধান কোচও রয়েছেন, যিনি মূলত ১১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের প্রশিক্ষণ দেন। তিনি ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন বলে শেরিফ জানিয়েছেন। এছাড়া মার্কিন নৌবাহিনীর একজন সক্রিয় সদস্যকেও এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।   সংবাদ সম্মেলনে শেরিফ ডিজনির কয়েকজন কর্মীর বিকৃত মানসিকতার ভয়াবহ কিছু তথ্য তুলে ধরেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিজনির একজন প্রাক্তন কর্মী ছিলেন যিনি পার্কটিতে মিকি মাউসের চরিত্রে কাজ করতেন এবং তার মধ্যে 'ডায়াপার ফেটিশ' বা ডায়াপার নিয়ে বিকৃত যৌনাকাঙ্ক্ষা ছিল; পুলিশ তার কাছ থেকে ব্যাকপ্যাক ভর্তি ডায়াপার উদ্ধার করেছে।   অপর এক ডিজনিকর্মীকে তার গাড়িতে পার্কের ইউনিফর্মসহ গ্রেপ্তার করা হয়, যিনি মূলত ১৩ বছর বয়সী এক কিশোরের ছদ্মবেশে থাকা পুলিশের এক আন্ডারকভার গোয়েন্দার সঙ্গে দেখা করতে এসেছিলেন। শেরিফ জাড জানিয়েছেন, ডিজনি কর্তৃপক্ষ তদন্তে পূর্ণ সহযোগিতা করেছে এবং ইতিমধ্যে ওই অভিযুক্ত কর্মীদের চাকরিচ্যুত করেছে। সিবিএস নিউজ এ বিষয়ে মন্তব্যের জন্য ডিজনি ও ইউনিভার্সাল স্টুডিওর সঙ্গে যোগাযোগ করেছে।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৫:১৪
জর্জিয়ায় মাকে শ্বাসরোধে হ ত্যার চেষ্টা, গাড়ি নিয়ে পালিয়ে ১০০ মাইল বেগে পুলিশের ধাওয়া
জর্জিয়ায় মাকে শ্বাসরোধে হ ত্যার চেষ্টা, গাড়ি নিয়ে পালিয়ে ১০০ মাইল বেগে পুলিশের ধাওয়া

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নিজের মাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা এবং তার গাড়ি চুরি করে পালানোর অভিযোগে ১৯ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২২ অক্টোবর কার্টারসভিলে এলাকার একটি মুদি দোকানের পার্কিং লটে এই ভয়াবহ ঘটনা ঘটে।   পুলিশ জানায়, এলিজাহ জেস পার্কার নামের ওই কিশোর কোনো কারণ ছাড়াই তার মা লরা অ্যান মুরের ওপর হামলা চালায় এবং তার মাথায় প্লাস্টিকের ব্যাগ পরিয়ে হত্যার চেষ্টা করে। কোনোমতে ছেলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন মুর।   মা পালিয়ে যাওয়ার পর ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মায়ের শেভ্রোলেট এসইউভি গাড়িটি নিয়ে পালিয়ে যায় পার্কার। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ গাড়িটি শনাক্ত করে থামানোর চেষ্টা করলে সে ঘণ্টায় প্রায় ১০০ মাইল বেগে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে।   একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে এই বিপজ্জনক ধাওয়া-পাল্টা ধাওয়ার অবসান ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে পার্কারকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর সে তার মাকে হত্যার চেষ্টার কথা স্বীকার করে।   বর্তমানে ওই কিশোরের বিরুদ্ধে শ্বাসরোধে হত্যাচেষ্টা, গাড়ি চুরি, জোরপূর্বক আটকে রাখা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোসহ ১২টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, এর কয়েক সপ্তাহ আগে গত ১৪ সেপ্টেম্বর সন্ত্রাসী হুমকির একটি মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৪:৪৮
মাধবপুরে সাদাত ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির
সিলেটের হবিগঞ্জে ৩২০ জনকে বিনামূল্যে চক্ষুসেবা দিল যুক্তরাষ্ট্রভিত্তিক সাদাত ফাউন্ডেশন

সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাদাত ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে ধর্মঘর ইউনিয়নের শিয়ালউটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই চক্ষু শিবিরে শিশু, নারী-পুরুষ ও বয়স্কসহ মোট ৩২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।   গত শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলে। ঢাকা থেকে আসা দুজন চিকিৎসক ও দুজন কম্পিউটার অপারেটরের সমন্বয়ে শিবিরটি পরিচালিত হয়। এ সময় রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। আয়োজকদের প্রাথমিক লক্ষ্য ছিল ১৫০ জনকে সেবা দেওয়া। তবে শেষ পর্যন্ত ৩২০ জন চিকিৎসাসেবা পাওয়ায় প্রত্যাশার চেয়েও বেশি মানুষ উপকৃত হন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বিল্লাল মিয়া, সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, একবদ্ধ হবিগঞ্জ রেলস্টেশনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসনীয় বলে মনে করেন। সাদাত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সাংবাদিক জুয়েল সাদাত জানান, চিকিৎসা শিবিরে প্রায় ৫০ জন রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছে। তাঁদের পর্যায়ক্রমে বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। এ উদ্যোগে সহযোগিতা করতে আগ্রহীদেরও ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছেন তিনি। এ জন্য ৪০৭-৮৩২-২৮৮২ নম্বরে যোগাযোগ করা যাবে। জুয়েল সাদাতের দেওয়া তথ্য অনুযায়ী, সাদাত ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক ৫০১(সি) দাতব্য সংস্থা। ২০১৪ সাল থেকে সংগঠনটি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ফাউন্ডেশনটি দীর্ঘ ১২ বছর ধরে ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হয়ে আসছে এবং কখনো তহবিল সংগ্রহ করেনি। সংগঠনটির অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে সিলেট বিভাগের চারটি মাদ্রাসা ও দুটি মসজিদ পরিচালনা। ২০২২ সালের সিলেটের বন্যার সময় ফাউন্ডেশনের উদ্যোগে তাহিরপুর ও দিরাই এলাকায় ১০০টি বাড়ি তৈরি করে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। এ ছাড়া বিনামূল্যে ওমরাহ, হুইলচেয়ার বিতরণ ও চিকিৎসাসেবা-সংক্রান্ত প্রকল্পসহ মোট ১০টি প্রকল্প চলমান রয়েছে বলে জানান ফাউন্ডেশনের সিইও। সাদাত ফাউন্ডেশনের পরিচালিত মাদ্রাসাগুলোতে বর্তমানে ১৫০ জন হিফজ বিভাগের শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাঁদের মধ্যে ৭০ জন হিফজ সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন জুয়েল সাদাত।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৪:৫৬
আইসক্রিম নিয়ে ঝগড়ার জেরে ফ্লোরিডায় দুই রুমমেটকে গুলি করে হ ত্যা ৬৯ বছর বয়সী বৃদ্ধের
আইসক্রিম নিয়ে ঝগড়ার জেরে ফ্লোরিডায় দুই রুমমেটকে গুলি করে হ ত্যা ৬৯ বছর বয়সী বৃদ্ধের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সামান্য আইসক্রিম খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে দুই রুমমেটকে গুলি করে হত্যার অভিযোগে ৬৯ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার ওকালা শহরে।   পুলিশ জানিয়েছে, মার্ক লিন রবিনসন নামের ওই ব্যক্তি তার নিজের বাড়ির দুই ভাড়াটে—৭৮ বছর বয়সী মাইকেল স্যামুয়েল মেনকেস এবং ৬৯ বছর বয়সী চার্লস ফ্রেডরিক ইথেজকে গুলি করে হত্যা করেছেন। ঘটনার দিন গত ২৮ অক্টোবর রাতে পুলিশকে দুবার ওই বাড়িতে যেতে হয়েছিল। প্রথমবার পুলিশ গিয়ে বিবাদ মীমাংসা করে আসার মাত্র এক ঘণ্টা পরই সেখানে এই জোড়া খুনের ঘটনা ঘটে।   ওকালা পুলিশের প্রধান মাইক বলকেন এক সংবাদ সম্মেলনে জানান, ওই দিন প্রথমে একটি মৌখিক বিবাদের খবর পেয়ে পুলিশ রবিনসনের বাড়িতে যায়। তিনজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, মূলত একে অপরের আইসক্রিম খেয়ে ফেলা নিয়েই তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়েছিল!   পুলিশ পরিস্থিতি শান্ত করে এবং মেনকেস ও ইথেজ সেসময় বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু এর ঠিক এক ঘণ্টা পরই ওই বাড়ি থেকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ফিরে যায়। সেখানে বাড়ির সামনের আঙিনায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এরপর রবিনসন নিজেই দুই রুমমেটকে গুলি করার কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে বাড়ির ভেতর থেকে আরও একজনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। দুর্ভাগ্যজনকভাবে আহত দুজনই মারা যান।   গ্রেপ্তার হওয়ার পর রবিনসন পুলিশকে জানান, প্রথমবার পুলিশ চলে যাওয়ার পর তিনি আশঙ্কা করছিলেন যে তার রুমমেটরা ফিরে এসে কোনো অঘটন ঘটাতে পারে। গ্রেপ্তারি হলফনামা অনুযায়ী, ঘটনার আগে তিনি প্রায় দেড় বোতল হোয়াইট ওয়াইন পান করেছিলেন। এরপর তিনি তার বেডরুম থেকে একটি ১২-গেজ শটগান এনে বসার ঘরের সোফায় রাখেন।   রবিনসনের দাবি, রুমমেটরা ফিরে আসার পর আবারও বিবাদ শুরু হয় এবং একপর্যায়ে ইথেজ একটি ছুরি হাতে নিয়ে তার দিকে তেড়ে আসেন। নিজেকে বাঁচাতে তিনি ইথেজকে লক্ষ্য করে একাধিক গুলি চালান। এ সময় মেনকেস বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে তাকে পেছন থেকে গুলি করা হয়।   ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে এবং ইথেজকে হত্যার বিষয়ে রবিনসনের ‘আত্মরক্ষা’র দাবিটি খতিয়ে দেখছে। তবে নিহত মেনকেস যে পালানোর চেষ্টা করছিলেন তা নিশ্চিত হওয়ায় এবং প্রত্যক্ষদর্শীর বিবরণের ভিত্তিতে রবিনসনের বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে।   পুলিশ প্রধান বলকেন জানান, রবিনসন মূলত একজন 'রাগী বৃদ্ধ' যার মদ্যপানের সমস্যা রয়েছে এবং ওই বাড়ির পরিবেশও বেশ অস্বাভাবিক ছিল। বিচারক ইতিমধ্যে রবিনসনের জামিন নামঞ্জুর করেছেন। আগামী ১ ডিসেম্বর তাকে পুনরায় আদালতে হাজির করার কথা রয়েছে, সেদিনই তার বিরুদ্ধে আনা চূড়ান্ত অভিযোগগুলো স্পষ্ট হবে।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৪:২৭
পাটকেলঘাটায় বাস খাদে পড়ে আ হ ত ২৫ থেকে ৩০ জন
লংমার্চ থেকে ফেরার পথে জামায়াতের বাসের চা পায় নিহত পথচারী, খাদে পড়ে আ হ ত ৩০

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাসের চা পায় আব্দুল খালেক মোড়ল (৬৫) নামে এক ব্যক্তি নি হ ত হয়েছেন। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে জামায়াতের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী আ হ ত হন।   শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের চারাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নি হ ত আব্দুল খালেক মোড়ল পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আফতাব মোড়ল। নি হ তের প্রতিবেশী রিপন মোল্লা জানান, খুলনায় লংমার্চের কর্মসূচি শেষে জামায়াতের নেতাকর্মীরা বাসে করে সাতক্ষীরায় ফিরছিলেন। পথে চারাবটতলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসটির নিচে চা পা পড়েন আব্দুল খালেক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃ ত্যু হয়। রিপন মোল্লা আরও জানান, নি হ ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমানের ভাষ্য, বাসটির সামনে হঠাৎ ওই বৃদ্ধ চলে আসেন। তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ২০ থেকে ৩০ জন আ হ ত হয়েছেন এবং ওই বৃদ্ধের মৃ ত্যু হয়েছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, লংমার্চ শেষে ফেরার পথে জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসের চা পায় এক পথচারী নি হ ত হয়েছেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে কয়েকজন আ হ ত হন। ওসি আরও জানান, বাসচালকের অবস্থা কিছুটা গুরুতর। তবে বাসের অন্য যাত্রীরা সামান্য আ হ ত হয়েছেন।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৪:১৬
ইসরায়েলের নির্বাচনে আসন কমেছে নেতানিয়াহুর, সরকার গঠনের সুযোগ দেখছেন না লাপিদ
ইসরায়েলের নির্বাচনে আসন কমেছে নেতানিয়াহুর, সরকার গঠনের সুযোগ দেখছেন না লাপিদ

ইসরায়েলের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ১২০ আসনের নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়েছে প্রধান দুই রাজনৈতিক শিবির।   সর্বশেষ ভোট গণনা শেষে ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট ৫৩টি, বিরোধী ‘চেঞ্জ’ বা পরিবর্তন জোট ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে। আগামী ৪ নভেম্বর চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের কাছে হস্তান্তরের কথা রয়েছে।   এই জটিল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ মন্তব্য করেছেন যে, নেতানিয়াহুর সামনে নতুন করে সরকার গঠনের আর কোনো সুযোগ অবশিষ্ট নেই।   সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইয়াইর লাপিদ নেতানিয়াহুর জোটের পাওয়া ৫৩টি আসনের দিকে ইঙ্গিত করে বলেন, শত চেষ্টা করলেও তার পক্ষে এবার সরকার গঠন করা সম্ভব নয়। বিদায়ী নেসেটে লিকুদ জোটের ৬৮টি আসন থাকার বিষয়টি উল্লেখ করে লাপিদ বর্তমান ফলাফলকে নেতানিয়াহুর জন্য এক বড় বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন।   ১৯৯৯ সালের পর এবারের নির্বাচনে সর্বোচ্চ ৭৭.৭ শতাংশ ভোটারের উপস্থিতিকে বিরোধী জোটের জন্য ‘পয়েন্টের ভিত্তিতে জয়’ বা সামান্য ব্যবধানের জয় হিসেবে দেখছেন তিনি। তবে সরকার গঠনের পথ যে বেশ কঠিন, তা স্বীকার করে তিনি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। লাপিদ জানান, নির্বাচনী প্রচারণার চেয়ে জোট গঠনের আলোচনা সম্পূর্ণ ভিন্ন, যা ক্যামেরার আড়ালে ধীরগতিতে সম্পন্ন হয়।   এদিকে নতুন সরকার গঠন নিয়ে দলগুলোর মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে। ডানপন্থী সরকার টিকিয়ে রাখতে এবং আরব দলগুলোর সমর্থনে সম্ভাব্য ‘বামপন্থী সরকার’ ঠেকাতে কট্টর ডানপন্থী জিউইশ পাওয়ার দলের নেতা ইতামার বেন-গভির এরই মধ্যে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।   অন্যদিকে বিকল্প সরকার গঠনের লক্ষ্যে ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে কাজ করার জন্য বিরোধী জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইউনাইটেড আরব লিস্টের (রা’আম) শীর্ষ নেতা মানসুর আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। বিরোধী জোট ও আরব দলগুলোর সম্মিলিত আসন সংখ্যা ৬৭টি, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। তবে আরব দলগুলোকে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইসরায়েল বেইতেইনু দলের নেতা আভিগদোর লিবারম্যানের কড়া বিরোধিতাসহ বিরোধী নেতাদের মধ্যকার অভ্যন্তরীণ মতপার্থক্য নেতানিয়াহু-বিহীন সরকার গঠনের পথে বর্তমানে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৪:০
নিউইয়র্কে বেকারভাতা সেবা সাময়িক বন্ধ, ২ নভেম্বরের পর ১২ দিন মিলবে না আবেদন সুবিধা
নিউইয়র্কে বেকারভাতা সেবা সাময়িক বন্ধ, ২ নভেম্বরের পর ১২ দিন মিলবে না আবেদন সুবিধা

নিউইয়র্ক স্টেটে আনএমপ্লয়মেন্ট বেনিফিট বা বেকারভাতার পুরোনো সিস্টেম আধুনিকায়নের কারণে আগামী সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টা থেকে সেবাটি সাময়িকভাবে বন্ধ থাকবে। স্টেট ডিপার্টমেন্ট অব লেবার কয়েক দশকের পুরোনো আনএমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স সিস্টেম পরিবর্তন করে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে, যার জন্য প্রায় ৫০০ কোটির বেশি ব্যবসাসংক্রান্ত রেকর্ড নতুন সিস্টেমে স্থানান্তর করা হবে।   এই প্রক্রিয়ায় ৯ থেকে ১২ দিন সময় লাগতে পারে। ফলে এই সময়ে সাপ্তাহিক বেনিফিটের আবেদন ও সার্টিফিকেশন কার্যক্রম বন্ধ থাকায় হাজার হাজার মানুষের অর্থ পেতে কিছুটা বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এই সাময়িক বন্ধের কারণে কারও বেনিফিট বাতিল বা স্থগিত হবে না।   গত ১৭ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে শুধু নিউইয়র্কেই প্রায় ১ লাখ ৬ হাজার মানুষ মোট ৬ কোটি ৭৬ লাখ ডলারের বেনিফিট দাবি করেছেন, যাদের মধ্যে প্রায় ৪৭ শতাংশই নিউইয়র্ক সিটির বাসিন্দা। পুরোনো সিস্টেমটি স্মার্টফোনে ঠিকমতো কাজ করত না, নির্দিষ্ট সময় ছাড়া অনলাইনে সেবা পাওয়া যেত না এবং ব্যস্ত সময়ে হেল্পলাইনের কল কেটে যেত।   কিছু ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ফ্যাক্সের মাধ্যমেও তথ্য পাঠাতে হতো। বিশেষ করে ২০২০ সালের মার্চ-এপ্রিলে করোনা মহামারির সময় বিপুলসংখ্যক আবেদনের চাপে এই পুরোনো সিস্টেম প্রায় অচল হয়ে পড়েছিল। স্টেট লেবার কমিশনার রবার্টা রিয়ারডন জানান, প্রায় ১৮ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে ২০১৭ সাল থেকে চলা এই আধুনিকায়ন প্রকল্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে আনএমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স সিস্টেমের সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তন।   নতুন সিস্টেমটি চালু হলে আবেদনকারীরা স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করে খুব সহজেই বেনিফিট সার্টিফাই করতে পারবেন। সেই সঙ্গে কল সেন্টারে ফোন না করেই অনলাইনে নিজেদের আবেদনের সর্বশেষ অবস্থা বা স্ট্যাটাস চেক করা যাবে। সম্ভাব্য ভোগান্তি এড়াতে স্টেট ডিপার্টমেন্ট অব লেবার সকল বেনিফিট গ্রহণকারীকে আগামী ২ নভেম্বর বিকেল ৫টার আগেই তাদের সাপ্তাহিক সার্টিফিকেশন সম্পন্ন করার বিশেষ পরামর্শ দিয়েছে।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৩:২৯
স্কুলে হা ম লার ঘটনায় গুরুতর আ হ ত দুই ছাত্রী
ক্লাস চলাকালে বৈদ্যুতিক করাত নিয়ে স্কুলে তরুণ, দুই ছাত্রীর ওপর হা ম লা

ভারতের অন্ধ্র প্রদেশের একটি সরকারি স্কুলে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে বৈদ্যুতিক করাত নিয়ে ঢুকে দুই ছাত্রীর ওপর হা ম লা চালিয়েছেন ২১ বছর বয়সী এক তরুণ। এতে দুই শিক্ষার্থী গুরুতর আ হ ত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।   শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রদেশের অনন্তপুর জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুলটির দশম শ্রেণির একটি কক্ষে শিক্ষক পাঠদান করানোর সময় হঠাৎ বৈদ্যুতিক করাত হাতে সেখানে প্রবেশ করেন ওই তরুণ। পরে শিক্ষক ও শ্রেণিকক্ষে থাকা অন্য শিক্ষার্থীদের সামনেই দুই ছাত্রীর ওপর হা ম লা চালান তিনি। আ হ ত দুই শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেঙ্গালুরুর একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হা ম লায় অ ভি যুক্ত তরুণের নাম হেমন্ত, যিনি দুম্মু নামেও পরিচিত। তিনি শ্রী সত্য সাই জেলার ধর্মবরম এলাকার নাগালুর গ্রামের বাসিন্দা। আ হ ত এক ছাত্রীর সঙ্গে অ ভি যুক্তের দূরসম্পর্কের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। হা ম লার পর স্কুল থেকে পালিয়ে যান হেমন্ত। পরে ধর্মবরম রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে ওই তরুণ দুই ছাত্রীর ওপর হা ম লা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। হা ম লার পেছনের কারণ এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি জানতে তদন্ত করছে পুলিশ। এদিকে, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, স্কুলের শ্রেণিকক্ষে দশম শ্রেণির এক ছাত্রীর ওপর এমন হা ম লার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। শিক্ষার্থীদের লক্ষ্য করে স্কুলে হা ম লা কারীদের সমাজে কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৩:৩৭
চার থেকে ১৮ বছর বয়সী শিশুদের পাশে পুরো কমিউনিটি
মাকে হারিয়ে একসঙ্গে এতিম ৯ সন্তান, চার থেকে ১৮ বছর বয়সী শিশুদের পাশে পুরো কমিউনিটি

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ইডস এলাকার বাসিন্দা রেবেকা কেইস বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তাঁর জীবনের শেষ পথচলা।   মেমফিসের কাছে কলিয়ারভিল শহরের হাইওয়ে ৩৮৫-এর প্রগ্রেস রোড ওভারপাস এলাকায় চারটি গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়িতে থাকা রেবেকা প্রাণ হারান।   রেবেকা ছিলেন নয় সন্তানের মা। তাঁর সন্তানদের বয়স চার থেকে ১৮ বছরের মধ্যে। দুর্ঘটনার সময় সন্তানরা সবাই বাড়িতে ছিল। তারা জানত, মা কাজ শেষে বাড়ি ফিরবেন। কিন্তু সেই অপেক্ষার আর শেষ হয়নি।   কলিয়ারভিল পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা প্রায় ৫টা ১২ মিনিটে হাইওয়ে ৩৮৫-এর নির্মাণকাজ চলা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা পৌঁছান।   তদন্তে জানা গেছে, ৩৭ বছর বয়সী ডেরেক কাইল জনসন একটি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তিনি সামনে যান চলাচলের কারণে থেমে থাকা রেবেকার হোন্ডা সিআর-ভি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেন।   ধাক্কার ফলে রেবেকার গাড়িটি সামনে এগিয়ে গিয়ে আরও তিনটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁর গাড়িতে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে আগুনে পুড়তে দেখেন। ভেতরে আটকে থাকা রেবেকাকে উদ্ধার করার আগেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে দুর্ঘটনায় আরও একজন সামান্য আহত হন।    রেবেকার পরিবারকে ঘিরে সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, তাঁর সন্তানরা এখন মায়ের স্নেহ থেকে বঞ্চিত।পরিবারের বন্ধু ম্যাথিউ নওলিন জানিয়েছেন, রেবেকা বাড়িতে সন্তানদের পড়াশোনা করাতেন। চার থেকে ১৮ বছর বয়সী সন্তানদের শিক্ষার দায়িত্বও তিনি নিজেই পালন করতেন।   তিনি শুধু নিজের সন্তানদের মা ছিলেন না, আশপাশের তরুণী ও নতুন মায়েদেরও বিভিন্নভাবে সহযোগিতা করতেন।রেবেকার স্বামী ম্যাট কেইস এবং সন্তানদের জন্য এই আকস্মিক মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।পরিবারের এক বন্ধু জানিয়েছেন, ঘটনার সময় সন্তানরা কেউ মায়ের গাড়িতে ছিল না। এটিকে পরিবারটির জন্য বড় একটি সৌভাগ্য হিসেবে দেখছেন স্বজনেরা।   রেবেকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় হোমস্কুলিং পরিবার, গির্জার সদস্য এবং প্রতিবেশীরা তাঁদের পাশে দাঁড়িয়েছেন।কেউ খাবার নিয়ে যাচ্ছেন, কেউ শিশুদের দেখাশোনায় সহযোগিতা করছেন, আবার কেউ পরিবারের কাপড়চোপড় ধুয়ে ফিরিয়ে দিচ্ছেন।   পরিবারের বন্ধু ম্যাথিউ নওলিন জানিয়েছেন, বাড়িতে শিশুদের হাসি ও খেলাধুলার শব্দ শুনতে পাওয়া তাঁদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। এত বড় শোকের মধ্যেও কমিউনিটির মানুষ পরিবারটিকে একা থাকতে দিচ্ছেন না।পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন, শেষকৃত্যের ব্যয় এবং সন্তানদের ভবিষ্যৎ সহায়তার জন্য অনলাইন অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৩:৬
যুক্তরাষ্ট্রে ভুয়া ফার্মেসি খুলে কোটি ডলার হাতিয়ে দেশ ছাড়ল প্রতারকরা
যুক্তরাষ্ট্রে ভুয়া ফার্মেসি খুলে কোটি ডলার হাতিয়ে দেশ ছাড়ল প্রতারকরা

যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টিতে স্বাস্থ্য খাতের বড় ধরনের এক অভিনব প্রতারণা উন্মোচন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সেখানে একাধিক ভুয়া বা ‘ঘোস্ট ফার্মেসি’র সন্ধান পাওয়া গেছে, যেগুলোর মাধ্যমে ক্যানসার ও এইচআইভি’র মতো জটিল রোগের দামি ওষুধের ভুয়া বিল তৈরি করে মেডিকেড, মেডিকেয়ার এবং বেসরকারি বিমা কোম্পানিগুলোর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।   অবাক করা বিষয় হলো, বাস্তবে কোনো রোগীই এসব ওষুধ পাননি। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে ফ্লোরাল পার্কের জেরিকো টার্নপাইক এবং ফ্রিপোর্টের গাই লম্বার্ডো অ্যাভিনিউতে এ ধরনের ভুয়া প্রতিষ্ঠানের সন্ধান পান তদন্তকারীরা।   নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানান, প্রতারকরা প্রথমে চিকিৎসকদের পরিচয় চুরি করত এবং পরে রোগীদের ভুয়া পরিচয়ে প্রেসক্রিপশন তৈরি করে এই জালিয়াতি চালাত। এই মেগা কেলেঙ্কারির মূল হোতা হিসেবে উজবেকিস্তানের বাখোদির মিরোদিমভ এবং কুর্দিস্তানের আবদিলাকিম বেরদিকুলভকে শনাক্ত করেছে পুলিশ।   কর্তৃপক্ষ জানায়, নিউইয়র্ক রাজ্যের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে ভুয়া করপোরেট প্রতিষ্ঠান খুলেছিল তারা। মাত্র ৩১ দিনের ব্যবধানে মিরোদিমভ ৩০ লাখ ডলার এবং বেরদিকুলভ ৫০ লাখ ডলার হাতিয়ে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন এবং দুজনেই ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন। এই দুই ব্যক্তির মধ্যে সরাসরি কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।   তবে পুলিশের ধারণা, এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত এবং ওই অঞ্চলে এমন আরও ডজনখানেক ভুয়া ফার্মেসি সক্রিয় থাকতে পারে। সাময়িকভাবে প্রতিষ্ঠান খুলে টাকা হাতিয়ে নিয়ে দ্রুত সেটি বন্ধ করে দেওয়ার এই প্রবণতাকে মারাত্মক বলে আখ্যায়িত করেছেন কর্মকর্তারা।   নাসাউ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যান ডনেলি জানিয়েছেন, এই ধরনের জালিয়াতি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার ব্যয় বাড়িয়ে দিচ্ছে এবং পুরো স্বাস্থ্য ব্যবস্থাকেই হুমকির মুখে ফেলছে। জড়িত ভুয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইতিমধ্যে ফেলোনি বা গুরুতর অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। যেহেতু অভিযুক্তরা দেশ ছেড়েছেন, তাই ঘটনার সার্বিক তদন্তে এখন ফেডারেল কর্তৃপক্ষের সহায়তা নিচ্ছে নাসাউ কাউন্টি প্রশাসন।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১৩:৫
সড়ক দুর্ঘটনায় ২৪ বছর বয়সী যুবক নিহত
তিন বছরের মেয়েকে এতিম করে চলে গেলেন বাবা, সড়ক দুর্ঘটনায় ২৪ বছর বয়সী যুবক নিহত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে চুরি করা গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী তরুণ বাবা এরিক ব্রাউনার জুনিয়র। তাঁর মৃত্যুর পর মাত্র তিন বছর বয়সী মেয়ে হারমনি হারিয়েছে বাবার স্নেহ, আর একটি পরিবার হারিয়েছে তাদের প্রিয় সন্তানকে।   সবচেয়ে বেদনাদায়ক বিষয়, দুর্ঘটনার পর গাড়িতে থাকা ব্যক্তিরা আহত এরিকের পাশে না থেকে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে পুলিশের দাবি। পরে তাদের কয়েকজন আবার ফিরে এসে গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে অন্য একটি গাড়িতে চলে যায়।   শনিবার (৩১ অক্টোবর) শতাধিক মানুষ একত্রিত হয়ে মোমবাতি জ্বালিয়ে এরিককে স্মরণ করেন। তাঁদের চোখে ছিল শোক, কণ্ঠে ছিল ন্যায়বিচারের দাবি।বাল্টিমোর পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ১০টা ৫০ মিনিট থেকে ১১টার মধ্যে ইস্ট বাল্টিমোরের হারফোর্ড রোড ও হোমস্টেড স্ট্রিটের কাছে দুর্ঘটনাটি ঘটে।   পুলিশ জানায়, ২০০৯ সালের একটি লাল টয়োটা করোলা গাড়ি দিয়ে এরিককে ধাক্কা দেওয়া হয়। গাড়িটি ওই রাতেই একটি ছিনতাইয়ের ঘটনায় চুরি হয়েছিল।এর আগে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে হারফোর্ড রোডের একটি ফাস্টফুড রেস্তোরাঁর কাছ থেকে গাড়িটি ছিনতাই করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।   দুর্ঘটনার পর গাড়িতে থাকা চারজন বেরিয়ে পালিয়ে যায় বলে পুলিশের ভাষ্য। কিছুক্ষণ পর দুজন আবার ঘটনাস্থলে ফিরে আসে। তারা গাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে ধূসর রঙের একটি নিসান আলটিমা গাড়িতে করে চলে যায়।পুলিশের কাছে থাকা নজরদারি ক্যামেরার ছবিতে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১২:৫২
অন্যের পরিচয় ব্যবহার করে পাসপোর্ট নেওয়া এবং তথ্য গোপনের অভিযোগে নাইজেরীয় বংশোদ্ভূত এক নারীর মার্কিন নাগরিকত্ব বাতিল করেছেন ফেডারেল আদালত। ছবি: সংগৃহীত
২৪ বছর মার্কিন পাসপোর্ট ব্যবহারের পর জালিয়াতির দায়ে নারীর নাগরিকত্ব বাতিল

যুক্তরাষ্ট্রে অন্য এক মার্কিন নাগরিকের পরিচয় ব্যবহার করে পাসপোর্ট নেওয়া এবং পরবর্তী সময়ে নাগরিকত্বের আবেদনে তথ্য গোপনের কারণে নাইজেরীয় বংশোদ্ভূত এক নারীর মার্কিন নাগরিকত্ব বাতিল করেছেন ফেডারেল আদালত। ওই নারীর নাম ভিভিয়ান চিকে ওবিচেরে। ১৯৯২ সালে প্রথমবার অন্যের পরিচয়ে মার্কিন পাসপোর্ট সংগ্রহ করেছিলেন তিনি। ২০১৩ সালে নিজের প্রকৃত পরিচয়ে মার্কিন নাগরিকত্ব পেলেও ১৩ বছর পর সেই নাগরিকত্ব বাতিল হয়েছে। গত ১৩ অক্টোবর ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত এ আদেশ দেন। ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।   মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ওবিচেরে ১৯৯২ সালে অন্য এক মার্কিন নাগরিকের নাম, জন্মতারিখ, জন্মস্থান ও সোশ্যাল সিকিউরিটি নম্বর ব্যবহার করে পাসপোর্ট সংগ্রহ করেন। আদালতের নথিতে ওই নাগরিকের পরিচয় সংক্ষেপে ‘সিসিও’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে ২০০২ সালে একই পরিচয়ে পাসপোর্ট নবায়ন করেন তিনি। এ সময় তিনি নিজের প্রকৃত পরিচয়ে মার্কিন নাগরিক ছিলেন না।   এরপর ২০০৩ সালে নিজের আসল পরিচয়ে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী হন ওবিচেরে। কিন্তু ২০১২ সালে নাগরিকত্বের জন্য আবেদন করার সময় আবারও অন্যের পরিচয়ে নেওয়া পুরোনো পাসপোর্ট নবায়নের চেষ্টা করেন। একই সময়ে নিজের প্রকৃত নাম ব্যবহার করে ন্যাচারালাইজেশনের প্রক্রিয়াও চালিয়ে যান।   বিচার বিভাগের বক্তব্য অনুযায়ী, নাগরিকত্বের সাক্ষাৎকারে শপথ নিয়ে ওবিচেরে জানিয়েছিলেন, তিনি কখনো ‘সিসিও’ পরিচয় ব্যবহার করেননি। অথচ সরকারি নথিতে দেখা যায়, ওই পরিচয়ে আগেই পাসপোর্ট সংগ্রহ ও নবায়ন করেছিলেন তিনি। বিচার বিভাগ বলছে, গুরুত্বপূর্ণ এই তথ্য গোপন করেই মার্কিন নাগরিকত্ব লাভের চেষ্টা করেছিলেন ওবিচেরে।   ২০১৩ সালে তাঁকে মার্কিন নাগরিকত্ব দেওয়া হয়। তবে ২০১৫ সালে পাসপোর্টের আবেদনে মিথ্যা তথ্য দেওয়া এবং অন্যের পরিচয়ে পাসপোর্ট ব্যবহারের অপরাধে ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। ওই ফৌজদারি মামলায় সরকারি কর্মকর্তাদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়ও স্বীকার করেছিলেন।   এরপর চলতি বছরের ৩০ জুলাই তাঁর নাগরিকত্ব বাতিল চেয়ে দেওয়ানি মামলা করে মার্কিন বিচার বিভাগ। ৭ অক্টোবর উভয় পক্ষ নাগরিকত্ব বাতিলের বিষয়ে সম্মতিসূচক রায়ের আবেদন জমা দেয়। পরে ১৩ অক্টোবর ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালত ওবিচেরের ন্যাচারালাইজেশন বাতিলের আদেশ দেন।   এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, ওবিচেরে ২৪ বছর ধরে বৈধ মার্কিন নাগরিক ছিলেন না। তিনি ১৯৯২ সালে অন্যের পরিচয়ে পাসপোর্ট নিয়েছিলেন এবং ২০১৩ সালে নিজের পরিচয়ে নাগরিকত্ব লাভ করেন। ফলে দীর্ঘদিন মার্কিন পাসপোর্ট ব্যবহারের ইতিহাস এবং আইনগত নাগরিকত্বের মেয়াদ এক নয়।   এদিকে একই সময়ে কিউবায় জন্ম নেওয়া মিলাগ্রোস মারিলেইসিস অ্যাকোস্তা টরেস নামের আরেক নারীর নাগরিকত্বও বাতিল করেছেন ফ্লোরিডার ফেডারেল আদালত। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, অর্থপাচারের ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য নাগরিকত্বের আবেদনে গোপন করেছিলেন তিনি। ২০১৫ সালে নাগরিকত্ব পাওয়ার পর ২০২০ সালে সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত হন।   যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, প্রতারণা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে নাগরিকত্ব অর্জনের ঘটনা শনাক্ত হলে আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। তবে নাগরিকত্ব বাতিলের জন্য আদালতের নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা এবং আদালতের মাধ্যমে নাগরিকত্ব বাতিল করা এক বিষয় নয়।   যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিসহ ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের জন্য ঘটনাটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে নাগরিকত্বের এন-৪০০ ফরমে আগে ব্যবহার করা নাম, পরিচয়, অপরাধসংক্রান্ত ইতিহাস এবং অভিবাসনসংক্রান্ত তথ্য সঠিকভাবে জানানো প্রয়োজন। ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে নাগরিকত্ব অর্জনের বিষয়টি বহু বছর পরও আদালতে চ্যালেঞ্জ হতে পারে।   তবে দীর্ঘদিন ধরে মার্কিন পাসপোর্ট ব্যবহার করলেই কারও নাগরিকত্ব বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়, এমন নয়। একইভাবে নাগরিকত্ব বাতিলের আদেশের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ডিপোর্টেশন সম্পন্ন হওয়া নয়। ওবিচেরের ক্ষেত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিশ্চিত হলেও তাঁর পরবর্তী অভিবাসনসংক্রান্ত অবস্থার বিষয়ে পৃথক চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১২:৫১
পঞ্চম সন্তান নিতে চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হু মকিতেই চুপ
পঞ্চম সন্তান নিতে চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হু মকিতেই চুপ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি পঞ্চম সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করে স্ত্রীর কাছে বেশ ভালোই বিপাকে পড়েছেন। স্ত্রী উষা ভ্যান্স স্বামীর এই রসিকতায় মোটেও সায় দেননি; বরং দিয়েছেন এক কড়া ও মজার হুমকি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিন মাসের ছোট্ট শিশুসন্তানকে সামলানোর এই কঠিন সময়ে ভ্যান্স যদি আবারও নতুন সন্তানের কথা মুখে আনেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি স্বামীর ‘ভ্যাসেকটমি’ করানোর ঘোষণা দিয়ে দেবেন! স্ত্রীর এমন চরম হুঁশিয়ারির পর বাধ্য হয়েই নতুন সন্তানের পরিকল্পনা ও এই সংক্রান্ত যাবতীয় রসিকতা থেকে পুরোপুরি সরে এসেছেন জেডি ভ্যান্স।   ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্য জীবনের এই মজাদার কথোপকথনের কথা নিজেই জানিয়েছেন ভ্যান্স। তিনি জানান, মূলত ছয়টি সন্তানের বাবা হওয়ার ইচ্ছা তার। সেই ভাবনা থেকেই কয়েক দিন আগে উষার সঙ্গে মজা করে পঞ্চম সন্তান নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু তাদের পরিবারে বর্তমানে ইউয়ান, বিবেক, মিরাবেল ও মাত্র তিন মাস বয়সী অ্যালেকসহ মোট চারজন সন্তান রয়েছে।   সবচেয়ে ছোট সন্তানকে লালন-পালনের এই প্রবল ব্যস্ততার মাঝে স্ত্রীর কাছে এমন প্রস্তাব একেবারেই হালে পানি পায়নি। ভ্যান্স নিজেও হাসতে হাসতে স্বীকার করেছেন, স্ত্রীর ওই কড়া জবাবের পর তিনি আর এই বিষয়ে টুঁ শব্দটিও করছেন না।   ভ্যান্স দম্পতির এই মজার কথোপকথনটি ‘রেডওয়েভপ্রেস’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ্যে এলে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই শীর্ষস্থানীয় এক রাজনীতিবিদের এমন সাদামাটা ও রসিক পারিবারিক রূপ দেখে মুগ্ধ হয়েছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেন, সারাক্ষণ গম্ভীর থাকা পেশাদার রাজনীতিকদের বাইরে তাদের একেবারে সাধারণ মানুষের মতোই মনে হয়েছে, যা বেশ মিষ্টি একটি বিষয়।   তবে নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সন্তান নেওয়ার মতো বিষয় নিয়ে কেন মজা করা হবে। আবার অনেকেই বর্তমান যুগে সন্তান পালনের আর্থিক ও মানসিক চাপের বিষয়টিও মন্তব্যের ঘরে তুলে ধরেছেন।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১২:৫০
মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে দেড় বছরে ২০০ কোটি ডলারের সমরাস্ত্র আমদানি ইরানের
মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে দেড় বছরে ২০০ কোটি ডলারের সমরাস্ত্র আমদানি ইরানের

মার্কিন নৌ অবরোধ ও পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান তাদের সামরিক সক্ষমতা বাড়াতে একটি বিশাল গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। অন্তত পাঁচ হাজার প্রতিষ্ঠানের সমন্বয়ে তৈরি এই নেটওয়ার্কের মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ২০০ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারী যানবাহন আমদানি করেছে দেশটি।   সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলি-আমেরিকান ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ২৪০ অ্যানালিটিকস-এর যৌথ অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায়, নেটওয়ার্কের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর নামের শুরুতে ‘এমওডি’ (MOD) বা ফারসি ভাষায় ‘ভিওডিজেএ’ (VODJA) লেখা থাকে, যার সাথে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী ‘বুনিয়াদ’-এর সরাসরি সম্পৃক্ততা রয়েছে।   প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই ২০১৩ সালে গঠিত হলেও, নথিপত্রে কৌশলগত কারণে সেগুলোর প্রতিষ্ঠাকাল হিসেবে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি (ইরানের ইসলামি বিপ্লবের দিন) উল্লেখ করা হয়। এই নেটওয়ার্ক মূলত তেল বিক্রির অর্থ ব্যবহার করে মধ্যস্থতাকারী এবং বিদেশি ভুয়া কোম্পানির মাধ্যমে চীন, রাশিয়া, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত থেকে রকেটের কাঁচামাল, বিস্ফোরক এবং দ্বৈত ব্যবহারযোগ্য যন্ত্রাংশ আমদানি করে।   বিশেষ করে, এমওডি ৩৪৬৪২৮ নামক প্রতিষ্ঠানটি একাই ২৩০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি করেছে, যার মধ্যে রয়েছে ৪৩৫টি ইভেকো ট্রাক এবং হাজার হাজার টয়োটা পিকআপ, যা পরবর্তীতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান হিসেবে রূপান্তরিত করা সম্ভব। অবাক করা বিষয় হলো, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাত শুরুর পরও চীন ও রাশিয়া থেকে টাইটানিয়াম, নাইট্রোসেলুলোজ ও ডেটোনেটরের মতো সংবেদনশীল সামরিক কাঁচামালের সরবরাহ অব্যাহত ছিল।   বিশেষজ্ঞরা ইরানের এই গোপন সরবরাহব্যবস্থাকে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বহর পুনর্গঠনের ‘শিল্প-পর্যায়ের উদ্যোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ইরানের আয়ের উৎস বন্ধ করতে কাজ করছেন এবং এই ধরনের নিষেধাজ্ঞা ফাঁকির চেষ্টার ওপর কড়া নজর রাখছেন।   অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে, তারা এই বিষয় সম্পর্কে অবগত নয় এবং আঞ্চলিক সংঘাতে তাদের জড়ানোর যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে। তবে ইরান, রাশিয়া এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২৬ ১২:৪২