সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনায় ইউরোপের পাঁচ দেশ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ৮:২৩
অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনায় ইউরোপের পাঁচ দেশ
অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনায় ইউরোপের পাঁচ দেশ

ইউরোপীয় ইউনিয়নের পাঁচ দেশ আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর যৌথ পরিকল্পনা নিয়েছে। দেশগুলো হলো জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, ডেনমার্ক ও নেদারল্যান্ডস। সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। এর আওতায় রুয়ান্ডায় একটি বিশেষ প্রত্যাবাসনকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে ইউরোপে থাকার আইনি অধিকার হারানো অভিবাসীদের পাঠানো হতে পারে। তবে প্রকল্পটি এখনো বাস্তবায়ন শুরু হয়নি। পরিকল্পনাটি সামনে আসার পর অভিবাসীদের মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের  প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে পাঁচ দেশ ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো রাষ্ট্রে প্রত্যাবাসনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। দীর্ঘ আলোচনার পর সম্ভাব্য গন্তব্য হিসেবে রুয়ান্ডাকে বেছে নেওয়া হয়েছে। ভিয়েনায় অনুষ্ঠেয় বৈঠকে পাঁচ দেশের স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক মন্ত্রীরা অংশ নেওয়ার কথা রয়েছে। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতারও বৈঠকে যোগ দেওয়ার কথা। অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন যৌথভাবে পরিকল্পনার বিস্তারিত ঘোষণা করতে পারেন।

 

প্রথম পর্যায়ে পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে কয়েক শ অভিবাসীকে রুয়ান্ডায় পাঠানো হতে পারে। ২০২৭ সালের বসন্ত কিংবা গ্রীষ্মে কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের রুয়ান্ডায় থাকার অনুমতি দেওয়া হতে পারে এবং সেখানে চলাফেরা ও কাজের সুযোগও থাকতে পারে। তবে প্রকল্পের চূড়ান্ত শর্ত, মোট ব্যয় এবং কতজনকে স্থানান্তর করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

 

এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউরোপে অ্যাসাইলাম আবেদন বিচারাধীন থাকা সবাইকে রুয়ান্ডায় পাঠানো হবে না। রয়টার্স জানিয়েছে, যাঁদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং ইউরোপে থাকার সব আইনি সুযোগ শেষ হয়ে গেছে, মূলত তাঁদের জন্যই এই ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ অ্যাসাইলামের আবেদন করা এবং চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়া এক বিষয় নয়। ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রত্যাবাসন বিধিমালা সদস্যদেশগুলোকে নির্দিষ্ট শর্তে ইউনিয়নের বাইরে প্রত্যাবাসনকেন্দ্র স্থাপনের সুযোগ দিয়েছে। তবে এ ধরনের চুক্তিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কদের এই ব্যবস্থার বাইরে রাখার বিধানও রয়েছে।

 

এর আগে যুক্তরাজ্য আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর একটি বিতর্কিত পরিকল্পনা নিয়েছিল। কিন্তু ২০২৩ সালে ব্রিটিশ সুপ্রিম কোর্ট সেই পরিকল্পনাকে বেআইনি ঘোষণা করেন। আদালত আশঙ্কা প্রকাশ করেছিলেন, রুয়ান্ডায় পাঠানো ব্যক্তিদের পরবর্তী সময়ে এমন দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তাঁরা নির্যাতনের ঝুঁকিতে পড়বেন। পরে ব্রিটিশ সরকার প্রকল্পটি বাতিল করে। ইউরোপীয় পাঁচ দেশের নতুন উদ্যোগে যুক্তরাজ্যের সেই পরিত্যক্ত প্রকল্পের জন্য প্রস্তুত করা কিছু স্থাপনা ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

 

এদিকে মানবাধিকার সংগঠনগুলো নতুন পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে। ড্যানিশ রিফিউজি কাউন্সিলের ইউরোপীয় ইউনিয়নবিষয়ক পরিচালক সেলিন মিয়াস প্রশ্ন তুলেছেন, রুয়ান্ডায় পাঠানোর পর কোনো অভিবাসীর অধিকার লঙ্ঘিত হলে তার দায় কে নেবে এবং কীভাবে প্রতিকার পাওয়া যাবে। কাউন্সিল অব ইউরোপও এর আগে এ ধরনের প্রত্যাবাসনকেন্দ্রে গুরুতর মানবাধিকার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিল। অন্যদিকে পরিকল্পনার সমর্থকদের দাবি, অবৈধ অভিবাসন ও মানবপাচার নিরুৎসাহিত করতে এই ব্যবস্থা কার্যকর হতে পারে। তবে সমালোচকেরা বলছেন, কঠোর প্রত্যাবাসননীতি দীর্ঘমেয়াদে অভিবাসন কমায়, এমন পর্যাপ্ত প্রমাণ নেই।

 

সংবাদসূত্র: রয়টার্স, ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

বছরের অন্যতম বড় কেনাকাটার উৎসব ‘ব্ল্যাক ফ্রাইডে’ উপলক্ষ্যে বিশ্বের শীর্ষ ই-কমার্স ও রিটেইল প্ল্যাটফর্মগুলোতে পণ্যের দামে বড় ধরনের ছাড় শুরু হয়েছে। আমাজন, ওয়ালমার্ট, টার্গেট, বেস্ট বাই এবং প্লেস্টেশনের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রযুক্তি, গৃহস্থালি, রান্নাঘর, রূপচর্চা ও ভ্রমণসংশ্লিষ্ট ১৯৭টির বেশি জনপ্রিয় পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হচ্ছে।   আন্তর্জাতিক শপিং বিশ্লেষকদের মতে, প্রতিটি পণ্যের ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ বা তার বেশি ছাড় দেওয়া হচ্ছে এবং অনেক পণ্যের দাম গত তিন থেকে ছয় মাসের মধ্যে কিংবা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ক্রেতাদের আগ্রহ ও চাহিদার কারণে জনপ্রিয় পণ্যগুলো দ্রুত স্টক ফুরিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।   চলমান এই বিশেষ ছাড়ের তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি পণ্যের মধ্যে রয়েছে: প্রযুক্তি ও গ্যাজেট: অ্যাপল এয়ারট্যাগ ৩৮ শতাংশ ছাড়ে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অ্যাপল এয়ারপডস প্রো ৩-এ ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এবং ওউরা রিং ৫ স্মার্ট রিংয়ে রয়েছে ২৫ শতাংশ মূল্যছাড়।   হোম সিকিউরিটি ও ক্লিনিং: রিং ব্যাটারি ডোরবেল ২কে ৬১ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এছাড়া শার্ক আপরাইট নেভিগেটর লিফট-অ্যাওয়ে ভ্যাকুয়ামে ৪০ শতাংশ এবং আইরোবট রুম্বা ১০৫ ভ্যাক রোবট ভ্যাকুয়ামে আকর্ষণীয় অফার রয়েছে।   রান্নাঘর ও ভ্রমণ: কিচেনএইড ক্লাসিক সিরিজ ৪.৫ কোয়ার্ট টিল্ট-হেড স্ট্যান্ড মিক্সারে ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ভ্রমণপিপাসুদের জন্য ওয়ালা ফ্রি-সিপ স্টেইনলেস স্টিল ওয়াটার বোতলে ২৪ শতাংশ এবং স্যামসোনাইট ফ্রিফর্ম ২-পিস লাগেজ সেটে ২৯ শতাংশ ছাড় চলছে।   রূপচর্চা ও অন্যান্য: মেডিকিউব জিরো পোর প্যাড ২.০-এ ৩০ শতাংশ এবং ক্রোকস ক্লাসিক ফাজ স্ক্রাফে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া অ্যানসেস্ট্রিডিএনএ জেনেটিক টেস্ট কিটে ৭১ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা এসেছে।   সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সাইবার মান্ডের আগেই ব্ল্যাক ফ্রাইডের এই অফারগুলোতে সবচেয়ে বড় মূল্যছাড়গুলো মিলছে, তাই প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের দাম যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। সূত্র: এনবিসি নিউজ।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:১০
গাদি আইজেনকোটকে নিয়ে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেতানিয়াহুর। ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

কানাডার নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশ স্টেশনে যাচ্ছে ফ্রিজ-ড্রাইড পুতিন। ছবি: সংগৃহীত

মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার  সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে বিতর্কে ভারতীয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। ছবি: সংগৃহীত
ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

মোবাইল ফোনের রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের পেছনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের জনপ্রিয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। সম্প্রতি একটি ধর্মীয় আলোচনা সভায় দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা ও হাস্যরস শুরু হয়েছে। আলোচনার অন্যতম কারণ, তিনি নিজেও নিজের মোবাইল ফোনের ব্যাক কভারের ভেতরে শুকনো গোবর রাখেন বলে ভিডিওতে দেখা গেছে।   ইন্দ্রেশ উপাধ্যায় ‘ইন্দ্রেশ মহারাজ জি’ নামেও পরিচিত। তিনি ভারতের একজন আধ্যাত্মিক বক্তা ও ভাগবত পাঠক। তাঁর ইউটিউব চ্যানেল ‘ভক্তিপথ’-এ প্রায় ৮ লাখ ৪০ হাজার অনুসারী রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে নিজের মোবাইল ফোনের পেছনের কভারে শুকনো গোবর রাখতে দেখা যায়।   ধর্মীয় আলোচনা সভায় ইন্দ্রেশ উপাধ্যায় দাবি করেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করা অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে ধর্মীয় পাঠ ও শ্লোক উচ্চারণের জন্য তাঁকে ফোন কাছে রাখতে হয়। তবে তাঁর দাবি, মোবাইল ফোন ও টাওয়ার থেকে নির্গত তরঙ্গ মানুষের শরীর, বুদ্ধিমত্তা ও শারীরিক শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে ফোনের কভারে এক টুকরো শুকনো গোবর রাখেন তিনি। তাঁর মতে, এটি রেডিয়েশন শোষণ করে এবং শরীরকে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে।   তবে ভারতীয় এই ধর্মগুরুর দাবির পক্ষে কোনো স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈজ্ঞানিক গবেষণার তথ্য অনুযায়ী, মোবাইল ফোন থেকে নির্গত রেডিওফ্রিকোয়েন্সি তরঙ্গ নন-আয়োনাইজিং বা আয়নবিহীন। স্বাভাবিক মাত্রায় এসব তরঙ্গ মানবদেহের কোষের ক্ষতি করে, এমন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, গোবর দিয়ে মোবাইল ফোনের রেডিয়েশন প্রতিরোধ করা যায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই।   মোবাইল প্রকৌশলীদের মতে, ফোনের পেছনের কভারের ভেতরে শুকনো গোবর বা অন্য কোনো জৈব পদার্থ রাখলে আর্দ্রতা, ধুলাবালি ও ব্যাকটেরিয়া জমার ঝুঁকি তৈরি হতে পারে। এতে ফোনের ক্যামেরা, চার্জিং পোর্ট, স্পিকার এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।   হিন্দু ধর্মীয় ঐতিহ্যে গরুর গোবরকে পবিত্র উপাদান হিসেবে বিবেচনা করা হয়। তবে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আধুনিক প্রযুক্তির বৈজ্ঞানিক কার্যকারিতা এক বিষয় নয়। ইন্দ্রেশ উপাধ্যায়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দাবির সত্যতা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। তাঁর অনুসারীদের একাংশ অবশ্য বিষয়টিকে সনাতন ঐতিহ্য ও বিশ্বাসের অংশ হিসেবে সমর্থন জানিয়েছেন।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৯:৪১
তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

আফগানিস্তানের বলখ প্রদেশে সরকারি নথি ও প্রেসক্রিপশনে নারীদের আসল নামের বদলে ‘বিবি’ ব্যবহারের কড়াকড়ি তালেবান প্রশাসনের। ছবি: সংগৃহীত

পরিচয় মুছে ‘বিবি’, ‘ছাগল’, ‘গোরু’! আফগান নারীদের নাম নেওয়াতেও নিষেধাজ্ঞা তালেবানের

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক

কিউবার গুয়ানতানামো বে নৌঘাঁটিতে মাত্র ৮৪৯ জন অভিবাসী আটকে রাখতে ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
৩০ হাজার অভিবাসী আটকের ঘোষণা, বাস্তবে মাত্র ৮৪৯ জনে ৮ কোটি ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

কিউবার গুয়ানতানামো বে নৌঘাঁটিতে অভিবাসীদের স্থানান্তর ও আটক রাখার অভিযানে ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। অথচ ২০২৫ সালে অভিযান শুরুর পর থেকে সেখানে আটক রাখা হয়েছে মাত্র ৮৪৯ জন অভিবাসীকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।   বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শুরু হওয়া ‘অপারেশন সাউদার্ন গার্ড’-এ এখন পর্যন্ত ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি অর্থ বরাদ্দ দিয়েছে পেন্টাগন। প্রাথমিক পরিকল্পনায় গুয়ানতানামো বে ঘাঁটিতে কয়েক হাজার, এমনকি ৩০ হাজার অভিবাসীকে আটকে রাখার প্রস্তুতি নেওয়া হলেও বাস্তবে সেখানে সর্বোচ্চ ৩৯৯ জনের থাকার সক্ষমতা ছিল।   ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত গুরুতর অপরাধে অভিযুক্ত অভিবাসীদের আটকের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, গুয়ানতানামো বে-তে ৩০ হাজার মানুষকে আটকে রাখার মতো জায়গা রয়েছে। এতে অভিবাসী আটকের সক্ষমতা তাৎক্ষণিকভাবে দ্বিগুণ করা সম্ভব হবে বলেও জানিয়েছিলেন তিনি।   তবে শুরু থেকেই এই পরিকল্পনার বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছিল, নব্বইয়ের দশকে গুয়ানতানামো বে-তে ৩০ হাজার মানুষের থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেই সক্ষমতা আর নেই। তা সত্ত্বেও সেখানে তাঁবু স্থাপন এবং শত শত সামরিক সদস্য মোতায়েন করা হয়।   প্রতিরক্ষা দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর ঘাঁটিটিতে মাত্র আটজন অভিবাসী আটক ছিলেন। ওই সময় স্বরাষ্ট্র দপ্তরের অভিযান পরিচালনায় সেখানে প্রায় ৩৫০ জন মার্কিন সামরিক সদস্য দায়িত্ব পালন করছিলেন। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আটক অভিবাসীদের সেখানে থাকার গড় সময় ছিল সাত দিন। তবে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা এবং উড়োজাহাজের সময়সূচি নিয়ে জটিলতার কারণে কারও কারও অবস্থানের সময় বেড়েছে। একজন অভিবাসীকে স্থানান্তরের আগে সর্বোচ্চ ১০২ দিন সেখানে আটকে রাখা হয়েছিল।   প্রতিবেদনে অভিযানের অর্থ ব্যয়ের বিস্তারিত খাত তুলে ধরা হয়নি। তবে বরাদ্দের সবচেয়ে বড় অংশ ব্যয় করেছে মার্কিন স্থলবাহিনী। সংশ্লিষ্ট এক সূত্রের দাবি, অভিযান শুরুর আগে পর্যাপ্ত পরিকল্পনা করা হয়নি। ফলে কার্যক্রম শুরু হওয়ার পর পরিকল্পনার ঘাটতি পূরণের চেষ্টা করতে হয়েছে।   এর আগে অভিবাসীদের গুয়ানতানামো বে-তে নেওয়ার জন্য প্রায় ২ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক উড়োজাহাজ ব্যবহারের সমালোচনা করেছিলেন ডেমোক্র্যাটরা। প্রতিটি উড্ডয়ন ঘণ্টায় এসব উড়োজাহাজ পরিচালনার ব্যয় ছিল ২৬ হাজার ২৭৭ ডলার। সিনেটর এলিজাবেথ ওয়ারেন এই অভিযানকে রাজনৈতিক প্রদর্শনী বলে সমালোচনা করেছিলেন।   এ ছাড়া ট্রাম্প প্রশাসন যাদের সবচেয়ে বিপজ্জনক অপরাধী অভিবাসী হিসেবে চিহ্নিত করছে, তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী, কর্মরত এবং পরিবারসহ জীবনযাপন করা আইন মেনে চলা মানুষ বলে দাবি করেছেন ডেমোক্র্যাট ও অভিবাসী অধিকারকর্মীরা।   সূত্র: আনাদোলু এজেন্সি

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৮:৩২
যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র  ছাড়াই আবেদনের সুযোগ

যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র ছাড়াই আবেদনের সুযোগ

অস্ট্রেলিয়ায় স্পনসরশিপ ভিত্তিক  ৪৮২-ওয়ার্ক -ভিসা'য় শীর্ষে শেফ, তালিকায় রয়েছে ১৫ পেশা

অস্ট্রেলিয়ায় স্পনসরশিপ ভিত্তিক ৪৮২-ওয়ার্ক -ভিসা'য় শীর্ষে শেফ, তালিকায় রয়েছে ১৫ পেশা

ইরানের বন্দর ছাড়তেই জাহাজে মার্কিন হামলা

ইরানের বন্দর ছাড়তেই জাহাজে মার্কিন হামলা, অচল করে দিল সামরিক বাহিনী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...