সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

রাশিয়ার ওপর ইউক্রেনের স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হা মলা, এক রাতেই নিক্ষেপ প্রায় ১২০০

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১৬:২৮
রাশিয়ার ওপর ইউক্রেনের স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হা মলা
রাশিয়ার ওপর ইউক্রেনের স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হা মলা

প্রায় পাঁচ বছর আগে মস্কোর সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকে সবচেয়ে বড় আকাশপথের হামলায় গত রাতে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ১ হাজার ২০০টি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন। এদিকে, যুদ্ধ বন্ধের আলোচনায় স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে বহাল থাকা বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতাকারীরা আলোচনার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন।

 

মস্কোর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই পরিবর্তন ইউরোপীয় নেতাদের শঙ্কিত করেছে এবং ন্যাটো সামরিক জোটের ভবিষ্যৎ ভূমিকার ওপর একটি বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ন্যাটো সামরিক জোটের কথা উল্লেখ করে বলেন, "রাশিয়া ইউরোপীয় নিরাপত্তার কাঠামোগত প্রশ্ন নিয়ে কথা বলতে চায়। আমাদের এ বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ একটি কাঠামো আগে থেকেই রয়েছে।"

 

চলতি সপ্তাহে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে দুদিনের আলোচনার পর, যুক্তরাষ্ট্রের দূতেরা ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আয়ারল্যান্ডের ডাবলিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি পুরো বিষয়টি অবহিত করেন।

 

মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার জানিয়েছেন, শান্তি প্রচেষ্টায় একটি যুগান্তকারী সমাধানের লক্ষ্যে সামনে আরও আলোচনার পরিকল্পনা করা হয়েছে। কুশনার জানান, ইউক্রেনকে সমর্থন করায় ইউরোপীয় সরকারগুলোকে বাদ দেওয়ার দীর্ঘদিনের জেদ থেকে সরে এসে রাশিয়া এখন আগামী আলোচনাগুলোতে ইউরোপকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কুশনার বলেন, আলোচনার টেবিলে ইউরোপের উপস্থিতি মধ্যস্থতাকারীদের ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আঞ্চলিক সমস্যাগুলোর পাশাপাশি যুদ্ধোত্তর বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করার সুযোগ দেবে।

 

ইউরোপীয় নেতারা আলোচনার জন্য নিজেদের একজন দূত খুঁজতে গিয়ে যেমন হিমশিম খাচ্ছেন, তেমনি তারা রাশিয়ার কৌশল, পুতিনের প্রতি ট্রাম্পের প্রশংসা এবং ইউরোপের প্রতি মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা নিয়েও সতর্ক রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস ডাবলিনে বলেন, আলোচনা এগিয়ে নেওয়ার আগে ইউরোপকে অবশ্যই যুদ্ধবিরতির জন্য জোর দিতে হবে, যা পুতিনের দাবির ঠিক বিপরীত।

 

তিনি সতর্ক করে বলেন, "আমরা যদি রাশিয়ার চাওয়া অনুযায়ী নিরাপত্তা কাঠামো নিয়ে কথা বলা শুরু করি, তবে আমরা আসলে তাদের পাতা ফাঁদেই পা দেব।" লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন জোর দিয়ে বলেন, ইউরোপকে অবশ্যই তার নিজের ভাগ্য নিজের হাতে নিতে হবে। তিনি বলেন, "আমরা আমেরিকান বা রাশিয়ান কাউকেই আমাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে দিতে পারি না।" গত বৃহস্পতিবার এক মূল্যায়নে 'ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার' জানিয়েছে, মস্কোর মূল লক্ষ্য হলো ন্যাটো এবং স্নায়ুযুদ্ধ-পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা কাঠামো ভেঙে দেওয়া।

 

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুনরায় নিশ্চিত করে বলেছেন যে, ইউরোপীয়দের সঙ্গে যোগাযোগে রাশিয়া উন্মুক্ত। তিনি বলেন, ইউরোপের আসল উদ্দেশ্য এবং শান্তি প্রক্রিয়া সহজতর করার প্রস্তুতিটি বুঝতে পারলে তবেই বর্ধিত পরিসরে ইউক্রেন সংকট সমাধানের সংলাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

 

অন্যদিকে, গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পেসএক্সের সামরিক গ্রেডের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা 'স্টারশিল্ড'-এর ড্রোনের গতিসীমা নিয়ে তার অভিযোগ পুনর্ব্যক্ত করেন, যা ইউক্রেনের প্রতিরক্ষার জন্য অত্যন্ত জরুরি।

 

তিনি জানান, পুরো রণাঙ্গন এবং রাশিয়ার দখলে থাকা অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনের গতি ঘণ্টায় ১৬১ কিলোমিটার বা ১০০ মাইলে সীমাবদ্ধ করা হয়েছে, যার ফলে মস্কোর দ্রুতগামী জেট-চালিত ড্রোনের বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তোলা কিয়েভের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। বৃহস্পতিবার প্রথমবারের মতো বিষয়টি উত্থাপন করার পর তিনি বলেন, "আমরা এখনও এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি।" তিনি আরও জানান, ইউক্রেনীয় কর্মকর্তারা মার্কিন পররাষ্ট্র দপ্তর, পেন্টাগন এবং স্পেসএক্সের কাছে এই পরিস্থিতির ব্যাখ্যা এবং সমাধানের দাবি জানিয়েছেন।

 

গত মাসেও ইউক্রেনীয় ড্রোনের গতিতে স্পেসএক্সের এমন বিধিনিষেধ সামরিক অভিযানকে মারাত্মকভাবে ব্যাহত করেছিল, যা মার্কিন সমর্থন কমার আশঙ্কায় কিয়েভের কর্মকর্তাদের শঙ্কিত করে তোলে। ইলন মাস্ক গত অক্টোবরে স্বীকার করেছিলেন যে, তার কোম্পানি স্পেসএক্স ইউক্রেনে প্রায় এক সপ্তাহের জন্য স্টারলিংক ইন্টারনেট পরিষেবার গতি কমিয়ে দিয়েছিল, কারণ সিস্টেমটি রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক হামলার জন্য ব্যবহার করা যাবে না।

 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে তারা ইউক্রেনের ১ হাজার ১৯৮টি দূরপাল্লার ড্রোন ভূপাতিত করেছে। তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার তিনটি অঞ্চলে হামলায় ১২ বছর বয়সি এক শিশুসহ সাতজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাধারণ সদর দপ্তর বা জেনারেল স্টাফ জানিয়েছে, তারা রাশিয়ার ভলগোগ্রাদ শহরের একটি তেল শোধনাগারে আঘাত হেনেছে, যার ফলে সেখানে আগুন ধরে যায়। তাদের দাবি, ওই শোধনাগারটির বছরে প্রায় ১১ কোটি ব্যারেল তেল শোধনের সক্ষমতা রয়েছে।

 

ইউক্রেনের এই বিশাল ড্রোন হামলার উদ্দেশ্য ছিল যুদ্ধে কিয়েভের শক্ত অবস্থান প্রমাণ করা এবং রাশিয়ার জয় অনিবার্য—মস্কোর এমন দাবিকে ভুল প্রমাণ করা। গত মাসেও ইউক্রেন দাবি করেছিল যে তারা রাশিয়ার অর্ধেক তেল শোধন সক্ষমতা নিষ্ক্রিয় করে দিয়েছে। কিয়েভের বাহিনী পূর্ব এবং দক্ষিণ-পূর্ব ইউক্রেন জুড়ে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বা ৭৫০ মাইল দীর্ঘ রণাঙ্গনে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে ড্রোন এবং স্থল রোবট ব্যবহার করছে।

 

যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা অনেকটা আটকে পড়ায়, ইউক্রেনকে আঘাত করতে মস্কো এখন বেসামরিক অঞ্চলগুলোতে কৌশলগত বোমাবর্ষণের আশ্রয় নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত রাতে ইউক্রেনের বিরুদ্ধে ১১৭টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া, যাতে ১৭ বছর বয়সি এক কিশোরসহ অন্তত দুজন নিহত হয়েছেন।

 

বিশ্লেষক এবং মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে, এই যুদ্ধে এ পর্যন্ত লাখ লাখ সেনা এবং হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। ইউক্রেনের জ্বালানি বিষয়ক প্রথম উপমন্ত্রী আর্তেম নেক্রাসভ গত শুক্রবার জানান, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার হামলার কারণে দেশের প্রায় অর্ধেক অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি শীতেই ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে হামলা চালিয়ে আসছে মস্কো, যার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মনোবল ভেঙে দেওয়া।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

বছরের অন্যতম বড় কেনাকাটার উৎসব ‘ব্ল্যাক ফ্রাইডে’ উপলক্ষ্যে বিশ্বের শীর্ষ ই-কমার্স ও রিটেইল প্ল্যাটফর্মগুলোতে পণ্যের দামে বড় ধরনের ছাড় শুরু হয়েছে। আমাজন, ওয়ালমার্ট, টার্গেট, বেস্ট বাই এবং প্লেস্টেশনের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রযুক্তি, গৃহস্থালি, রান্নাঘর, রূপচর্চা ও ভ্রমণসংশ্লিষ্ট ১৯৭টির বেশি জনপ্রিয় পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হচ্ছে।   আন্তর্জাতিক শপিং বিশ্লেষকদের মতে, প্রতিটি পণ্যের ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ বা তার বেশি ছাড় দেওয়া হচ্ছে এবং অনেক পণ্যের দাম গত তিন থেকে ছয় মাসের মধ্যে কিংবা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ক্রেতাদের আগ্রহ ও চাহিদার কারণে জনপ্রিয় পণ্যগুলো দ্রুত স্টক ফুরিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।   চলমান এই বিশেষ ছাড়ের তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি পণ্যের মধ্যে রয়েছে: প্রযুক্তি ও গ্যাজেট: অ্যাপল এয়ারট্যাগ ৩৮ শতাংশ ছাড়ে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অ্যাপল এয়ারপডস প্রো ৩-এ ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এবং ওউরা রিং ৫ স্মার্ট রিংয়ে রয়েছে ২৫ শতাংশ মূল্যছাড়।   হোম সিকিউরিটি ও ক্লিনিং: রিং ব্যাটারি ডোরবেল ২কে ৬১ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এছাড়া শার্ক আপরাইট নেভিগেটর লিফট-অ্যাওয়ে ভ্যাকুয়ামে ৪০ শতাংশ এবং আইরোবট রুম্বা ১০৫ ভ্যাক রোবট ভ্যাকুয়ামে আকর্ষণীয় অফার রয়েছে।   রান্নাঘর ও ভ্রমণ: কিচেনএইড ক্লাসিক সিরিজ ৪.৫ কোয়ার্ট টিল্ট-হেড স্ট্যান্ড মিক্সারে ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ভ্রমণপিপাসুদের জন্য ওয়ালা ফ্রি-সিপ স্টেইনলেস স্টিল ওয়াটার বোতলে ২৪ শতাংশ এবং স্যামসোনাইট ফ্রিফর্ম ২-পিস লাগেজ সেটে ২৯ শতাংশ ছাড় চলছে।   রূপচর্চা ও অন্যান্য: মেডিকিউব জিরো পোর প্যাড ২.০-এ ৩০ শতাংশ এবং ক্রোকস ক্লাসিক ফাজ স্ক্রাফে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া অ্যানসেস্ট্রিডিএনএ জেনেটিক টেস্ট কিটে ৭১ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা এসেছে।   সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সাইবার মান্ডের আগেই ব্ল্যাক ফ্রাইডের এই অফারগুলোতে সবচেয়ে বড় মূল্যছাড়গুলো মিলছে, তাই প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের দাম যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। সূত্র: এনবিসি নিউজ।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:১০
গাদি আইজেনকোটকে নিয়ে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেতানিয়াহুর। ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

কানাডার নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশ স্টেশনে যাচ্ছে ফ্রিজ-ড্রাইড পুতিন। ছবি: সংগৃহীত

মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার  সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে বিতর্কে ভারতীয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। ছবি: সংগৃহীত
ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

মোবাইল ফোনের রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের পেছনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের জনপ্রিয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। সম্প্রতি একটি ধর্মীয় আলোচনা সভায় দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা ও হাস্যরস শুরু হয়েছে। আলোচনার অন্যতম কারণ, তিনি নিজেও নিজের মোবাইল ফোনের ব্যাক কভারের ভেতরে শুকনো গোবর রাখেন বলে ভিডিওতে দেখা গেছে।   ইন্দ্রেশ উপাধ্যায় ‘ইন্দ্রেশ মহারাজ জি’ নামেও পরিচিত। তিনি ভারতের একজন আধ্যাত্মিক বক্তা ও ভাগবত পাঠক। তাঁর ইউটিউব চ্যানেল ‘ভক্তিপথ’-এ প্রায় ৮ লাখ ৪০ হাজার অনুসারী রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে নিজের মোবাইল ফোনের পেছনের কভারে শুকনো গোবর রাখতে দেখা যায়।   ধর্মীয় আলোচনা সভায় ইন্দ্রেশ উপাধ্যায় দাবি করেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করা অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে ধর্মীয় পাঠ ও শ্লোক উচ্চারণের জন্য তাঁকে ফোন কাছে রাখতে হয়। তবে তাঁর দাবি, মোবাইল ফোন ও টাওয়ার থেকে নির্গত তরঙ্গ মানুষের শরীর, বুদ্ধিমত্তা ও শারীরিক শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে ফোনের কভারে এক টুকরো শুকনো গোবর রাখেন তিনি। তাঁর মতে, এটি রেডিয়েশন শোষণ করে এবং শরীরকে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে।   তবে ভারতীয় এই ধর্মগুরুর দাবির পক্ষে কোনো স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈজ্ঞানিক গবেষণার তথ্য অনুযায়ী, মোবাইল ফোন থেকে নির্গত রেডিওফ্রিকোয়েন্সি তরঙ্গ নন-আয়োনাইজিং বা আয়নবিহীন। স্বাভাবিক মাত্রায় এসব তরঙ্গ মানবদেহের কোষের ক্ষতি করে, এমন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, গোবর দিয়ে মোবাইল ফোনের রেডিয়েশন প্রতিরোধ করা যায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই।   মোবাইল প্রকৌশলীদের মতে, ফোনের পেছনের কভারের ভেতরে শুকনো গোবর বা অন্য কোনো জৈব পদার্থ রাখলে আর্দ্রতা, ধুলাবালি ও ব্যাকটেরিয়া জমার ঝুঁকি তৈরি হতে পারে। এতে ফোনের ক্যামেরা, চার্জিং পোর্ট, স্পিকার এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।   হিন্দু ধর্মীয় ঐতিহ্যে গরুর গোবরকে পবিত্র উপাদান হিসেবে বিবেচনা করা হয়। তবে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আধুনিক প্রযুক্তির বৈজ্ঞানিক কার্যকারিতা এক বিষয় নয়। ইন্দ্রেশ উপাধ্যায়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দাবির সত্যতা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। তাঁর অনুসারীদের একাংশ অবশ্য বিষয়টিকে সনাতন ঐতিহ্য ও বিশ্বাসের অংশ হিসেবে সমর্থন জানিয়েছেন।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৯:৪১
তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

আফগানিস্তানের বলখ প্রদেশে সরকারি নথি ও প্রেসক্রিপশনে নারীদের আসল নামের বদলে ‘বিবি’ ব্যবহারের কড়াকড়ি তালেবান প্রশাসনের। ছবি: সংগৃহীত

পরিচয় মুছে ‘বিবি’, ‘ছাগল’, ‘গোরু’! আফগান নারীদের নাম নেওয়াতেও নিষেধাজ্ঞা তালেবানের

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক

কিউবার গুয়ানতানামো বে নৌঘাঁটিতে মাত্র ৮৪৯ জন অভিবাসী আটকে রাখতে ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
৩০ হাজার অভিবাসী আটকের ঘোষণা, বাস্তবে মাত্র ৮৪৯ জনে ৮ কোটি ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

কিউবার গুয়ানতানামো বে নৌঘাঁটিতে অভিবাসীদের স্থানান্তর ও আটক রাখার অভিযানে ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। অথচ ২০২৫ সালে অভিযান শুরুর পর থেকে সেখানে আটক রাখা হয়েছে মাত্র ৮৪৯ জন অভিবাসীকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।   বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শুরু হওয়া ‘অপারেশন সাউদার্ন গার্ড’-এ এখন পর্যন্ত ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি অর্থ বরাদ্দ দিয়েছে পেন্টাগন। প্রাথমিক পরিকল্পনায় গুয়ানতানামো বে ঘাঁটিতে কয়েক হাজার, এমনকি ৩০ হাজার অভিবাসীকে আটকে রাখার প্রস্তুতি নেওয়া হলেও বাস্তবে সেখানে সর্বোচ্চ ৩৯৯ জনের থাকার সক্ষমতা ছিল।   ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত গুরুতর অপরাধে অভিযুক্ত অভিবাসীদের আটকের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, গুয়ানতানামো বে-তে ৩০ হাজার মানুষকে আটকে রাখার মতো জায়গা রয়েছে। এতে অভিবাসী আটকের সক্ষমতা তাৎক্ষণিকভাবে দ্বিগুণ করা সম্ভব হবে বলেও জানিয়েছিলেন তিনি।   তবে শুরু থেকেই এই পরিকল্পনার বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছিল, নব্বইয়ের দশকে গুয়ানতানামো বে-তে ৩০ হাজার মানুষের থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেই সক্ষমতা আর নেই। তা সত্ত্বেও সেখানে তাঁবু স্থাপন এবং শত শত সামরিক সদস্য মোতায়েন করা হয়।   প্রতিরক্ষা দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর ঘাঁটিটিতে মাত্র আটজন অভিবাসী আটক ছিলেন। ওই সময় স্বরাষ্ট্র দপ্তরের অভিযান পরিচালনায় সেখানে প্রায় ৩৫০ জন মার্কিন সামরিক সদস্য দায়িত্ব পালন করছিলেন। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আটক অভিবাসীদের সেখানে থাকার গড় সময় ছিল সাত দিন। তবে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা এবং উড়োজাহাজের সময়সূচি নিয়ে জটিলতার কারণে কারও কারও অবস্থানের সময় বেড়েছে। একজন অভিবাসীকে স্থানান্তরের আগে সর্বোচ্চ ১০২ দিন সেখানে আটকে রাখা হয়েছিল।   প্রতিবেদনে অভিযানের অর্থ ব্যয়ের বিস্তারিত খাত তুলে ধরা হয়নি। তবে বরাদ্দের সবচেয়ে বড় অংশ ব্যয় করেছে মার্কিন স্থলবাহিনী। সংশ্লিষ্ট এক সূত্রের দাবি, অভিযান শুরুর আগে পর্যাপ্ত পরিকল্পনা করা হয়নি। ফলে কার্যক্রম শুরু হওয়ার পর পরিকল্পনার ঘাটতি পূরণের চেষ্টা করতে হয়েছে।   এর আগে অভিবাসীদের গুয়ানতানামো বে-তে নেওয়ার জন্য প্রায় ২ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক উড়োজাহাজ ব্যবহারের সমালোচনা করেছিলেন ডেমোক্র্যাটরা। প্রতিটি উড্ডয়ন ঘণ্টায় এসব উড়োজাহাজ পরিচালনার ব্যয় ছিল ২৬ হাজার ২৭৭ ডলার। সিনেটর এলিজাবেথ ওয়ারেন এই অভিযানকে রাজনৈতিক প্রদর্শনী বলে সমালোচনা করেছিলেন।   এ ছাড়া ট্রাম্প প্রশাসন যাদের সবচেয়ে বিপজ্জনক অপরাধী অভিবাসী হিসেবে চিহ্নিত করছে, তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী, কর্মরত এবং পরিবারসহ জীবনযাপন করা আইন মেনে চলা মানুষ বলে দাবি করেছেন ডেমোক্র্যাট ও অভিবাসী অধিকারকর্মীরা।   সূত্র: আনাদোলু এজেন্সি

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৮:৩২
যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র  ছাড়াই আবেদনের সুযোগ

যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র ছাড়াই আবেদনের সুযোগ

অস্ট্রেলিয়ায় স্পনসরশিপ ভিত্তিক  ৪৮২-ওয়ার্ক -ভিসা'য় শীর্ষে শেফ, তালিকায় রয়েছে ১৫ পেশা

অস্ট্রেলিয়ায় স্পনসরশিপ ভিত্তিক ৪৮২-ওয়ার্ক -ভিসা'য় শীর্ষে শেফ, তালিকায় রয়েছে ১৫ পেশা

ইরানের বন্দর ছাড়তেই জাহাজে মার্কিন হামলা

ইরানের বন্দর ছাড়তেই জাহাজে মার্কিন হামলা, অচল করে দিল সামরিক বাহিনী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...