সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে আরব দলগুলোর বিরুদ্ধে কারচুপির অভিযোগ নেতানিয়াহুর

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ২৮, ২০২৬ ১৮:৫২
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে আরব দলগুলোর বিরুদ্ধে কারচুপির অভিযোগ নেতানিয়াহুর
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে আরব দলগুলোর বিরুদ্ধে কারচুপির অভিযোগ নেতানিয়াহুর

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নির্বাচন ‘চুরির’ অভিযোগ তুলেছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, আরব দলগুলো ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি এবং নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করে এই কারচুপি করেছে।

 

এ বিষয়ে পুলিশ, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে শত শত প্রমাণ ও সাক্ষ্য হস্তান্তর করে গভীর তদন্তের দাবি জানিয়েছে নেতানিয়াহুর ডানপন্থি দল লিকুদ পার্টি। প্রায় ৮৫ শতাংশ ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকোটের জোট ৪৮টি আসন পেতে যাচ্ছে।

 

১২০ আসনের নেসেটে সরকার গড়তে অন্তত ৬১টি আসন প্রয়োজন, যা এখনো কোনো জোটই নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে, ১৯টি আসন পাওয়া আরব দলগুলো এখন পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে সবচেয়ে নির্ণায়ক শক্তিতে পরিণত হয়েছে।

 

লিকুদ পার্টির জমা দেওয়া কারচুপির এসব অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। তবে কমিটির এক কর্মকর্তা আগেই এ ধরনের জালিয়াতির দাবি নাকচ করে দিয়েছেন। এদিকে, নেতানিয়াহুর এই রাজনৈতিক সংকটের মধ্যেই তার দীর্ঘদিনের মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার সমর্থনের কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রত্যাশার চেয়েও ভালো ফল করেছেন। ট্রাম্পের মতে, জোট গঠনের এই পুরো প্রক্রিয়াটি একটি বড় 'দাবার চাল'-এর মতো এবং চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত কোনো উপসংহারে পৌঁছানো ঠিক হবে না।

 

কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলে এখন সরকার গঠন নিয়ে তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিরোধী নেতা গাদি আইসেনকোট আরব দলগুলোর সাথে শর্তসাপেক্ষে জোট গঠনের ইঙ্গিত দিলেও, আদর্শগত এবং নিরাপত্তাজনিত পার্থক্যের কারণে তা মেলানো বেশ কঠিন। অন্যদিকে, নেতানিয়াহু আরব দলগুলোর সাথে যেকোনো ধরনের চুক্তির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে একে 'বিপজ্জনক' বলে আখ্যা দিয়েছেন।

 

প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ রাজনৈতিক নেতাদের যেকোনো মূল্যে আরেকটি নির্বাচন এড়ানোর আহ্বান জানালেও, যদি কোনো পক্ষই প্রয়োজনীয় ৬১টি আসনের সমীকরণ মেলাতে না পারে, তবে ২০১৯ থেকে ২০২২ সালের মতো ইসরায়েলকে আবারও একটি নতুন নির্বাচনের মুখোমুখি হতে পারে। এখন চূড়ান্ত ফল এবং পর্দার আড়ালের রাজনৈতিক দরকষাকষির ওপরই নির্ভর করছে ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যৎ।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
গালিগালাজ থেকে হত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা
গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত প্রতি তিনজনের বেশি মুসলিম শিক্ষার্থী ইসলামভীতির অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ বা ফোসিস-এর প্রকাশিত ‘বিলংগিং ইন কোয়েশ্চেন’ শীর্ষক নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে।   দেশটির ৬৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ৭১৫ জন মুসলিম শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া মুসলিম নারী শিক্ষার্থীদের ৪২ শতাংশ ইসলামভীতির শিকার হয়েছেন, যেখানে পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রে এই হার ৩৪ শতাংশ। বিশেষ করে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় রাসেল গ্রুপভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বৈষম্যের এই হার বেড়ে ৫৩ শতাংশে দাঁড়িয়েছে।   প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া ঘটনাগুলোর মধ্যে রয়েছে মৌখিক গালিগালাজ, বর্ণবাদী অপমান, হত্যার হুমকি, শারীরিক হয়রানি এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বৈষম্য।   এ ছাড়া জরিপে দেখা গেছে, ইসলামভীতির শিকার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৮ শতাংশই এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে সাহস পাননি বা নিজেদের সক্ষম মনে করেননি, যা বিশ্ববিদ্যালয়গুলোর জবাবদিহি এবং অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়ার দুর্বলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:৪৮
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

গাদি আইজেনকোটকে নিয়ে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেতানিয়াহুর। ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

কানাডার নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশ স্টেশনে যাচ্ছে ফ্রিজ-ড্রাইড পুতিন। ছবি: সংগৃহীত

মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার  সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

ইউরোপে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টে (University of Twente) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি দিচ্ছে। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের জন্য সর্বোচ্চ ২২ হাজার ইউরো পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকার সমান। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের যোগ্য শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।বিশ্ববিদ্যালয়টির এই বৃত্তির নাম ‘ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপ’ (UTS)। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিভিন্ন যোগ্য মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃত্তির পরিমাণ ৩ হাজার থেকে সর্বোচ্চ ২২ হাজার ইউরো। দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে নির্ধারিত একাডেমিক শর্ত পূরণ করলে দ্বিতীয় বছরের জন্যও সমপরিমাণ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে।   তবে এই বৃত্তি পেতে হলে শিক্ষার্থীদের ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী, আবেদনকারীকে নিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির সেরা ৫ থেকে ১০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে। পাশাপাশি ইউনিভার্সিটি অব টোয়েন্টের নির্ধারিত কোনো মাস্টার্স প্রোগ্রামে সাময়িক বা চূড়ান্ত ভর্তির অনুমতি পেতে হবে। ভর্তির পর পাওয়া শিক্ষার্থী পরিচিতি নম্বর ব্যবহার করে বৃত্তির জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।আবেদনকারীদের অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের নাগরিক হতে হবে। নেদারল্যান্ডসে প্রবেশের প্রয়োজনীয় ভিসার যোগ্যতা এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষার দক্ষতার শর্তও পূরণ করতে হবে। নেদারল্যান্ডসের নাগরিক, ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের শিক্ষার্থী এবং বর্তমানে ইউনিভার্সিটি অব টোয়েন্টেতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য যোগ্য নন।   ২০২৭ সালের সেপ্টেম্বরের ভর্তি কার্যক্রমের জন্য বৃত্তির আবেদন ১৫ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ এপ্রিল ২০২৭, বিকেল ৪টা (মধ্য ইউরোপীয় সময়)। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ২০২৭ সালের মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। তবে বৃত্তির আবেদন করার আগে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন সম্পন্ন করে ভর্তির অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত ‘কিপাজি স্কলারশিপ’ (Kipaji Scholarship) পাওয়ার সম্ভাবনাও। এর আওতায় সর্বোচ্চ ১২ হাজার ইউরো পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। তবে এর জন্য প্রথমে ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপ পেতে হবে এবং কিপাজি বৃত্তির আলাদা যোগ্যতা পূরণ করতে হবে। বাংলাদেশ এই বৃত্তির জন্য যোগ্য দেশগুলোর তালিকায় রয়েছে।   তবে শিক্ষার্থীদের একটি বিষয় মনে রাখা জরুরি, ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপ পূর্ণাঙ্গ বৃত্তি নয়। বিশ্ববিদ্যালয় টিউশন ফি বা অন্যান্য খরচ সরাসরি পরিশোধ করে দেবে না। বৃত্তির অর্থ শিক্ষার্থীরা পড়াশোনাসংশ্লিষ্ট ব্যয় মেটাতে ব্যবহার করতে পারবেন। তাই আবেদনের আগে টিউশন ফি, আবাসন ও জীবনযাত্রার বাকি খরচ বহনের সক্ষমতা যাচাই করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।   সংবাদ সূত্র University of Twente (Official Scholarship Guidelines)   ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:১
রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে বিতর্কে ভারতীয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। ছবি: সংগৃহীত

ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

আফগানিস্তানের বলখ প্রদেশে সরকারি নথি ও প্রেসক্রিপশনে নারীদের আসল নামের বদলে ‘বিবি’ ব্যবহারের কড়াকড়ি তালেবান প্রশাসনের। ছবি: সংগৃহীত

পরিচয় মুছে ‘বিবি’, ‘ছাগল’, ‘গোরু’! আফগান নারীদের নাম নেওয়াতেও নিষেধাজ্ঞা তালেবানের

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক
হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র মনে করে একটি ফাইল ডাউনলোড করার পর ভারতের এক যুবকের ব্যাংক হিসাব থেকে ১০ লাখ ২ হাজার রুপি হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারক চক্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের ডিজিটাল নিমন্ত্রণপত্রের আড়ালে ক্ষতিকর এপিকে  ফাইল পাঠিয়ে এই প্রতারণা করা হয়।   শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের উত্তরপ্রদেশের বিজনৌর জেলা থেকে দেবেন্দ্র মালিক (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গুজরাটের সুরাট সিটি পুলিশের সাইবার ক্রাইম শাখা উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশের তদন্ত অনুযায়ী, ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে ‘Wedding Invitation.APK’ নামে একটি ফাইল পাঠানো হয়েছিল। বিয়ের নিমন্ত্রণপত্র মনে করে সেটি ডাউনলোড করার পর তাঁর মোবাইল ফোন সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যায়। এর সুযোগ নিয়ে ভুক্তভোগীর অজান্তেই ব্যাংক হিসাব থেকে ১০ লাখ ২ হাজার রুপি সরিয়ে নেয় প্রতারক চক্র।   তদন্তে দেবেন্দ্র মালিকের ভূমিকা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। অভিযোগ, তিনি কমিশনের বিনিময়ে সাইবার অপরাধীদের নিজের ব্যাংক হিসাব ব্যবহার করতে দিতেন। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ তাঁর হিসাবে জমা হতো। পরে মোট অর্থের প্রায় ২০ শতাংশ নিজের কাছে রেখে বাকি টাকা চক্রের অন্য সদস্যদের কাছে পাঠিয়ে দিতেন।পুলিশ জানিয়েছে, প্রতারণার অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের পর চেকের মাধ্যমে তুলে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের লেনদেন যাচাই ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে দেবেন্দ্র মালিকের অবস্থান শনাক্ত করা হয়। তিনি উত্তরপ্রদেশের বিজনৌরে অবস্থান করছিলেন। এ ঘটনায় তাঁর সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত চলছে।   সুরাটের সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ডি ধারায় মামলা করা হয়েছে। পুলিশ বলছে, প্রতারণার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মেসেজিং অ্যাপে অপরিচিত নম্বর থেকে আসা এপিকে ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে পুলিশ। বিশেষ করে বিয়ের নিমন্ত্রণপত্র, ব্যাংকিং সেবা, কেওয়াইসি হালনাগাদ, সরকারি প্রকল্প কিংবা আরটিও চালানের নামে পাঠানো সন্দেহজনক ফাইল থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত ভারতের জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগ করতে বলেছে কর্তৃপক্ষ। দ্রুত অভিযোগ জানালে প্রতারকদের হিসাবে পাঠানো অর্থ আটকে দেওয়ার সম্ভাবনা বাড়ে।   সংবাদ সূত্র  IANS   ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৮:৫৬
কিউবার গুয়ানতানামো বে নৌঘাঁটিতে মাত্র ৮৪৯ জন অভিবাসী আটকে রাখতে ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

৩০ হাজার অভিবাসী আটকের ঘোষণা, বাস্তবে মাত্র ৮৪৯ জনে ৮ কোটি ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র  ছাড়াই আবেদনের সুযোগ

যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র ছাড়াই আবেদনের সুযোগ

অস্ট্রেলিয়ায় স্পনসরশিপ ভিত্তিক  ৪৮২-ওয়ার্ক -ভিসা'য় শীর্ষে শেফ, তালিকায় রয়েছে ১৫ পেশা

অস্ট্রেলিয়ায় স্পনসরশিপ ভিত্তিক ৪৮২-ওয়ার্ক -ভিসা'য় শীর্ষে শেফ, তালিকায় রয়েছে ১৫ পেশা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...