সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

প্রশিক্ষণকেন্দ্র বলছে চীন, লাওসে স্যাটেলাইটে মিলল যুদ্ধবিমান ও সামরিক যান

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৮, ২০২৬ ৬:৪৪
লাওসের নতুন প্রশিক্ষণকেন্দ্রে স্যাটেলাইটে দেখা যুদ্ধবিমান
লাওসের নতুন প্রশিক্ষণকেন্দ্রে স্যাটেলাইটে দেখা যুদ্ধবিমান

দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে নতুন এক পদক্ষেপ নিয়েছে চীন। লাওসে চীন-লাওস যৌথ সামরিক প্রশিক্ষণকেন্দ্র হিসেবে চালু হওয়া একটি স্থাপনায় আটটি হালকা আক্রমণাত্মক যুদ্ধবিমান ও দুই ডজনের বেশি সহায়ক সামরিক যান দেখা গেছে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে এসব সরঞ্জামের উপস্থিতি ধরা পড়ার পর স্থাপনাটি ভবিষ্যতে শুধু প্রশিক্ষণকেন্দ্র হিসেবেই থাকবে, নাকি চীনের বৃহত্তর সামরিক কর্মকাণ্ডের অংশ হয়ে উঠবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

 

রয়টার্সের প্রকাশ করা ভ্যান্টর স্যাটেলাইট ছবিতে দেখা যায়, লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বান কিউন বিমানবন্দরের একটি নির্মাণাধীন রানওয়েতে আটটি কে-৮ হালকা আক্রমণাত্মক বিমান এবং ২০টির বেশি সহায়ক যান রয়েছে। রানওয়ের সম্প্রসারণের কাজও তখন চলছিল।

 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বান কিউন বিমানবন্দরে চীন-লাওস যৌথ সহায়তা ও প্রশিক্ষণকেন্দ্র এবং চীন-লাওস বন্ধুত্ব বিমান একাডেমি ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। দুই দেশের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এই কেন্দ্রের মূল উদ্দেশ্য লাওসের বিমানবাহিনীর পাইলটদের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানো। চীনের দাবি, কেন্দ্রটির নির্মাণ ও ব্যবহার দুই দেশের পারস্পরিক সম্মান ও সমান পরামর্শের ভিত্তিতে হয়েছে এবং এটি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।

 

তবে স্যাটেলাইট ছবিতে দেখা সামরিক উপস্থিতি এবং রানওয়ের নির্মাণকাজকে ঘিরে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন ধরনের বিশ্লেষণ তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বর্তমানে স্থাপনাটি প্রশিক্ষণকেন্দ্রের মতো হলেও ভবিষ্যতে এর সামরিক সক্ষমতা বাড়তে পারে। বিশেষ করে রানওয়ে সম্প্রসারণের কাজ শেষ হলে বড় আকারের বিমান পরিচালনার সুযোগ তৈরি হতে পারে।

 

বিশ্লেষকদের ধারণা, সেখানে ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ ও জ্বালানি সংরক্ষণাগার, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রমের অবকাঠামো তৈরি হচ্ছে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়। এসব ব্যবস্থা যুক্ত হলে স্থাপনাটি শুধু প্রশিক্ষণকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে চীনের বৃহত্তর সামরিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বিদেশে বড় ধরনের সামরিক ঘাঁটির সংখ্যা খুবই সীমিত। আফ্রিকার জিবুতিতে চীনের একটি সামরিক সহায়তা ঘাঁটি রয়েছে। এ ছাড়া কম্বোডিয়ার রিয়াম বন্দরে চীনের সামরিক উপস্থিতি রয়েছে। সেই তুলনায় লাওসের বান কিউনে বিমান পরিচালনার সক্ষমতাসম্পন্ন একটি স্থাপনা তৈরি হলে এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের সামরিক উপস্থিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে।

 

বান কিউনকে বেছে নেওয়ার পেছনে ভৌগোলিক কারণও রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। এলাকাটি চীনের সঙ্গে লাওসের সীমান্তের কাছাকাছি এবং চীন-লাওস রেলপথের অবকাঠামোর সঙ্গে সংযুক্ত। ফলে চীন থেকে জনবল ও সামরিক সরঞ্জাম দ্রুত সেখানে নেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে লাওসের অনেক এলাকার তুলনায় বান কিউনের ভূপ্রকৃতি তুলনামূলক সমতল, যা বিমানঘাঁটি ও উড্ডয়ন প্রশিক্ষণের জন্য সুবিধাজনক।

 

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক র‍্যাচেল ভ্যানডেনব্রিঙ্ক মনে করেন, বান কিউনকে বেছে নেওয়া কোনো নির্দিষ্ট সামরিক প্রয়োজন পূরণের চেয়ে সুযোগ কাজে লাগানোর সঙ্গে বেশি সম্পর্কিত হতে পারে। তাঁর মতে, চীনের জন্য মূল ভূখণ্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি সহজপ্রবেশ্য অবস্থান হিসেবে লাওসের কৌশলগত গুরুত্ব রয়েছে।

 

সিঙ্গাপুরভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার নিলও রানওয়ের সম্প্রসারণ নিয়ে গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, বর্তমানে বিমানক্ষেত্রটি তুলনামূলক ছোট ও সাধারণ দেখালেও ভবিষ্যতে বড় বিমান পরিচালনার উপযোগী করে তৈরি করা হতে পারে। এর মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ বা ইলেকট্রনিক নজরদারির কাজে ব্যবহৃত বিমানও থাকতে পারে।

 

তবে লাওসে থাকা কে-৮ বিমানগুলোর সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। সামরিক বিশ্লেষক কলিন কোহ দেশটির বিমানগুলোর কার্যক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। লাওসের হাতে বর্তমানে চারটি কে-৮ বিমান রয়েছে বলে লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য উদ্ধৃত করেছে রয়টার্স। নতুন স্যাটেলাইট ছবিতে যে আটটি বিমান দেখা গেছে, সেগুলো চীনা তৈরি হংডু জেএল-৮ বা কে-৮ মডেলের বলে নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন। বিমানটি প্রশিক্ষণের পাশাপাশি হালকা আক্রমণাত্মক কাজে ব্যবহার করা যায়।

 

এই স্থাপনা নিয়ে সবচেয়ে বেশি নজর রাখছে লাওসের প্রতিবেশী দেশগুলো। বিশেষ করে ভিয়েতনাম দীর্ঘদিন ধরে ইন্দোচীন অঞ্চলে চীনের প্রভাব বিস্তার নিয়ে সতর্ক। দক্ষিণ চীন সাগর নিয়েও ভিয়েতনাম ও চীনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ফলে লাওসে চীনের সামরিক অবকাঠামোর সম্প্রসারণ হ্যানয়ের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয় হয়ে উঠতে পারে।

 

থাইল্যান্ডও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, চীনা ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়া লাওসের সার্বভৌম অধিকার। তবে পারস্পরিক আস্থা বজায় রাখা এবং পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে ব্যাংকক।

 

বান কিউন বিমানবন্দরটির অতীত ইতিহাসও বেশ গুরুত্বপূর্ণ। ভিয়েতনাম যু দ্ধের সময় ১৯৬০ ও ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্র গোপন সামরিক অভিযানে বিমানবন্দরটি ব্যবহার করেছিল। সে সময় এটি ‘লিমা সাইট ৪৪’ নামে পরিচিত ছিল। এখন একই এলাকায় চীনের সামরিক প্রশিক্ষণ ও সহায়তা অবকাঠামো গড়ে ওঠায় এর কৌশলগত গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।

 

তাইওয়ানের প্রতিরক্ষা বিশেষজ্ঞ সু তজু-ইউনের মতে, দক্ষিণ চীন সাগর বা তাইওয়ানকে ঘিরে ভবিষ্যতে কোনো স ং ঘাত তৈরি হলে লাওসের এই ঘাঁটি চীনের জন্য আঞ্চলিক সামরিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ অবস্থান হয়ে উঠতে পারে। তবে বর্তমানে স্থাপনাটি ঠিক কী ধরনের সামরিক কাজে ব্যবহার করা হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

 

চীন অবশ্য এ ধরনের আশঙ্কাকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দিচ্ছে না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কেন্দ্রটি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে পরিচালিত নয় এবং এর লক্ষ্য চীন-লাওস সামরিক সহযোগিতা বাড়ানো। একই সঙ্গে কেন্দ্রটির উদ্দেশ্য হিসেবে লাওসের বিমানবাহিনীর পাইলটদের প্রশিক্ষণ ও দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কথা উল্লেখ করেছে।

 

তবে স্যাটেলাইটে ধরা পড়া যুদ্ধবিমান, সহায়ক সামরিক যান এবং রানওয়ে সম্প্রসারণের কাজের কারণে বান কিউনের এই স্থাপনা এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের নজরের কেন্দ্রে রয়েছে। ভবিষ্যতে সেখানে নতুন সামরিক অবকাঠামো যোগ হয় কি না, সেটিই চীনের এই নতুন বিদেশি সামরিক উপস্থিতির প্রকৃত পরিসর বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
স্কুলে নিষিদ্ধ বোরকা-নিকাব
ইতালিতে মুসলিম শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ, স্কুলে নিষিদ্ধ বোরকা-নিকাব

ইতালির স্কুলগুলোতে বোরকা, নিকাবসহ মুখ ঢেকে রাখা পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা এবং শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার নতুন আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। নতুন এই শিক্ষা আইন নিয়ে ইতালিতে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে মুসলিম শিক্ষার্থী ও অভিবাসী পরিবারগুলোর ওপর এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।   ২৭ নভেম্বর ২০২৬ প্রকাশিত ইউরোপীয় সংবাদমাধ্যম ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ ২৬ নভেম্বর ‘দেক্রেতো স্কুয়োলা’ নামে পরিচিত শিক্ষা সংস্কার আইনটির চূড়ান্ত অনুমোদন দেয়। ভোটে আইনটির পক্ষে ১৪২ জন এবং বিপক্ষে ১১২ জন সদস্য ভোট দেন। চারজন ভোটদানে বিরত ছিলেন। এর আগে ২০ নভেম্বর সিনেটে আইনটি অনুমোদিত হয়েছিল।   নতুন আইনের আওতায় স্কুলের পাঠ্যক্রমভিত্তিক ও পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে মুখ ঢেকে রাখা পোশাক পরে অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ বোরকা, নিকাব কিংবা এমন যেকোনো পোশাক, যার কারণে শিক্ষার্থীর মুখ শনাক্ত করা সম্ভব হয় না, সেগুলোর ওপর এই বিধিনিষেধ কার্যকর হবে।   নিয়ম ভঙ্গ করলে ২০০ থেকে ১ হাজার ইউরো পর্যন্ত প্রশাসনিক জরিমানার বিধান রাখা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ জরিমানার পরিমাণ প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। কোনো অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী নিয়ম ভাঙলে জরিমানার দায় তার অভিভাবকের ওপর বর্তাবে। তবে সুনির্দিষ্ট ও প্রমাণিত স্বাস্থ্যগত কারণ অথবা শিক্ষাদান ও প্রশিক্ষণ কার্যক্রমের প্রয়োজনে ব্যতিক্রমের সুযোগ রয়েছে।   এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন আইনে হিজাব নিষিদ্ধ করা হয়নি। হিজাবে মাথা ও চুল ঢাকা থাকলেও মুখ খোলা থাকে। ফলে মুখ শনাক্ত করতে বাধা সৃষ্টি না করলে হিজাব পরা শিক্ষার্থীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন আইনে শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০ শতাংশের সীমা নির্ধারণ করা হয়েছে। তবে এই নিয়ম সব বিদেশি শিক্ষার্থীর ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে না।   প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে এমন বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে, যারা ইতালির নাগরিক নন এবং ইতালিতে জন্মগ্রহণ করেননি অথবা অন্তত দুই বছর প্রাক্‌-প্রাথমিক শিক্ষায় অংশ নেননি। মাধ্যমিক পর্যায়ের প্রথম বর্ষের ক্ষেত্রেও ইতালির নাগরিক নন এবং দেশটির শিক্ষা ব্যবস্থায় অন্তত তিন বছর পড়াশোনা সম্পন্ন করেননি—এমন শিক্ষার্থীদের এই সীমার আওতায় রাখা হয়েছে। পর্যাপ্ত ইতালীয় ভাষাজ্ঞান থাকলে কিছু শিক্ষার্থীকে এই সীমার বাইরে রাখার সুযোগ রয়েছে।   কোনো স্কুলে নির্ধারিত সীমার বেশি শিক্ষার্থী থাকলে স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের কাছাকাছি অন্য স্কুলে স্থানান্তরের ব্যবস্থা করতে হতে পারে। এতে অভিবাসী পরিবারের সন্তানদের স্কুল পরিবর্তন কিংবা বাড়ি থেকে দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার প্রয়োজন দেখা দিতে পারে। নতুন আইনে বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। যেসব পরিবারের সন্তানদের ইতালির শিক্ষা ব্যবস্থায় একীভূত হতে গুরুতর ভাষাগত সমস্যা রয়েছে, তাদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।   ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার বলছে, এসব উদ্যোগের উদ্দেশ্য হলো বিদেশি শিক্ষার্থীদের ইতালীয় সমাজ ও শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করা এবং শ্রেণিকক্ষে ভাষাগত বিভাজন কমানো। সরকারের যুক্তি, শিক্ষার্থীদের ইতালীয় ভাষায় দক্ষতা বাড়লে তারা সমানভাবে শিক্ষার সুযোগ পাবে।   তবে বিরোধী দলগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের মতে, শিক্ষার্থীর জাতীয়তা বা বিদেশি পরিচয়ের ভিত্তিতে সীমা নির্ধারণ না করে স্কুলে শিক্ষকসংখ্যা, শিক্ষার মান এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর দিকে সরকারের বেশি মনোযোগ দেওয়া উচিত। বিরোধীদের আশঙ্কা, নতুন নিয়ম অভিবাসী পরিবারের শিশুদের প্রতি বৈষম্য তৈরি করতে পারে।   রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির প্রায় ৯ লাখ শিক্ষার্থী বিদেশি নাগরিক। দেশটির মোট স্কুলশিক্ষার্থীর প্রায় ১১ দশমিক ৬ শতাংশ তারা। তবে নতুন ৩০ শতাংশ সীমার কারণে বাস্তবে কতজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্ন হিসাব রয়েছে।   নতুন আইনটি ইতালির শিক্ষা ও অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসী পরিবারের জন্য সন্তানদের স্কুলে ভর্তি, ভাষা শিক্ষা এবং পোশাকসংক্রান্ত নিয়ম সম্পর্কে আগে থেকেই জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।সূত্র: ইউরোনিউজ, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ইতালির সরকারি আইন প্রকাশনা। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৫:৪৬
‘সর্বশেষ স্বাধীনতা যোদ্ধা’ নিহত হওয়ার দাবি ভারতের, তবে আসলে কী ঘটছে কাশ্মীরে?

‘সর্বশেষ স্বাধীনতা যোদ্ধা’ নিহত হওয়ার দাবি ভারতের, তবে আসলে কী ঘটছে কাশ্মীরে?

ট্রাম্প প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জো কেন্টের

ইরান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ ট্রাম্প প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জো কেন্টের

সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গোপন তৎপরতা ও 'প্ল্যান এ, বি, সি, ডি'র নেপথ্যে কী?

সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গোপন তৎপরতা ও 'প্ল্যান এ, বি, সি, ডি'র নেপথ্যে কী?

‘এআই সুপারপাওয়ার’ হতে চায় ইসরায়েল! কীভাবে নিজেদের প্রযুক্তি ও সামরিক শক্তি বাড়াচ্ছে দেশটি?
‘এআই সুপারপাওয়ার’ হতে চায় ইসরায়েল! কীভাবে নিজেদের প্রযুক্তি ও সামরিক শক্তি বাড়াচ্ছে দেশটি?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। দুই পরাশক্তির এই লড়াইয়ের মাঝেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। বিশ্বব্যাপী এআই ইকোসিস্টেমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুতগতিতে একের পর এক ডেটা সেন্টার নির্মাণ করছে দেশটি।   গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এআই প্রযুক্তির বিকাশে একটি ব্যাপক জাতীয় পরিকল্পনা ঘোষণা করে বলেছিলেন, "আমরা ইসরায়েলকে একটি বৈশ্বিক এআই সুপারপাওয়ারে পরিণত করব।" এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আগামী পাঁচ বছরের মধ্যে ইসরায়েলকে বিশ্বের তৃতীয় বৃহত্তম এআই শক্তিতে পরিণত করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার কথা জানান।   বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার (Nvidia) প্রধান জেনসেন হুয়াং ইসরায়েলকে নিজের 'দ্বিতীয় বাড়ি' হিসেবে অভিহিত করেছেন। ২০২০ সালের এপ্রিলে প্রায় ৭০০ কোটি ডলারে ইসরায়েলি নেটওয়ার্কিং প্রতিষ্ঠান মেলানক্স (Mellanox) অধিগ্রহণের পর থেকেই এনভিডিয়ার উত্থান শুরু হয়। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে মেলানক্স-ভিত্তিক নেটওয়ার্কিং ব্যবসা থেকে এনভিডিয়ার আয় হয়েছে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি, যা প্রতিষ্ঠানটির মোট প্রান্তিক আয়ের প্রায় ১৮ শতাংশ।    বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলেই এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন (R&D) কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে সাতটি কেন্দ্রে প্রতিষ্ঠানটির প্রায় ৬ হাজার কর্মী কাজ করছেন এবং হাইফার কাছে কিরিয়াত তিভনে ১০ হাজার কর্মীর ধারণক্ষমতাসম্পন্ন আরও একটি বিশাল ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।   বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই অবকাঠামোগত উন্নয়ন দেশটির উচ্চগতির ডেটা প্রসেসিং ক্ষমতা বাড়াবে, যা তাদের সামরিক শক্তি ও ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারে বড় ভূমিকা রাখবে। এই উদ্যোগের সবচেয়ে বড় প্রকল্প হলো ‘ওফেক ডেটা সেন্টার’ (Ofek Data Center)। আশদোদ বন্দরের উত্তরে নির্মিতব্য এই কেন্দ্রটি ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে চালু হলে এটিই হবে ইসরায়েলের বৃহত্তম ডেটা-প্রসেসিং স্থাপনা।    যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সার্ভারফার্ম এবং ইসরায়েল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের (IIF) অর্থায়নে নির্মিতব্য এই প্রকল্পে প্রাথমিকভাবে ১৫০ কোটি ডলার এবং পরবর্তীতে আধুনিকায়নে আরও ৫০০ কোটি ডলার ব্যয় ধরা হয়েছে। সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবলের মাধ্যমে এটি সরাসরি ইউরোপের বাজারের সঙ্গে যুক্ত থাকবে এবং এনভিডিয়ার জিপিইউ (GPU) ব্যবহার করে প্রথমে ১৩০ মেগাওয়াট ও পরবর্তীতে ২০০ মেগাওয়াট সক্ষমতায় পরিচালিত হবে।   ডেটা সেন্টার ম্যাপের তথ্যমতে, ইসরায়েলে বর্তমানে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। স্থানীয় আইনি জটিলতা এড়াতে গত ফেব্রুয়ারিতে এআই ডেটা সেন্টারগুলোকে 'জাতীয় অবকাঠামো' হিসেবে ঘোষণা করে নেতানিয়াহু সরকার। তবে বিদ্যুৎ গ্রিডের ওপর অতিরিক্ত চাপের কারণে গত মাসে ইসরায়েলি ইলেকট্রিক্যাল অথরিটি নতুন সব ডেটা সেন্টারের বিদ্যুৎ সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমাবদ্ধ করে দেয়।    লন্ডনভিত্তিক এআই গবেষক রাজীব দালাল মনে করেন, দ্রুত অনুমোদন দেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাটাই এখন বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এলি কোহেন পারমাণবিক শক্তির পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরের তামার, লেভিয়াথান ও কারিশ গ্যাসক্ষেত্র এবং ২০২৭ সালে উৎপাদনে আসতে যাওয়া কাতলান গ্যাসক্ষেত্র ব্যবহারের ওপর জোর দিয়েছেন। ওফেক ডেটা সেন্টারের জন্য আশদোদ বন্দরের পাশেই ৮৫০ মেগাওয়াটের একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।   হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক এসপোসিটো মনে করেন, ইসরায়েলের এই ডেটা সেন্টার নির্মাণের পেছনে বাণিজ্যিক লাভের চেয়ে ভূ-রাজনৈতিক ও কৌশলগত কারণই বেশি কাজ করছে। নিজস্ব এআই অবকাঠামো থাকলে ভবিষ্যতের বাণিজ্য আলোচনা, নিরাপত্তা জোট এবং প্রযুক্তিগত আধিপত্যে বাড়তি সুবিধা পাওয়া যায়। ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো মার্ক মুরো জানান, স্থানীয়ভাবে স্থিতিশীল ডেটা প্রসেসিং ব্যবস্থা ব্যবসায়িক, গ্রিড ও সামরিক ক্ষেত্রে বড় সুবিধা দেয়। উল্লেখ্য, গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযানে ইসরায়েল ইতিমধ্যে এআই প্রযুক্তি ব্যবহার করেছে।   অন্যদিকে, বিদ্যুৎ গ্রিডের সীমাবদ্ধতা, ধীরগতির অনুমোদন প্রক্রিয়া এবং জনগণের বিরোধিতার কারণে ইউরোপ এআই ডেটা সেন্টার নির্মাণে অনেকটাই পিছিয়ে পড়েছে। বিশ্বের প্রায় ৫১ শতাংশ ডেটা সেন্টার যুক্তরাষ্ট্রে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো তাদের ডেটা প্রক্রিয়াকরণের জন্য যুক্তরাষ্ট্র ও বিদেশের অবকাঠামোর ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ছে। ইউরোপীয় কমিশনের হিসাব অনুযায়ী, ইউরোপের ভেতরে ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করতে গেলে খরচ ৩০ শতাংশ বা তারও বেশি পড়ে, তবে এতে নাগরিকদের তথ্যের গোপনীয়তা সুরক্ষিত থাকে।    ব্রাসেলস-ভিত্তিক থিংক ট্যাংক ব্রুগেলের গবেষক বার্টিন মার্টেনস এবং ফ্রান্সের ইউনিভার্সিটি কোট ডি’আজুরের অধ্যাপক সিমোন ভানুচিনি সতর্ক করে বলেছেন, সংবেদনশীল কম্পিউটিং ক্ষমতার জন্য ইসরায়েল বা অন্য কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করলে ইউরোপের জন্য নতুন ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে এবং সমালোচনার পথ সংকুচিত হতে পারে। সূত্র: আল জাজিরা।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৪:১২
রসায়নের অধ্যাপককে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করলো সার্বিয়ায় শিক্ষার্থীরা

রসায়নের অধ্যাপককে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করলো সার্বিয়ায় শিক্ষার্থীরা

ভারতে পাকিস্তানবিরোধী এত বিদ্বেষ, ধারণা ছিল না: জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী

ভারতে পাকিস্তানবিরোধী এত বিদ্বেষ, ধারণা ছিল না: জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী

ভারতের উত্থান ঠেকাতে সামরিক-অর্থনৈতিক চাপ, পাকিস্তানকে হাতিয়ার করছে চীন

ভারতের উত্থান ঠেকাতে সামরিক-অর্থনৈতিক চাপ, পাকিস্তানকে হাতিয়ার করছে চীন

ব্রাসেলসে মেলোনির ব্যাগ হাতে ফিকো, চুমু খেলেন ম্যাখোঁ: সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক
ব্রাসেলসে মেলোনির ব্যাগ হাতে ফিকো, চুমু খেলেন ম্যাখোঁ: সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হ্যান্ডব্যাগ বহন করে আলোচনার জন্ম দিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সম্মেলন চলাকালীন এই ঘটনার একটি ভিডিও ও একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।   সম্মেলন কক্ষের ভেতরে জর্জিয়া মেলোনির ঠিক পেছনে তার হ্যান্ডব্যাগ হাতে হেঁটে যেতে দেখা যায় রবার্ট ফিকোকে। কিছু দূর যাওয়ার পর মেলোনি তাঁর হাত থেকে ব্যাগটি ফিরিয়ে নেন এবং এ সময় তাঁকে মুচকি হাসতে দেখা যায়। ঘটনার ছবি ও ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বিষয়টি নিয়ে রসিকতা করেছেন ফিকো নিজেই। তিনি লিখেছেন, ইউরোপীয় সহযোগিতারও একটি বাস্তব দিক রয়েছে এবং মাঝেমধ্যে সহকর্মীর জিনিসপত্র বহন করে দিতে হয়।   এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির গালে চুম্বন করে শুভেচ্ছা জানান। সেই দৃশ্যও মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিতে আসার সময় ম্যাখোঁ ও মেলোনির মধ্যকার এই সৌজন্য বিনিময়ের ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, ম্যাখোঁ হাসিমুখে মেলোনির দুই গালে চুম্বন করে অভিবাদন জানাচ্ছেন। সাধারণ কূটনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে এমন আন্তরিক ও অনানুষ্ঠানিক মুহূর্ত দেখে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি হয়।   তবে হালকা ও অনানুষ্ঠানিক এসব মুহূর্ত ছাপিয়ে বৈঠকের মূল এজেন্ডা ছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০২৮ থেকে ২০৩৪ সাল মেয়াদের দীর্ঘমেয়াদি বাজেট ও ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ। আগামী সাত বছরের জন্য জোটের আর্থিক প্রতিশ্রুতি ও সম্পদ বণ্টন নিয়ে নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এই বাজেটের প্রাথমিক প্রস্তাব ছিল প্রায় ২ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার। তবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা বাজেটের পরিমাণ প্রায় ২২৪ বিলিয়ন ডলার কমানোর প্রস্তাব দিয়েছেন, যা নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের মধ্যে দরকষাকষি চলছে। সূত্র: ওয়ানইন্ডিয়া।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১:৪২
ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনির জুমা আদায়

ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনির জুমা আদায়

কেটি পেরির সঙ্গী ট্রুডো

এক লাখ ডলারের বিলাসবহুল ট্রেনে প্যারিস থেকে ভেনিস, কেটি পেরির সঙ্গী ট্রুডো

কানাডায় সরকারি চাকরি করতে হলে মুসলিম নারীদের ছাড়তে হবে হিজাব

কানাডায় সরকারি চাকরি করতে হলে মুসলিম নারীদের ছাড়তে হবে হিজাব, সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা বহাল

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...