সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

কানাডার অ্যালকোহল-মোটরসাইকেলসহ ১০০ কোটি ডলারের পণ্যে ট্রাম্পের নিষেধাজ্ঞা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১৭:৩৭
কানাডার অ্যালকোহল-মোটরসাইকেলসহ ১০০ কোটি ডলারের পণ্যে ট্রাম্পের নিষেধাজ্ঞা
কানাডার অ্যালকোহল-মোটরসাইকেলসহ ১০০ কোটি ডলারের পণ্যে ট্রাম্পের নিষেধাজ্ঞা

দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ এবার আরও চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার থেকে কানাডার প্রায় ১০০ কোটি ডলারের বিভিন্ন পণ্য আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। হোয়াইট হাউসের নথি অনুযায়ী, অ্যালকোহল থেকে শুরু করে মোটরসাইকেল ও দুগ্ধজাতীয় পণ্য এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।

 

ডানপন্থি আমেরিকান অ্যাকশন ফোরামের বাণিজ্য নীতিবিষয়ক পরিচালক জ্যাকব জেনসেন জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার ফলে কানাডা থেকে বছরে প্রায় ৯৬ কোটি ৭০ লাখ ডলারের আমদানি প্রভাবিত হবে। এর মধ্যে প্রতি ১০ ডলারের ৯ ডলারই অ্যালকোহল জাতীয় পানীয়, যা এই নিষেধাজ্ঞার প্রধান লক্ষ্যবস্তু। কানাডার কিছু প্রদেশ সম্প্রতি মার্কিন অ্যালকোহল বিক্রি বন্ধ করে দেওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

 

নিষেধাজ্ঞার তালিকায় বিয়ার, ওয়াইন, হুইস্কি, ভদকা, রাম এবং ব্র্যান্ডির মতো অ্যালকোহল জাতীয় পানীয়র পাশাপাশি কিছু মপেড ও মোটরসাইকেল রয়েছে। এছাড়াও ডেইরি থেকে তৈরি জনপ্রিয় প্রোটিন-সমৃদ্ধ উপাদান ‘হুই’ এবং গুড় ও নন-অ্যালকোহলিক বিয়ারও নিষিদ্ধ পণ্যের তালিকায় স্থান পেয়েছে।

 

যদিও এই নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের কানাডিয়ান আমদানির একটি ক্ষুদ্র অংশ, তবুও এটি সাপ্লাই চেইনে প্রভাব ফেলবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র প্রায় ৩৮ হাজার ১০০ কোটি ডলারের কানাডিয়ান পণ্য আমদানি করেছিল, অর্থাৎ এই নিষেধাজ্ঞা মোট আমদানির মাত্র ০.২ শতাংশের ওপর প্রভাব ফেলবে।

 

এদিকে, মার্কিন অ্যালকোহল সরবরাহ চেইনের সঙ্গে যুক্ত ‘টোটস নট ট্যারিফস কোয়ালিশন’ এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে। তারা জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে আমেরিকার রেস্তোরাঁ, বার, খুচরা বিক্রেতা এবং সাধারণ ভোক্তারা এমন এক বাণিজ্য বিরোধের গভীরে জড়িয়ে পড়ছেন, যা এরই মধ্যে মার্কিন উৎপাদকদের ব্যাপক ক্ষতি করেছে।

 

গত আগস্টে আনুষ্ঠানিক আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে দুদেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের এই যুদ্ধ শুরু হয়। এর প্রতিক্রিয়ায় কানাডাও চলতি মাসের শুরুতে প্রায় ২ হাজার কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে, যা মার্কিন শুল্কের সমপরিমাণ।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে, কানাডা যুক্তরাষ্ট্রের বিশাল ভোক্তা বাজারের সুবিধা নিলেও মার্কিন বিক্রেতাদের তাদের বাজারে প্রবেশে বাধা দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কানাডাকে ব্যবসার জন্য বিশ্বের অন্যতম ‘নিকৃষ্ট’ দেশ আখ্যা দিয়ে বলেছেন, “কানাডার আমাদের দরকার, আমাদের তাদের দরকার নেই!” অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন শুল্ক আরোপকে চাপ প্রয়োগের কৌশল হিসেবে সমালোচনা করেছেন।

 

তিনি এক ভিডিও বার্তায় বলেন, সংঘাত বাড়ানো কোনো গঠনমূলক সমাধান নয়, তবে নিজেদের অর্থনীতি, কর্মী ও কোম্পানিগুলোকে রক্ষা করতেই কানাডাকে পাল্টা শুল্ক আরোপ করতে হয়েছে। মার্কিন কোম্পানিগুলোকে করমুক্ত সুবিধা দিয়ে নিজেদের রফতানি ক্ষতিগ্রস্ত হতে দিতে রাজি নয় কানাডা প্রশাসন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস
ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস

পৃথিবীর অন্যতম বিখ্যাত চিকিৎসা-আবিষ্কারগুলোর একটি ঘটেছিল একদম দুর্ঘটনাবশত, ল্যাবের প্লেট পরিষ্কার না করার কারণে। ১৯২৮ সালে লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময় একটি প্লেটে স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া চাষ করেছিলেন, যেখানে ভুলবশত ছত্রাক জন্মে যায়।   ফ্লেমিং লক্ষ্য করেন যে ওই ছত্রাকের চারপাশের সব ব্যাকটেরিয়া মরে গেছে, অথচ দূরের ব্যাকটেরিয়াগুলো দিব্যি বেঁচে আছে। এই ব্যতিক্রমী পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় কোটি প্রাণ বাঁচানো প্রথম অ্যান্টিবায়োটিক, যা আগেকার দিনে সামান্য সংক্রমণেও মানুষের মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয় এবং সংক্রামক রোগের চিকিৎসায় বিপ্লব ঘটায়।   ফ্লেমিংয়ের এই গবেষণা ১৯২৯ সালে ব্রিটিশ জার্নাল অব এক্সপেরিমেন্টাল প্যাথলজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে অক্সফোর্ডের গবেষক ফ্লোরি ও চেইন এই আবিষ্কারকে কার্যকর ও ব্যবহারযোগ্য ওষুধে রূপ দেন, যা কোটি কোটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ১৯৪৫ সালে এই তিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন।   সংশ্লিষ্টদের মতে, শুধু দুর্ঘটনাই যথেষ্ট ছিল না; প্লেটটি ফেলে না দিয়ে ফ্লেমিং সূক্ষ্মভাবে খেয়াল করেছিলেন বলেই মানবজাতি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ার পথ খুঁজে পেয়েছিল।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৪:৪৬
গালিগালাজ থেকে হত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

গাদি আইজেনকোটকে নিয়ে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেতানিয়াহুর। ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

কানাডার নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশ স্টেশনে যাচ্ছে ফ্রিজ-ড্রাইড পুতিন। ছবি: সংগৃহীত
মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য

কানাডার জনপ্রিয় খাবার পুতিন এবার যাচ্ছে মহাকাশে। দেশটির নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ উপহার হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে এই ঐতিহ্যবাহী খাবার। তবে মহাকাশে খাওয়ার উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে আনা হয়েছে বিশেষ পরিবর্তন।   শুক্রবার (২৭ নভেম্বর) কানাডার মহাকাশ সংস্থা (সিএসএ) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বিশেষ আপ্যায়ন হিসেবে নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশে পাঠানো হবে ফ্রিজ-ড্রাইড পুতিন।   কানাডার ফরাসিভাষী অঞ্চল কুইবেকের ঐতিহ্যবাহী খাবার পুতিন সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি এবং পনির দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য খাবারটির একটি দুগ্ধজাত উপাদানমুক্ত ও নিরামিষ সংস্করণ তৈরি করা হয়েছে। মহাকাশে খাবার পাঠানোর নির্ধারিত নিয়ম মেনেই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে।   এ জন্য কানাডার মহাকাশ সংস্থা কুইবেকের শেফ ইভ লোর সঙ্গে কাজ করেছে। তিনি বর্তমানে এনএইচএলের মন্ট্রিয়ল কানাডিয়ান্স দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।   ইনস্টাগ্রামে শেফ ইভ লো জানিয়েছেন, জশুয়া যেন মহাকাশে বসে নিজের প্রিয় খাবার খেতে গিয়ে বাড়ির পরিবেশ অনুভব করতে পারেন, সেই ভাবনা থেকেই বিশেষ পুতিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।   ফ্রিজ-ড্রাইড বা হিমায়িত করে পানিশূন্য করা এই খাবারটি আগামী সপ্তাহান্তে উৎক্ষেপণের কথা থাকা একটি সরবরাহ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে।   সূত্র: এএফপি

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:৪০
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার  সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে বিতর্কে ভারতীয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। ছবি: সংগৃহীত

ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

আফগানিস্তানের বলখ প্রদেশে সরকারি নথি ও প্রেসক্রিপশনে নারীদের আসল নামের বদলে ‘বিবি’ ব্যবহারের কড়াকড়ি তালেবান প্রশাসনের। ছবি: সংগৃহীত
পরিচয় মুছে ‘বিবি’, ‘ছাগল’, ‘গোরু’! আফগান নারীদের নাম নেওয়াতেও নিষেধাজ্ঞা তালেবানের

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে নারীদের আসল নাম লেখা ও উচ্চারণের ওপর কড়াকড়ি আরোপ করেছে তালেবান প্রশাসন। সরকারি নথিপত্র, হাসপাতালের প্রেসক্রিপশন এবং চিকিৎসার রেকর্ডে নারীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ শব্দটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগ উঠেছে, কোনো কোনো ক্ষেত্রে নারীদের পরিচয়ে অপমানজনকভাবে ‘ছাগল’ বা ‘গোরু’-এর মতো পশুর নামও ব্যবহার করা হচ্ছে।   আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই নির্দেশনা নিয়ে তীব্র উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে জারি হওয়া এই নির্দেশের আওতায় বলখ প্রদেশের সরকারি কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের নারীদের আসল নাম এড়িয়ে চলতে বলা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা পুরো আফগানিস্তানজুড়ে কার্যকর করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।   অধিকারকর্মী ও বিশ্লেষকেরা বলছেন, নাম মানুষের স্বতন্ত্র পরিচয় ও অস্তিত্বের প্রতীক; কিন্তু এই পদক্ষেপ নারীদের পরিচয় মুছে ফেলার একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। একই নামের বা সাধারণ সম্বোধনের ব্যবহার বাড়লে হাসপাতালগুলোতে রোগীর ব্যবস্থাপত্র ও চিকিৎসা নথি শনাক্তকরণে বিভ্রান্তি তৈরি হয়ে চিকিৎসাগত ভুলের ঝুঁকিও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   উল্লেখ্য, ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকেই আফগানিস্তানে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাফেরার ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। এরই মধ্যে চিকিৎসাবিদ্যার কোর্সে নারীদের পড়াশোনায় নিষেধাজ্ঞা এবং নারী রোগীদের চিকিৎসায় নানা সীমাবদ্ধতার কারণে দেশটির স্বাস্থ্যখাতে সংকট আরও ঘনীভূত হয়েছে।   সূত্র: দ্য নিউ আরব   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৯:৬
হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক

কিউবার গুয়ানতানামো বে নৌঘাঁটিতে মাত্র ৮৪৯ জন অভিবাসী আটকে রাখতে ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

৩০ হাজার অভিবাসী আটকের ঘোষণা, বাস্তবে মাত্র ৮৪৯ জনে ৮ কোটি ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র  ছাড়াই আবেদনের সুযোগ

যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র ছাড়াই আবেদনের সুযোগ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...