পুলিশি অভিযানে শতাধিক প্রাণ হা নি র পর গ্যাং ঠেকাতে রিওবাসীর নতুন উদ্যোগ
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে গ্যাং ও সংগঠিত অ পরাধ মোকাবিলায় শুধু পুলিশের ওপর নির্ভর না করে নিজেদের মতো করে নানা উদ্যোগ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সাবেক মাদক পা চার কারীদের পডকাস্ট, তরুণদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ, চাকরির সুযোগ তৈরি এবং অ পরাধে জড়িয়ে পড়া ঠেকাতে মায়েদের উদ্যোগ—এভাবেই অ পরাধপ্রবণ এলাকাগুলোতে বিকল্প পথ তৈরির চেষ্টা চলছে।
অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশটির মানুষের অন্যতম প্রধান উদ্বেগ হয়ে উঠেছে জননিরাপত্তা। প্রার্থীরাও সংগঠিত অ পরাধ মোকাবিলায় নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন। সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বোলসোনারো অ পরাধী চক্রের প্রভাব কমানোর ওপর জোর দিচ্ছেন। অন্যদিকে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা অ পরাধ দমনে কেন্দ্রীয় সরকারের আরও বড় ভূমিকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলছেন।
এরই মধ্যে গত বছর রিওতে পুলিশের একটি অভিযানে ১২০ জনের বেশি মানুষ নি হত হওয়ার পর নিরাপত্তা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। স্থানীয় বাসিন্দা, কমিউনিটি নেতা ও বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, সশস্ত্র সংঘর্ষনির্ভর অভিযান অনেক সময় প্রাণ হা নি ঠেকাতে পারে না। সেই জায়গা থেকেই স্থানীয় পর্যায়ে নানা বিকল্প উদ্যোগ গড়ে উঠছে।
অ পরাধের বিরুদ্ধে সাবেক অ পরাধীদের পডকাস্ট
রিওর প্রান্তে একটি ছোট স্টুডিওতে সপ্তাহে একদিন জড়ো হন সাবেক মাদক পা চার কারীদের একটি দল। নিজেদের অতীত জীবনের অভিজ্ঞতা এবং অ পরাধজগত থেকে বেরিয়ে আসা অন্যদের গল্প নিয়ে তারা তৈরি করেন ০১ সোব্রেভিভেন্তেস বা ০১ সারভাইভারস নামের পডকাস্ট।
২০২৪ সালে শুরু হওয়া এই পডকাস্টটি ইউটিউব ও বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত হয়। ইনস্টাগ্রামে এর অনুসারীর সংখ্যা ২ লাখ ২৫ হাজারের বেশি। অনুষ্ঠানে সাবেক অ পরাধীরা তরুণদের বোঝানোর চেষ্টা করেন যে দ্রুত অর্থ উপার্জনের আশায় অ পরাধে জড়িয়ে পড়ার পরিণতি হতে পারে কারা গার, পঙ্গুত্ব কিংবা মৃ ত্যু।
পডকাস্টটির উপস্থাপক ফাবিও সান্তোস নিজেও একসময় অ পরাধজগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২৫ বছর কারা গারে কাটিয়েছেন। এখন তিনি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণদের অ পরাধ থেকে দূরে রাখার চেষ্টা করছেন। তাঁর দাবি, কিছু মাদক পা চার কারীও এই অনুষ্ঠান শুনেছেন এবং কয়েকজন অ পরাধের পথ থেকে সরে এসেছেন বলে তিনি জানতে পেরেছেন।
তরুণদের গ্যাং থেকে দূরে রাখছে মার্শাল আর্ট
রিওর কমপ্লেক্সো দো আলেমাও এলাকার বাসিন্দা অ্যালান দুয়ার্তে সহিং সতায় তাঁর পরিবারের ১০ সদস্যকে হারিয়েছেন। ছোটবেলায় যে এলাকায় বড় হয়েছেন, সেখানকার তরুণদের অ পরাধ থেকে দূরে রাখতে তিনি ২০১৪ সালে আব্রাসো কামপেয়াও নামে একটি অলাভজনক উদ্যোগ শুরু করেন।
প্রকল্পটিতে বক্সিং, জিউ-জিৎসু, মুয়াই থাই ও কাপোয়েইরার পাশাপাশি শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নমূলক আলোচনা হয়। ক্লাস, ইউনিফর্ম ও প্রয়োজনীয় সরঞ্জাম বিনামূল্যে দেওয়া হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ৬০০ শিক্ষার্থী নেওয়ার সক্ষমতা রয়েছে; ভবিষ্যতে তা ১ হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
দুয়ার্তের মতে, গ্যাংয়ের প্রতি তরুণদের যে বিষয়গুলো আকৃষ্ট করে—পরিচয়, সম্মান, মনোযোগ, কর্তৃত্ব ও একটি গোষ্ঠীর অংশ হওয়ার অনুভূতি—মার্শাল আর্ট প্রশিক্ষণের মাধ্যমেও সেই চাহিদাগুলো ইতিবাচকভাবে পূরণ করা সম্ভব।
চাকরির সুযোগও বদলে দিচ্ছে জীবন
অ পরাধ থেকে বেরিয়ে আসতে চাওয়া মানুষদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও জোর দিচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা। রিওর একটি ফাভেলায় বিদ্যুতের কাজ শেখানোর প্রশিক্ষণে একসময় দুই সশস্ত্র ব্যক্তি যোগ দিতে এসেছিলেন। তাদের ফিরিয়ে না দিয়ে প্রশিক্ষণ দেন ভানদারসন রোশা সিলভা। বর্তমানে দুজনই ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছেন।
রোশা সিলভা নিজেও কঠিন পরিবেশে বড় হয়েছেন। আট বছর বয়সে মাদক পা চারির সঙ্গে জড়িয়ে পড়ার পর জীবনের একপর্যায়ে কারা গারে যান। পরে ধর্মীয় জীবনে ফিরে এসে অ পরাধজগত ছেড়ে দেন। এখন তাঁর আর৩ নামের একটি সংগঠন মানসিক সহায়তার পাশাপাশি বিদ্যুৎ, রেফ্রিজারেশন ও ইংরেজি ভাষার বিনামূল্যের প্রশিক্ষণ দেয়।
একসময় মাদকাসক্তি ও অ পরাধী সংগঠনের সঙ্গে যুক্ত থাকা ৩৭ বছর বয়সী দানিলো গোমেস দা সিলভা এখন ভবন রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত। তিনি বলেন, নতুন করে জীবন শুরু করার সুযোগ পেয়েছেন।
ছেলেকে হারিয়ে তরুণদের জন্য কাজ করছেন এক মা
রিওর চাপাদাও ফাভেলা কমপ্লেক্সে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতেন ক্লেইভারসন। তিনি স্থানীয় মানুষের মধ্যে খাবার, ওষুধ ও পোশাক বিতরণ করতেন। ২০২২ সালে ১৭ বছর বয়সে পুলিশের গু লিতে তাঁর মৃ ত্যুর পর তাঁর মা নাদিয়া দোস সান্তোস ছেলের উদ্যোগকে নতুনভাবে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
এখন তাঁর লক্ষ্য ২৬ বছরের কম বয়সী তরুণদের চাকরি ও প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া, যাতে তারা অ পরাধী চক্রের টানে না জড়ায়। অর্থের অভাবে প্রকল্পটি এখনও ছোট পরিসরে চলছে। ভবিষ্যতে নিজের একটি বাড়িকে প্রকল্পের কার্যালয়ে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সেখানে কম্পিউটার ব্যবহারের জায়গা ও একটি কমিউনিটি ফুড সেন্টার করার পরিকল্পনাও রয়েছে।
ছেলের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে অন্য শোকাহত মায়েরাও নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তনের দাবি জানান। তাদের বক্তব্য, শিক্ষা, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে তরুণদের অ পরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি কমতে পারে।
এভাবেই রিওর বিভিন্ন কমিউনিটিতে অ পরাধ মোকাবিলায় স্থানীয় মানুষ নিজেদের অভিজ্ঞতা ও সামর্থ্য কাজে লাগিয়ে নতুন পথ খুঁজছেন—কেউ গল্প বলছেন, কেউ খেলাধুলার সুযোগ দিচ্ছেন, কেউ চাকরির ব্যবস্থা করছেন, আবার কেউ হারানো সন্তানের স্মৃতিকে কাজে লাগিয়ে অন্য তরুণদের জন্য ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreযুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত প্রতি তিনজনের বেশি মুসলিম শিক্ষার্থী ইসলামভীতির অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ বা ফোসিস-এর প্রকাশিত ‘বিলংগিং ইন কোয়েশ্চেন’ শীর্ষক নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির ৬৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ৭১৫ জন মুসলিম শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া মুসলিম নারী শিক্ষার্থীদের ৪২ শতাংশ ইসলামভীতির শিকার হয়েছেন, যেখানে পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রে এই হার ৩৪ শতাংশ। বিশেষ করে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় রাসেল গ্রুপভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বৈষম্যের এই হার বেড়ে ৫৩ শতাংশে দাঁড়িয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া ঘটনাগুলোর মধ্যে রয়েছে মৌখিক গালিগালাজ, বর্ণবাদী অপমান, হত্যার হুমকি, শারীরিক হয়রানি এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বৈষম্য। এ ছাড়া জরিপে দেখা গেছে, ইসলামভীতির শিকার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৮ শতাংশই এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে সাহস পাননি বা নিজেদের সক্ষম মনে করেননি, যা বিশ্ববিদ্যালয়গুলোর জবাবদিহি এবং অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়ার দুর্বলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক
নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য
ইউরোপে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টে (University of Twente) ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি দিচ্ছে। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের জন্য সর্বোচ্চ ২২ হাজার ইউরো পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকার সমান। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের যোগ্য শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।বিশ্ববিদ্যালয়টির এই বৃত্তির নাম ‘ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপ’ (UTS)। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিভিন্ন যোগ্য মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃত্তির পরিমাণ ৩ হাজার থেকে সর্বোচ্চ ২২ হাজার ইউরো। দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে নির্ধারিত একাডেমিক শর্ত পূরণ করলে দ্বিতীয় বছরের জন্যও সমপরিমাণ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। তবে এই বৃত্তি পেতে হলে শিক্ষার্থীদের ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী, আবেদনকারীকে নিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির সেরা ৫ থেকে ১০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে। পাশাপাশি ইউনিভার্সিটি অব টোয়েন্টের নির্ধারিত কোনো মাস্টার্স প্রোগ্রামে সাময়িক বা চূড়ান্ত ভর্তির অনুমতি পেতে হবে। ভর্তির পর পাওয়া শিক্ষার্থী পরিচিতি নম্বর ব্যবহার করে বৃত্তির জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।আবেদনকারীদের অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের নাগরিক হতে হবে। নেদারল্যান্ডসে প্রবেশের প্রয়োজনীয় ভিসার যোগ্যতা এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষার দক্ষতার শর্তও পূরণ করতে হবে। নেদারল্যান্ডসের নাগরিক, ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের শিক্ষার্থী এবং বর্তমানে ইউনিভার্সিটি অব টোয়েন্টেতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য যোগ্য নন। ২০২৭ সালের সেপ্টেম্বরের ভর্তি কার্যক্রমের জন্য বৃত্তির আবেদন ১৫ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ এপ্রিল ২০২৭, বিকেল ৪টা (মধ্য ইউরোপীয় সময়)। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ২০২৭ সালের মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। তবে বৃত্তির আবেদন করার আগে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন সম্পন্ন করে ভর্তির অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত ‘কিপাজি স্কলারশিপ’ (Kipaji Scholarship) পাওয়ার সম্ভাবনাও। এর আওতায় সর্বোচ্চ ১২ হাজার ইউরো পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। তবে এর জন্য প্রথমে ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপ পেতে হবে এবং কিপাজি বৃত্তির আলাদা যোগ্যতা পূরণ করতে হবে। বাংলাদেশ এই বৃত্তির জন্য যোগ্য দেশগুলোর তালিকায় রয়েছে। তবে শিক্ষার্থীদের একটি বিষয় মনে রাখা জরুরি, ইউনিভার্সিটি অব টোয়েন্টে স্কলারশিপ পূর্ণাঙ্গ বৃত্তি নয়। বিশ্ববিদ্যালয় টিউশন ফি বা অন্যান্য খরচ সরাসরি পরিশোধ করে দেবে না। বৃত্তির অর্থ শিক্ষার্থীরা পড়াশোনাসংশ্লিষ্ট ব্যয় মেটাতে ব্যবহার করতে পারবেন। তাই আবেদনের আগে টিউশন ফি, আবাসন ও জীবনযাত্রার বাকি খরচ বহনের সক্ষমতা যাচাই করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ সূত্র University of Twente (Official Scholarship Guidelines) ৮৭৬ টিআর
ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে
তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার
পরিচয় মুছে ‘বিবি’, ‘ছাগল’, ‘গোরু’! আফগান নারীদের নাম নেওয়াতেও নিষেধাজ্ঞা তালেবানের
হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র মনে করে একটি ফাইল ডাউনলোড করার পর ভারতের এক যুবকের ব্যাংক হিসাব থেকে ১০ লাখ ২ হাজার রুপি হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারক চক্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের ডিজিটাল নিমন্ত্রণপত্রের আড়ালে ক্ষতিকর এপিকে ফাইল পাঠিয়ে এই প্রতারণা করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের উত্তরপ্রদেশের বিজনৌর জেলা থেকে দেবেন্দ্র মালিক (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গুজরাটের সুরাট সিটি পুলিশের সাইবার ক্রাইম শাখা উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশের তদন্ত অনুযায়ী, ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে ‘Wedding Invitation.APK’ নামে একটি ফাইল পাঠানো হয়েছিল। বিয়ের নিমন্ত্রণপত্র মনে করে সেটি ডাউনলোড করার পর তাঁর মোবাইল ফোন সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যায়। এর সুযোগ নিয়ে ভুক্তভোগীর অজান্তেই ব্যাংক হিসাব থেকে ১০ লাখ ২ হাজার রুপি সরিয়ে নেয় প্রতারক চক্র। তদন্তে দেবেন্দ্র মালিকের ভূমিকা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। অভিযোগ, তিনি কমিশনের বিনিময়ে সাইবার অপরাধীদের নিজের ব্যাংক হিসাব ব্যবহার করতে দিতেন। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ তাঁর হিসাবে জমা হতো। পরে মোট অর্থের প্রায় ২০ শতাংশ নিজের কাছে রেখে বাকি টাকা চক্রের অন্য সদস্যদের কাছে পাঠিয়ে দিতেন।পুলিশ জানিয়েছে, প্রতারণার অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের পর চেকের মাধ্যমে তুলে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের লেনদেন যাচাই ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে দেবেন্দ্র মালিকের অবস্থান শনাক্ত করা হয়। তিনি উত্তরপ্রদেশের বিজনৌরে অবস্থান করছিলেন। এ ঘটনায় তাঁর সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। সুরাটের সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ডি ধারায় মামলা করা হয়েছে। পুলিশ বলছে, প্রতারণার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মেসেজিং অ্যাপে অপরিচিত নম্বর থেকে আসা এপিকে ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে পুলিশ। বিশেষ করে বিয়ের নিমন্ত্রণপত্র, ব্যাংকিং সেবা, কেওয়াইসি হালনাগাদ, সরকারি প্রকল্প কিংবা আরটিও চালানের নামে পাঠানো সন্দেহজনক ফাইল থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত ভারতের জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগ করতে বলেছে কর্তৃপক্ষ। দ্রুত অভিযোগ জানালে প্রতারকদের হিসাবে পাঠানো অর্থ আটকে দেওয়ার সম্ভাবনা বাড়ে। সংবাদ সূত্র IANS ৮৭৬ টিআর
৩০ হাজার অভিবাসী আটকের ঘোষণা, বাস্তবে মাত্র ৮৪৯ জনে ৮ কোটি ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের
যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র ছাড়াই আবেদনের সুযোগ

