ট্রাম্পের নতুন ‘অর্থনৈতিক যুদ্ধ’, ইরানের বিরুদ্ধে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞার হুমকি
ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা এবং দেশটির অর্থনীতিকে সহায়তা করা দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের প্রস্তুতি নিচ্ছে।
ট্রাম্প এই নতুন উদ্যোগকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন। এর লক্ষ্য ইরানের তেল বিক্রি, তেল পাচার, আর্থিক লেনদেন ও আন্তর্জাতিক বাণিজ্যিক নেটওয়ার্কে বড় ধরনের চাপ সৃষ্টি করা। ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া বিদেশি প্রতিষ্ঠান ও দেশগুলোকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দেওয়া হয়েছে।
এই পদক্ষেপের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে ইরানের তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যে। বিশেষ করে চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা হওয়ায় ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কেও বাড়তি চাপ তৈরি করতে পারে।
এরই মধ্যে নিষেধাজ্ঞার হুমকির প্রভাব বিশ্ববাজারে দেখা যাচ্ছে। শুক্রবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম সামান্য কমলেও সপ্তাহজুড়ে প্রায় ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও স্বাভাবিকের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে রয়টার্স জানিয়েছে। ফলে জ্বালানি সরবরাহ ও বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা আরও জোরালো হয়েছে।
নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়িয়ে ওয়াশিংটন দেশটির পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি-সংক্রান্ত সংকটের সমাধানে তেহরানকে বাধ্য করতে চাইছে। তবে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ইরানের ওপর প্রয়োগ করেও কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল পুরোপুরি পাওয়া যায়নি তাই নতুন পদক্ষেপ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreইরানে পারিবারিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় বিধিনিষেধের দ্বৈত চাপে নারীরা কেবল বেত্রাঘাতের মতো শারীরিক শাস্তিরই নয়, বরং ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার্থে হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছেন বলে সিবিএস নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে। গত ২১ নভেম্বর পশ্চিমাঞ্চলীয় সানান্দাজ শহরে অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানানোর পর হেলিয়া ফাত্তাহি নামের এক তরুণীকে তার মা-বাবা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে; স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিবারের সম্মানহানির কথা স্বীকার করলেও প্রাদেশিক পুলিশ প্রধান একে নিছক ‘পারিবারিক কলহ’ হিসেবে উল্লেখ করেছেন এবং তাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয়নি। এর মাত্র দুই দিন পর পবিত্র শহর কোমে প্রায় দুই বছর আগে হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার অপরাধে জনপ্রিয় সংগীতশিল্পী পরস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত দেওয়া হয়। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরেই ইরানের ২৭টি প্রদেশে অন্তত ১৫৯টি নারী হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে অন্তত ২৩টিকে ‘অনার কিলিং’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর ইরানের গিলান প্রদেশে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জন্মদিনের অনুষ্ঠানে সাদাফ হাঘবিন (২৩) নামের এক তরুণী এবং উত্তর-পশ্চিমাঞ্চলে বাল্যবিবাহের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় জাহরা জেদ্দি (১৬) নামের এক কিশোরী নিহত হয়েছেন। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর গড়ে ওঠা ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের পর শহরাঞ্চলে অনেক নারী হিজাব ছাড়া চলাফেরা করলেও গ্রাম ও ছোট শহরগুলোতে নারীরা এখনো চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের মতে, ইরানের দণ্ডবিধির ৩০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো বাবা বা দাদা তার সন্তান বা নাতি-নাতনিকে হত্যা করলে ইসলামি আইন ‘কিসাস’ বা মৃত্যুদণ্ডের বিধান থেকে অব্যাহতি পান, যা পারিবারিক সহিংসতায় অপরাধীদের পার পাওয়ার সুযোগ তৈরি করে। ২০২০ সালে ১৪ বছর বয়সী কিশোরী রোমিনা আশরাফিকে তার বাবার হাতে নির্মমভাবে হত্যার ঘটনার পর নারীদের সুরক্ষায় ‘রোমিনা বিল’ নামে একটি কঠোর আইন পাসের উদ্যোগ নেওয়া হলেও ছয় বছরেও তা আইনে পরিণত হয়নি। সংস্কারপন্থী সংবাদপত্র ‘শারঘ’সহ দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিরা বিপন্ন নারীদের সুরক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন।
আফগানিস্তানে নারীদের নামের বদলে ‘বিবি’ লেখার নির্দেশ, চিকিৎসাপত্রেও নিষিদ্ধ আসল নাম
ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস
গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা
বছরের অন্যতম বড় কেনাকাটার উৎসব ‘ব্ল্যাক ফ্রাইডে’ উপলক্ষ্যে বিশ্বের শীর্ষ ই-কমার্স ও রিটেইল প্ল্যাটফর্মগুলোতে পণ্যের দামে বড় ধরনের ছাড় শুরু হয়েছে। আমাজন, ওয়ালমার্ট, টার্গেট, বেস্ট বাই এবং প্লেস্টেশনের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রযুক্তি, গৃহস্থালি, রান্নাঘর, রূপচর্চা ও ভ্রমণসংশ্লিষ্ট ১৯৭টির বেশি জনপ্রিয় পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শপিং বিশ্লেষকদের মতে, প্রতিটি পণ্যের ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ বা তার বেশি ছাড় দেওয়া হচ্ছে এবং অনেক পণ্যের দাম গত তিন থেকে ছয় মাসের মধ্যে কিংবা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ক্রেতাদের আগ্রহ ও চাহিদার কারণে জনপ্রিয় পণ্যগুলো দ্রুত স্টক ফুরিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। চলমান এই বিশেষ ছাড়ের তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি পণ্যের মধ্যে রয়েছে: প্রযুক্তি ও গ্যাজেট: অ্যাপল এয়ারট্যাগ ৩৮ শতাংশ ছাড়ে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অ্যাপল এয়ারপডস প্রো ৩-এ ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এবং ওউরা রিং ৫ স্মার্ট রিংয়ে রয়েছে ২৫ শতাংশ মূল্যছাড়। হোম সিকিউরিটি ও ক্লিনিং: রিং ব্যাটারি ডোরবেল ২কে ৬১ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এছাড়া শার্ক আপরাইট নেভিগেটর লিফট-অ্যাওয়ে ভ্যাকুয়ামে ৪০ শতাংশ এবং আইরোবট রুম্বা ১০৫ ভ্যাক রোবট ভ্যাকুয়ামে আকর্ষণীয় অফার রয়েছে। রান্নাঘর ও ভ্রমণ: কিচেনএইড ক্লাসিক সিরিজ ৪.৫ কোয়ার্ট টিল্ট-হেড স্ট্যান্ড মিক্সারে ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ভ্রমণপিপাসুদের জন্য ওয়ালা ফ্রি-সিপ স্টেইনলেস স্টিল ওয়াটার বোতলে ২৪ শতাংশ এবং স্যামসোনাইট ফ্রিফর্ম ২-পিস লাগেজ সেটে ২৯ শতাংশ ছাড় চলছে। রূপচর্চা ও অন্যান্য: মেডিকিউব জিরো পোর প্যাড ২.০-এ ৩০ শতাংশ এবং ক্রোকস ক্লাসিক ফাজ স্ক্রাফে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া অ্যানসেস্ট্রিডিএনএ জেনেটিক টেস্ট কিটে ৭১ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা এসেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সাইবার মান্ডের আগেই ব্ল্যাক ফ্রাইডের এই অফারগুলোতে সবচেয়ে বড় মূল্যছাড়গুলো মিলছে, তাই প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের দাম যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। সূত্র: এনবিসি নিউজ।
নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে
মোবাইল ফোনের রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের পেছনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের জনপ্রিয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। সম্প্রতি একটি ধর্মীয় আলোচনা সভায় দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা ও হাস্যরস শুরু হয়েছে। আলোচনার অন্যতম কারণ, তিনি নিজেও নিজের মোবাইল ফোনের ব্যাক কভারের ভেতরে শুকনো গোবর রাখেন বলে ভিডিওতে দেখা গেছে। ইন্দ্রেশ উপাধ্যায় ‘ইন্দ্রেশ মহারাজ জি’ নামেও পরিচিত। তিনি ভারতের একজন আধ্যাত্মিক বক্তা ও ভাগবত পাঠক। তাঁর ইউটিউব চ্যানেল ‘ভক্তিপথ’-এ প্রায় ৮ লাখ ৪০ হাজার অনুসারী রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে নিজের মোবাইল ফোনের পেছনের কভারে শুকনো গোবর রাখতে দেখা যায়। ধর্মীয় আলোচনা সভায় ইন্দ্রেশ উপাধ্যায় দাবি করেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করা অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে ধর্মীয় পাঠ ও শ্লোক উচ্চারণের জন্য তাঁকে ফোন কাছে রাখতে হয়। তবে তাঁর দাবি, মোবাইল ফোন ও টাওয়ার থেকে নির্গত তরঙ্গ মানুষের শরীর, বুদ্ধিমত্তা ও শারীরিক শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে ফোনের কভারে এক টুকরো শুকনো গোবর রাখেন তিনি। তাঁর মতে, এটি রেডিয়েশন শোষণ করে এবং শরীরকে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে। তবে ভারতীয় এই ধর্মগুরুর দাবির পক্ষে কোনো স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈজ্ঞানিক গবেষণার তথ্য অনুযায়ী, মোবাইল ফোন থেকে নির্গত রেডিওফ্রিকোয়েন্সি তরঙ্গ নন-আয়োনাইজিং বা আয়নবিহীন। স্বাভাবিক মাত্রায় এসব তরঙ্গ মানবদেহের কোষের ক্ষতি করে, এমন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, গোবর দিয়ে মোবাইল ফোনের রেডিয়েশন প্রতিরোধ করা যায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই। মোবাইল প্রকৌশলীদের মতে, ফোনের পেছনের কভারের ভেতরে শুকনো গোবর বা অন্য কোনো জৈব পদার্থ রাখলে আর্দ্রতা, ধুলাবালি ও ব্যাকটেরিয়া জমার ঝুঁকি তৈরি হতে পারে। এতে ফোনের ক্যামেরা, চার্জিং পোর্ট, স্পিকার এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে গরুর গোবরকে পবিত্র উপাদান হিসেবে বিবেচনা করা হয়। তবে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আধুনিক প্রযুক্তির বৈজ্ঞানিক কার্যকারিতা এক বিষয় নয়। ইন্দ্রেশ উপাধ্যায়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দাবির সত্যতা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। তাঁর অনুসারীদের একাংশ অবশ্য বিষয়টিকে সনাতন ঐতিহ্য ও বিশ্বাসের অংশ হিসেবে সমর্থন জানিয়েছেন।
তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার
পরিচয় মুছে ‘বিবি’, ‘ছাগল’, ‘গোরু’! আফগান নারীদের নাম নেওয়াতেও নিষেধাজ্ঞা তালেবানের

