সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

সৌদি আরবে ভয়াবহ হা মলা চালিয়েছে হুথিরা, টার্গেট আরামকো তেল স্থাপনা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ২৫, ২০২৬ ১৩:১৭
সৌদি আরবে ভয়াবহ হা মলা চালিয়েছে হুথিরা
সৌদি আরবে ভয়াবহ হা মলা চালিয়েছে হুথিরা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জিজান ও ইয়ানবু শহরে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল হামলার দাবি করেছে। শনিবার (২৫ জুলাই) হুদেইদা বন্দর এবং কামরান দ্বীপে চালানো বিমান হামলার কড়া প্রতিশোধ হিসেবে এই বড় ধরনের আক্রমণ পরিচালনা করা হয়েছে বলে সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

এক আনুষ্ঠানিক বিবৃতিতে হুথি গোষ্ঠী জানায়, এই 'অপরাধমূলক আগ্রাসনের' জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালিয়েছে। প্রথম ধাপে জিজানের সংবেদনশীল আরামকো স্থাপনায় ডজনখানেক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের মাধ্যমে আঘাত হানা হয়। পরবর্তীতে ইয়ানবুর আরামকো স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক, ক্রুজ মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করা হয়।

 

একইসঙ্গে, সৌদি আরব কর্তৃক ইয়েমেনে চলমান অবরোধ এবং সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাব হিসেবে বাবাব আল-মান্দেব প্রণালী দিয়ে সৌদি-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত করারও হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। উল্লেখ্য, মার্কিন-ইরান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বর্তমানে বাবাব আল-মান্দেব জলপথটি রিয়াদের তেল রফতানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুটে পরিণত হয়েছে।

 

এদিকে, আরামকো স্থাপনায় এই হামলার পরপরই ইয়েমেনের অভ্যন্তরে পাল্টা জবাব দেওয়া হয়েছে। ইয়েমেন টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির মধ্যবর্তী মারিব এবং উত্তরাঞ্চলীয় আল-জউফ প্রদেশে হুথি বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থানে তীব্র বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন মিসাইল উৎক্ষেপণ বিশেষজ্ঞসহ একাধিক হুথি সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে নিজেদের এই ক্ষয়ক্ষতির বিষয়ে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি প্রদান করা হয়নি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান! জানার পর ক্ষুব্ধ মাস্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান! জানার পর ক্ষুব্ধ মাস্ক

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। বিষয়টি জানতে পেরে ব্যাপক ক্ষুব্ধ হন মাস্ক। শনিবার (২৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটির বরাতে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।   প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর পাল্টা অভিযানে স্টারলিংক ব্যবহার করে ইরান।   স্পেসএক্সের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে পরিচিত দুই ব্যক্তির বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়ে জানতে পারেন মাস্ক। তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধারণা, এসব ঘটনার সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক অভিযানের সম্পর্ক রয়েছে। বিষয়টি জানার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।   মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছিল বলেও জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ রয়টার্সকে জানিয়েছে, এ ধরনের কোনো প্রতিবেদনের বিষয়ে তারা অবগত নয়।   ইরানে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের ব্যবসা পরিচালনার অনুমোদন নেই। তবে দেশটিতে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা সক্রিয় রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন ইলন মাস্ক।   চলতি বছরের জানুয়ারিতে ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের সময় দেশটির কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার গোপনে কয়েক হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠিয়েছিল। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পরও ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান।   সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার পাশাপাশি সংঘাতপূর্ণ অঞ্চলে স্টারলিংকের অননুমোদিত সামরিক ব্যবহার ঠেকানো স্পেসএক্সের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার ব্যবহার ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।   এ বিষয়ে মন্তব্য জানতে স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।    সংবাদসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ০:৩৫
বিটিএস তারকার ছবি দেখে সেনাবাহিনীর প্রেমিকা ভেবে ছিনতাই করা ফোন ফেরত দিল চোর

বিটিএস তারকার ছবি দেখে সেনাবাহিনীর প্রেমিকা ভেবে ছিনতাই করা ফোন ফেরত দিল চোর

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, লঙ্ঘন করলে ১ হাজার ইউরো জরিমানা

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, লঙ্ঘন করলে ১ হাজার ইউরো জরিমানা

মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা

মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা

ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন
ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন

ইরানে পারিবারিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় বিধিনিষেধের দ্বৈত চাপে নারীরা কেবল বেত্রাঘাতের মতো শারীরিক শাস্তিরই নয়, বরং ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার্থে হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছেন বলে সিবিএস নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে।   গত ২১ নভেম্বর পশ্চিমাঞ্চলীয় সানান্দাজ শহরে অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানানোর পর হেলিয়া ফাত্তাহি নামের এক তরুণীকে তার মা-বাবা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে; স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিবারের সম্মানহানির কথা স্বীকার করলেও প্রাদেশিক পুলিশ প্রধান একে নিছক ‘পারিবারিক কলহ’ হিসেবে উল্লেখ করেছেন এবং তাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয়নি।   এর মাত্র দুই দিন পর পবিত্র শহর কোমে প্রায় দুই বছর আগে হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার অপরাধে জনপ্রিয় সংগীতশিল্পী পরস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত দেওয়া হয়।   নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরেই ইরানের ২৭টি প্রদেশে অন্তত ১৫৯টি নারী হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে অন্তত ২৩টিকে ‘অনার কিলিং’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।   সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর ইরানের গিলান প্রদেশে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জন্মদিনের অনুষ্ঠানে সাদাফ হাঘবিন (২৩) নামের এক তরুণী এবং উত্তর-পশ্চিমাঞ্চলে বাল্যবিবাহের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় জাহরা জেদ্দি (১৬) নামের এক কিশোরী নিহত হয়েছেন। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর গড়ে ওঠা ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের পর শহরাঞ্চলে অনেক নারী হিজাব ছাড়া চলাফেরা করলেও গ্রাম ও ছোট শহরগুলোতে নারীরা এখনো চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।   বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের মতে, ইরানের দণ্ডবিধির ৩০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো বাবা বা দাদা তার সন্তান বা নাতি-নাতনিকে হত্যা করলে ইসলামি আইন ‘কিসাস’ বা মৃত্যুদণ্ডের বিধান থেকে অব্যাহতি পান, যা পারিবারিক সহিংসতায় অপরাধীদের পার পাওয়ার সুযোগ তৈরি করে।   ২০২০ সালে ১৪ বছর বয়সী কিশোরী রোমিনা আশরাফিকে তার বাবার হাতে নির্মমভাবে হত্যার ঘটনার পর নারীদের সুরক্ষায় ‘রোমিনা বিল’ নামে একটি কঠোর আইন পাসের উদ্যোগ নেওয়া হলেও ছয় বছরেও তা আইনে পরিণত হয়নি। সংস্কারপন্থী সংবাদপত্র ‘শারঘ’সহ দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিরা বিপন্ন নারীদের সুরক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৬:৪৪

আফগানিস্তানে নারীদের নামের বদলে ‘বিবি’ লেখার নির্দেশ, চিকিৎসাপত্রেও নিষিদ্ধ আসল নাম

ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস

ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস

গালিগালাজ থেকে হত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

বছরের অন্যতম বড় কেনাকাটার উৎসব ‘ব্ল্যাক ফ্রাইডে’ উপলক্ষ্যে বিশ্বের শীর্ষ ই-কমার্স ও রিটেইল প্ল্যাটফর্মগুলোতে পণ্যের দামে বড় ধরনের ছাড় শুরু হয়েছে। আমাজন, ওয়ালমার্ট, টার্গেট, বেস্ট বাই এবং প্লেস্টেশনের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রযুক্তি, গৃহস্থালি, রান্নাঘর, রূপচর্চা ও ভ্রমণসংশ্লিষ্ট ১৯৭টির বেশি জনপ্রিয় পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হচ্ছে।   আন্তর্জাতিক শপিং বিশ্লেষকদের মতে, প্রতিটি পণ্যের ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ বা তার বেশি ছাড় দেওয়া হচ্ছে এবং অনেক পণ্যের দাম গত তিন থেকে ছয় মাসের মধ্যে কিংবা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ক্রেতাদের আগ্রহ ও চাহিদার কারণে জনপ্রিয় পণ্যগুলো দ্রুত স্টক ফুরিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।   চলমান এই বিশেষ ছাড়ের তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি পণ্যের মধ্যে রয়েছে: প্রযুক্তি ও গ্যাজেট: অ্যাপল এয়ারট্যাগ ৩৮ শতাংশ ছাড়ে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অ্যাপল এয়ারপডস প্রো ৩-এ ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এবং ওউরা রিং ৫ স্মার্ট রিংয়ে রয়েছে ২৫ শতাংশ মূল্যছাড়।   হোম সিকিউরিটি ও ক্লিনিং: রিং ব্যাটারি ডোরবেল ২কে ৬১ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এছাড়া শার্ক আপরাইট নেভিগেটর লিফট-অ্যাওয়ে ভ্যাকুয়ামে ৪০ শতাংশ এবং আইরোবট রুম্বা ১০৫ ভ্যাক রোবট ভ্যাকুয়ামে আকর্ষণীয় অফার রয়েছে।   রান্নাঘর ও ভ্রমণ: কিচেনএইড ক্লাসিক সিরিজ ৪.৫ কোয়ার্ট টিল্ট-হেড স্ট্যান্ড মিক্সারে ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ভ্রমণপিপাসুদের জন্য ওয়ালা ফ্রি-সিপ স্টেইনলেস স্টিল ওয়াটার বোতলে ২৪ শতাংশ এবং স্যামসোনাইট ফ্রিফর্ম ২-পিস লাগেজ সেটে ২৯ শতাংশ ছাড় চলছে।   রূপচর্চা ও অন্যান্য: মেডিকিউব জিরো পোর প্যাড ২.০-এ ৩০ শতাংশ এবং ক্রোকস ক্লাসিক ফাজ স্ক্রাফে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া অ্যানসেস্ট্রিডিএনএ জেনেটিক টেস্ট কিটে ৭১ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা এসেছে।   সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সাইবার মান্ডের আগেই ব্ল্যাক ফ্রাইডের এই অফারগুলোতে সবচেয়ে বড় মূল্যছাড়গুলো মিলছে, তাই প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের দাম যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। সূত্র: এনবিসি নিউজ।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:১০
গাদি আইজেনকোটকে নিয়ে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেতানিয়াহুর। ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

কানাডার নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশ স্টেশনে যাচ্ছে ফ্রিজ-ড্রাইড পুতিন। ছবি: সংগৃহীত

মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার  সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...