ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ জব্দকৃত ইরানি অর্থ থেকেই আদায় করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন জাহাজগুলোর মেরামত ও ক্ষতিপূরণের যাবতীয় ব্যয় মেটাতে যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা ইরানি অর্থ ব্যবহার করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লেখেন, ইরানের হামলায় জাহাজগুলোর "যে কোনো এবং সমস্ত ক্ষতির" অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং হেফাজতে থাকা ইরানি টাকা দিয়েই পরিশোধ করা হবে।
এই ক্ষতিপূরণের অর্থের সুনির্দিষ্ট উৎস সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করে কিছু না জানালেও, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে ইরানের কয়েকশ কোটি (বিলিয়ন) ডলারের সম্পদ যুক্তরাষ্ট্রে জব্দ অবস্থায় রয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির শর্তাবলী তেহরান সঠিকভাবে বাস্তবায়ন করলে জব্দ করা এসব সম্পদ ছাড় করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনাও হয়েছিল।
তবে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে সেই অর্থই ক্ষতিপূরণ হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিল ট্রাম্প প্রশাসন।
ক্ষতিপূরণের পরিমাণ বিশাল হতে পারে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট তাঁর পোস্টে আরও লেখেন, "এই ক্ষতির পরিমাণ হয়তো অনেক বেশি হতে পারে, তবে তা সত্ত্বেও এমনটা করাই হবে সম্পূর্ণ ন্যায্য ও যৌক্তিক পদক্ষেপ।"
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreসংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্ট যাচাইয়ের জন্য আর প্রচলিত ইমিগ্রেশন গেটে দাঁড়াতে হবে না। অত্যাধুনিক বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে হাঁটতে হাঁটতেই যাত্রীরা সম্পন্ন করতে পারবেন দেশত্যাগের ইমিগ্রেশন প্রক্রিয়া। এ জন্য চালু করা হয়েছে ‘ইউএই স্মার্ট করিডোর’ নামের বিশেষ ব্যবস্থা। শনিবার (২৮ নভেম্বর) আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর নিরাপত্তাবিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) নতুন এই সেবা চালুর ঘোষণা দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে। নতুন ব্যবস্থায় নির্ধারিত করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীর পরিচয় যাচাই এবং দেশত্যাগের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এ জন্য প্রচলিত ইমিগ্রেশন কাউন্টার বা গেটে থামার প্রয়োজন হবে না। বিমান সংস্থা কিংবা গন্তব্য নির্বিশেষে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া সব শ্রেণির যাত্রী এই সুবিধা পাবেন। একক যাত্রীর পাশাপাশি পরিবার ও দলবদ্ধভাবে ভ্রমণকারীরাও সেবাটি ব্যবহার করতে পারবেন। আইসিপি জানিয়েছে, নতুন প্রযুক্তির কার্যক্রমে যাত্রীদের অপেক্ষার সময় কমেছে এবং ইমিগ্রেশন প্রক্রিয়ায় গতি বেড়েছে। স্বয়ংক্রিয় এই ব্যবস্থা পরিচয় যাচাইয়ের নির্ভুলতা ও সীমান্ত নিরাপত্তা বজায় রেখেই পরিচালিত হচ্ছে। আইসিপির কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর বিভাগের নির্বাহী পরিচালক জুমা আবদুল্লাহ আল কাবি জানিয়েছেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সরকারি সেবা নিশ্চিত করার বৃহত্তর পরিকল্পনার অংশ এই উদ্যোগ। এর মাধ্যমে আমিরাতের বিমান পরিবহন ও পর্যটন খাতের সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে। এর আগে ২০২৫ সালের আগস্টে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ একই ধরনের স্মার্ট করিডোর চালু করা হয়েছিল। তবে আবুধাবির নতুন সুবিধাটি আপাতত দেশত্যাগকারী যাত্রীদের জন্য চালু করা হয়েছে। এই ব্যবস্থার অর্থ পাসপোর্ট ছাড়াই আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ নয়। যাত্রীদের বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি সঙ্গে রাখতে হবে। সূত্র: gulfnews 871-এসএ
পূর্ব লন্ডনে ১৬ বছরের বাংলাদেশি কিশোরীর মৃত্যু, বিমানবন্দর থেকে সৎ বাবা গ্রেফতার
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান! জানার পর ক্ষুব্ধ মাস্ক
বিটিএস তারকার ছবি দেখে সেনাবাহিনীর প্রেমিকা ভেবে ছিনতাই করা ফোন ফেরত দিল চোর
ইতালির পার্লামেন্ট অনুমোদিত নতুন শিক্ষাসংস্কার আইনে স্কুল ও সংশ্লিষ্ট কার্যক্রমের সময় বোরকা ও নিকাবসহ মুখ ঢেকে রাখার যেকোনো পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এই জরিমানার দায়ভার মা-বাবা বা আইনি অভিভাবকের ওপর বর্তাবে এবং রাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় পোশাক ও পরিচয়সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোরভাবে প্রয়োগের লক্ষ্য নিয়ে এই ধারা যুক্ত করা হয়েছে। একই আইনে প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে, তবে যেসব শিক্ষার্থীর ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, তারা এই সীমা থেকে অব্যাহতি পাবে বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের এই উদ্যোগকে অভিবাসন ও সাংস্কৃতিক সংহতি নীতির অংশ হিসেবে দেখা হলেও বিরোধী দলগুলো এটিকে বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে তীব্র সমালোচনা করেছে। সমালোচকদের মতে, বোরকা বা নিকাব নিষিদ্ধ করার ফলে নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ও অংশগ্রহণ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, আর শ্রেণিকক্ষে ৩০ শতাংশ কোটা আরোপ করলে অভিবাসী ও বিদেশি বংশোদ্ভূত শিশুদের স্থানীয় সমাজ ও শিক্ষাব্যবস্থায় স্বাভাবিক একীভূতকরণ ব্যাহত হতে পারে। সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ভাষাগত দক্ষতা, ধর্মীয় অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তির ভারসাম্য নিয়ে ইতালির রাজনীতি ও নাগরিক সমাজে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা
ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন
আফগানিস্তানে নারীদের নামের বদলে ‘বিবি’ লেখার নির্দেশ, চিকিৎসাপত্রেও নিষিদ্ধ আসল নাম
পৃথিবীর অন্যতম বিখ্যাত চিকিৎসা-আবিষ্কারগুলোর একটি ঘটেছিল একদম দুর্ঘটনাবশত, ল্যাবের প্লেট পরিষ্কার না করার কারণে। ১৯২৮ সালে লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময় একটি প্লেটে স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া চাষ করেছিলেন, যেখানে ভুলবশত ছত্রাক জন্মে যায়। ফ্লেমিং লক্ষ্য করেন যে ওই ছত্রাকের চারপাশের সব ব্যাকটেরিয়া মরে গেছে, অথচ দূরের ব্যাকটেরিয়াগুলো দিব্যি বেঁচে আছে। এই ব্যতিক্রমী পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় কোটি প্রাণ বাঁচানো প্রথম অ্যান্টিবায়োটিক, যা আগেকার দিনে সামান্য সংক্রমণেও মানুষের মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয় এবং সংক্রামক রোগের চিকিৎসায় বিপ্লব ঘটায়। ফ্লেমিংয়ের এই গবেষণা ১৯২৯ সালে ব্রিটিশ জার্নাল অব এক্সপেরিমেন্টাল প্যাথলজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে অক্সফোর্ডের গবেষক ফ্লোরি ও চেইন এই আবিষ্কারকে কার্যকর ও ব্যবহারযোগ্য ওষুধে রূপ দেন, যা কোটি কোটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ১৯৪৫ সালে এই তিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। সংশ্লিষ্টদের মতে, শুধু দুর্ঘটনাই যথেষ্ট ছিল না; প্লেটটি ফেলে না দিয়ে ফ্লেমিং সূক্ষ্মভাবে খেয়াল করেছিলেন বলেই মানবজাতি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ার পথ খুঁজে পেয়েছিল।
গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

