সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে, যা তারা কখনো ভুলবে না: মোজতবা খামেনি

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: জুলাই ১৯, ২০২৬ ৫:৪১
মোজতবা খামেনি। ছবি:সংগৃহীত
মোজতবা খামেনি। ছবি:সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করলে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের কাছ থেকে ওয়াশিংটন এমন শিক্ষা পাবে, যা তারা কখনো ভুলতে পারবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

 

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির নামে প্রচারিত একটি লিখিত বিবৃতিতে এসব কথা বলা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা তীব্র হওয়ার মধ্যেই তার এই বক্তব্য সামনে এল।

 

বিবৃতিতে খামেনি বলেন, গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করেছে। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর মূল্যহীন ও বিশ্বাসযোগ্যতাহীন।

 

যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান’ হিসেবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, প্রতিশ্রুতি ভঙ্গ, আধিপত্যবাদ ও আগ্রাসন দেশটির নীতির অবিচ্ছেদ্য অংশ।

 

খামেনি বলেন, “মার্কিন শত্রু যখন সংঘাত আরও উসকে দিয়ে বড় ধরনের মূল্য ও অপমানের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তাদের জানা উচিত, ইরানের জনগণ ও প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য এমন শিক্ষা প্রস্তুত রেখেছে, যা তারা কখনো ভুলতে পারবে না।”

 

ইরান সমর্থিত বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী ও মিত্র শক্তিকে তেহরান সাধারণত ‘প্রতিরোধ ফ্রন্ট’ হিসেবে উল্লেখ করে থাকে।

 

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। তেহরানের অভিযোগ, মার্কিন হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি সেতু, রেলপথ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও মিত্র দেশগুলোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইন, কুয়েত ও কাতারসহ কয়েকটি দেশে হামলার ঘটনা ঘটেছে। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে অবস্থানরত একটি মার্কিন জাহাজেও হামলা চালানোর দাবি করেছে তেহরান।

 

কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির মধ্যে নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

খামেনি দাবি করেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে যুক্তরাষ্ট্রের অবিশ্বস্ততা ও উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে। চলমান সংঘাতের মধ্যে দেশ রক্ষায় নেতৃত্বের ওপর আস্থা রাখার পাশাপাশি ইরানের জনগণকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

 

গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এর লক্ষ্য ছিল সংঘাত নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির পথ তৈরি করা। তবে পরে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তোলে। নতুন করে হামলা শুরু হওয়ায় সেই উদ্যোগ এখন কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান! জানার পর ক্ষুব্ধ মাস্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান! জানার পর ক্ষুব্ধ মাস্ক

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। বিষয়টি জানতে পেরে ব্যাপক ক্ষুব্ধ হন মাস্ক। শনিবার (২৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটির বরাতে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।   প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর পাল্টা অভিযানে স্টারলিংক ব্যবহার করে ইরান।   স্পেসএক্সের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে পরিচিত দুই ব্যক্তির বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়ে জানতে পারেন মাস্ক। তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধারণা, এসব ঘটনার সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক অভিযানের সম্পর্ক রয়েছে। বিষয়টি জানার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।   মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছিল বলেও জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ রয়টার্সকে জানিয়েছে, এ ধরনের কোনো প্রতিবেদনের বিষয়ে তারা অবগত নয়।   ইরানে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের ব্যবসা পরিচালনার অনুমোদন নেই। তবে দেশটিতে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা সক্রিয় রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন ইলন মাস্ক।   চলতি বছরের জানুয়ারিতে ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের সময় দেশটির কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার গোপনে কয়েক হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠিয়েছিল। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পরও ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান।   সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার পাশাপাশি সংঘাতপূর্ণ অঞ্চলে স্টারলিংকের অননুমোদিত সামরিক ব্যবহার ঠেকানো স্পেসএক্সের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার ব্যবহার ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।   এ বিষয়ে মন্তব্য জানতে স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।    সংবাদসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ০:৩৫
বিটিএস তারকার ছবি দেখে সেনাবাহিনীর প্রেমিকা ভেবে ছিনতাই করা ফোন ফেরত দিল চোর

বিটিএস তারকার ছবি দেখে সেনাবাহিনীর প্রেমিকা ভেবে ছিনতাই করা ফোন ফেরত দিল চোর

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, লঙ্ঘন করলে ১ হাজার ইউরো জরিমানা

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, লঙ্ঘন করলে ১ হাজার ইউরো জরিমানা

মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা

মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা

ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন
ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন

ইরানে পারিবারিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় বিধিনিষেধের দ্বৈত চাপে নারীরা কেবল বেত্রাঘাতের মতো শারীরিক শাস্তিরই নয়, বরং ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার্থে হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছেন বলে সিবিএস নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে।   গত ২১ নভেম্বর পশ্চিমাঞ্চলীয় সানান্দাজ শহরে অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানানোর পর হেলিয়া ফাত্তাহি নামের এক তরুণীকে তার মা-বাবা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে; স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিবারের সম্মানহানির কথা স্বীকার করলেও প্রাদেশিক পুলিশ প্রধান একে নিছক ‘পারিবারিক কলহ’ হিসেবে উল্লেখ করেছেন এবং তাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয়নি।   এর মাত্র দুই দিন পর পবিত্র শহর কোমে প্রায় দুই বছর আগে হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার অপরাধে জনপ্রিয় সংগীতশিল্পী পরস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত দেওয়া হয়।   নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরেই ইরানের ২৭টি প্রদেশে অন্তত ১৫৯টি নারী হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে অন্তত ২৩টিকে ‘অনার কিলিং’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।   সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর ইরানের গিলান প্রদেশে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জন্মদিনের অনুষ্ঠানে সাদাফ হাঘবিন (২৩) নামের এক তরুণী এবং উত্তর-পশ্চিমাঞ্চলে বাল্যবিবাহের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় জাহরা জেদ্দি (১৬) নামের এক কিশোরী নিহত হয়েছেন। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর গড়ে ওঠা ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের পর শহরাঞ্চলে অনেক নারী হিজাব ছাড়া চলাফেরা করলেও গ্রাম ও ছোট শহরগুলোতে নারীরা এখনো চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।   বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের মতে, ইরানের দণ্ডবিধির ৩০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো বাবা বা দাদা তার সন্তান বা নাতি-নাতনিকে হত্যা করলে ইসলামি আইন ‘কিসাস’ বা মৃত্যুদণ্ডের বিধান থেকে অব্যাহতি পান, যা পারিবারিক সহিংসতায় অপরাধীদের পার পাওয়ার সুযোগ তৈরি করে।   ২০২০ সালে ১৪ বছর বয়সী কিশোরী রোমিনা আশরাফিকে তার বাবার হাতে নির্মমভাবে হত্যার ঘটনার পর নারীদের সুরক্ষায় ‘রোমিনা বিল’ নামে একটি কঠোর আইন পাসের উদ্যোগ নেওয়া হলেও ছয় বছরেও তা আইনে পরিণত হয়নি। সংস্কারপন্থী সংবাদপত্র ‘শারঘ’সহ দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিরা বিপন্ন নারীদের সুরক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৬:৪৪

আফগানিস্তানে নারীদের নামের বদলে ‘বিবি’ লেখার নির্দেশ, চিকিৎসাপত্রেও নিষিদ্ধ আসল নাম

ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস

ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস

গালিগালাজ থেকে হত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

বছরের অন্যতম বড় কেনাকাটার উৎসব ‘ব্ল্যাক ফ্রাইডে’ উপলক্ষ্যে বিশ্বের শীর্ষ ই-কমার্স ও রিটেইল প্ল্যাটফর্মগুলোতে পণ্যের দামে বড় ধরনের ছাড় শুরু হয়েছে। আমাজন, ওয়ালমার্ট, টার্গেট, বেস্ট বাই এবং প্লেস্টেশনের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রযুক্তি, গৃহস্থালি, রান্নাঘর, রূপচর্চা ও ভ্রমণসংশ্লিষ্ট ১৯৭টির বেশি জনপ্রিয় পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হচ্ছে।   আন্তর্জাতিক শপিং বিশ্লেষকদের মতে, প্রতিটি পণ্যের ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ বা তার বেশি ছাড় দেওয়া হচ্ছে এবং অনেক পণ্যের দাম গত তিন থেকে ছয় মাসের মধ্যে কিংবা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ক্রেতাদের আগ্রহ ও চাহিদার কারণে জনপ্রিয় পণ্যগুলো দ্রুত স্টক ফুরিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।   চলমান এই বিশেষ ছাড়ের তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি পণ্যের মধ্যে রয়েছে: প্রযুক্তি ও গ্যাজেট: অ্যাপল এয়ারট্যাগ ৩৮ শতাংশ ছাড়ে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অ্যাপল এয়ারপডস প্রো ৩-এ ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এবং ওউরা রিং ৫ স্মার্ট রিংয়ে রয়েছে ২৫ শতাংশ মূল্যছাড়।   হোম সিকিউরিটি ও ক্লিনিং: রিং ব্যাটারি ডোরবেল ২কে ৬১ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এছাড়া শার্ক আপরাইট নেভিগেটর লিফট-অ্যাওয়ে ভ্যাকুয়ামে ৪০ শতাংশ এবং আইরোবট রুম্বা ১০৫ ভ্যাক রোবট ভ্যাকুয়ামে আকর্ষণীয় অফার রয়েছে।   রান্নাঘর ও ভ্রমণ: কিচেনএইড ক্লাসিক সিরিজ ৪.৫ কোয়ার্ট টিল্ট-হেড স্ট্যান্ড মিক্সারে ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ভ্রমণপিপাসুদের জন্য ওয়ালা ফ্রি-সিপ স্টেইনলেস স্টিল ওয়াটার বোতলে ২৪ শতাংশ এবং স্যামসোনাইট ফ্রিফর্ম ২-পিস লাগেজ সেটে ২৯ শতাংশ ছাড় চলছে।   রূপচর্চা ও অন্যান্য: মেডিকিউব জিরো পোর প্যাড ২.০-এ ৩০ শতাংশ এবং ক্রোকস ক্লাসিক ফাজ স্ক্রাফে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া অ্যানসেস্ট্রিডিএনএ জেনেটিক টেস্ট কিটে ৭১ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা এসেছে।   সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সাইবার মান্ডের আগেই ব্ল্যাক ফ্রাইডের এই অফারগুলোতে সবচেয়ে বড় মূল্যছাড়গুলো মিলছে, তাই প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের দাম যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। সূত্র: এনবিসি নিউজ।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:১০
গাদি আইজেনকোটকে নিয়ে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেতানিয়াহুর। ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

কানাডার নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশ স্টেশনে যাচ্ছে ফ্রিজ-ড্রাইড পুতিন। ছবি: সংগৃহীত

মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার  সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...