যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়ন মামলায় তিন বাংলাদেশিসহ ৮ জন গ্রেপ্তার
যুক্তরাজ্যের ওয়েলসে কয়েক দশক আগে ঘটে যাওয়া ভয়াবহ শিশু যৌন নিপীড়ন ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন বাংলাদেশি বংশোদ্ভূতসহ মোট আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
দক্ষিণ ওয়েলসের গুয়েন্ট পুলিশ দীর্ঘ তদন্তের পর গত মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাজ্যের নিউপোর্ট, সোয়ানসি, লন্ডন, বার্মিংহাম, ল্যাঙ্কাশায়ার, এডিনবার্গ এবং স্কটল্যান্ডের আর্গিল অ্যান্ড বিউট এলাকা থেকে এই আট ব্যক্তিকে গ্রেপ্তার করে। 'অপারেশন ওক' নামের বিশেষ এই পুলিশি অভিযানের আওতায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৭টি ধর্ষণের ঘটনাসহ মোট ৩৪টি সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ১৯৮৫ থেকে ১৯৯৬ সালের মধ্যবর্তী সময়ে শিশু অবস্থায় যৌন নির্যাতনের শিকার হওয়া বেশ কয়েকজন নারীর সাম্প্রতিক অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। গ্রেপ্তারকৃত এই আটজনের বয়স বর্তমানে ৫৪ থেকে ৭৩ বছরের মধ্যে এবং তারা প্রত্যেকেই ব্রিটিশ নাগরিক। তবে অভিযুক্তদের পরিচয় বিশ্লেষণ করে দেখা গেছে, এদের মধ্যে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছেন। তারা হলেন—মোহাম্মদ শেখ আব্দুল হান্নান, শেখ মোহাম্মদ তাহির উল্লাহ এবং আমিনুর রহমান চৌধুরী।
এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর সব অপরাধের বিবরণ উঠে এসেছে। বার্মিংহামের বাসিন্দা ৫৮ বছর বয়সী শাফাক মোহাম্মদের বিরুদ্ধে ১১ বছরের কম বয়সী ও ১৬ বছরের ঊর্ধ্বের নারী ধর্ষণসহ সর্বোচ্চ ১১টি অভিযোগ আনা হয়েছে। এডিনবার্গের মোহাম্মদ শেখ আব্দুল হান্নানের (৫৪) বিরুদ্ধে ধর্ষণ ও এর ষড়যন্ত্রসহ আটটি এবং ল্যাঙ্কাশায়ারের শাকিল বাবুরের (৫৮) বিরুদ্ধে ১৬ বছরের কম বয়সী শিশুকে শ্লীলতাহানির চারটি অভিযোগ রয়েছে।
এছাড়া নিউপোর্টের সৈয়দ মোহাম্মদ আশান তাকভি (৬৫) ও সোয়ানসির মুরাদ আলীর (৫৭) বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক শিশু ধর্ষণের অভিযোগ গঠন করা হয়েছে। পাশাপাশি নিউপোর্টের শেখ মোহাম্মদ তাহির উল্লাহর (৭৩) বিরুদ্ধে দুটি, টটেনহ্যামের আমিনুর রহমান চৌধুরীর (৫৮) বিরুদ্ধে একটি এবং স্কটল্যান্ডের কেভিন লরেন্সের (৫৪) বিরুদ্ধে ধর্ষণের ষড়যন্ত্র ও পতিতাবৃত্তিতে বাধ্য করার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
ওয়েলসের প্রধান ক্রাউন প্রসিকিউটর জেনি হপকিন্স জানিয়েছেন, আসামিদের বিচারের মুখোমুখি করতে এবং জনস্বার্থে অপরাধমূলক কার্যক্রমের বিচার নিশ্চিত করতে প্রসিকিউটররা যথেষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন। আইনি প্রক্রিয়া চলমান থাকায় অভিযুক্তদের ন্যায়বিচার পাওয়ার অধিকারের বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন। আগামী ২৪ জুলাই নিউপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে এই আট আসামিকে হাজির করার কথা রয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি যুক্তরাজ্যের প্রবাসী কমিউনিটি ও সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreকানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরির বিলাসবহুল ট্রেনভ্রমণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন ভেনিস সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেসে রাতভর ভ্রমণ করেছেন এই তারকা যুগল বলে খবর প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হয়েছে, তাদের এক রাতের এই ভ্রমণের খরচ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। তবে তারা ঠিক কত টাকা ব্যয় করেছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ভেনিস সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেস বিশ্বের অন্যতম অভিজাত পর্যটকবাহী ট্রেন। ঐতিহ্যবাহী ইউরোপীয় নকশায় সাজানো বিলাসবহুল কেবিন, ব্যক্তিগত স্যুট, অভিজাত রেস্তোরাঁ ও বিশেষ আতিথেয়তার জন্য পরিচিত এই ট্রেন। যাত্রীদের জন্য রয়েছে পাঁচতারকা হোটেলের মতো সুযোগ-সুবিধা। ট্রেনের অভ্যন্তরীণ সাজসজ্জায় বিংশ শতাব্দীর ইউরোপীয় আভিজাত্যের ছোঁয়া রাখা হয়েছে। কেবিনের ধরন, ভ্রমণের সময় ও গন্তব্য অনুযায়ী এর ভাড়া নির্ধারিত হয়। রাজনীতি ও সংগীতজগতের দুই আলোচিত ব্যক্তিত্ব ট্রুডো ও পেরির ব্যক্তিগত জীবন নিয়ে আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ রয়েছে। এবার তাদের বিলাসবহুল ইউরোপ ভ্রমণের খবর নতুন করে আলোচনায় এসেছে। সূত্র: People Magazine 871-এসএ
বিমানের বদলে স্থলসীমান্ত দিয়ে দেশে প্রবেশের কথা ভাবছেন শেখ হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস
আবুধাবি বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য আর দাঁড়াতে হবে না লাইনে! হাঁটতে হাঁটতেই যাচাই হবে পাসপোর্ট
পূর্ব লন্ডনে ১৬ বছরের বাংলাদেশি কিশোরীর মৃত্যু, বিমানবন্দর থেকে সৎ বাবা গ্রেফতার
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। বিষয়টি জানতে পেরে ব্যাপক ক্ষুব্ধ হন মাস্ক। শনিবার (২৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটির বরাতে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর পাল্টা অভিযানে স্টারলিংক ব্যবহার করে ইরান। স্পেসএক্সের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে পরিচিত দুই ব্যক্তির বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়ে জানতে পারেন মাস্ক। তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধারণা, এসব ঘটনার সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক অভিযানের সম্পর্ক রয়েছে। বিষয়টি জানার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছিল বলেও জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ রয়টার্সকে জানিয়েছে, এ ধরনের কোনো প্রতিবেদনের বিষয়ে তারা অবগত নয়। ইরানে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের ব্যবসা পরিচালনার অনুমোদন নেই। তবে দেশটিতে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা সক্রিয় রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন ইলন মাস্ক। চলতি বছরের জানুয়ারিতে ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের সময় দেশটির কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার গোপনে কয়েক হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠিয়েছিল। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পরও ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার পাশাপাশি সংঘাতপূর্ণ অঞ্চলে স্টারলিংকের অননুমোদিত সামরিক ব্যবহার ঠেকানো স্পেসএক্সের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার ব্যবহার ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মন্তব্য জানতে স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। সংবাদসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স 871-এসএ
বিটিএস তারকার ছবি দেখে সেনাবাহিনীর প্রেমিকা ভেবে ছিনতাই করা ফোন ফেরত দিল চোর
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, লঙ্ঘন করলে ১ হাজার ইউরো জরিমানা
মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা
ইরানে পারিবারিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় বিধিনিষেধের দ্বৈত চাপে নারীরা কেবল বেত্রাঘাতের মতো শারীরিক শাস্তিরই নয়, বরং ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার্থে হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছেন বলে সিবিএস নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে। গত ২১ নভেম্বর পশ্চিমাঞ্চলীয় সানান্দাজ শহরে অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানানোর পর হেলিয়া ফাত্তাহি নামের এক তরুণীকে তার মা-বাবা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে; স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিবারের সম্মানহানির কথা স্বীকার করলেও প্রাদেশিক পুলিশ প্রধান একে নিছক ‘পারিবারিক কলহ’ হিসেবে উল্লেখ করেছেন এবং তাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয়নি। এর মাত্র দুই দিন পর পবিত্র শহর কোমে প্রায় দুই বছর আগে হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার অপরাধে জনপ্রিয় সংগীতশিল্পী পরস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত দেওয়া হয়। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরেই ইরানের ২৭টি প্রদেশে অন্তত ১৫৯টি নারী হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে অন্তত ২৩টিকে ‘অনার কিলিং’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর ইরানের গিলান প্রদেশে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জন্মদিনের অনুষ্ঠানে সাদাফ হাঘবিন (২৩) নামের এক তরুণী এবং উত্তর-পশ্চিমাঞ্চলে বাল্যবিবাহের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় জাহরা জেদ্দি (১৬) নামের এক কিশোরী নিহত হয়েছেন। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর গড়ে ওঠা ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের পর শহরাঞ্চলে অনেক নারী হিজাব ছাড়া চলাফেরা করলেও গ্রাম ও ছোট শহরগুলোতে নারীরা এখনো চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের মতে, ইরানের দণ্ডবিধির ৩০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো বাবা বা দাদা তার সন্তান বা নাতি-নাতনিকে হত্যা করলে ইসলামি আইন ‘কিসাস’ বা মৃত্যুদণ্ডের বিধান থেকে অব্যাহতি পান, যা পারিবারিক সহিংসতায় অপরাধীদের পার পাওয়ার সুযোগ তৈরি করে। ২০২০ সালে ১৪ বছর বয়সী কিশোরী রোমিনা আশরাফিকে তার বাবার হাতে নির্মমভাবে হত্যার ঘটনার পর নারীদের সুরক্ষায় ‘রোমিনা বিল’ নামে একটি কঠোর আইন পাসের উদ্যোগ নেওয়া হলেও ছয় বছরেও তা আইনে পরিণত হয়নি। সংস্কারপন্থী সংবাদপত্র ‘শারঘ’সহ দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিরা বিপন্ন নারীদের সুরক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন।
আফগানিস্তানে নারীদের নামের বদলে ‘বিবি’ লেখার নির্দেশ, চিকিৎসাপত্রেও নিষিদ্ধ আসল নাম
ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস

