কমলারঙা ঠোঁট, রহস্যময় ডাক, ১৮ বছর পর মিলল জঙ্গলে লুকিয়ে থাকা নতুন বানরের প্রজাতি
কঙ্গোর ঘন রেইনফরেস্টে দীর্ঘ ১৮ বছর ধরে গবেষণার পর বিজ্ঞানীরা কালো লোম ও উজ্জ্বল কমলা রঙের ঠোঁটবিশিষ্ট এক নতুন প্রজাতির বানরের সন্ধান পেয়েছেন। গবেষকদের মতে, আধুনিক যুগে সম্পূর্ণ নতুন কোনো প্রাইমেট বা বানরজাতীয় প্রাণী আবিষ্কার অত্যন্ত বিরল ঘটনা। গবেষণার ফলাফল সম্প্রতি বিজ্ঞানবিষয়ক সাময়িকী পিএলওএস ওয়ানে প্রকাশিত হয়েছে।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের লোমামি ন্যাশনাল পার্কে ২০০৮ সালে সংরক্ষণকর্মীরা প্রথম প্রাণীটিকে দেখতে পান। তবে তোলা ছবিটি স্পষ্ট না হওয়ায় সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রায় এক দশক পর আবার ক্যামেরায় ধরা পড়লে গবেষকদের সন্দেহ হয়, এটি হয়তো আগে কখনও নথিভুক্ত না হওয়া একটি নতুন প্রজাতি।
স্থানীয় বালাঙ্গা জনগোষ্ঠী প্রাণীটির নাম দিয়েছে ‘লিকওয়েলি’। পরে গবেষণার মাধ্যমে এর বৈজ্ঞানিক নাম রাখা হয় ‘কোলোবাস কঙ্গোয়েনসিস’ বা ‘সি. কঙ্গোয়েনসিস’, যার নামকরণ করা হয়েছে কঙ্গো অববাহিকার নামে।
ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক জুনিয়র আমবোকো এবং তার সহকর্মীরা ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রাণীটির ওপর মাঠপর্যায়ে গবেষণা চালান। তারা বানরগুলোর চলাফেরা, ডাক, আচরণ পর্যবেক্ষণ করেন এবং জাতীয় উদ্যানসংলগ্ন ৫২টি গ্রামের বাসিন্দাদের কাছে ছবিও দেখান। তবে মাত্র আটটি গ্রামের মানুষ প্রাণীটিকে চিনতে পারেন। তাদের ভাষ্য অনুযায়ী, এলাকায় এটি শিকার করে খাদ্য হিসেবে খাওয়া হয়।
গবেষণায় দেখা যায়, প্রায় ১৫ পাউন্ড ওজনের এই বানর গাছে ২০ সদস্য পর্যন্ত দলবদ্ধভাবে চলাফেরা করে। চকচকে কালো লোম, পশ্চাৎদেশে সাদা দাগ এবং মুখ ও নাকের চারপাশে উজ্জ্বল কমলা রঙের বৃত্তই এর সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য। অন্য কোলোবাস বানরের তুলনায় এর মাথার লোমের গঠনও ভিন্ন।
গবেষকদের ধারণা, মুখের কমলা রঙের এই চিহ্ন একই প্রজাতির সদস্যদের একে অপরকে শনাক্ত করতে অথবা সঙ্গী আকর্ষণে ভূমিকা রাখতে পারে। এছাড়া অন্য কোলোবাস বানরের তুলনায় এদের ডাকও আলাদা। গভীর গর্জন ও নাক দিয়ে বের হওয়া বিশেষ ধরনের শব্দ এদের অন্যতম বৈশিষ্ট্য।
গবেষণার সময় শিকারিদের কাছ থেকে জব্দ করা মৃত প্রাণীর নমুনা সংগ্রহ করে বিজ্ঞানীরা ডিএনএ বিশ্লেষণ করেন। পরে জাদুঘরে সংরক্ষিত অন্যান্য কোলোবাস বানরের নমুনার সঙ্গে তুলনা করে নিশ্চিত হন, এটি সত্যিই সম্পূর্ণ নতুন একটি প্রজাতি।
গবেষকদের তথ্য অনুযায়ী, গত ৭৫ বছরে আফ্রিকায় আবিষ্কৃত এটি মাত্র পঞ্চম নতুন বানর প্রজাতি। বিশ্লেষণে আরও জানা গেছে, এর নিকটতম আত্মীয় ব্ল্যাক কোলোবাস বানর থেকে প্রায় ৫০ লাখ বছর আগে এদের বিবর্তনগত বিচ্ছেদ ঘটে।
গবেষকরা প্রাণীটিকে ‘বিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছেন। কারণ এটি খুব সীমিত এলাকায় বাস করে এবং বন উজাড় ও শিকারের কারণে এর অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreইতালির পার্লামেন্ট অনুমোদিত নতুন শিক্ষাসংস্কার আইনে স্কুল ও সংশ্লিষ্ট কার্যক্রমের সময় বোরকা ও নিকাবসহ মুখ ঢেকে রাখার যেকোনো পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এই জরিমানার দায়ভার মা-বাবা বা আইনি অভিভাবকের ওপর বর্তাবে এবং রাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় পোশাক ও পরিচয়সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোরভাবে প্রয়োগের লক্ষ্য নিয়ে এই ধারা যুক্ত করা হয়েছে। একই আইনে প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে, তবে যেসব শিক্ষার্থীর ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, তারা এই সীমা থেকে অব্যাহতি পাবে বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের এই উদ্যোগকে অভিবাসন ও সাংস্কৃতিক সংহতি নীতির অংশ হিসেবে দেখা হলেও বিরোধী দলগুলো এটিকে বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে তীব্র সমালোচনা করেছে। সমালোচকদের মতে, বোরকা বা নিকাব নিষিদ্ধ করার ফলে নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ও অংশগ্রহণ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, আর শ্রেণিকক্ষে ৩০ শতাংশ কোটা আরোপ করলে অভিবাসী ও বিদেশি বংশোদ্ভূত শিশুদের স্থানীয় সমাজ ও শিক্ষাব্যবস্থায় স্বাভাবিক একীভূতকরণ ব্যাহত হতে পারে। সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ভাষাগত দক্ষতা, ধর্মীয় অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তির ভারসাম্য নিয়ে ইতালির রাজনীতি ও নাগরিক সমাজে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা
ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন
আফগানিস্তানে নারীদের নামের বদলে ‘বিবি’ লেখার নির্দেশ, চিকিৎসাপত্রেও নিষিদ্ধ আসল নাম
পৃথিবীর অন্যতম বিখ্যাত চিকিৎসা-আবিষ্কারগুলোর একটি ঘটেছিল একদম দুর্ঘটনাবশত, ল্যাবের প্লেট পরিষ্কার না করার কারণে। ১৯২৮ সালে লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময় একটি প্লেটে স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া চাষ করেছিলেন, যেখানে ভুলবশত ছত্রাক জন্মে যায়। ফ্লেমিং লক্ষ্য করেন যে ওই ছত্রাকের চারপাশের সব ব্যাকটেরিয়া মরে গেছে, অথচ দূরের ব্যাকটেরিয়াগুলো দিব্যি বেঁচে আছে। এই ব্যতিক্রমী পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় কোটি প্রাণ বাঁচানো প্রথম অ্যান্টিবায়োটিক, যা আগেকার দিনে সামান্য সংক্রমণেও মানুষের মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয় এবং সংক্রামক রোগের চিকিৎসায় বিপ্লব ঘটায়। ফ্লেমিংয়ের এই গবেষণা ১৯২৯ সালে ব্রিটিশ জার্নাল অব এক্সপেরিমেন্টাল প্যাথলজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে অক্সফোর্ডের গবেষক ফ্লোরি ও চেইন এই আবিষ্কারকে কার্যকর ও ব্যবহারযোগ্য ওষুধে রূপ দেন, যা কোটি কোটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ১৯৪৫ সালে এই তিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। সংশ্লিষ্টদের মতে, শুধু দুর্ঘটনাই যথেষ্ট ছিল না; প্লেটটি ফেলে না দিয়ে ফ্লেমিং সূক্ষ্মভাবে খেয়াল করেছিলেন বলেই মানবজাতি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ার পথ খুঁজে পেয়েছিল।
গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক
নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
কানাডার জনপ্রিয় খাবার পুতিন এবার যাচ্ছে মহাকাশে। দেশটির নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ উপহার হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে এই ঐতিহ্যবাহী খাবার। তবে মহাকাশে খাওয়ার উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে আনা হয়েছে বিশেষ পরিবর্তন। শুক্রবার (২৭ নভেম্বর) কানাডার মহাকাশ সংস্থা (সিএসএ) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বিশেষ আপ্যায়ন হিসেবে নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশে পাঠানো হবে ফ্রিজ-ড্রাইড পুতিন। কানাডার ফরাসিভাষী অঞ্চল কুইবেকের ঐতিহ্যবাহী খাবার পুতিন সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি এবং পনির দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য খাবারটির একটি দুগ্ধজাত উপাদানমুক্ত ও নিরামিষ সংস্করণ তৈরি করা হয়েছে। মহাকাশে খাবার পাঠানোর নির্ধারিত নিয়ম মেনেই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে। এ জন্য কানাডার মহাকাশ সংস্থা কুইবেকের শেফ ইভ লোর সঙ্গে কাজ করেছে। তিনি বর্তমানে এনএইচএলের মন্ট্রিয়ল কানাডিয়ান্স দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইনস্টাগ্রামে শেফ ইভ লো জানিয়েছেন, জশুয়া যেন মহাকাশে বসে নিজের প্রিয় খাবার খেতে গিয়ে বাড়ির পরিবেশ অনুভব করতে পারেন, সেই ভাবনা থেকেই বিশেষ পুতিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিজ-ড্রাইড বা হিমায়িত করে পানিশূন্য করা এই খাবারটি আগামী সপ্তাহান্তে উৎক্ষেপণের কথা থাকা একটি সরবরাহ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে। সূত্র: এএফপি
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে
ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

