সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

মেসিসহ আর্জেন্টিনা দলের পাসপোর্ট তথ্য ফাঁস, নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য

ইসতিয়াক আহমেদ প্রকাশ: জুন ১০, ২০২৬ ১৯:৫৮
ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা
ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল উন্মাদনা শুরুর ঠিক আগমুহূর্তে এক চরম বিব্রতকর নিরাপত্তা ত্রুটির শিকার হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। আইসল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত বিশ্বকাপের একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচের অফিশিয়াল 'টিম শিট' বা দলীয় তালিকায় লিওনেল মেসিসহ আর্জেন্টিনার পুরো দলের পাসপোর্ট নম্বর অনিচ্ছাকৃতভাবে প্রকাশ হয়ে গেছে।

 

সাধারণত ম্যাচ রেফারি ও অফিশিয়ালদের জন্য ইস্যু করা এই তালিকায় খেলোয়াড়দের পাসপোর্ট নম্বর উল্লেখ থাকলেও গণমাধ্যমে প্রকাশের আগে তা অস্পষ্ট বা ব্লার করে দেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের আলাবামার অবার্নস্থিত জর্ডান-হেয়ার স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচের পর সেটি করা হয়নি। ফলে লিওনেল মেসি, লিসান্দ্রো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজসহ আর্জেন্টিনার একাদশে থাকা এবং অতিরিক্ত বেঞ্চের সকল খেলোয়াড়ের গোপন পাসপোর্ট নম্বর ফাঁস হয়ে যায়, যা পরবর্তীতে বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।

 

অবশ্য আইসল্যান্ড দল তাদের তালিকায় পাসপোর্ট নম্বর জমা না দেওয়ায় এই যাত্রা রক্ষা পেয়েছে।

 

'রোড টু ২৬' নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে ম্যাচটি আয়োজিত হয়েছিল, যারা তুর্কি এয়ারলাইন্সের পৃষ্ঠপোষকতায় বিশ্বকাপ শুরুর আগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। ৮৮ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে আইসল্যান্ডকে পরাজিত করে। ম্যাচে ইনজুরি কাটিয়ে ৭০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই পেনাল্টি থেকে দারুণ গোল করেন ৩৮ বছর বয়সী মহাতারকা লিওনেল মেসি।

 

এছাড়া থিয়াগো আলমাডার করা দলের তৃতীয় গোলের পেছনেও রদ্রিগো ডি পলের উদ্দেশ্যে বাড়ানো মেসির একটি পাসের বড় অবদান ছিল। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন ভ্যালেন্টিন বারকো। এর আগে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় মেসির বিশ্বকাপে খেলা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও, প্রীতি ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত ফিটনেসের জানান দিয়েছেন এই ফুটবল জাদুকর।

 

ম্যাচ শেষে নিজের ফিটনেস এবং ইনজুরি কাটিয়ে ফেরা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, "আমি খুব খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং বরাবরের মতোই রোমাঞ্চিত। মাঠে নেমে নিজেকে বেশ ভালো লেগেছে। ইনজুরি নিয়ে যে একটা সুপ্ত ভয় কাজ করছিল, তা ঝেড়ে ফেলে স্বাধীনভাবে খেলতে চেয়েছিলাম। প্রথম ম্যাচের আগে আমাদের হাতে এখনো এক সপ্তাহ সময় আছে সবাইকে সেরা ছন্দে ফিরিয়ে আনার জন্য।

 

" উল্লেখ্য, ১১ জুন বৃহস্পতিবার থেকে ২০২৬ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হলেও গ্রুপ 'জে' তে থাকা আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ১৭ জুন বুধবার। কানসাস সিটিতে অনুষ্ঠেয় সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। তবে মাঠের লড়াই শুরুর আগে খেলোয়াড়দের ব্যক্তিগত গোপনীয়তা ফাঁসের এই ঘটনা এখন ফুটবল বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস
ল্যাবের এক ভুলেই আবিষ্কার কোটি প্রাণ বাঁচানো ওষুধ, বদলে যায় চিকিৎসার ইতিহাস

পৃথিবীর অন্যতম বিখ্যাত চিকিৎসা-আবিষ্কারগুলোর একটি ঘটেছিল একদম দুর্ঘটনাবশত, ল্যাবের প্লেট পরিষ্কার না করার কারণে। ১৯২৮ সালে লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময় একটি প্লেটে স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া চাষ করেছিলেন, যেখানে ভুলবশত ছত্রাক জন্মে যায়।   ফ্লেমিং লক্ষ্য করেন যে ওই ছত্রাকের চারপাশের সব ব্যাকটেরিয়া মরে গেছে, অথচ দূরের ব্যাকটেরিয়াগুলো দিব্যি বেঁচে আছে। এই ব্যতিক্রমী পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় কোটি প্রাণ বাঁচানো প্রথম অ্যান্টিবায়োটিক, যা আগেকার দিনে সামান্য সংক্রমণেও মানুষের মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয় এবং সংক্রামক রোগের চিকিৎসায় বিপ্লব ঘটায়।   ফ্লেমিংয়ের এই গবেষণা ১৯২৯ সালে ব্রিটিশ জার্নাল অব এক্সপেরিমেন্টাল প্যাথলজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে অক্সফোর্ডের গবেষক ফ্লোরি ও চেইন এই আবিষ্কারকে কার্যকর ও ব্যবহারযোগ্য ওষুধে রূপ দেন, যা কোটি কোটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ১৯৪৫ সালে এই তিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন।   সংশ্লিষ্টদের মতে, শুধু দুর্ঘটনাই যথেষ্ট ছিল না; প্লেটটি ফেলে না দিয়ে ফ্লেমিং সূক্ষ্মভাবে খেয়াল করেছিলেন বলেই মানবজাতি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ার পথ খুঁজে পেয়েছিল।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৪:৪৬
গালিগালাজ থেকে হত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা

ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক

গাদি আইজেনকোটকে নিয়ে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেতানিয়াহুর। ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব

কানাডার নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশ স্টেশনে যাচ্ছে ফ্রিজ-ড্রাইড পুতিন। ছবি: সংগৃহীত
মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য

কানাডার জনপ্রিয় খাবার পুতিন এবার যাচ্ছে মহাকাশে। দেশটির নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ উপহার হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে এই ঐতিহ্যবাহী খাবার। তবে মহাকাশে খাওয়ার উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে আনা হয়েছে বিশেষ পরিবর্তন।   শুক্রবার (২৭ নভেম্বর) কানাডার মহাকাশ সংস্থা (সিএসএ) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বিশেষ আপ্যায়ন হিসেবে নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশে পাঠানো হবে ফ্রিজ-ড্রাইড পুতিন।   কানাডার ফরাসিভাষী অঞ্চল কুইবেকের ঐতিহ্যবাহী খাবার পুতিন সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি এবং পনির দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য খাবারটির একটি দুগ্ধজাত উপাদানমুক্ত ও নিরামিষ সংস্করণ তৈরি করা হয়েছে। মহাকাশে খাবার পাঠানোর নির্ধারিত নিয়ম মেনেই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে।   এ জন্য কানাডার মহাকাশ সংস্থা কুইবেকের শেফ ইভ লোর সঙ্গে কাজ করেছে। তিনি বর্তমানে এনএইচএলের মন্ট্রিয়ল কানাডিয়ান্স দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।   ইনস্টাগ্রামে শেফ ইভ লো জানিয়েছেন, জশুয়া যেন মহাকাশে বসে নিজের প্রিয় খাবার খেতে গিয়ে বাড়ির পরিবেশ অনুভব করতে পারেন, সেই ভাবনা থেকেই বিশেষ পুতিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।   ফ্রিজ-ড্রাইড বা হিমায়িত করে পানিশূন্য করা এই খাবারটি আগামী সপ্তাহান্তে উৎক্ষেপণের কথা থাকা একটি সরবরাহ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে।   সূত্র: এএফপি

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:৪০
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার  সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে

রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে বিতর্কে ভারতীয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। ছবি: সংগৃহীত

ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার

আফগানিস্তানের বলখ প্রদেশে সরকারি নথি ও প্রেসক্রিপশনে নারীদের আসল নামের বদলে ‘বিবি’ ব্যবহারের কড়াকড়ি তালেবান প্রশাসনের। ছবি: সংগৃহীত
পরিচয় মুছে ‘বিবি’, ‘ছাগল’, ‘গোরু’! আফগান নারীদের নাম নেওয়াতেও নিষেধাজ্ঞা তালেবানের

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে নারীদের আসল নাম লেখা ও উচ্চারণের ওপর কড়াকড়ি আরোপ করেছে তালেবান প্রশাসন। সরকারি নথিপত্র, হাসপাতালের প্রেসক্রিপশন এবং চিকিৎসার রেকর্ডে নারীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ শব্দটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগ উঠেছে, কোনো কোনো ক্ষেত্রে নারীদের পরিচয়ে অপমানজনকভাবে ‘ছাগল’ বা ‘গোরু’-এর মতো পশুর নামও ব্যবহার করা হচ্ছে।   আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই নির্দেশনা নিয়ে তীব্র উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে জারি হওয়া এই নির্দেশের আওতায় বলখ প্রদেশের সরকারি কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের নারীদের আসল নাম এড়িয়ে চলতে বলা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা পুরো আফগানিস্তানজুড়ে কার্যকর করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।   অধিকারকর্মী ও বিশ্লেষকেরা বলছেন, নাম মানুষের স্বতন্ত্র পরিচয় ও অস্তিত্বের প্রতীক; কিন্তু এই পদক্ষেপ নারীদের পরিচয় মুছে ফেলার একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। একই নামের বা সাধারণ সম্বোধনের ব্যবহার বাড়লে হাসপাতালগুলোতে রোগীর ব্যবস্থাপত্র ও চিকিৎসা নথি শনাক্তকরণে বিভ্রান্তি তৈরি হয়ে চিকিৎসাগত ভুলের ঝুঁকিও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   উল্লেখ্য, ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকেই আফগানিস্তানে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাফেরার ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। এরই মধ্যে চিকিৎসাবিদ্যার কোর্সে নারীদের পড়াশোনায় নিষেধাজ্ঞা এবং নারী রোগীদের চিকিৎসায় নানা সীমাবদ্ধতার কারণে দেশটির স্বাস্থ্যখাতে সংকট আরও ঘনীভূত হয়েছে।   সূত্র: দ্য নিউ আরব   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৯:৬
হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক

কিউবার গুয়ানতানামো বে নৌঘাঁটিতে মাত্র ৮৪৯ জন অভিবাসী আটকে রাখতে ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

৩০ হাজার অভিবাসী আটকের ঘোষণা, বাস্তবে মাত্র ৮৪৯ জনে ৮ কোটি ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র  ছাড়াই আবেদনের সুযোগ

যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র ছাড়াই আবেদনের সুযোগ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...