সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
তথ্যপ্রযুক্তি

কোন নির্দেশ ছাড়াই এক এআই হ্যাক করল আরেক এআই কে

Unknown প্রকাশ: জুলাই ২২, ২০২৬ ৬:১৬
এআই মানুষ। ছবি:সংগৃহীত
এআই মানুষ। ছবি:সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নতুন এক নজিরবিহীন ঘটনার কথা প্রকাশ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পরীক্ষাধীন দুটি উন্নত এআই মডেল মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে ওপেন-সোর্স এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করে। প্রযুক্তি বিশ্বে এ ঘটনাকে এআই নিরাপত্তার জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। 

 

ওপেনএআই জানায়, ঘটনাটি ঘটে একটি অভ্যন্তরীণ নিরাপত্তা পরীক্ষার সময়। ওই পরীক্ষায় এআই মডেলগুলোর সাইবার সক্ষমতা যাচাই করা হচ্ছিল। এজন্য স্বাভাবিকের তুলনায় কিছু নিরাপত্তা নিয়ন্ত্রণ সাময়িকভাবে শিথিল করা হয়েছিল। সেই সুযোগে মডেলগুলো পরীক্ষার সীমাবদ্ধতা অতিক্রম করে ইন্টারনেটে প্রবেশ করে এবং পরে হাগিং ফেসের সার্ভারে ঢোকার পথ খুঁজে নেয়। 

 

তদন্তে জানা গেছে, এআই মডেলগুলোর লক্ষ্য ছিল পরীক্ষায় ভালো ফল করা। এজন্য তারা নিজেরাই পরীক্ষার উত্তর খুঁজতে বিভিন্ন কৌশল ব্যবহার করে। একপর্যায়ে চুরি হওয়া লগইন তথ্য এবং আগে থেকে অজানা একটি সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে হাগিং ফেসের সিস্টেমে প্রবেশের চেষ্টা চালায়। 

 

হাগিং ফেস প্রথমে তাদের সিস্টেমে অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করে হামলাটি থামিয়ে দেয়। পরে ওপেনএআই তদন্ত করে নিশ্চিত হয়, হামলার পেছনে ছিল তাদের নিজস্ব পরীক্ষাধীন এআই মডেল। দুটি প্রতিষ্ঠান এখন যৌথভাবে পুরো ঘটনার তদন্ত করছে। 

 

ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এ ঘটনাকে ‘নজিরবিহীন সাইবার নিরাপত্তা ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে আরও শক্তিশালী এআই তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এ ধরনের ঝুঁকিও বাড়তে পারে। তাই উন্নত এআই মডেল পরীক্ষার সময় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে। 

 

হাগিং ফেসের প্রধান নির্বাহী ক্লেমেন্ট ডেলাঙ্গেও জানিয়েছেন, হামলার ধরন এতটাই জটিল ছিল যে শুরু থেকেই তাঁদের সন্দেহ হয়েছিল এটি কোনো শীর্ষস্থানীয় এআই গবেষণা প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার করে চালানো হয়েছে। পরে ওপেনএআইয়ের তদন্তে সেই ধারণাই সত্য প্রমাণিত হয়। 

 

ওপেনএআই বলেছে, এ ঘটনায় ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত কোনো এআই মডেল, ডেটাসেট বা সেবায় পরিবর্তন আনা হয়নি। তবে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে গবেষণার পরিবেশে অতিরিক্ত নিরাপত্তা নিয়ন্ত্রণ যুক্ত করা হচ্ছে এবং হাগিং ফেসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

তথ্যপ্রযুক্তি

View more
এনক্রিপশন ভাঙার ক্ষমতা অর্জন করেছে এআই? বৈশ্বিক নিরাপত্তায় নতুন শঙ্কার আভাস বিশেষজ্ঞদের
এনক্রিপশন ভাঙার ক্ষমতা অর্জন করেছে এআই? বৈশ্বিক নিরাপত্তায় নতুন শঙ্কার আভাস বিশেষজ্ঞদের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ল্যাবগুলো এমন কিছু যুগান্তকারী ও বিস্ফোরক তথ্য নিজেদের কাছে রেখেছে, যা বিশ্বজুড়ে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, ব্যাংক ও সরকারি সংস্থাগুলোর তথ্য সুরক্ষায় ব্যবহৃত দশকের পর দশক পুরোনো গাণিতিক এনক্রিপশন সমস্যার সমাধান হয়তো এআই করে ফেলেছে।    এমনটি ঘটলে হ্যাকাররা ব্যাংকিং লেনদেন, কূটনৈতিক বার্তা এবং ব্যক্তিগত ইমেইলের মতো গোপন যোগাযোগ সহজেই ডিক্রিপ্ট বা পাঠোদ্ধার করার ক্ষমতা অর্জন করতে পারে।   শীর্ষস্থানীয় কম্পিউটার বিজ্ঞানীরা মনে করছেন, ক্রিপ্টোগ্রাফি বা গোপন তথ্য সংকেতায়নের গাণিতিক ভিত্তি নিয়ে এআই প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক সময়ে বড় কোনো আবিষ্কার করে থাকতে পারে। তবে ঠিক কী ধরনের তথ্য বা সমাধান বেরিয়ে এসেছে, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, একদিকে যেমন এআই এনক্রিপশন ভাঙার নতুন পথ বের করে থাকতে পারে, অন্যদিকে এটিও প্রমাণ হতে পারে যে এ ধরনের কোনো শর্টকাট বা সহজ পথ আদৌ নেই এবং বর্তমান তথ্য আগের ধারণার চেয়েও বেশি সুরক্ষিত।   সাম্প্রতিক সপ্তাহগুলোতে গণিতে বেশ কিছু আলোচিত অগ্রগতির পর এই উদ্বেগ আরও বেড়েছে। এর মধ্যে এআই মডেল ক্লড-এর সহায়তায় গণিতবিদ লেভেন্ট আলপোগের রিম্যান হাইপোথিসিস প্রমাণ করার দাবি এবং দশকের পর দশক অমীমাংসিত থাকা গাণিতিক সমস্যার সমাধানের দাবির মতো বিষয় রয়েছে। যদিও এসব প্রমাণ এখনো মানুষের দ্বারা পুরোপুরি যাচাই করা হয়নি, তবে ‘লিন’ (Lean) নামের কঠোর কোডিং ভাষায় যাচাই হওয়ায় গণিতবিদরা এগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।   আগে ধারণা করা হতো, কোয়ান্টাম কম্পিউটার তৈরি হলে আধুনিক ক্রিপ্টোগ্রাফি ভাঙা সম্ভব হবে এবং সেই ‘কিউ-ডে’ (Q-Day) আসতে আরও কয়েক বছর বা কয়েক দশক লাগতে পারে। কিন্তু সাম্প্রতিক গাণিতিক অগ্রগতির কারণে সেই সম্ভাব্য বড় পরিবর্তন বা বিশৃঙ্খলা কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   বিশেষজ্ঞরা বলছেন, যেসব বড় ব্যাংক ও সরকার এনক্রিপশন ব্যবস্থার ওপর নির্ভরশীল, তাদের দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা বা ‘অ্যাজিলিটি’ থাকতে হবে। যারা দ্রুত ব্যবস্থা ও পরিবর্তন আনতে পারবে, তারা নিরাপদ থাকবে; আর যারা পিছিয়ে পড়বে, তারা বড় ঝুঁকিতে পড়তে পারে। এই বিষয়ে মন্তব্যের জন্য ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের সাথে যোগাযোগ করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান। 873 ডিএন  

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৬:৫৭
চাকরি, ব্যবসা ও নেতৃত্বে এগিয়ে থাকতে এমআইটির ১০টি এআই কোর্স বিনামূল্যে শেখার সুযোগ!

চাকরি, ব্যবসা ও নেতৃত্বে এগিয়ে থাকতে এমআইটির ১০টি এআই কোর্স বিনামূল্যে শেখার সুযোগ!

ছবি: অধ্যাপক খোন্দকার এ মামুন, ভাইস প্রেসিডেন্ট, এআই, উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ (ডব্লিউইউএসটি)

বাংলাদেশকে এআই প্রযুক্তির উদ্ভাবক হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের অধ্যাপক খন্দকার এ মামুন

গাড়ি পার্কিং অবস্থায় স্টিয়ারিং হুইল অদৃশ্য হয়ে যাওয়ায় চালকের সামনে বিশ্রাম ও কাজের বাড়তি জায়গা তৈরি হয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চীনের বিওয়াইডির গাড়ি পার্ক করলেই অদৃশ্য হবে স্টিয়ারিং, ভেতরে মিলবে বিশ্রাম ও কাজের বাড়তি জায়গা

গাড়ি তৈরি করে বিশ্বকে তাক লাগালেন শিক্ষার্থীরা
পেট্রলের এক লিটারেই ৯১২ কিলোমিটার! এমন গাড়ি তৈরি করে বিশ্বকে তাক লাগালেন শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির (বিওয়াইইউ) একদল প্রকৌশল শিক্ষার্থীর তৈরি পরীক্ষামূলক গাড়ি জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছে। গাড়িটি এক লিটার জ্বালানিতে প্রায় ৯১২ কিলোমিটার পথ অতিক্রম করার সক্ষমতা অর্জন করেছে। ২০২৬ সালের শেল ইকো-ম্যারাথন প্রতিযোগিতায় প্রতি মার্কিন গ্যালনে ২ হাজার ১৪৪ দশমিক ৯ মাইল চলার দক্ষতা দেখিয়ে নিজেদের বিভাগে প্রথম হয়েছে গাড়িটি।   গাড়িটির নাম ‘সুপারমাইলেজ’। এটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই গাড়ি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির জন্য বড় অর্জন এনে দিয়েছে। গাড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ওজন। মাত্র ৪৯ কেজি ওজনের এই যানটির বাইরের কাঠামো তৈরি করা হয়েছে হালকা কার্বন ফাইবার দিয়ে। সাধারণ গাড়ির মতো এতে একাধিক সিলিন্ডারের ইঞ্জিন নেই। ব্যবহার করা হয়েছে বিশেষভাবে পরিবর্তিত এক সিলিন্ডারের ইঞ্জিন। প্রচলিত পেট্রলচালিত ইঞ্জিনকে পরিবর্তন করে ইথানল ব্যবহারের উপযোগী করা হয়েছে।   জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষার্থীরা গাড়িটির নকশায় বেশ কিছু পরিবর্তন এনেছেন। অপ্রয়োজনীয় যন্ত্রাংশ বাদ দিয়ে ওজন কমানো হয়েছে। পাশাপাশি ইঞ্জিনের জ্বালানি সরবরাহব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত জ্বালানি পাম্পের পরিবর্তে বিশেষ চাপের মাধ্যমে ট্যাংক থেকে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ করা হয়। গাড়ির বায়ুগতিবিদ্যাগত নকশাও এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে চলার সময় বাতাসের বাধা কম হয়। ২০২৬ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস মোটর স্পিডওয়েতে অনুষ্ঠিত হয় শেল ইকো-ম্যারাথন প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল যত কম জ্বালানি ব্যবহার করে সম্ভব, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা।   প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, বিওয়াইইউর গাড়িটি প্রতি লিটার জ্বালানিতে প্রায় ৯১১ দশমিক ৯ কিলোমিটার চলার দক্ষতা অর্জন করে। দ্বিতীয় স্থানে থাকা দলের গাড়ির দক্ষতা ছিল প্রতি লিটারে প্রায় ৮৬০ কিলোমিটার। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান ছিল উল্লেখযোগ্য। শুধু নিজ বিভাগেই নয়, প্রতিযোগিতার সামগ্রিক পয়েন্টেও বিওয়াইইউর দল শীর্ষস্থান অর্জন করে। এই সাফল্যের কারণে ২০২৭ সালে কাতারে অনুষ্ঠেয় বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে দলটি।   তবে গাড়িটির অসাধারণ মাইলেজ দেখে সাধারণ গাড়ির সঙ্গে তুলনা করার সুযোগ নেই। এটি তৈরি করা হয়েছে মূলত জ্বালানি দক্ষতা পরীক্ষার জন্য, দৈনন্দিন যাতায়াতের জন্য নয়। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩০ মাইল। চালককে প্রায় শুয়ে থেকে গাড়ি চালাতে হয়। সাধারণ গাড়ির মতো এতে আরাম, যাত্রী পরিবহন ও সড়কে চলাচলের প্রয়োজনীয় সুবিধা নেই।   বিওয়াইইউর সুপারমাইলেজ দল গত চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো শেল ইকো-ম্যারাথনে নিজেদের বিভাগে প্রথম হয়েছে। এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও দলটি প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। গাড়িটি এখনই বাজারে বিক্রির জন্য তৈরি নয়। তবে এই গবেষণা ও উদ্ভাবন ভবিষ্যতের পরিবহন প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ। গাড়ির ওজন কমানো, ইঞ্জিনের কার্যকারিতা বাড়ানো এবং শক্তির অপচয় কমানোর মাধ্যমে কীভাবে জ্বালানি দক্ষতা বাড়ানো যায়, শিক্ষার্থীদের এই প্রকল্প তার বাস্তব উদাহরণ। সংবাদসূত্র: ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটি, শেল ইকো-ম্যারাথন। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১৫:৩১
‘সুপারইন্টেলিজেন্স আসছে’, বিশ্বজুড়ে বড় বিপর্যয়ের হুঁশিয়ারি মেটার শীর্ষ কর্মকর্তার

‘সুপারইন্টেলিজেন্স আসছে’, বিশ্বজুড়ে বড় বিপর্যয়ের হুঁশিয়ারি মেটার শীর্ষ কর্মকর্তার

কারখানা থেকে দোকান, মানুষের কাজ করছে রোবট

কারখানা থেকে দোকান, মানুষের কাজ করছে রোবট; বদলে যাচ্ছে ভবিষ্যতের কর্মজগৎ

২৩ বছরেই হাজার কোটি ডলারের এআই স্টার্টআপ, মেসেজ দিলেই বাজার করে

২৩ বছরেই হাজার কোটি ডলারের এআই স্টার্টআপ, মেসেজ দিলেই বাজার করে

নিজের অংশ নিজেই তৈরি করল রোবট
মহাকাশে এই প্রথম নভোচারীর সাহায্য ছাড়াই নিজের অংশ নিজেই তৈরি করল রোবট

মহাকাশ গবেষণা ও প্রকৌশলে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বিজ্ঞানীরা। ইতিহাসে প্রথমবারের মতো কোনো নভোচারীর সরাসরি সহায়তা বা নিয়ন্ত্রণ ছাড়াই মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে একটি কাঠামো জুড়ে দিয়েছে একটি রোবট। নিম্ন-পৃথিবী কক্ষপথে (লো-আর্থ অরবিট) পরিচালিত এই পরীক্ষায় ভবিষ্যতে মহাকাশে বিশালাকার যন্ত্রপাতি ও অবকাঠামো নির্মাণের পথ খুলে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকেরা।   ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষকদের তৈরি ‘অটোনোমাস ইন-স্পেস টেনশনড রিফ্লেক্টর অ্যাসেম্বলি’ বা সংক্ষেপে অ্যাস্ট্রা (ASTRA) নামের রোবটিক সিস্টেমটি এই সাফল্য দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির (ডারপা) অর্থায়নে পরিচালিত ‘নোম্যাড’ (NOM4D) কর্মসূচির আওতায় এই পরীক্ষা চালানো হয়।   কীভাবে কাজ করেছে রোবটটি নকশা অনুযায়ী, ১.৪ মিটার ব্যাসের একটি রিফ্লেক্টর অ্যান্টেনার কাঠামো তৈরির জন্য মোট ১১টি অংশ বা ‘বে’ জোড়া দেওয়ার কথা ছিল। কম্পোজিট ফাইবার টিউব, অ্যালুমিনিয়ামের সংযোগস্থল এবং ক্যাপটন প্রতিফলক পৃষ্ঠ দিয়ে অ্যান্টেনাটি গঠিত। মহাকাশে যাওয়ার সময় রোবটটির সঙ্গে আগে থেকেই দুটি অংশ সংযুক্ত ছিল এবং কক্ষপথে পৌঁছে রোবটটি যান্ত্রিক হাতের সাহায্যে সংরক্ষণাগার থেকে যন্ত্রাংশ নিয়ে স্বয়ংক্রিয়ভাবে তৃতীয় অংশটি যুক্ত করতে সক্ষম হয়।   তবে মহাকাশের পরিবেশে কিছু কারিগরি জটিলতা এবং সময়ের সীমাবদ্ধতার কারণে আগামী ডিসেম্বরে মিশন শেষ হওয়ার আগেই পুরো ১১টি অংশের সংযোজন শেষ করা সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। কক্ষপথে উদ্ভূত সমস্যাগুলো শনাক্ত ও সমাধান করতে ক্যালটেকের পরীক্ষাগারে রাখা আরেকটি একই রকম অ্যাস্ট্রা সিস্টেমের ওপর ভরসা করেছেন প্রকৌশলীরা।   মহাকাশ নির্মাণে কেন গুরুত্বপূর্ণ এই সাফল্য গবেষকদের ভাষ্যমতে, এটি একটি ‘প্রুফ-অফ-কনসেপ্ট’ বা ধারণার কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষা হলেও এর প্রভাব সুদূরপ্রসারী। এতদিন রকেটের পেলোড বা আকারের সীমাবদ্ধতার কারণে মহাকাশে পাঠানো যন্ত্রের আকার নির্দিষ্ট মাত্রায় আটকে থাকত।   ক্যালটেকের অ্যারোস্পেস ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এবং প্রকল্পের প্রধান সের্জিও পেল্লেগ্রিনো জানিয়েছেন, পৃথিবীতে পুরো কাঠামো বানিয়ে ভাঁজ করে মহাকাশে পাঠানোর সীমা ছাড়িয়ে গেলে মহাকাশেই তা নির্মাণের কথা ভাবতে হয়। স্বয়ংক্রিয়ভাবে কাঠামো জোড়া দেওয়ার এই প্রযুক্তি ভবিষ্যতে কয়েকশ মিটার বা কয়েক কিলোমিটার বিস্তৃত বিশাল সৌর প্যানেল, শক্তিশালী টেলিস্কোপ, যোগাযোগ অ্যান্টেনা কিংবা মহাকাশ স্টেশন তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে। সূত্র: সায়েন্স অ্যালার্ট।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ৫:১
আইপিওর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ছবি: সংগৃহীত

১.৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য, এআই দুনিয়ায় নতুন ইতিহাস গড়লো অ্যানথ্রপিক

দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার পর অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। ছবি: সংগৃহীত

১৩ বছরের অপেক্ষার অবসান: রেকর্ড গড়া ‘জিটিএ ৬’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়

চুলের গোড়ায় বৈদ্যুতিক উদ্দীপনা ও বিশেষ উপাদান পৌঁছে দিতে তৈরি হয়েছে পরীক্ষামূলক চিরুনি ডিট্যাঙ্গল। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চুল পড়া রোধে চীনের বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, বৈদ্যুতিক চিরুনিতে ফিরবে হারানো চুল

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...