সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বাংলাদেশ

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন! গোপনে গার্ড অফ অনার

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ২৫, ২০২৬ ১০:৫২
দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ঘিরে পিরোজপুরে উত্তেজনা ও বাধার সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত
দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ঘিরে পিরোজপুরে উত্তেজনা ও বাধার সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের বাধার অভিযোগ ও দিনভর টানাপোড়েনের পর গভীর রাতে পুলিশি নিরাপত্তায় তাঁকে দাফন করা হয়। এ সময় পরিবারের পুরুষ সদস্যরা এগিয়ে না আসায় তাঁর স্ত্রী, মেয়ে ও বোন মিলে কবর খুঁড়েছেন বলে স্বজনদের দাবি। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে নিজ বাড়ির কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

 

পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার বাড়িতে মানিক পশারীর মৃত্যু হয়। গত দুই মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর পর দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলাকালে স্থানীয় কিছু বাসিন্দা ও জামায়াতের নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে তাঁকে গার্ড অব অনার দেওয়া এবং পিরোজপুরে দাফন করা নিয়ে আপত্তি ওঠে।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিরাপত্তার জন্য পিরোজপুর পুলিশ লাইনসে নিয়ে যায়। পরে বিকেল ৫টার দিকে সেখানে মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। তবে এরপরও নিজ গ্রামে দাফন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। পরিবারের অভিযোগ, স্থানীয় কিছু মানুষের বিরোধিতার কারণে মরদেহ বাড়িতে নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত প্রশাসন ও পুলিশের সহযোগিতায় গভীর রাতে মরদেহ চিতলিয়া গ্রামে পৌঁছানো হয়।

 

মানিক পশারীর বোন মোছাম্মৎ রিনা আক্তার জানান, দাফনের জন্য পরিবারের সদস্যরা প্রথমে একটি কবর খুঁড়েছিলেন। কিন্তু স্থানীয় কিছু লোক সেই কবর মাটি দিয়ে ভরাট করে দেন বলে তাঁর অভিযোগ। পরে পরিবারের নারী সদস্যরা আবারও কবর খোঁড়েন। পুলিশ মরদেহ নিয়ে আসার পর তাঁরাই মাটি দিয়ে দাফনের কাজ সম্পন্ন করেন। রিনা আক্তারের দাবি, পরিবারের পুরুষ সদস্যদের কেউ এ কাজে এগিয়ে আসেননি। তবে দাফনের সময় পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন বাসিন্দা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

এদিকে মানিক পশারীর মেয়ের জামাতা ফারুক হোসেন অভিযোগ করেছেন, মরদেহ পিরোজপুরে আনার পর রাষ্ট্রীয় সম্মান জানানোর কথা বলে তাঁদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখা হয়। সকাল ১০টায় মৃত্যুর পর দুপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও বিকেল পর্যন্ত গার্ড অব অনারের ব্যবস্থা সম্পন্ন হয়নি। এরপর দাফনের স্থান ও নিরাপত্তা নিয়ে নতুন জটিলতা দেখা দেয়। ফলে পরিবারের সদস্যরা দিনভর উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন।

 

তবে দাফনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক। তাঁর দাবি, জামায়াতের কোনো নেতা বা অঙ্গসংগঠনের সদস্য দাফনে বাধা দেননি। বরং পুলিশের সঙ্গে সহযোগিতা করে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। যদিও এর আগে মানিক পশারীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে আপত্তি জানিয়ে তাঁকে গার্ড অব অনার দেওয়ার বিরোধিতা করেছিলেন তিনি। অন্যদিকে মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে মানিক পশারীর দাফন সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কবরের আশপাশেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দাফনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। তবে কবর ভরাট করে দেওয়ার অভিযোগে কারা জড়িত, সে বিষয়ে কোনো তদন্তের ফলাফল বা আইনগত ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।

 

মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। ২০০৯ সালের ১২ আগস্ট তিনি দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে পিরোজপুর থানায় মামলা করেন। পরবর্তী সময়ে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে চলা মামলার সঙ্গে যুক্ত হয়। তিনি রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী হিসেবেও সাক্ষ্য দেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাঈদীর আমৃত্যু কারাদণ্ড হয়েছিল। ২০২৩ সালের ১৪ আগস্ট কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মানিক পশারী নিজ এলাকায় বসবাস করতে পারছিলেন না। এরপর তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার বাড়িতে আশ্রয় নেন। সেখানেই অসুস্থ অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর নিজ গ্রামে দাফন নিয়েও জটিলতার মুখে পড়তে হয় পরিবারকে। শেষ পর্যন্ত প্রশাসনের সহযোগিতা এবং পুলিশের পাহারায় গভীর রাতে তাঁর দাফন সম্পন্ন হয়।


সূত্র: ইত্তেফাক


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বাংলাদেশ

View more
কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী ছেলের মৃত্যু, কারা ফটকে শেষ দেখার ব্যবস্থা
কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী ছেলের মৃত্যু, কারা ফটকে শেষ দেখার ব্যবস্থা

কারাগারে বন্দী অবস্থায় মায়ের সঙ্গে দেখা করার অপেক্ষা আর পূরণ হলো না ১৫ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিস্বর্গ হোসেন তূর্যের। শুক্রবার রাতে তার মৃত্যু হয়েছে। সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শেষবারের মতো মুখ দেখার জন্য কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয় তার মা শারমিন সুলতানাকে। সেখানে সন্তানের মরদেহ দেখে শেষ বিদায় জানান তিনি।   শারমিন সুলতানা শর্মী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে এ শেষ দেখার ব্যবস্থা করা হয়। কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অল্প সময়ের জন্য তাঁকে সন্তানের মুখ দেখানোর সুযোগ দেওয়া হয়।   নিহত তূর্যের বয়স ১৫ বছর। তার বাবা শাহাদাৎ হোসেন নিপু প্রথম আলোকে জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে তাঁর স্ত্রী সন্তানের মুখ দেখেছেন। এরপর পরিবারের সদস্যরা সেখান থেকে ফিরে যান। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে তূর্যের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।   কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্তানকে শেষবারের মতো দেখানোর জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় কারাবিধি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে প্রায় দুই মিনিটের জন্য মুখ দেখানোর ব্যবস্থা করা হয়।   এর আগে শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়েছিল। তবে তাঁর স্বামী শাহাদাৎ হোসেন জানান, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কারা কর্তৃপক্ষ তাঁকে বাইরে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না থাকা এবং ডিসেম্বর পর্যন্ত বন্দীদের প্যারোলে মুক্তির ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কথাও তাঁকে জানানো হয়।   শারমিনের সন্তানের অসুস্থতা ও মায়ের অনুপস্থিতিতে তার পরিচর্যা নিয়ে আগেও উদ্বেগের কথা সামনে এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শারমিনকে বলতে শোনা যায়, তাঁর সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন এবং নিয়মিত ওষুধ দিতে হয়। মা-বাবার বাইরে তার দেখাশোনার মতো কেউ নেই বলেও তিনি দাবি করেছিলেন। অন্যদিকে, মৃত্যুর আগে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে তূর্যকে মায়ের মুক্তি চেয়ে বক্তব্য দিতে দেখা যায়।   উল্লেখ্য, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।   সংবাদ সূত্র বাংলা ট্রিবিউন   870 বিএইচ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৩:২৯
গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে জারা ও এইচঅ্যান্ডএম, লাভবান হচ্ছে ভারত

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে জারা ও এইচঅ্যান্ডএম, লাভবান হচ্ছে ভারত

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের বিমানভাড়া হ্রাস ও ধর্মীয় সেবাকর্মীদের সহায়তার সিদ্ধান্ত জানালেন ধর্মমন্ত্রী। ছবি: সংগৃহীত
হজের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী, সম্মানী পাবেন ইমাম, মুয়াজ্জিন ও লাখ ধর্মীয় সেবাকর্মী

২০২৭ সালের হজযাত্রীদের বিমানভাড়া জনপ্রতি ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ৮৬ হাজারের বেশি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজারের বেশি ধর্মীয় সেবাকর্মীকে রাষ্ট্রীয় সম্মানী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক ধর্মীয় অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।   মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব পালনকারীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে।   ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজে জনপ্রতি বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। ২০২৬ সালের হজে এই ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ফলে জনপ্রতি বিমানভাড়া কমেছে ২৪ হাজার ৮৩০ টাকা। অন্যদিকে, ২০২৭ সালের সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজে খাবারের খরচও অন্তর্ভুক্ত রয়েছে।   ধর্মীয় সেবাকর্মীদের সম্মানী কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরে মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার এবং ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় সেবাকর্মী এ সুবিধার আওতায় আসবেন।   নীতিমালা অনুযায়ী, মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে সম্মানী পাবেন। একইভাবে মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং গির্জার যাজকদের মাসিক সম্মানী নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক পদ্ধতিতে এসব অর্থ পাঠানো হবে। কর্মসূচিটি বাস্তবায়নে চলতি অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।   ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে মসজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের পাশে দাঁড়ানো সম্ভব হবে।   অনুষ্ঠানে মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের প্রতি জাতীয় শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।   মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।   মাহফিলে সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ বিশিষ্ট আলেমরা বক্তব্য দেন। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।   সূত্র : আরটিভি 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৩:৪৫
টিকটকের মাধ্যমে সম্পর্ক ও বিয়ের প্রলোভনে নারীদের আটকে রাখার অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে করলেন চীনা নাগরিক

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী
নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

নামের শেষে ‘ফকির’ পদবি থাকায় ছোটবেলা থেকেই নানা কটূক্তি শুনতে হয়েছে ফ্রান্সপ্রবাসী মো. শাহিন ফকিরকে। স্বপ্ন ছিল, একদিন ব্যতিক্রমী কিছু করে সবাইকে তাক লাগিয়ে দেবেন। সেই স্বপ্ন ও মা-বাবার ইচ্ছা পূরণে ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বুধবার (২৫ নভেম্বর) হেলিকপ্টারে নববধূকে নিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্রামের বাড়িতে ফিরেছেন তিনি।   শাহিন ফকির উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সর্দার বাড়ির মো. সিরাজ ফকিরের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন তিনি। এলাকায় শাহিন সর্দার নামেও পরিচিত এই প্রবাসী।   নবদম্পতির আগমন ঘিরে প্রায় দুই সপ্তাহ ধরে চলছিল প্রস্তুতি। গ্রামের ধানক্ষেতের মাঝে তৈরি করা হয় অস্থায়ী হেলিপ্যাড। প্রশাসনিক অনুমতি নেওয়া, বাড়িঘর সাজানো, রাস্তাঘাট সংস্কার ও গ্রামবাসীকে আমন্ত্রণ জানানোসহ নানা আয়োজন করা হয়।   ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে গ্রামের উদ্দেশে রওনা হন নবদম্পতি। তাদের দেখতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ ভিড় করেন। পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।   নিজের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’   দীর্ঘদিনের স্বপ্ন ও মা-বাবার ইচ্ছা পূরণ করতে পেরে আনন্দিত শাহিন। ব্যতিক্রমী এই আয়োজন নিয়ে বৃহস্পতিবারও এলাকায় চলছিল আলোচনা। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন স্থানীয়রা।   সংবাদসূত্র: আরটিভি   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ২:১২
ইতালির বারিতে সাইকেল চালিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত বাংলাদেশি যুবক জুনাইদ আহমেদ। ছবি: সংগৃহীত

ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছে ২ মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা,  ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি

বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে

বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...