অন্তর্বর্তী সরকারের এক বছরে সেবা খাতে ১২ হাজার ৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন: টিআইবি
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের বিভিন্ন সরকারি ও আধা-সরকারি সেবা খাতে এক বছরে মোট ১২ হাজার ৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি এ হিসাব তুলে ধরেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক প্রতিবেদনের ফলাফল প্রকাশ করা হয়।
টিআইবি জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নমুনা কাঠামো ব্যবহার করে দেশের আটটি বিভাগের গ্রাম ও শহরাঞ্চল থেকে দুই ধাপে দৈবচয়ন পদ্ধতিতে ১ হাজার ১৪৯টি এলাকা নির্বাচন করা হয়। জরিপে ১৮টি নির্দিষ্ট সেবা খাতের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এর আগে ২০২৩ সালেও একই ধরনের জরিপ পরিচালনা করেছিল সংস্থাটি।
প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের মতো ২০২৫ সালেও পাসপোর্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবায় দুর্নীতির হার সবচেয়ে বেশি। পাসপোর্ট সেবা গ্রহণকারীদের ৭৬ দশমিক ৬ শতাংশ এবং বিআরটিএ সেবা গ্রহণকারীদের ৬৩ দশমিক ৫ শতাংশ ঘুষ বা দুর্নীতির শিকার হয়েছেন বলে জরিপে উঠে এসেছে।
এ দুই খাতের পর দুর্নীতির মাত্রা বেশি পাওয়া গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কৃষি, ভূমি এবং বিচারসংশ্লিষ্ট সেবায়। এসব খাতে পরিবারপ্রতি গড় ঘুষের পরিমাণও তুলনামূলকভাবে বেশি।
তবে প্রতিবেদনে একটি ইতিবাচক দিকও উল্লেখ করা হয়েছে। জরিপ অনুযায়ী, পরিবারপ্রতি গড় ঘুষের পরিমাণ কিছুটা কমেছে। ২০২৫ সালে খানাপ্রতি গড় ঘুষের পরিমাণ ছিল ৫ হাজার ১২৪ টাকা, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ১০ শতাংশ কম।
জরিপে অংশ নেওয়া ৮১ দশমিক ৫ শতাংশ পরিবার মনে করে, ঘুষ ছাড়া সরকারি সেবা পাওয়া এখনও অত্যন্ত কঠিন। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বিচারিক সেবায় উচ্চমাত্রার দুর্নীতি নাগরিকদের ন্যায়বিচার পাওয়ার পথে বড় বাধা হিসেবে কাজ করছে।
অংশগ্রহণকারীরা মনে করেন, কৃষি, স্থানীয় সরকার, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট এবং বিআরটিএ খাতে দুর্নীতির প্রবণতা আগের মতোই রয়েছে অথবা কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির শিকার হলেও ৬১ দশমিক ৩ শতাংশ পরিবার কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তাদের বড় অংশের ধারণা, পুরো ব্যবস্থাই দুর্নীতিগ্রস্ত হওয়ায় অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যাবে না।
অন্যদিকে, প্রায় অর্ধেক পরিবারেরই দুর্নীতির অভিযোগ কোথায় এবং কীভাবে করতে হয় সে বিষয়ে পরিষ্কার ধারণা নেই। জরিপে দেখা গেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কে ২৯ দশমিক ৫ শতাংশ পরিবার জানলেও সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) সম্পর্কে মাত্র ১ দশমিক ৪ শতাংশ পরিবার অবগত।
সচেতনতার অভাবের কারণে অভিযোগ দায়েরের হার অত্যন্ত কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযোগ করা হলেও অনেক ক্ষেত্রে তা গ্রহণ করা হয়নি বা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।
জরিপে অংশগ্রহণকারীদের মতে, দুর্নীতির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বিচারহীনতা, সচেতনতার অভাব এবং দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের শাস্তির পরিবর্তে সুবিধা লাভের সুযোগ।
গ্রাম ও শহরাঞ্চলের অভিজ্ঞতায় দেখা গেছে, গ্রামাঞ্চলের ৬৬ শতাংশ পরিবার ঘুষের শিকার হয়েছে, যেখানে শহরাঞ্চলে এ হার ৫৮ দশমিক ৫ শতাংশ। তবে শহরাঞ্চলের পরিবারগুলোকে ঘুষের পরিমাণের ক্ষেত্রে তুলনামূলক বেশি অর্থ ব্যয় করতে হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিম্ন আয়ের পরিবারগুলো তাদের আয়ের অনুপাতে বেশি ঘুষ দিতে বাধ্য হয়েছে। পাশাপাশি নারী, আদিবাসী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি সেবা গ্রহণের অভিজ্ঞতা আরও কঠিন।
টিআইবি জানায়, বিভিন্ন খাতে ডিজিটাল সেবা চালু হলেও তা দুর্নীতি কমাতে প্রত্যাশিত মাত্রায় কার্যকর হয়নি। অনেক ক্ষেত্রেই সেবাগ্রহীতাদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করতে হচ্ছে, যা ঘুষ ও দুর্নীতির সুযোগ বহাল রাখছে।
প্রতিবেদনটিতে সরকারি সেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি একটি কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View moreরাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ২ হাজার ভরি গয়না চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া গয়নার মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন চার নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানটির মালিক অমিত ঘোষ জানিয়েছেন, চুরি হওয়া গয়নার পরিমাণ আনুমানিক ২ হাজার ভরি। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। পাশাপাশি নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও খোয়া গেছে।পূরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানো হয়েছিল। এরপর কয়েকজন নিরাপত্তাকর্মী অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গয়না নিয়ে যায়। তবে খাবারের সঙ্গে ঠিক কী মেশানো হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। তাঁর দাবি, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেন। ভেতরে ঢোকার পর তাঁদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।ধানমন্ডি থানার কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাকর্মীদের একটি অংশের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মার্কেটের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। অন্যদিকে, সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোকানের পক্ষ থেকে ঘটনার পর তিন নিরাপত্তাকর্মীকে খুঁজে না পাওয়ার কথাও জানানো হয়েছে। ঘটনার পর পুলিশ শপিং মলটি ঘিরে রাখে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। চুরিতে ব্যবহৃত তালা কাটার একটি বৈদ্যুতিক যন্ত্রও ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ ও সিআইডি সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। বিপুল পরিমাণ গয়না ও নগদ অর্থ চুরির এ ঘটনায় ধানমন্ডির ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদ সূত্র প্রথম আলো ৮৭৬ টিআর
ভিসা ছাড়াই ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের, তবে সবাই পাবেন না এই সুবিধা
কারাগারে থাকা যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী ছেলের মৃত্যু, কারা ফটকে শেষ দেখার ব্যবস্থা
গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বিশ্বের নামিদামি পোশাক ব্র্যান্ডগুলো। নভেম্বরের প্রথম ১৮ দিনেই প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ এশিয়ার অন্য দেশগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। এর বেশির ভাগই গেছে প্রতিবেশী দেশ ভারতে। শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশের তিন পোশাক কারখানার মালিকের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, সরিয়ে নেওয়া এসব ক্রয়াদেশের পরিমাণ সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ। পোশাকশিল্পের নেতারা বলছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কম খরচে পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিযোগিতামূলক সুবিধা কমে যাচ্ছে। এই সুবিধাকে কাজে লাগিয়েই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। ভারতের পাশাপাশি এখন ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভে পোশাকশিল্পে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে। দেশের উৎপাদনশিল্পের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও পোশাক খাতনির্ভর। এর মধ্যেই বুধবার (২৫ নভেম্বর) পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে মজুরি বোর্ড। নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে শ্রমিকদের প্রত্যাশার তুলনায় এই বৃদ্ধি কম হওয়ায় নতুন করে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরিও পর্যাপ্ত নয়।দীর্ঘদিনের জ্বালানি সংকট এবং পণ্য সরবরাহে বিলম্বও আন্তর্জাতিক ক্রেতাদের বিকল্প দেশের দিকে ঠেলে দিচ্ছে। বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন চৌধুরীর মতে, প্রতিযোগী দেশগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পোশাক উৎপাদন ও সরবরাহ করতে পারলেও বাংলাদেশে প্রায় ১২০ দিন সময় লাগে। ঢাকার আশপাশের কারখানাগুলো শ্রমিক অসন্তোষের কারণে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন হারিয়েছে। জমে থাকা ক্রয়াদেশ সময়মতো সরবরাহ করতে কিছু কারখানা অতিরিক্ত কর্মঘণ্টায় উৎপাদন এবং বেশি খরচে উড়োজাহাজে পণ্য পাঠানোর কথা ভাবছে। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান মনে করেন, উৎপাদনে বিঘ্ন ঘটলে সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা সম্ভব। তবে কারখানার মালিকদের বড় উদ্বেগ ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়ে। আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানিয়েছেন, নভেম্বরের শুরু থেকেই তার বেশির ভাগ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। অনেক ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, কিছু স্থগিত কিংবা বাতিল করা হয়েছে।এদিকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি হয়নি জারার মূল প্রতিষ্ঠান ইনডিটেক্স। এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিও কোনো সাড়া দেয়নি। পোশাকশিল্পের নেতাদের আশঙ্কা, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনে অনিশ্চয়তা অব্যাহত থাকলে সাময়িকভাবে অন্য দেশে চলে যাওয়া ক্রয়াদেশ স্থায়ীভাবে হারাতে পারে বাংলাদেশ। এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন উৎপাদন ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই পোশাকশিল্পের বড় চ্যালেঞ্জ। সূত্র: রয়টার্স 871-এসএ
আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান
হজের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী, সম্মানী পাবেন ইমাম, মুয়াজ্জিন ও লাখ ধর্মীয় সেবাকর্মী
ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে করলেন চীনা নাগরিক
বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ পেতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেন অনেক শিক্ষার্থী। তবে শুধু সুন্দর ইংরেজি কিংবা নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করে ইমেইল লিখলেই অধ্যাপকদের আগ্রহ অর্জন করা যায় না। নিজের গবেষণার অভিজ্ঞতা, দক্ষতা ও আগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণার যোগসূত্র তুলে ধরাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দেওয়া মুন মোদক সামাজিক যোগাযোগমাধ্যমে এক লেখায় এ বিষয়ে নিজের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেছেন। একটি গবেষণা সম্মেলনে কয়েকজন অধ্যাপকের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে তিনি উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন। মুন মোদকের ভাষ্য অনুযায়ী, অধ্যাপকরা প্রতিদিন শিক্ষার্থীদের কাছ থেকে অসংখ্য ইমেইল পান। এর মধ্যে অনেক ইমেইল কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির সাহায্যে একই কাঠামো অনুসরণ করে লেখা হয়। শুধু অধ্যাপকের নাম, গবেষণার বিষয় ও গবেষণাপত্রের নাম পরিবর্তন করে পাঠানো এসব ইমেইলে শিক্ষার্থীর নিজস্ব আগ্রহ অনেক সময় স্পষ্ট হয় না। অধ্যাপকের গবেষণা সম্পর্কে জানুন ইমেইল পাঠানোর আগে সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণার বিষয়, সাম্প্রতিক গবেষণাপত্র ও চলমান প্রকল্প সম্পর্কে ভালোভাবে জানতে হবে। গবেষণার কোন বিষয়টি নিজের আগ্রহ ও পূর্ববর্তী অভিজ্ঞতার সঙ্গে মেলে, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরতে হবে। শুধু গবেষণাপত্রের নাম উল্লেখ না করে এর বিশেষ কোনো ফলাফল, পদ্ধতি বা গবেষণার প্রশ্ন কেন আগ্রহ তৈরি করেছে, সেটিও ব্যাখ্যা করা উচিত। নিজের গবেষণার অভিজ্ঞতা তুলে ধরুন শিক্ষাগত যোগ্যতা, থিসিস, প্রকাশিত গবেষণাপত্র, গবেষণার পদ্ধতি ও অর্জিত দক্ষতা সংক্ষিপ্তভাবে উল্লেখ করতে হবে। এসব অভিজ্ঞতা সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণায় কীভাবে কাজে লাগতে পারে, সেটিও তুলে ধরা গুরুত্বপূর্ণ। নতুন কিছু শেখার আগ্রহ প্রকাশ করুন নিজেকে সব বিষয়ে দক্ষ হিসেবে উপস্থাপন করার প্রয়োজন নেই। কোনো নির্দিষ্ট গবেষণাপদ্ধতিতে অভিজ্ঞতা না থাকলেও নতুন প্রযুক্তি ও পদ্ধতি শেখার আগ্রহ এবং গবেষণায় অবদান রাখার মানসিকতা প্রকাশ করা যেতে পারে। তবে নিজের যোগ্যতা সম্পর্কে অতিরঞ্জিত বা ভুল তথ্য দেওয়া উচিত নয়। ইমেইলের বিষয় ও উদ্দেশ্য স্পষ্ট রাখুন ইমেইলের সাবজেক্টে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির আগ্রহ, সম্ভাব্য সেমিস্টার এবং গবেষণার বিষয় উল্লেখ করা যেতে পারে। অধ্যাপক নতুন গবেষক বা শিক্ষার্থী নিয়োগ করবেন কি না এবং তাঁর গবেষণাগারে কাজের সুযোগ রয়েছে কি না, তা বিনয়ের সঙ্গে জানতে চাওয়া উচিত। অর্থায়নের সুযোগ থাকলে সে বিষয়েও জানতে পারেন শিক্ষার্থীরা। সিভি সংযুক্ত করুন ইমেইলের সঙ্গে হালনাগাদ একাডেমিক সিভি সংযুক্ত করা উচিত। এতে শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা, প্রকাশনা ও প্রাসঙ্গিক দক্ষতার তথ্য থাকতে হবে। ইমেইল পাঠানোর আগে অধ্যাপকের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম, বানান ও সংযুক্ত ফাইল ভালোভাবে যাচাই করে নিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর পুরোপুরি নির্ভর করবেন না মুন মোদকের পরামর্শ, ইমেইলের ইংরেজি, ব্যাকরণ ও বাক্যগঠন উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া যেতে পারে। তবে গবেষণার প্রতি নিজের আগ্রহ, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিজের ভাষায় প্রকাশ করাই বেশি গুরুত্বপূর্ণ। অধ্যাপককে পাঠানো একটি কার্যকর ইমেইলে তিনটি বিষয় স্পষ্ট থাকা প্রয়োজন। শিক্ষার্থী কে, কেন নির্দিষ্ট অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করছেন এবং কেন তাঁর অধীনে গবেষণা করতে চান। তবে অধ্যাপকের সঙ্গে যোগাযোগ কিংবা ইতিবাচক উত্তর পাওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা স্কলারশিপ নিশ্চিত হওয়ার সমতুল্য নয়। সূত্র : linkdin 871-এসএ
আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি
নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

