সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
রাজনীতি

এবার ব্যালটে ট্রাকই হচ্ছে নৌকা এবং ধানের শীষের প্রতিনিধি : নুরুল হক

Unknown প্রকাশ: জানুয়ারী ২২, ২০২৬ ১৫:৩৮
পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর

পটুয়াখালী-৩ আসনে বিএনপির আনুষ্ঠানিক সমর্থন পেয়ে নির্বাচনী মাঠে ব্যাপক চাঙ্গা হয়ে উঠেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গলাচিপা উপজেলার কালিকাপুর মাদরাসা মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি দাবি করেন, এবারের নির্বাচনে ‘ট্রাক’ প্রতীকই মূলত নৌকা ও ধানের শীষের যৌথ প্রতিনিধিত্ব করছে।

 

বক্তব্যের শুরুতেই নুর তার প্রার্থিতার রাজনৈতিক বৈধতা তুলে ধরে বলেন, “বিএনপি অফিশিয়ালি এই আসনে গণঅধিকার পরিষদকে সমর্থন দিয়েছে। আগে এখানে নৌকা ও ধানের শীষের লড়াই হতো। কিন্তু এবার ব্যালটে নৌকাও নেই, ধানের শীষও নেই। এখন আপনাদের এই ‘ট্রাক’ মার্কার মাঝেই নৌকা ও ধানের শীষের প্রতিচ্ছবি খুঁজে নিতে হবে।”

এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সারা বাংলাদেশে আমার নির্বাচন করার সুযোগ ছিল, কিন্তু আমি নাড়ির টানে আপনাদের কাছে ফিরে এসেছি। এলাকার সন্তান হিসেবে আপনাদের পাশে চাই।”

 

নির্বাচনী ময়দানে নিজের আত্মবিশ্বাসের কথা জানাতে গিয়ে নুর ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে বলেন, “২৮ বছর পর হওয়া ডাকসু নির্বাচনে আমাদের পেছনে মিছিল করার জন্য শুরুতে ৫০ জন ছেলেও ছিল না। কিন্তু মানুষ আমাদের ১১ হাজার ভোট দিয়েছিল। ইনশাআল্লাহ, গলাচিপা-দশমিনাতেও সেই ডাকসুর মতোই ট্রাক মার্কার একটি ঐতিহাসিক বিজয় হবে।”

 

উল্লেখ্য, এই আসনে নুরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. হাসান মামুন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নুরের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় বিএনপি ইতিমধ্যে হাসান মামুনকে বহিষ্কার করেছে। শুধু তাই নয়, নুরের পক্ষে নির্বাচনী প্রচারণায় নিষ্ক্রিয় থাকার অভিযোগে স্থানীয় বিএনপির তিনটি কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মাঠে উপস্থিত থাকা বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মনে করছেন, নুরের এই তরুণ নেতৃত্ব ও বিএনপির একনিষ্ঠ সমর্থনের ফলে পটুয়াখালী-৩ আসনে এবার একটি বড় রাজনৈতিক পরিবর্তন আসতে যাচ্ছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

রাজনীতি

View more
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনের আগে অর্থনৈতিক তথ্যে কারচুপির অভিযোগ, তদন্ত দাবি ট্রাম্পের

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য ইচ্ছাকৃতভাবে ভুল প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরোর বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।   গত ২৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রকাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান সঠিক ছিল না। পরে সংশোধিত হিসাবে প্রবৃদ্ধির হার বেশি দেখানো হয়েছে। তাঁর দাবি, এটি সাধারণ কোনো ভুল নয়, বরং পরিকল্পিত ঘটনা।   যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির বার্ষিকীকৃত হার ৪ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। এর আগে গত ২৯ অক্টোবর প্রকাশিত প্রাথমিক হিসাবে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ।   প্রবৃদ্ধির হার ০.৯ শতাংশ পয়েন্ট বাড়ার পরই ট্রাম্প প্রশ্ন তোলেন, নির্বাচনের আগে কেন সংশোধিত তথ্য প্রকাশ করা হয়নি। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর তাঁর এই অভিযোগ সামনে আসে।   তবে অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরো নিয়মিতভাবেই নতুন তথ্য পাওয়ার পর জিডিপির প্রাথমিক হিসাব সংশোধন করে। পণ্য মজুত, আন্তর্জাতিক বাণিজ্য এবং সেবা খাতে ভোক্তাদের ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য প্রাথমিক হিসাব তৈরির সময় পাওয়া যায় না। পরে এসব তথ্য যুক্ত হওয়ায় প্রবৃদ্ধির পরিসংখ্যানে পরিবর্তন আসতে পারে।   বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংশোধিত হিসাব প্রকাশের পরও ট্রাম্পের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থনৈতিক তথ্য সংশোধনের বিষয়টি নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   এদিকে সরকারি অর্থনৈতিক পরিসংখ্যানের নিরপেক্ষতা নিয়ে ট্রাম্পের এই অভিযোগ নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, নির্ভরযোগ্য অর্থনৈতিক তথ্য ব্যবসা, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য গার্ডিয়ান। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৫:২৫
নতুন মুখপাত্র নিয়োগে আগ্রহী নন ট্রাম্প

নতুন মুখপাত্র নিয়োগে আগ্রহী নন ট্রাম্প, বললেন সাংবাদিকদের সঙ্গে আমিই সবচেয়ে বেশি কথা বলি

যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের

চিকিৎসা ও নিত্যপণ্যের খরচ কমাতে যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে কী করবেন ট্রাম্প? সামনে হামলার হুঁশিয়ারি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের নতুন নিয়মে কংগ্রেসকে তথ্য দিতে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে সরকারি ঠিকাদারদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশ জারি করেছেন। এর ফলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে কংগ্রেসের কাছ থেকে তথ্য চাওয়ার অনুরোধ পেলেই হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে জানাতে হবে। পাশাপাশি প্রশাসন যেসব যোগাযোগ বা তথ্যকে প্রেসিডেন্টের নির্বাহী বিশেষাধিকারভুক্ত বলে মনে করবে, সেগুলো প্রকাশ না করার নির্দেশও মানতে হবে ঠিকাদারদের।   আদেশ অনুযায়ী, কংগ্রেসের কোনো কমিটি বা সদস্য কোনো প্রতিষ্ঠানের কাছে সরকারি কাজ কিংবা নির্বাহী বিভাগের সঙ্গে তাদের যোগাযোগসংক্রান্ত তথ্য চাইলে প্রতিষ্ঠানটিকে দ্রুত হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে জানাতে হবে। এরপর কীভাবে সেই অনুরোধের জবাব দেওয়া হবে, তা প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে হবে।   নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি চুক্তি বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের কাজ পাওয়ার সুযোগও বন্ধ করে দেওয়া হতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, সরকারি গোপনীয়তা ও প্রেসিডেন্টের নির্বাহী বিশেষাধিকার রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য, জাতীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ গোপন রাখা প্রয়োজন।   তবে নতুন আদেশের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাঁদের অভিযোগ, এর মাধ্যমে কংগ্রেসের সাংবিধানিক তদারকি ও তদন্তের ক্ষমতা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া বলেছেন, এই আদেশ কংগ্রেসের সাংবিধানিক দায়িত্ব পালনের অধিকারের ওপর আঘাত। অন্যদিকে ডেমোক্র্যাট আইনপ্রণেতা জেমি রাসকিন আদেশটিকে নজিরবিহীন ও বেআইনি বলে সমালোচনা করেছেন।   আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা। তারা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত, সরকারি ব্যয় এবং প্রেসিডেন্টের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি চুক্তি নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছে। নতুন আদেশকে সেই সম্ভাব্য তদন্তের সঙ্গে সম্পর্কিত পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।   তবে প্রেসিডেন্টের নির্বাহী বিশেষাধিকার সব ধরনের তথ্য গোপন রাখার সীমাহীন ক্ষমতা নয়। কোন তথ্য এই বিশেষাধিকারের আওতায় পড়বে, তা নিয়ে কংগ্রেস ও প্রশাসনের মধ্যে আইনি বিরোধ তৈরি হতে পারে।   এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন আদেশটি যুক্তরাষ্ট্রের সব বেসরকারি প্রতিষ্ঠান বা সাধারণ কর্মীদের জন্য নয়। এটি মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান এবং তাদের উপঠিকাদারদের ক্ষেত্রে প্রযোজ্য। সংবাদসূত্র: Associated Press (AP)।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৬:২১
ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী, আটকে আছে ১ লাখ ১৩ হাজার গ্রিন কার্ড

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয়, ট্রাম্পের সামনে এবার ডেমোক্র্যাটদের শক্তিশালী কংগ্রেস

নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

৩ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে মার্কিন কংগ্রেস, নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের নথিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত
হাইকমিশনে হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, বাংলা-ইংরেজির অমিল নিয়ে প্রশ্ন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো চিঠির সঙ্গে যুক্ত স্বাক্ষর নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো নথিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে। হাইকমিশনের কর্মকর্তারা যাচাই করে বিষয়টি শনাক্ত করেছেন বলেও দাবি তাঁর।   বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ অভিযোগ করেন। তাঁর দাবি, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তার সঙ্গে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছেন। ওই কর্মকর্তার কাছ থেকেই স্বাক্ষর যাচাইয়ের বিষয়ে তথ্য পেয়েছেন তিনি।   এর আগে ৯ নভেম্বর শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠায় ম্যাট্রিক্স চেম্বার্স। চিঠিতে তাঁর আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয়টি উল্লেখ করে নতুন নথি পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।   প্রথম চিঠির পর শেখ হাসিনার পক্ষে আইনজীবীদের প্রতিনিধিত্ব করার অনুমোদন নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর ব্যারিস্টার স্টিভেন পাওলেসের পক্ষ থেকে আবারও হাইকমিশনে যোগাযোগ করা হয়। নতুন চিঠির সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত বলে উল্লেখ করা একটি অনুমতিপত্র যুক্ত করা হয়। পাশাপাশি আগের আবেদনের অগ্রগতি জানতে চাওয়া হয়।   মূলত এই অনুমতিপত্রের স্বাক্ষর নিয়েই নতুন বিতর্কের সূত্রপাত। রাশেদ খাঁনের দাবি, শেখ হাসিনা অতীতে সরকারি নথিপত্রে বাংলায় স্বাক্ষর করতেন। অথচ হাইকমিশনে পাঠানো নথিতে ইংরেজি স্বাক্ষর ব্যবহারের বিষয়টি তাঁর সন্দেহের কারণ হয়েছে।   রাশেদ খাঁন বলেন, জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ নথির ক্ষেত্রে আগে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের সঙ্গে নতুন স্বাক্ষরের সামঞ্জস্য থাকা প্রয়োজন। তাঁর অভিযোগ, ম্যাট্রিক্স চেম্বার্স সেই বিষয়টি নিশ্চিত না করেই শেখ হাসিনার নামে অনুমতিপত্র পাঠিয়েছে।   তবে কোনো নথিতে বাংলা ও অন্য নথিতে ইংরেজিতে স্বাক্ষর থাকার বিষয়টি একাই জালিয়াতির চূড়ান্ত প্রমাণ নয়। স্বাক্ষরের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথি, অনুমোদন এবং প্রয়োজনীয় যাচাই গুরুত্বপূর্ণ। রাশেদ খাঁনের অভিযোগের পক্ষে হাইকমিশনের কোনো আনুষ্ঠানিক ফরেনসিক প্রতিবেদন প্রকাশের তথ্য পাওয়া যায়নি।   এর আগে ১০ নভেম্বর বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানিয়েছিলেন, আইনজীবীর পাঠানো প্রথম চিঠিকে আনুষ্ঠানিক আবেদন হিসেবে উপস্থাপন করায় গণমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছিল। নতুন চিঠির বিষয়ে হাইকমিশন বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।   এদিকে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ সম্পর্কে ম্যাট্রিক্স চেম্বার্স কিংবা শেখ হাসিনার আইনজীবীদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পুনরায় পাওয়ার উদ্যোগের মধ্যেই স্বাক্ষর নিয়ে এই বিতর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নথিটির সত্যতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কী জানায়, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।   সূত্র: যুগান্তর, ইত্তেফাক, কালবেলা, সময় সংবাদ

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ৩:৪
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ছবি: সংগৃহীত

সংগ্রাম ও প্রবাসজীবন পেরিয়ে রাষ্ট্র পরিচালনায়, তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপন বৈঠক ও ঝটিকা মিছিল: যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...