সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
রাজনীতি

জামায়াত ক্ষমতায় গেলে খুলনার বন্ধ শিল্প কারখানা চালু করা হবে: ডা. শফিকুর রহমান

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: জানুয়ারী ২৬, ২০২৬ ২০:৫৫
খুলনার সার্কিট হাউজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তৃতা করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের ভুলনীতি ও লুটপাটের কারণে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়েছিল। জামায়াত আল্লাহর ইচ্ছায় ও জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতা পেলে খুলনার বন্ধ মিল কারখানা চালুর পাশাপাশি নতুন নতুন কারখানা স্থাপন করা হবে। 

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে খুলনার সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখা আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 

 

তিনি বলেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না। আমার তাদের হাতে কাজ তুলে দিতে চাই। যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে সম্মানিত করতে চাই। জুলাই বিপ্লবে তাদের যে অবদান, কিছুটা হলেও তার ঋণ শোধ করতে চাই।

 

নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি বলেন, একটি দল একদিকে দিচ্ছে ফ্যামিলি কার্ড, অন্যদিকে দিচ্ছে মা বোনদের গায়ে হাত। যারা মাকে অসম্মানিত করছেন, তাদেরকে ক্ষমা চাওয়ার আহবান জানাই। আপনারা জনগণের রায়ে আস্থা রাখুন। অতীতে যারা আস্থা রাখেননি তাদের পরিণতি ভালো হয়নি। হামলার সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন মাঘ মাস। এখনই যদি মাথা এতো গরম থাকে, তাহলে চৈত্র এলে কি করবেন?

 

সবাইকে ভোটের পাহারাদার হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা প্রত্যেকটি নর নারীর ভোটের অধিকারের পাহারাদার হবেন। ভোট যার যেখানে ইচ্ছা সেখানে দেবে। কিন্তু আমরা বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। ১৩ ফেব্রুয়ারি আমরা একটি অভিশাপমুক্ত বাংলাদেশ চাই। 

 

ডা. শফিকুর রহমান বলেন, আজ আমি এখানে জামায়াতের পক্ষে কথা বলার জন্য দাঁড়াইনি। বিগত ১৭ বছর যেসব মায়ের বাবার বুক খালি করা হয়েছে, যেসব বোনের কাছ থেকে স্বামীকে কেড়ে নেয়া হয়েছে, যেসব শিশুকে পিতাহারা করা হয়েছে- আমি তাদের পক্ষে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। ১৮ কোটি মানুষের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি।

 

অনেকেই পুরাতন ফ্যাসিবাদের অ্যাপ্রোন গায়ে দিতে চাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জুলাই আন্দোলনে এ দেশের যুব সমাজ জানিয়ে দিয়েছে তা আর সম্ভব নয়। ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যুব সমাজ তা জানিয়ে দিয়েছে।

 

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, অনেকেই সন্ত্রাস, গুজব ও মিথ্যা ছড়িয়ে জোর করে ক্ষমতায় যেতে চাচ্ছে। যারা দুর্নীতি, চাঁদাবাজি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ, লুটপাট করে ক্ষমতায় যেতে চায়, দেশের জনগণ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। 

 

আগামী নির্বাচনে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন মানবিক বাংলাদেশ গঠন করা এবং খুলনা অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণ, বিশেষায়িত হাসপাতাল আধুনিকায়ন, বন্ধ মিল কারখানা চালু, পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বন্দর নগরী খুলনায় আধুনিক বিমান বন্দর স্থাপন এবং ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের প্রতিশ্রুতি দেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামি ছাত্র শিবির বিজয় লাভের পর ক্যাম্পাস থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকমুক্ত হয়েছে। এটা একটা নমুনা। আগামী দিনে জনগণ ইনসাফের পক্ষে রায় দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় পাঠালে বিপ্লব উত্তর নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

 

জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা রাশেদ প্রধান, খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত দেওয়াল ঘড়ির প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-২ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-১ আসনের জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খুলনা জেলা হিন্দু মহাজোটের সভাপতি বাবু কৃষ্ণ নন্দী।

 

সভায় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক নিজাম উদ্দিন অমিত, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক মো. ফয়জুল্লাহ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কার সিদ্দিক মোড়ল, লেবার পার্টির প্রতিনিধি মো. সাইফুদ্দোহা, সহ-সভাপতি অধ্যাপক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, খেলাফত মজলিস খুলনা জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিসের খুলনা মহানগর সভাপতি এফ এম হারুন অর রশীদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট হানিফ উদ্দীন। 

 

এছাড়াও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মো. ইব্রাহিম খলিল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন খান, মহানগরী জামায়াতের সহকারী অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজি, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাওসুল আযম হাদী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা জেলা উত্তরের সভাপতি ইউসুফ ফকির, দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারীসহ ১১ দলের কেন্দ্রীয়, মহানগরী ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

রাজনীতি

View more
নিউইয়র্কের মেয়র মামদানি
সফল অস্ত্রোপচারের পর বাসায় ফিরেছেন নিউইয়র্কের মেয়র মামদানি, সুস্থ হতে লাগবে কয়েক মাস

ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার পর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। শুক্রবার (২৭ নভেম্বর) অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে ফিরেছেন তিনি। বর্তমানে সেখানে বিশ্রামে রয়েছেন ৩৫ বছর বয়সী এই মেয়র।   মামদানির প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৩৩ মিনিটে অস্ত্রোপচার শুরু হয় এবং দুপুর ১২টা ৪২ মিনিটে শেষ হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং মেয়র সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।   গত ১৯ নভেম্বর সিটি হলের সাংবাদিকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে আহত হন মামদানি। খেলায় একটি গোল করার কিছুক্ষণ পরই ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনে গুরুতর আঘাত পান তিনি। পরে সংবাদ সম্মেলনে মামদানি নিজেই জানান, খেলার আগে পর্যাপ্ত স্ট্রেচিং বা শরীর গরম করার ব্যায়াম করেননি। এ নিয়ে রসিকতা করে তিনি বলেছিলেন, নিজের বয়স ৩৫ বছর—সেটি যেন ভুলে গিয়েছিলেন।   অস্ত্রোপচারের আগে মামদানি জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে ছয় থেকে আট সপ্তাহ বিশেষ বুট পরতে হতে পারে। ফুটবলসহ অন্যান্য খেলাধুলায় ফিরতে প্রায় নয় মাস সময় লাগতে পারে বলেও তিনি জানিয়েছিলেন।   এদিকে, ঝড়ের কারণে পিছিয়ে যাওয়া নিউইয়র্কের ঐতিহ্যবাহী মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেডেও অংশ নিতে পারছেন না মামদানি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে প্যারেডটি শনিবার (২৮ নভেম্বর) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচার ও চিকিৎসকদের পরামর্শের কারণে এই আয়োজনে উপস্থিত থাকতে পারছেন না তিনি। প্যারেডে অংশ নিতে না পারায় হতাশা প্রকাশ করেছিলেন মেয়র।   মামদানির অনুপস্থিতিতে নগর সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফিউলিহান। মেয়রের কার্যালয় জানিয়েছে, তাঁর সুস্থতার সময়েও নগর প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন জোহরান মামদানি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। তথ্যসূত্র: Associated Press (AP) 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৭:০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনের আগে অর্থনৈতিক তথ্যে কারচুপির অভিযোগ, তদন্ত দাবি ট্রাম্পের

নতুন মুখপাত্র নিয়োগে আগ্রহী নন ট্রাম্প

নতুন মুখপাত্র নিয়োগে আগ্রহী নন ট্রাম্প, বললেন সাংবাদিকদের সঙ্গে আমিই সবচেয়ে বেশি কথা বলি

যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের

চিকিৎসা ও নিত্যপণ্যের খরচ কমাতে যুক্তরাষ্ট্রে বড় পরিকল্পনা ডেমোক্র্যাটদের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে কী করবেন ট্রাম্প? সামনে হামলার হুঁশিয়ারি

ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে নতুন বছরের শুরুতেই দেশটিতে আবারও সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে সমঝোতা না হলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পথ বেছে নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।   রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনা এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কথা বলেন।   ট্রাম্পের অভিযোগ, ইরানের আলোচকেরা বারবার আলোচনা করলেও কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন না। তিনি ইরানের আলোচকদের ‘প্রফেশনাল ট্যাপ ড্যান্সার’ বলে কটাক্ষ করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র সামরিক বিকল্প বিবেচনা করতে পারে।   এর আগে ১৯ নভেম্বর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও ট্রাম্প নতুন বছরের শুরুতে ইরান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দীর্ঘদিন ধরেই কঠোর। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অন্যদিকে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।   এদিকে হরমুজ প্রণালিকে ঘিরেও দুই দেশের উত্তেজনা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই প্রণালিতে সংঘাত ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক তেলের বাজার, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। তবে এখনো দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। নতুন বছরের আগে আলোচনা কোনো ইতিবাচক ফল বয়ে আনে কি না, সেটিই এখন আন্তর্জাতিক মহলের নজরে। সংবাদ সূত্র:রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৬:৮
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের নতুন নিয়মে কংগ্রেসকে তথ্য দিতে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে সরকারি ঠিকাদারদের

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে লাখো শরণার্থী, আটকে আছে ১ লাখ ১৩ হাজার গ্রিন কার্ড

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয়, ট্রাম্পের সামনে এবার ডেমোক্র্যাটদের শক্তিশালী কংগ্রেস

নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প
৩ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে মার্কিন কংগ্রেস, নতুন চাপে পড়তে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়ার পর আগামী ৩ জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আইন প্রণয়ন ও সরকারি নীতি নিয়ে নতুন রাজনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে।   বার্তা সংস্থা রয়টার্সের ২১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অন্তত ২৫৭টি আসন এবং সিনেটে ৫৬টি আসন পেতে যাচ্ছে। তবে সিনেটে অধিকাংশ গুরুত্বপূর্ণ বিল পাস করতে সাধারণত ৬০ ভোট প্রয়োজন হয়। ফলে সব পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে না।   ডেমোক্র্যাট নেতাদের সম্ভাব্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় কমানো, মেডিকেইড ও খাদ্যসহায়তা কর্মসূচিতে আগের সুবিধা ফিরিয়ে আনা এবং প্রেসিডেন্টের যুদ্ধসংক্রান্ত ক্ষমতার ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ জোরদার করা।   অভিবাসন নীতিতেও পরিবর্তনের আলোচনা রয়েছে। ডেমোক্র্যাটদের একটি অংশ বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের নাগরিকত্বের পথ, কর্মভিসার নিয়ম এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন আইন করার পক্ষে। তবে এসব বিষয়ে দুই দলের মধ্যে সমঝোতা না হলে বড় কোনো আইন পাস করা কঠিন হতে পারে।   স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও নতুন প্রস্তাব আসতে পারে। কিছু ডেমোক্র্যাট নেতা মেডিকেয়ার সুবিধা সম্প্রসারণ এবং শিশুদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। তবে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালুর মতো বড় প্রস্তাব নিয়ে দলের ভেতরেও মতপার্থক্য রয়েছে।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য এসব আলোচনা গুরুত্বপূর্ণ। কারণ অভিবাসন আইন, কর্মভিসা, স্বাস্থ্যবীমা এবং সরকারি সহায়তার নিয়মে পরিবর্তন হলে তার প্রভাব বিভিন্ন অভিবাসী পরিবারের ওপর পড়তে পারে। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো নতুন আইন কার্যকর হয়নি। এগুলো নতুন কংগ্রেসের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি।   ডেমোক্র্যাটরা ডিসেম্বরের শুরুতে তাদের আইন প্রণয়নের অগ্রাধিকার প্রকাশ করতে পারে। এরপর নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে বোঝা যাবে কোন প্রস্তাবগুলো বাস্তবে আইন হওয়ার পথে এগোচ্ছে।সংবাদসূত্র: রয়টার্স।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৬:৩৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের নথিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

হাইকমিশনে হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, বাংলা-ইংরেজির অমিল নিয়ে প্রশ্ন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ছবি: সংগৃহীত

সংগ্রাম ও প্রবাসজীবন পেরিয়ে রাষ্ট্র পরিচালনায়, তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হলো মিয়ানমার, জাতিসংঘের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...